Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 05, 2026
৭ দেশ থেকে ১৪.২৫ লাখ টন জ্বালানি তেল কেনার প্রস্তাব অনুমোদন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
02 January, 2025, 05:55 pm
Last modified: 02 January, 2025, 06:03 pm

Related News

  • মজুত বাড়াতে আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
  • জুলাই মাসে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম
  • হরমুজ পাড়ি দিয়ে বাংলাদেশের পথে রওনা দিয়েছে ১১৫ দিন আটকে থাকা ক্রুড তেলবাহী জাহাজ
  • হরমুজ প্রণালী ছাড়ছে আটকে পড়া তেলের ট্যাংকার, বিশ্ববাজারে যুক্ত হচ্ছে নতুন সরবরাহ
  • নিষেধাজ্ঞার সাময়িক প্রত্যাহার: এশিয়ার প্রধান বাজারগুলোতে তেল বিক্রির প্রস্তুতি ইরানের

৭ দেশ থেকে ১৪.২৫ লাখ টন জ্বালানি তেল কেনার প্রস্তাব অনুমোদন

জানুয়ারি থেকে জুন সময়ের জন্য এ তেল আমদানি করা হবে।
টিবিএস রিপোর্ট
02 January, 2025, 05:55 pm
Last modified: 02 January, 2025, 06:03 pm
প্রতীকী ছবি: রয়টার্স/ফাইল

সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি ১৪ লাখ ২৫ হাজার টন পরিশোধিত জ্বালানি তেল কেনার প্রস্তাব অনুমোদন করেছে। ১১ হাজার ৪৭৯ কোটি টাকা ব্যয়ে এসব জ্বালানি কেনা হবে সাতটি দেশ থেকে।

থাইল্যান্ড, ওমান, আরব আমিরাত, চীন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ভারতের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো থেকে জিটুজি (সরকারি) ভিত্তিতে এ জ্বালানি তেল সংগ্রহ করা হবে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভা সূত্রে জানা গেছে, জানুয়ারি থেকে জুন সময়ের জন্য এ তেল আমদানি করা হবে।

এর মধ্যে ডিজেল ৮.৮০ লাখ টন, জেট ফুয়েল ১.৯০ লাখ টন, পেট্রোল ৭৫ হাজার টন, ফার্নেস অয়েল ২.৫০ লাখ টন এবং মেরিন ফুয়েল ৩০ হাজার টন।

গত বছরের ২৪ অক্টোবর অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভায় প্রস্তাবটি নীতিগত অনুমোদন পেয়েছিল।

টিসিবি পণ্য ও সার আমদানির অনুমোদন

এছাড়া সভায় টিসিবির ফ্যামিলি কার্ডের মাধ্যমে বিক্রির জন্য ১.১০ কোটি লিটার সয়াবিন তেল এবং ১০ হাজার টন মসুর ডাল কেনার প্রস্তাবও অনুমোদন করা হয়।

সুপার অয়েল রিফাইনারি থেকে সয়াবিন তেল কেনা হবে ১৮৯ কোটি টাকার এবং শবনম ভেজিটেবল অয়েল ইন্ডাষ্ট্রিজ থেকে মসুর ডাল কেনা হবে ৯৪ কোটি ৯৫ লাখ টাকার।

পাশাপাশি কাতার এনার্জি থেকে ১২৭ কোটি ৬৮ লাখ টাকায় ৩০ হাজার টন ইউরিয়া আমদানির প্রস্তাব এবং সৌদি আরবের মাদেন থেকে ২৯৬ কোটি টাকায় ৪০ হাজার টন ডিএপি সার কেনার প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

একই সঙ্গে মরক্কোর ওসিপি নিউট্রিক্রপস এসএ থেকে ১৫৮ কোটি ৪০ লাখ টাকায় ৩০ হাজার টন টিএসপি সার আমদানির অনুমোদন দিয়েছে কমিটি।

এর বাইরে রেলপথ মন্ত্রণালয়ের দুটি এবং বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন (আইএমইডি) বিভাগের একটি প্রকল্প প্রস্তাবও কমিটির সভায় অনুমোদিত হয়েছে।

Related Topics

টপ নিউজ

জ্বালানি তেল আমদানি / জ্বালানি তেল / পরিশোধিত জ্বালানি / জ্বালানি আমদানি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    প্রথমবারের মতো দেশব্যাপী ডিসকাউন্টে শপিং উৎসব শুরু হতে যাচ্ছে; ছাড় মিলবে ৭৫ শতাংশ পর্যন্ত
  • ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
    শান্তি আলোচনা চলাকালে ইরানি মধ্যস্থতাকারীদের গুপ্তহত্যার ষড়যন্ত্র করছিল ইসরায়েল; তেহরানকে সতর্ক করে দেয় যুক্তরাষ্ট্র!
  • ফাইল ছবি: সংগৃহীত
    বাংলাদেশ-চীন যুদ্ধবিমান আলোচনা ও করিডোর প্রস্তাবের দিকে নজর রাখছে ভারত: জয়সওয়াল 
  • সীতাকুণ্ডের জাহাজভাঙা ইয়ার্ডসংলগ্ন উপকূলে এক জেলের নোঙর। ছবি: মনোয়ার মারুফ নাফিস
    বদলাচ্ছে জাহাজভাঙা শিল্প, সমুদ্রে ফিরছেন সীতাকুণ্ডের ‘জলদাস’রা
  • লাল কার্ড দেখানোর পর সতীর্থ জিও রেইনা (বাঁয়ে) ও টিমোথি ওয়েহ (ডানে) ফোলারিন বালোগুনকে সান্ত্বনা দেন। ছবি: আইএসআই
    বিশ্বকাপে লাল কার্ড, পরবর্তী ম্যাচের জন্য বালোগানকে ‘ক্ষমা’ করতে ট্রাম্পের হস্তক্ষেপ দাবি মার্কিন সমর্থকদের
  • ছবি: টিবিএস
    ভবন ভাড়া দিয়ে আয় বাড়াতে চায় ন্যাশনাল ব্যাংক, বিশেষ সুবিধা চেয়ে সরকারকে কেন্দ্রীয় ব্যাংকের চিঠি

Related News

  • মজুত বাড়াতে আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
  • জুলাই মাসে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম
  • হরমুজ পাড়ি দিয়ে বাংলাদেশের পথে রওনা দিয়েছে ১১৫ দিন আটকে থাকা ক্রুড তেলবাহী জাহাজ
  • হরমুজ প্রণালী ছাড়ছে আটকে পড়া তেলের ট্যাংকার, বিশ্ববাজারে যুক্ত হচ্ছে নতুন সরবরাহ
  • নিষেধাজ্ঞার সাময়িক প্রত্যাহার: এশিয়ার প্রধান বাজারগুলোতে তেল বিক্রির প্রস্তুতি ইরানের

Most Read

1
প্রতীকী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রথমবারের মতো দেশব্যাপী ডিসকাউন্টে শপিং উৎসব শুরু হতে যাচ্ছে; ছাড় মিলবে ৭৫ শতাংশ পর্যন্ত

2
ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শান্তি আলোচনা চলাকালে ইরানি মধ্যস্থতাকারীদের গুপ্তহত্যার ষড়যন্ত্র করছিল ইসরায়েল; তেহরানকে সতর্ক করে দেয় যুক্তরাষ্ট্র!

3
ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশ-চীন যুদ্ধবিমান আলোচনা ও করিডোর প্রস্তাবের দিকে নজর রাখছে ভারত: জয়সওয়াল 

4
সীতাকুণ্ডের জাহাজভাঙা ইয়ার্ডসংলগ্ন উপকূলে এক জেলের নোঙর। ছবি: মনোয়ার মারুফ নাফিস
ফিচার

বদলাচ্ছে জাহাজভাঙা শিল্প, সমুদ্রে ফিরছেন সীতাকুণ্ডের ‘জলদাস’রা

5
লাল কার্ড দেখানোর পর সতীর্থ জিও রেইনা (বাঁয়ে) ও টিমোথি ওয়েহ (ডানে) ফোলারিন বালোগুনকে সান্ত্বনা দেন। ছবি: আইএসআই
খেলা

বিশ্বকাপে লাল কার্ড, পরবর্তী ম্যাচের জন্য বালোগানকে ‘ক্ষমা’ করতে ট্রাম্পের হস্তক্ষেপ দাবি মার্কিন সমর্থকদের

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ভবন ভাড়া দিয়ে আয় বাড়াতে চায় ন্যাশনাল ব্যাংক, বিশেষ সুবিধা চেয়ে সরকারকে কেন্দ্রীয় ব্যাংকের চিঠি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net