Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
October 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, OCTOBER 21, 2026
৫ দিন পর কূলে ফিরেছেন সেন্টমার্টিনে আটকা পর্যটকরা

বাংলাদেশ

কক্সবাজার প্রতিনিধি
26 October, 2020, 01:25 pm
Last modified: 26 October, 2020, 01:29 pm

Related News

  • সেন্টমার্টিন রুটের আটলান্টিক ক্রুজ জাহাজে আগুন, ১ ক্রু নিহত
  • কক্সবাজার-সেন্ট মার্টিন রুটে চলাচলকারী 'দ্য আটলান্টিক ক্রুজ' জাহাজে আগুন
  • সেন্ট মার্টিনে পর্যটকের ঢল, জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত সব টিকিট আগাম বিক্রি
  • ১,১৭৪ পর্যটক নিয়ে সেন্ট মার্টিন গেল ৩ জাহাজ 
  • আজ থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত সেন্ট মার্টিন; তবে রাত্রিযাপন বন্ধ, নভেম্বরে চলবে না জাহাজ

৫ দিন পর কূলে ফিরেছেন সেন্টমার্টিনে আটকা পর্যটকরা

রোববার বিকেলে কক্সবাজারের উদ্দেশ্যে রওয়ানা দেয় জাহাজটি। এতে বৈরী আবহাওয়ায় সেন্টমার্টিনে আটকা দু'শতাধিক যাত্রিসহ প্রায় ৬শ' পর্যটক নিয়ে রাত সাড়ে ৯টায় জেটিতে ভিড়েছে জাহাজটি।
কক্সবাজার প্রতিনিধি
26 October, 2020, 01:25 pm
Last modified: 26 October, 2020, 01:29 pm
সেন্টমার্টিন দ্বীপ। ফাইল ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে সমুদ্র বন্দরে সতর্ক সংকেত থাকায় বুধবার রাত্রিযাপনে থেকে যাওয়া পর্যটকরা প্রবালদ্বীপ সেন্টমার্টিনে আটকা পড়েন। শনিবার (২৪ অক্টোবর) নিম্নচাপটি দূর্বল হয়ে আবহাওয়া স্বাভাবিক হওয়ায় রোববার সকালে সেন্টমার্টিনের উদ্দেশ্যে যাত্রা করে পর্যটকবাহী জাহাজ 'কর্ণফুলী এক্সপ্রেস'।

নিয়মমতো ফিরতি যাত্রি নিয়ে রোববার বিকেলে কক্সবাজারের উদ্দেশ্যে রওয়ানা দেয় জাহাজটি। এতে বৈরী আবহাওয়ায় সেন্টমার্টিনে আটকা দু'শতাধিক যাত্রিসহ প্রায় ৬শ' পর্যটক নিয়ে রাত সাড়ে ৯টায় জেটিতে ভিড়েছে জাহাজটি।

কর্ণফুলী এক্সপ্রেসের কক্সবাজার অফিসের ইনচার্জ হোসাইন ইসলাম বাহাদুর জানান, আবহাওয়া স্বাভাবিক থাকায় প্রশাসনিক নির্দেশনায় রোববার সকাল আটটায় সেন্টমার্টিনের উদ্দেশে কক্সবাজার ছেড়ে গেছে কর্ণফুলী। যাত্রীদের নিয়ে বিকেলে সেইন্টমার্টিন থেকে রওনা দেয় জাহাজটি। রাত সাড়ে নয়টার দিকে জাহাজটি কক্সবাজার ঘাটে ভিড়ে।

তিনি জানান, গত ২১ অক্টোবর কর্ণফুলী জাহাজে অর্ধসহস্রাধিকের চেয়েও বেশি পর্যটক সেন্টমার্টিনে যান। হঠাৎ প্রতিকূল আবহাওয়ায় যারা চলে আসতে চান তাদের ফিরে আসতে মাইকিং করা হয়। কিন্তু দুশতাধিকের চেয়ে বেশি রাত্রিযাপনে থেকে যান। স্বেচ্ছায় দ্বীপে থেকে যাওয়া পর্যটকদের নিজ দায়িত্বে নিরাপদ অবস্থানে থাকতে মাইকিংয়ে অনুরোধ করা হয়েছিল।

কক্সবাজার আবহাওয়া অধিদফতরের সহকারী আবহাওয়াবিদ আবদুর রহমান জানান, সাগরে সৃষ্ট নিম্নচাপটি দুর্বল হয়ে পড়ায় কক্সবাজার সমুদ্র বন্দরে দেখানো সংকেত নামিয়ে ফেলা হয়েছে। সমুদ্র শান্ত হওয়ায় জাহাজ চলাচলে কোনো অসুবিধা নেই।

সেন্টমার্টিনের ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান নুর মোহাম্মদ জানান, নিম্নচাপের কারণে সমুদ্র বন্দরে সতর্ক সংকেত থাকায় বৃহস্পতিবার পর্যটকরা প্রবাল দ্বীপটিতে আটকে পড়েন। টানা তিন দিন ভারী বর্ষণের পর শনিবার দ্বীপের আবহাওয়া স্বাভাবিক হওয়া শুরু করে। আবহাওয়া পরিচ্ছন্ন থাকায় রোববার পর্যটকবাহী 'কর্ণফুলী এক্সপ্রেস' জাহাজটি এসে আটকা পড়াদের নিয়ে গেছে। নতুন আসা অনেক পর্যটক রাত্রি যাপনে সেন্টমার্টিনের অতিথি হয়েছে রোববার।

এদিকে, শনিবার আবহাওয়া স্বাভাবিক ঘোষণা আসার পর দ্বীপে আনন্দঘন সময় পার করেছে আটকা পড়া পর্যটকরা। সন্ধ্যা থেকে রাত নাগাদ বিভিন্ন মার্কেট ও দোকান থেকে তারা কেনাকাটা করেন। বিকাল থেকে রাত নাগাদ পর্যটকদের বিনোদন করতে দেখা গেছে বলে জানিয়েছেন ইউপি সদস্য হাবিব খান।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানিয়েছেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে গত কয়েকদিন ধরে সেন্টমার্টিন নৌরুটে জাহাজ চলাচল বন্ধ ছিল। তাই সেখানে আটকে থাকা পর্যটকরা কক্সবাজার কূলে ফিরে আসতে পারেননি। কিন্তু আটকেপড়া পর্যটকদের প্রশাসনিক তদারকিতে নিরাপদে রাখা হয়। আবহাওয়া স্বাভাবিক হওয়ায় জাহাজ চলাচল শুরু হওয়ায় রোববার তারা কূলে ফিরেছে।
 

Related Topics

টপ নিউজ

সেন্ট মার্টিন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    আগামী বছর থেকে আমেরিকার ‘প্রতিটি শিশুকে’ স্পেসএক্সের একটি করে শেয়ার দেওয়ার ঘোষণা মাস্কের
  • ছবি: টিবিএস
    নাটোরে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১২, আহত অন্তত ৩০
  • ছবি: টিবিএস
    গাজীপুরে কেয়া গ্রুপের কারখানায় ফের ছাঁটাই: এবার চাকরি হারালেন ৭৩৯ জন, কান্নায় ভেঙে পড়লেন ১৯ বছরের পুরনো শ্রমিকেরা
  • ইলাস্ট্রেশন: ছৈয়দ মওলা/টিবিএদ
    আইএমএফের শর্ত পূরণে ২০৩০ সালের মধ্যে ১৫ শতাংশ একক ভ্যাট হার চালুর লক্ষ্য
  • ছবি: সংগৃহীত
    রিজার্ভ থেকে ২০ মিলিয়ন ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
  • ইইউ-র নতুন বর্জ্য নীতিমালার কারণে ঝুঁকিতে পড়তে পারে বাংলাদেশের স্ক্র্যাপ ইস্পাত আমদানি
    ইইউ-র নতুন বর্জ্য নীতিমালার কারণে ঝুঁকিতে পড়তে পারে বাংলাদেশের স্ক্র্যাপ ইস্পাত আমদানি

Related News

  • সেন্টমার্টিন রুটের আটলান্টিক ক্রুজ জাহাজে আগুন, ১ ক্রু নিহত
  • কক্সবাজার-সেন্ট মার্টিন রুটে চলাচলকারী 'দ্য আটলান্টিক ক্রুজ' জাহাজে আগুন
  • সেন্ট মার্টিনে পর্যটকের ঢল, জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত সব টিকিট আগাম বিক্রি
  • ১,১৭৪ পর্যটক নিয়ে সেন্ট মার্টিন গেল ৩ জাহাজ 
  • আজ থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত সেন্ট মার্টিন; তবে রাত্রিযাপন বন্ধ, নভেম্বরে চলবে না জাহাজ

Most Read

1
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আগামী বছর থেকে আমেরিকার ‘প্রতিটি শিশুকে’ স্পেসএক্সের একটি করে শেয়ার দেওয়ার ঘোষণা মাস্কের

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

নাটোরে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১২, আহত অন্তত ৩০

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

গাজীপুরে কেয়া গ্রুপের কারখানায় ফের ছাঁটাই: এবার চাকরি হারালেন ৭৩৯ জন, কান্নায় ভেঙে পড়লেন ১৯ বছরের পুরনো শ্রমিকেরা

4
ইলাস্ট্রেশন: ছৈয়দ মওলা/টিবিএদ
অর্থনীতি

আইএমএফের শর্ত পূরণে ২০৩০ সালের মধ্যে ১৫ শতাংশ একক ভ্যাট হার চালুর লক্ষ্য

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

রিজার্ভ থেকে ২০ মিলিয়ন ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

6
ইইউ-র নতুন বর্জ্য নীতিমালার কারণে ঝুঁকিতে পড়তে পারে বাংলাদেশের স্ক্র্যাপ ইস্পাত আমদানি
অর্থনীতি

ইইউ-র নতুন বর্জ্য নীতিমালার কারণে ঝুঁকিতে পড়তে পারে বাংলাদেশের স্ক্র্যাপ ইস্পাত আমদানি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net