Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 30, 2026
১৭৩ কোটি টাকা খেলাপি: স্ত্রী-পুত্রসহ প্রভিটা গ্রুপের চেয়ারম্যানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
08 January, 2025, 08:25 pm
Last modified: 08 January, 2025, 08:27 pm

Related News

  • ৫৮০ কোটি টাকায় ব্যাংক আলফালাহর বাংলাদেশ শাখা কিনছে ব্যাংক এশিয়া 
  • বড় ঋণে বড় বিপর্যয়: কোটি টাকার ওপর অ্যাকাউন্টে খেলাপি ঋণ বেড়ে ৩১%
  • ঋণ খারাপ হওয়ার আগেই রাখতে হবে প্রভিশন: কেন্দ্রীয় ব্যাংক
  • জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হারুন উর-রশীদ ও মো. মশিউর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা
  • সিআইডির অবসরপ্রাপ্ত ডিআইজি শেখ নাজমুল আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা 

১৭৩ কোটি টাকা খেলাপি: স্ত্রী-পুত্রসহ প্রভিটা গ্রুপের চেয়ারম্যানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

গত বছরের ১২ নভেম্বর ব্যাংক এশিয়া ১৭৩ কোটি টাকা খেলাপি পাওনা আদায়ের জন্য প্রভিটা গ্রুপের কর্ণধারদের বিরুদ্ধে অর্থঋণ মামলা দায়ের করে।
টিবিএস রিপোর্ট
08 January, 2025, 08:25 pm
Last modified: 08 January, 2025, 08:27 pm
প্রতীকী ছবি: সংগৃহীত

খেলাপি মামলায় প্রভিটা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নুরুন্নবী ভূঁইয়া, তার স্ত্রী সুলেখা ইব্রাহিম এবং ছেলে রিদোয়ানুল হক ভূঁইয়ার বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

১৭৩ কোটি টাকা ঋণ আদায়ে ব্যাংক এশিয়ার দায়ের করা মামলায় চট্টগ্রাম অর্থ ঋণ আদালতের বিচারক মুজাহিদুর বুধবার (৮ জানুয়ারি) এ আদেশ দেন।

অর্থঋণ আদালতের বেঞ্চ সহকারি রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে জানান, গত বছরের ১২ নভেম্বর ব্যাংক এশিয়া ১৭৩ কোটি টাকা খেলাপি পাওনা আদায়ের জন্য প্রভিটা গ্রুপের কর্ণধারদের বিরুদ্ধে অর্থঋণ মামলা দায়ের করে।

মামলার বিবাদি হিসেবে প্রভিটা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নুরুন্নবী ভূঁইয়া, তার স্ত্রী গ্রুপের চেয়ারম্যান সুলেখা ইব্রাহিম এবং ছেলে (পরিচালক) রিদোয়ানুল হক ভূঁইয়াকে অন্তর্ভুক্ত করেছে ব্যাংকটির খাতুনগঞ্জ শাখা।

এরপর গত ২৬ নভেম্বর ব্যাংক এশিয়া আদালতে আবেদন করে জানায়, ঋণ পরিশোধ না করে বিবাদিগণের দেশত্যাগের সম্ভাবনা আছে, তাই আদালত যেন তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন।

আদালতের কাছে ব্যাংকের আবেদন সন্তোষজনক মনে হওয়ায় বিবাদিগণের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন আদালত।

আদালত আদেশের কপি বাংলাদেশ পুলিশের বিশেষ পুলিশ সুপার (ইমিগ্রেশন) বরাবর প্রেরণের নির্দেশ দিয়েছেন।

একই সঙ্গে, আগামী ২৮ জানুয়ারি বিবাদিগণকে পাসপোর্টসহ আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

ব্যাংক এশিয়ার সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, প্রভিটা গ্রুপের চারটি প্রতিষ্ঠান—প্রভিটা ফিড, প্রভিটা ব্রিডার্স, প্রভিটা চিকস এবং প্রভিটা হ্যাচারি—দীর্ঘদিন ধরে তাদের ১৭৩ কোটি টাকা ফেরত দিচ্ছে না। এজন্য ঋণ খেলাপি মামলা দায়ের করা হয়েছে।

এছাড়া, প্রোল্টি খাতের এ ব্যবসায়ীর কাছে আরও কয়েকটি ব্যাংকের পাওনা রয়েছে বলে উল্লেখ করেছেন ব্যাংক এশিয়ার সংশ্লিষ্ট কর্মকর্তা।

নুরুন্নবী ভূঁইয়া এক সময় চট্টগ্রাম-কেন্দ্রিক ব্যবসা করলেও বর্তমানে ঢাকা থেকে ব্যবসা পরিচালনা করছেন।

Related Topics

টপ নিউজ

প্রভিটা গ্রুপ / দেশত্যাগে নিষেধাজ্ঞা / অর্থঋণ আদালত / ঋণ খেলাপি / ব্যাংক এশিয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
    যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার
  • ভিক্টোরিয়ায় ট্রাম-ট্রেন-বাসে লাগবে না ভাড়া। ছবি: এপি
    জ্বালানির দাম বাড়ায় অস্ট্রেলিয়ার দুই রাজ্যে বিনা ভাড়ায় গণপরিবহন
  • ছবি: সংগৃহীত
    মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার
  • ছবি: সংগৃহীত
    স্বপ্নের ৪১০ জিবি তথ্য ফাঁস: ৭ মাস পর থানায় জিডি করল কর্তৃপক্ষ
  • ‘খারগ দ্বীপ’। ইরানে সম্ভাব্য মার্কিন স্থল অভিযানের একটি লক্ষ্য এটি দখল করা। ছবি: রয়টার্স
    ‘ইরানি ফাঁদ’: স্থল সেনা মোতায়েন যুক্তরাষ্ট্রের জন্য আত্মঘাতী হতে পারে, বিশেষজ্ঞদের সতর্কবার্তা

Related News

  • ৫৮০ কোটি টাকায় ব্যাংক আলফালাহর বাংলাদেশ শাখা কিনছে ব্যাংক এশিয়া 
  • বড় ঋণে বড় বিপর্যয়: কোটি টাকার ওপর অ্যাকাউন্টে খেলাপি ঋণ বেড়ে ৩১%
  • ঋণ খারাপ হওয়ার আগেই রাখতে হবে প্রভিশন: কেন্দ্রীয় ব্যাংক
  • জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হারুন উর-রশীদ ও মো. মশিউর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা
  • সিআইডির অবসরপ্রাপ্ত ডিআইজি শেখ নাজমুল আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা 

Most Read

1
ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার

3
ভিক্টোরিয়ায় ট্রাম-ট্রেন-বাসে লাগবে না ভাড়া। ছবি: এপি
আন্তর্জাতিক

জ্বালানির দাম বাড়ায় অস্ট্রেলিয়ার দুই রাজ্যে বিনা ভাড়ায় গণপরিবহন

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

স্বপ্নের ৪১০ জিবি তথ্য ফাঁস: ৭ মাস পর থানায় জিডি করল কর্তৃপক্ষ

6
‘খারগ দ্বীপ’। ইরানে সম্ভাব্য মার্কিন স্থল অভিযানের একটি লক্ষ্য এটি দখল করা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘ইরানি ফাঁদ’: স্থল সেনা মোতায়েন যুক্তরাষ্ট্রের জন্য আত্মঘাতী হতে পারে, বিশেষজ্ঞদের সতর্কবার্তা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net