Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 05, 2026
৩০ জুনের মধ্যেই মহার্ঘ ভাতা দেওয়া হবে, পেনশনাররাও পাবেন: জনপ্রশাসন সচিব 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
09 January, 2025, 02:15 pm
Last modified: 27 January, 2025, 05:55 pm

Related News

  • গুরুত্বপূর্ণ ৪ মন্ত্রণালয়ে চুক্তিভিত্তিক সচিব নিয়োগ
  • তিন মন্ত্রণালয়ের সচিবকে বদলি
  • ৪৪তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪৯০ জন
  • ৮ ইউএনওকে বদলি জনপ্রশাসন মন্ত্রণালয়ের
  • আগামীকাল সাধারণ ছুটিতে যেসব প্রতিষ্ঠান বন্ধ থাকবে, খোলা থাকবে যেগুলো

৩০ জুনের মধ্যেই মহার্ঘ ভাতা দেওয়া হবে, পেনশনাররাও পাবেন: জনপ্রশাসন সচিব 

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে যাওয়ার সঙ্গে জীবনযাত্রার ব্যয় কুলিয়ে ওঠার জন্য যে বিশেষ ভাতা দেওয়া হয়, তাকে মহার্ঘ ভাতা বলা হয়।
টিবিএস রিপোর্ট
09 January, 2025, 02:15 pm
Last modified: 27 January, 2025, 05:55 pm

চলতি অর্থবছরের মধ্যেই সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘভাতা ঘোষণা করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান। তবে, কত শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে, সে বিষয়ে কিছু জানাননি তিনি।

মহার্ঘ ভাতা পর্যালোচনা কমিটির সদস্য ও জনপ্রশাসন সচিব আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, মহার্ঘ ভাতা নিয়ে দুটি সভা হয়েছে। এবার পেনশনারদেরও মহার্ঘ ভাতা দেওয়া হবে। 

সচিব বলেন, "এবার যারা মহার্ঘ ভাতা পাবেন, ইনক্রিমেন্টের সময় সেই ভাতা বেসিকের সঙ্গে যোগ হবে।"

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "অবশ্যই ৩০ জুনের মধ্যে মহার্ঘ ভাতা দেওয়া হবে।"

তবে, মহার্ঘ ভাতা ঘোষণার পরেও সরকারি কর্মচারীদের জন্য বর্তমানে চালু থাকা পাঁচ শতাংশ হারে প্রণোদনা অব্যাহত থাকবে কি না, সে বিষয়ে কোনো তথ্য জানাতে পারেননি জনপ্রশাসন সচিব। 

তিনি বলেন, "অনুমান করে এটা বলা ঠিক না। আপনারা অর্থ উপদেষ্টা এবং অর্থ সচিবের সঙ্গে কথা বলতে পারেন।"

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে যাওয়ার সঙ্গে জীবনযাত্রার ব্যয় কুলিয়ে ওঠার জন্য যে বিশেষ ভাতা দেওয়া হয়, তাকে মহার্ঘ ভাতা বলা হয়। এতে মূল বেতনের নির্দিষ্ট শতকরা অংশ বেতনের সঙ্গে অতিরিক্ত দেওয়া হয়। অর্থাৎ মহার্ঘ ভাতা দেওয়া হলে কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়বে।
 
Related Topics

টপ নিউজ

মহার্ঘ ভাতা / সরকারি কর্মচারী / জনপ্রশাসন মন্ত্রণালয় / মহার্ঘভাতা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আব্বাস আরাগচি।ছবি: সংগৃহীত
    উপসাগরীয় দেশগুলোতে ‘জীবনের অবসান ঘটাবে’ তেজস্ক্রিয় বিকিরণ: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
  • ফাইল ছবি/সংগৃহীত
    প্রতি ব্যারেল ৭৫ ডলার দরে ১ লাখ টন পরিশোধিত ডিজেল কিনছে সরকার
  • মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ (বামে) এবং পোপ লিও চতুর্দশ। ছবি: সংগৃহীত
    প্রতিরক্ষা সচিব হেগসেথ বলছেন, মার্কিন সেনারা ‘যিশুর জন্য লড়ছেন’; পোপ বলছেন, না
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত
    কোচিং সেন্টার বন্ধ করে স্কুলেই ‘ইন-হাউজ’ পাঠদান চালুর ঘোষণা শিক্ষামন্ত্রীর
  • ফাইল ছবি
    জ্বালানি সাশ্রয়ে ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক
  • ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    বিনিয়োগের বাধাগুলো দুর করতে ২ বছরের লক্ষ্যমাত্রা সরকারের, গঠিত হলো পরামর্শক কাউন্সিল

Related News

  • গুরুত্বপূর্ণ ৪ মন্ত্রণালয়ে চুক্তিভিত্তিক সচিব নিয়োগ
  • তিন মন্ত্রণালয়ের সচিবকে বদলি
  • ৪৪তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪৯০ জন
  • ৮ ইউএনওকে বদলি জনপ্রশাসন মন্ত্রণালয়ের
  • আগামীকাল সাধারণ ছুটিতে যেসব প্রতিষ্ঠান বন্ধ থাকবে, খোলা থাকবে যেগুলো

Most Read

1
আব্বাস আরাগচি।ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

উপসাগরীয় দেশগুলোতে ‘জীবনের অবসান ঘটাবে’ তেজস্ক্রিয় বিকিরণ: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

2
ফাইল ছবি/সংগৃহীত
অর্থনীতি

প্রতি ব্যারেল ৭৫ ডলার দরে ১ লাখ টন পরিশোধিত ডিজেল কিনছে সরকার

3
মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ (বামে) এবং পোপ লিও চতুর্দশ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রতিরক্ষা সচিব হেগসেথ বলছেন, মার্কিন সেনারা ‘যিশুর জন্য লড়ছেন’; পোপ বলছেন, না

4
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কোচিং সেন্টার বন্ধ করে স্কুলেই ‘ইন-হাউজ’ পাঠদান চালুর ঘোষণা শিক্ষামন্ত্রীর

5
ফাইল ছবি
বাংলাদেশ

জ্বালানি সাশ্রয়ে ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক

6
ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
বাংলাদেশ

বিনিয়োগের বাধাগুলো দুর করতে ২ বছরের লক্ষ্যমাত্রা সরকারের, গঠিত হলো পরামর্শক কাউন্সিল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net