Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 24, 2026
টোকিওতে মোটরবাইকের সমান টুনা মাছ বিক্রি ১৩ লাখ ডলারে!

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
06 January, 2025, 09:25 pm
Last modified: 06 January, 2025, 09:28 pm

Related News

  • বিরোধপূর্ণ দ্বীপপুঞ্জের আশপাশে রাশিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে ক্ষুব্ধ জাপান
  • পৃথিবীতে কি এখন আগের চেয়ে বেশি ভূমিকম্প অনুভূত হচ্ছে, যা বলছে সাম্প্রতিক উপাত্ত
  • জাপানে 'নজিরবিহীন' বৃষ্টিপাতে অন্তত ৮ জনের মৃত্যু, নারিতা বিমানবন্দরে হাজারো যাত্রী আটকা
  • প্রধানমন্ত্রীর ভারত ও জাপান সফর এখনও চূড়ান্ত নয়: শামা ওবায়েদ
  • যেসব কারণে ভারতীয় কৃষি পণ্য রপ্তানিতে ‘রেড ফ্ল্যাগ’ জারি করেছে কিছু দেশ

টোকিওতে মোটরবাইকের সমান টুনা মাছ বিক্রি ১৩ লাখ ডলারে!

টোকিওর টয়োসু ফিশ মার্কেটে নববর্ষের বার্ষিক নিলামে দ্বিতীয় সর্বোচ্চ দামে বিক্রি হওয়া টুনা মাছ এটি।
টিবিএস ডেস্ক
06 January, 2025, 09:25 pm
Last modified: 06 January, 2025, 09:28 pm
টানা পাঁচ বছর ধরে ইচিবান টুনা নিলামে সবচেয়ে বেশি দামে মাছ কিনেছে ওনোদেরা গ্রুপ। ছবি: রয়টার্স

জাপানের টোকিওতে এবার ২০৭ মিলিয়ন ইয়েনে (১৩ লাখ ডলার) একটি ব্লুফিন টুনা মাছ বিক্রি হয়েছে। মাছটি আকারে একটি মোটরবাইকের সমান। খবর বিবিসির

স্থানীয় সময় রবিবার (৫ জানুয়ারি) নিলামে মাছটি কেনা টোকিওর সুশি রেস্তোরাঁ ব্যবসায়ী ওনোদেরা গ্রুপ এ তথ্য নিশ্চিত করেছে।

জানা যায়, টোকিওর টয়োসু ফিশ মার্কেটে নববর্ষের বার্ষিক নিলামে দ্বিতীয় সর্বোচ্চ দামে বিক্রি হওয়া টুনা মাছ এটি।

মাছ কেনার নিলামে বিজয়ী হওয়া ওনোদেরা গ্রুপ জানিয়েছে, ২৭৬ কেজি ওজনের টুনা মাছটি তাদের মিশেলিন তারকা পাওয়া গিনজা ওনোদেরা রেস্তোরাঁ এবং সারা দেশের নাদামান রেস্তোরাঁয় পরিবেশন করা হবে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, নিলামের পর ওনোদেরার কর্মকর্তা শিনজি নাগাও সাংবাদিকদের বলেন, 'বছরের প্রথম টুনা সৌভাগ্য বয়ে আনে, তাই এটি কেনা হয়েছে।'

বছরের প্রথম টুনা মাছটি নিলামের পর কাটা হয়। ছবি: রয়টার্স

নাগাও আরও বলেন, তিনি আশা করেন যে মানুষ জাপানের উত্তরাঞ্চলের আওমোরি অঞ্চলে ধরা পড়া এই টুনা মাছটি খাবে এবং 'একটি চমৎকার বছর কাটাবে'।

টানা পাঁচ বছর ইচিবান টুনা নিলামে সবচেয়ে বেশি দামে মাছ কিনেছে ওনোদেরা গ্রুপ।

গত বছর তারা ১১৪ মিলিয়ন ইয়েন ব্যয় করে বাজারের সবচেয়ে বড় টুনা মাছ কিনেছিলেন।

সর্বোচ্চ দামে টুনা কেনার তুলনীয় রেকর্ড শুরু হয় ১৯৯৯ সালে। এ যাবত সর্বোচ্চ দাম উঠেছিল ২০১৯ সালে, ওই বছর একটি ২৭৮ কেজি ব্লুফিন টুনা ৩৩৩.৬ মিলিয়ন ইয়েন দামে বিক্রি হয়। এটি কিনেছিলেন জাপানি 'টুনা কিং' খ্যাত সুশি রেস্তোরাঁর মালিক কিয়োশি কিমুরা।

টয়োসু ফিশ মার্কেট দাবি করে, এটি বিশ্বের সবচেয়ে বড় মাছের বাজার। প্রতিদিন সূর্যোদয়ের আগে এই বাজারে টুনা মাছের নিলাম অনুষ্ঠিত হয়।

Related Topics

টপ নিউজ

টোকিও / টুনা মাছ / সুশি রেস্তোরাঁ / ওনোদেরা গ্রুপ / জাপান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ক্লিমেন্ট ভ্যান্ডেনকেরখোভ। ছবি: বেলগা
    ডিএনএ পরীক্ষায় পিতৃপরিচয় নিশ্চিত হওয়ার পর রাজপুত্র হলেন বেলজিয়ামের গাড়ি বিক্রেতা 
  • প্রতীকী ছবি: মুমিত এম/টিবিএস
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ দিতে হবে বাংলাদেশকে
  • সাউথ ক্যারোলাইনায় নির্বাচনী প্রচারণায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি
    মধ্যবর্তী নির্বাচনে হারলে আমাকে অভিশংসন করা হবে, আপনারা সবকিছু হারাবেন: ট্রাম্প
  • বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?
    বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?
  • ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। ছবি: রয়টার্স
    নিরাময়-অযোগ্য রোগীদের জন্য ফ্রান্সে আনুষ্ঠানিকভাবে কার্যকর হলো ‘মৃত্যু সহায়তা’ আইন

Related News

  • বিরোধপূর্ণ দ্বীপপুঞ্জের আশপাশে রাশিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে ক্ষুব্ধ জাপান
  • পৃথিবীতে কি এখন আগের চেয়ে বেশি ভূমিকম্প অনুভূত হচ্ছে, যা বলছে সাম্প্রতিক উপাত্ত
  • জাপানে 'নজিরবিহীন' বৃষ্টিপাতে অন্তত ৮ জনের মৃত্যু, নারিতা বিমানবন্দরে হাজারো যাত্রী আটকা
  • প্রধানমন্ত্রীর ভারত ও জাপান সফর এখনও চূড়ান্ত নয়: শামা ওবায়েদ
  • যেসব কারণে ভারতীয় কৃষি পণ্য রপ্তানিতে ‘রেড ফ্ল্যাগ’ জারি করেছে কিছু দেশ

Most Read

1
ক্লিমেন্ট ভ্যান্ডেনকেরখোভ। ছবি: বেলগা
আন্তর্জাতিক

ডিএনএ পরীক্ষায় পিতৃপরিচয় নিশ্চিত হওয়ার পর রাজপুত্র হলেন বেলজিয়ামের গাড়ি বিক্রেতা 

2
প্রতীকী ছবি: মুমিত এম/টিবিএস
বাংলাদেশ

ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ দিতে হবে বাংলাদেশকে

3
সাউথ ক্যারোলাইনায় নির্বাচনী প্রচারণায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি
আন্তর্জাতিক

মধ্যবর্তী নির্বাচনে হারলে আমাকে অভিশংসন করা হবে, আপনারা সবকিছু হারাবেন: ট্রাম্প

4
বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?
অর্থনীতি

বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?

5
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিরাময়-অযোগ্য রোগীদের জন্য ফ্রান্সে আনুষ্ঠানিকভাবে কার্যকর হলো ‘মৃত্যু সহায়তা’ আইন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net