Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 12, 2026
নারীরা ব্যবহার করছেন, বাড়ছে স্কুটারের বিক্রি

টপ নিউজ

সাদিয়া রহমান
19 September, 2019, 05:20 pm
Last modified: 19 September, 2019, 05:49 pm

Related News

  • ‘কেয়ার ইকোনমি’ জোরদারে ১,৬০০ নারীকে চাইল্ডকেয়ার উদ্যোক্তা বানানোর উদ্যোগ সরকারের
  • জ্বালানির দাম বাড়ায় অস্ট্রেলিয়ার দুই রাজ্যে বিনা ভাড়ায় গণপরিবহন
  • জ্বালানি সাশ্রয়ে ব্যাংকারদের ব্যক্তিগত গাড়ির বদলে গণপরিবহন ব্যবহারের পরামর্শ কেন্দ্রীয় ব্যাংকের      
  • জ্বালানি সাশ্রয়ে গণপরিবহন ব্যবহার ও অপ্রয়োজনীয় যাতায়াত পরিহারের আহ্বান সরকারের
  • ৬ মাসের মধ্যে নারীদের জন্য ঢাকায় নামছে ইলেকট্রিক বাস

নারীরা ব্যবহার করছেন, বাড়ছে স্কুটারের বিক্রি

নগরীর যানজট অসহনীয়তা আর ভিড়ে ঠাসা গণপরিবহনে মাঝে মাঝেই যৌনহয়রানির শিকার হবার কারণে নারীরা বেছে নিচ্ছেন স্কুটার..
সাদিয়া রহমান
19 September, 2019, 05:20 pm
Last modified: 19 September, 2019, 05:49 pm
স্কুটার চালাতে সাচ্ছন্দ্য অনুভব করেন এমন নারীর সংখ্যা এখন বাড়ছে (ছবি: নূর-এ-আলম)

ঢাকার কারওয়ানবাজার মোড়ের সিগন্যালে স্কুটার নিয়ে অপেক্ষা করছিলেন অভিনেত্রী ও মডেল তানহা তানিয়া। বাস বা ট্যাক্সি বাদ দিয়ে চলাচলের জন্য স্কুটার কেন বেছে নিলেন?

প্রশ্ন শুনে হেসে ফেললেন তানহা। বললেন, “ঢাকার রাস্তায় ঘন্টার পর ঘণ্টা জ্যামে আটকে থাকতে পারি না একদম। সিএনজি অটোরিকশা বা রাইড-শেয়ারিং সার্ভিসগুলোর চেয়ে স্কুটা্রই বেশি খরচ-সাশ্রয়ী।”

নগরীর যানজট অসহনীয়তা আর ভিড়ে ঠাসা গণপরিবহনে মাঝে মাঝেই যৌনহয়রানির শিকার হবার কারণে নারীরা বেছে নিচ্ছেন স্কুটার। তানিয়ার মতো স্কুটার চালাতে সাচ্ছন্দ্য অনুভব করেন এমন নারীর সংখ্যা এখন বাড়ছে। পথেঘাটে মাঝে মাঝেই ওদের দেখা মিলছে। পেশা যা-ই হোক, নারীদের কাছে রোজকার চলাফেরার জন্য হালকা এই বাহনের কদর বেড়েছে। 

বাংলা মোটরের একটি স্কুটার শো রুমের নাম ‘বাদশাহ মটরস’। মালিক বাদশাহ নিজেই দোকানটির দেখাশুনা করেন। দোকানে নারী ক্রেতারা আসেন কি না জানতে চাইলে বললেন, নারীদের মধ্যে স্কুটার জনপ্রিয় হবার পর থেকে তার ব্যবসার সম্প্রসারণ ঘটছে। এখন মাসে ১৫টি স্কুটার বিক্রি হচ্ছে তাদের, আগে যেখানে হতো বড়জোর তিনটির মতো। 

স্কুটার মার্কেটের সেরা দুটি ব্র্যান্ড টিভিএস ওয়েগো ও টিভিএস জুপিটার দুটোই বিক্রি করছেন বাদশাহ। 

মগবাজারের টিভিএস-এর শো রুমেও দেখা যাচ্ছে স্কুটারের বেচাকেনা বেড়েছে। কারণ নারীদের অনেকেই কিনছেন বাহনটি। শো রুমের স্টাফরা জানালেন, টিভিএস ওয়েগোই বেশি চলছে। কারণ এটির ওজন কম, আর এটিতে যুক্ত রয়েছে ডিজিটাল মিটার।

বেশিরভাগ দোকানমালিক ও ম্যানেজার বলছেন, নারীদের মধ্যে কর্মজীবী ও ছাত্রীরা বেশি কিনছেন স্কুটার (ছবি: নূর-এ-আলম)

মগবাজারের পাইকারি মোটরসাইকেল দোকান নাহার এন্টারপ্রাইজ। দোকানের ম্যানেজার মোহাম্মদ জানালেন, গত দু’বছরে তাদের বিক্রি বেড়েছে। মাসে তিনশ থেকে সাড়ে তিনশ মোটরসাইকেল বিক্রি করতে পারছেন এখন। 

হিরো প্লেজার, হিরো মেস্ত্রো ও মাহিন্দ্রর মতো স্কুটারগুলো সাধারণের ক্রয়ক্ষমতার মধ্যেই রয়েছে। ১ লাখ ২০ হাজার থেকে ১ লাখ ত্রিশের মধ্যে বিক্রি হচ্ছে এগুলো। তুলনামূলক অভিজাত ব্র্যান্ড ইয়ামাহার দাম শুরুই হয় ১ লাখ ৭৫ হাজার টাকা দিয়ে। 

সিরাজুল মনে করেন, মোটরসাইকেলের বিভিন্ন অংশের ওপর ভ্যাট কমানোর সিদ্ধান্তে ও নানা ধরনের রাইড-শেয়ারিং সেবা চালু হওয়ায় বিক্রি বেড়েছে।

তবে, বেশিরভাগ দোকানমালিক ও ম্যানেজার বলছেন, নারীদের মধ্যে কর্মজীবী ও ছাত্রীরা বেশি কিনছেন স্কুটার। কারণ তাদের সারাদিন নানা কাজে বেরুতে হয় বাইরে।

বইছে পরিবর্তনের হাওয়া?

ব্যবসায়ী নাহিদ তন্ময় বেশ ক’বার হয়রানির শিকার হবার কারণে গণপরিবহনে চলাচল বাদ দিয়েছেন। ২০১৫ সালে তিনি স্কুটার কিনেছেন। স্কুটারটি তার যাতায়াতের সময় বাঁচাচ্ছে। কোনো ধরনের হয়রানির শিকারও হতে হয় না তাকে। এসব কারণে তন্ময় তার স্কুটারটি ব্যবহার করে সচ্ছন্দ। 

শাওমি বাংলাদেশের বিপণন কর্মকর্তা নবনীতা রায়ের অবশ্য কখনওই বাসে যাতায়াত করতে ভালো লাগত না। ২০১৭ সালে স্কুটার কিনে এখন স্বাধীনভাবে চালাচ্ছেন তিনি। এই স্কুটার তার ক্ষমতায়ন ঘটিয়েছে বলেও মনে করেন নবনীতা। কারণ ঘণ্টার পর ঘণ্টা জ্যামে আটকে থাকতে হয় না তাকে। আর নগরের যেখানে খুশি সেখানে সহজে যেতে পারেন।

ওদিকে, রাই্ড-শেয়ারিং সার্ভিসে যুক্ত হয়ে শাহনাজ আক্তার পরিবারের খরচ চালাচ্ছেন।  

তানহা, তন্ময়, নবনীতা বা শাহনাজ— স্কুটার চালানোটা তাদের কাছে যেন হয়ে উঠেছে যে-কোনো সীমাবদ্ধতা আর অসাচ্ছন্দ্যের বিরুদ্ধে লড়বার ভাষা। নগরীর পথেঘাটের সব সমস্যা তোয়াক্কা না করে চলবার এক মোক্ষম জবাব।

Related Topics

অর্থনীতি

স্কুটার বিক্রি / কর্মজীবী নারী / গণপরিবহন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    চালু হচ্ছে ই-লোন, ব্যাংকে না গিয়েও পাওয়া যাবে ঋণ 
  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ ৪৪% বেড়ে রেকর্ড ৯৪,০০০ কোটি টাকা
  • ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি। ছবি: সংগৃহীত
    পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন মোনামি
  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন বিএবি ও ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার। ছবি: সংগৃহীত
    আইনের ধারায় সাবেক মালিকদের ফেরার সুযোগ, ভয়ে আছেন ব্যাংক মালিকরা
  • ফাইল ছবি: সংগৃহীত
    ভিসার জন্য সিকিউরিটি ডিপোজিট পাঠানো সহজ করলো বাংলাদেশ ব্যাংক
  • ফাইল ছবি: সংগৃহীত
    গর্ভের সন্তানের লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

Related News

  • ‘কেয়ার ইকোনমি’ জোরদারে ১,৬০০ নারীকে চাইল্ডকেয়ার উদ্যোক্তা বানানোর উদ্যোগ সরকারের
  • জ্বালানির দাম বাড়ায় অস্ট্রেলিয়ার দুই রাজ্যে বিনা ভাড়ায় গণপরিবহন
  • জ্বালানি সাশ্রয়ে ব্যাংকারদের ব্যক্তিগত গাড়ির বদলে গণপরিবহন ব্যবহারের পরামর্শ কেন্দ্রীয় ব্যাংকের      
  • জ্বালানি সাশ্রয়ে গণপরিবহন ব্যবহার ও অপ্রয়োজনীয় যাতায়াত পরিহারের আহ্বান সরকারের
  • ৬ মাসের মধ্যে নারীদের জন্য ঢাকায় নামছে ইলেকট্রিক বাস

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

চালু হচ্ছে ই-লোন, ব্যাংকে না গিয়েও পাওয়া যাবে ঋণ 

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ ৪৪% বেড়ে রেকর্ড ৯৪,০০০ কোটি টাকা

3
ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন মোনামি

4
বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন বিএবি ও ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার। ছবি: সংগৃহীত
অর্থনীতি

আইনের ধারায় সাবেক মালিকদের ফেরার সুযোগ, ভয়ে আছেন ব্যাংক মালিকরা

5
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ভিসার জন্য সিকিউরিটি ডিপোজিট পাঠানো সহজ করলো বাংলাদেশ ব্যাংক

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গর্ভের সন্তানের লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net