Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 08, 2026
সাশ্রয়ী দামে ৪২২ উপজেলায় দৈনিক ২ মেট্রিক টন করে চাল বিক্রি করবে সরকার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
09 January, 2025, 07:50 pm
Last modified: 09 January, 2025, 07:53 pm

Related News

  • বাজার নিয়ন্ত্রণে ৪১৮ উপজেলায় ৩০ টাকা দরে চাল বিক্রি করছে সরকার: খাদ্য প্রতিমন্ত্রী 
  • ঢাকার বাজারে বেড়েছে চালের দাম; কিছুটা স্বস্তি দেশি পেঁয়াজে
  • খাদ্যশস্যের সর্বোচ্চ মজুদ রয়েছে, চালের দাম বাড়ার সম্ভাবনা নেই: খাদ্য উপদেষ্টা
  • আমনের বাম্পার ফলন: পাইকারিতে কমলেও খুচরা বাজারে কমেনি চালের দাম
  • বিশ্ববাজারে চাল ও গমের দাম কমলেও তার সুফল পাচ্ছেন না বাংলাদেশের ভোক্তারা

সাশ্রয়ী দামে ৪২২ উপজেলায় দৈনিক ২ মেট্রিক টন করে চাল বিক্রি করবে সরকার

এ কার্যক্রমে জনপ্রতি সর্বোচ্চ পাঁচ কেজি চাল প্রতি কেজি ৩০ টাকায় বিক্রি করা হবে।
টিবিএস রিপোর্ট
09 January, 2025, 07:50 pm
Last modified: 09 January, 2025, 07:53 pm
প্রতীকী ছবি: রাজীব ধর/টিবিএস/ফাইল

খোলা বাজারে খাদ্যশস্য বিক্রয় (ওএমএস) কার্যক্রমের আওতায় দেশের ৪২২ উপজেলায় প্রতিদিন দুই মেট্রিক টন চাল বিক্রি করবে সরকার।

চালের মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে নিম্ন আয়ের মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে চাল সরবরাহ বাড়ানোর উদ্যোগের অংশ হিসেবে এ বিক্রি কার্যক্রম চালাবে সরকার।

খাদ্য মন্ত্রণালয়ের বৃহস্পতিবার (৯ জানুয়ারি) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ কার্যক্রমে জনপ্রতি সর্বোচ্চ পাঁচ কেজি চাল প্রতি কেজি ৩০ টাকায় বিক্রি করা হবে।

এর আগে ৯০৮টি কেন্দ্রে ওএমএস কার্যক্রম চালু ছিল, যা আগের মতোই চলমান থাকবে। নতুন উদ্যোগের আওতায় জানুয়ারি ও ফেব্রুয়ারি পর্যন্ত প্রথম পর্যায়ের কার্যক্রম পরিচালিত হবে।

চাল আমদানি কম হওয়া এবং স্থানীয় উৎপাদন থেকে সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থতার কারণে এবার আমন মৌসুমে চালের বাজার স্থিতিশীল রাখা সম্ভব হয়নি। ফলে সরকার এখন মজুত বাড়াতে আমদানির ওপর জোর দিচ্ছে।

সরকারি গুদামের মজুত কম থাকায় বাজারে চালের সরবরাহ কমে গেছে এবং দাম বেড়ে গেছে। সাধারণত আমন মৌসুমে চালের সরবরাহ ভালো থাকে এবং দামও কম থাকে। কিন্তু এ বছর পরিস্থিতি ভিন্ন।

৮ জানুয়ারির প্রকাশিত সরকারি এক প্রতিবেদনে দেখা গেছে, গত এক মাসে সব ধরনের চালের দাম বেড়েছে। মোটা চাল, যেমন স্বর্ণা ও চায়না, প্রতি কেজিতে ৩–৪ টাকা বেড়ে এখন ৫৪–৫৮ টাকায় বিক্রি হচ্ছে, যা ডিসেম্বরের শেষে ছিল ৫০–৫৫ টাকা। মাঝারি এবং মিহি চালের দামও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

খাদ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, জানুয়ারিতে ১.৭৫ লাখ মেট্রিক টন চাল আমদানি করার পরিকল্পনা রয়েছে। আর অর্থবছরের (জুন, ২০২৫ পর্যন্ত) বাকি সময়ে মোট আট লাখ মেট্রিক টন চাল আমদানি করা হবে।

খাদ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরের ১ জুলাই (২০২৪) থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ওএমএসের মাধ্যমে চার লাখ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল তিন লাখ ৯০ হাজার মেট্রিক টন।

Related Topics

টপ নিউজ

ওএমএস এর চাল / ওএমএস-এর চাল / ওএমএস / ওএমএস কর্মসূচি / চাল বিক্রি / চালের দাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক:টিবিএস
    জ্বালানি আমদানির চাপ কমাতে বৈদ্যুতিক যানে শুল্ক কমানোর চিন্তা সরকারের
  • ছবি: টিবিএস
    ব্যবসায়ী মানেই চোর, এনবিআরকে এ মনোভাব থেকে বেরিয়ে আসার আহ্বান ফিকি’র
  • ফাইল ছবি: এএফপি
    ‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
    সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
  • সরকারের প্রথম একনেক সভা মাঝপথে মুলতবি, ৫ অনুমোদিত প্রকল্পে ব্যয় বেড়েছে ৪৮৩ কোটি টাকা
    সরকারের প্রথম একনেক সভা মাঝপথে মুলতবি, ৫ অনুমোদিত প্রকল্পে ব্যয় বেড়েছে ৪৮৩ কোটি টাকা
  • ট্রাম্পের করা পোস্ট।
    দ্য টেরোরিস্ট ইন চিফ: আমাদের এই কুৎসিত বাস্তবতার মুখোমুখি হওয়ার সময় এসেছে

Related News

  • বাজার নিয়ন্ত্রণে ৪১৮ উপজেলায় ৩০ টাকা দরে চাল বিক্রি করছে সরকার: খাদ্য প্রতিমন্ত্রী 
  • ঢাকার বাজারে বেড়েছে চালের দাম; কিছুটা স্বস্তি দেশি পেঁয়াজে
  • খাদ্যশস্যের সর্বোচ্চ মজুদ রয়েছে, চালের দাম বাড়ার সম্ভাবনা নেই: খাদ্য উপদেষ্টা
  • আমনের বাম্পার ফলন: পাইকারিতে কমলেও খুচরা বাজারে কমেনি চালের দাম
  • বিশ্ববাজারে চাল ও গমের দাম কমলেও তার সুফল পাচ্ছেন না বাংলাদেশের ভোক্তারা

Most Read

1
ইনফোগ্রাফিক:টিবিএস
অর্থনীতি

জ্বালানি আমদানির চাপ কমাতে বৈদ্যুতিক যানে শুল্ক কমানোর চিন্তা সরকারের

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্যবসায়ী মানেই চোর, এনবিআরকে এ মনোভাব থেকে বেরিয়ে আসার আহ্বান ফিকি’র

3
ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট

4
সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক

5
সরকারের প্রথম একনেক সভা মাঝপথে মুলতবি, ৫ অনুমোদিত প্রকল্পে ব্যয় বেড়েছে ৪৮৩ কোটি টাকা
বাংলাদেশ

সরকারের প্রথম একনেক সভা মাঝপথে মুলতবি, ৫ অনুমোদিত প্রকল্পে ব্যয় বেড়েছে ৪৮৩ কোটি টাকা

6
ট্রাম্পের করা পোস্ট।
আন্তর্জাতিক

দ্য টেরোরিস্ট ইন চিফ: আমাদের এই কুৎসিত বাস্তবতার মুখোমুখি হওয়ার সময় এসেছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net