Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
September 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, SEPTEMBER 21, 2026
চাকরির ইন্টারভিউয়াররা যদি পক্ষপাতদুষ্ট হন, করণীয় কী

আন্তর্জাতিক

এইচবিআর
01 January, 2025, 04:30 pm
Last modified: 01 January, 2025, 04:37 pm

Related News

  • পেনশন বাড়ছে ৫৫ থেকে ১০০%: মাসে সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা, সর্বনিম্ন ১৮ হাজার টাকা
  • চাকরি নিয়ে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ মন্ত্রিপরিষদ বিভাগের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল: ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ ও ১,০০০ চাকরির প্রস্তাব মেনজিসের
  • সরকারি চাকরির পরীক্ষায় মৌখিকের নম্বর বাড়ানো কতটা যুক্তিযুক্ত
  • এআই মানুষের চাকরির বাজারে ধস নামাবে না, উল্টো কর্মসংস্থানের বড় সুযোগ করে দেবে

চাকরির ইন্টারভিউয়াররা যদি পক্ষপাতদুষ্ট হন, করণীয় কী

সাক্ষাৎকারের সময় যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত থাকতে হবে। অনেক সময় সাক্ষাৎকার গ্রহীতা আপনার বিচক্ষণতা ও ধৈর্যের পরীক্ষা নিতে নানা পরিস্থিতি তৈরি করতে পারেন। তখন নিজের ওপর নিয়ন্ত্রণ বজায় রাখতে খানিকটা সময় নিন।
এইচবিআর
01 January, 2025, 04:30 pm
Last modified: 01 January, 2025, 04:37 pm
ছবি: পান্ডাগোলিক

চাকরির ইন্টারভিউতে মূলত প্রার্থীদের সম্পর্কে ইন্টারভিউয়াররা জানার চেষ্টা করা হয়। একইসাথে তারা কীভাবে প্রতিষ্ঠানটিতে স্বকীয়ভাবে অবদান রাখতে পারবেন সেটিও বোঝার চেষ্টা করা হয়। তবে দুর্ভাগ্যজনক হলেও সত্য যে, এতটা সাবলীলভাবে প্রক্রিয়াটি সবসময় হয় না। বরং প্রার্থীদের অনেক সময় ইন্টারভিউয়াররা অপ্রাসঙ্গিক ও বিব্রতকর প্রশ্ন করেন। এক্ষেত্রে একজন চাকরি প্রত্যাশীকে বেশ বিচক্ষণতার সাথে পরিস্থিতি সামাল দিতে হবে।

নিজেকে সংযত রাখুন 
সাক্ষাৎকারের সময় যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত থাকতে হবে। অনেক সময় ইন্টারভিউয়াররা আপনার বিচক্ষণতা ও ধৈর্যের পরীক্ষা নিতে নানা পরিস্থিতি তৈরি করতে পারেন। তখন নিজের ওপর নিয়ন্ত্রণ বজায় রাখতে খানিকটা সময় নিন। উত্তর দেওয়ার আগে দীর্ঘ শ্বাস নিয়ে নিজেকে শান্ত করুন। সোজা হয়ে বসে নিজের দৈহিক ভঙ্গিকে আরও শক্তিশালী করুন। কথা বলার সময় চোখে চোখ রাখুন। পা শক্তভাবে মেঝেতে রাখুন যাতে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। এমনভাবে নিজেকে উপস্থাপন করুন যেন মনে হয়, আপনিই ঐ পদের জন্য যোগ্য দাবিদার। 

নিজ অধিকার সম্পর্কে জানুন 
সাক্ষাৎকারে প্রশ্নের যথাযথ উত্তর প্রদানের মাধ্যমে নিজের যোগ্যাতাকে তুলে ধরা যায়। তবে সেই প্রশ্ন যদি অপ্রাসঙ্গিক হয় তবে ভিন্ন পন্থা অবলম্বন করা যেতে পারে। এমন পরিস্থিতিতে বিনয়ের সাথে সেই প্রশ্নের উত্তর না দিয়ে সেটি বরং এড়িয়ে যাওয়া যেতে পারে। এক্ষেত্রে আলোচনার বিষয় পরিবর্তন করে নিজের অভিজ্ঞতা ও যোগ্যতার বিষয় আলাপে আনার চেষ্টা করা যেতে পারে। 

যেমন, অনেক সময় জিজ্ঞাসা করা হয়, "আপনি বৈবাহিক জীবন কেমন? কিংবা আপনার বর্ণ কী ইত্যাদি"। এক্ষেত্রে উত্তর না দিয়ে বরং চাকরির বিস্তারিত সম্পর্কে জানার আগ্রহ প্রকাশ করা যেতে পারে। 

একইসাথে অযৌক্তিক প্রশ্নের জবাবে বলা যেতে পারে, "আমি উত্তরটা অবশ্যই দিতে পারবো। তবে আমি বুঝতে পারছি না এই প্রশ্নটি আমার চাকরির ক্ষেত্রে কীভাবে প্রাসঙ্গিক?"  

ভিন্ন প্রশ্ন করতে জানতে চাওয়া
অনুপযুক্ত প্রশ্ন বা এমন কিছু জিজ্ঞাসা করা হলে স্বাভাবিকভাবেই আপনার মাঝে মনঃক্ষুণ্ণতা কিংবা অস্বস্তিবোধ দেখা দিতে পারে। সেক্ষেত্রে সংকোচ বোধ না করে বরং তা সরাসরি সাক্ষাৎকার গ্রহীতার নিকট প্রকাশ করা যেতে পারে। একইসাথে বিকল্প হিসেবে সেটি এড়িয়ে গিয়ে বরং সাক্ষাৎকার গ্রহীতাকে তার সম্পর্কে জানতে চাওয়া যেতে পারে। 

ধরা যাক, সাক্ষাৎকারে আপনাকে জিজ্ঞাসা করা হয়েছে, "আপনি বিদেশ থেকে চলে এসে দেশে চাকরি করতে চাইছেন কেন?" আপনি এই প্রশ্নের উত্তর দিয়ে বরং ঘুরিয়ে প্রশ্ন করতে পারেন, "আপনার এই সেক্টরের এত বছর ধরে কাজ করার পেছনে অনুপ্রেরণা কী? সেটা কী জানতে পারি?"

গবেষণায় দেখা যায়, মানুষ নিজের সম্পর্কে কথা বলতে ভালোবাসে। ফলে সাক্ষাৎকার গ্রহীতাকে এই কৌশল প্রয়োগ করে অনাকাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর এড়িয়ে যাওয়া যেতে পারে। 

চাকরি সম্পর্কে পুনর্বিবেচনা 
নির্দিষ্ট চাকরির ক্ষেত্রে অনেকেরই ঝোঁক থাকে। তবে যেকোনো মূল্যেই সেই চাকরি করতে হবে এমনটা ভাবা মোটেও বুদ্ধিমানের কাজ নয়। বরং সাক্ষাৎকারে যদি অপ্রাসঙ্গিক প্রশ্ন করা হয় তবে ঐ চাকরি নিয়ে আপনার পুনর্বিবেচনা করা উচিত।

কেননা এমন পরিস্থিতিতে  চাকরি যদি হয়েও যায় তবে পরবর্তী কর্মপরিবেশ কেমন হবে সেটি নিয়ে দুশ্চিন্তা থেকে যায়। আপনি নিশ্চয়ই বিরক্তিকর বস কিংবা সহকর্মীর সাথে চাকরি করতে চাইবেন না। এতে করে মানসিকভাবে আপনি বেশ অস্বস্তিতে ভুগতে পারেন। তাই এমন পরিস্থিতির মুখোমুখি না হয়ে বরং ঐ চাকরি থেকে আগেই সরে যাওয়া বরং ভালো সিদ্ধান্ত।


অনুবাদ: মোঃ রাফিজ খান 

Related Topics

টপ নিউজ

চাকরি / ভাইভা / চাকরি প্রত্যাশী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের বদলে হংকংয়ে গেল এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ; চীনের হাতে পড়ার শঙ্কা, তদন্তে পেন্টাগন
  • প্রতীকী ছবি: এআই
    স্থানীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগের প্রস্তুতি পেট্রোবাংলার, কিনবে নতুন রিগ
  • ন্যাম ভবন। ছবি: সংগৃহীত
    রাজধানীতে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ক্যাম্প ডেভিডে ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    অবকাশ থেকে হঠাৎ হোয়াইট হাউসে ফিরে এলেন ট্রাম্প, মধ্যপ্রাচ্যজুড়ে সতর্কতা জারি
  • ‘এমইপি অ্যাকসেসরিজ সুপার অফার ২০২৬ গ্র্যান্ড অ্যাচিভার সেলিব্রেশন’ অনুষ্ঠানে বিজয়ী রিটেইলার ও ডিস্ট্রিবিউটারের হাতে দুটি রেফ্রিজারেটর ও ৭৮টি মোটরসাইকেলের চাবি তুলে দেওয়া হয়। ছবি: সৌজন্যে
    বাজার সম্প্রসারণ ও নতুন কারখানায় ২০০ কোটি টাকা বিনিয়োগ করছে এমইপি গ্রুপ
  • কোলাজ: টিবিএস
    অপ্রতিম হত্যা: আটক তুহিনের বিরুদ্ধে আগে থেকেই ছিল বাইক চুরির অভিযোগ

Related News

  • পেনশন বাড়ছে ৫৫ থেকে ১০০%: মাসে সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা, সর্বনিম্ন ১৮ হাজার টাকা
  • চাকরি নিয়ে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ মন্ত্রিপরিষদ বিভাগের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল: ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ ও ১,০০০ চাকরির প্রস্তাব মেনজিসের
  • সরকারি চাকরির পরীক্ষায় মৌখিকের নম্বর বাড়ানো কতটা যুক্তিযুক্ত
  • এআই মানুষের চাকরির বাজারে ধস নামাবে না, উল্টো কর্মসংস্থানের বড় সুযোগ করে দেবে

Most Read

1
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের বদলে হংকংয়ে গেল এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ; চীনের হাতে পড়ার শঙ্কা, তদন্তে পেন্টাগন

2
প্রতীকী ছবি: এআই
বাংলাদেশ

স্থানীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগের প্রস্তুতি পেট্রোবাংলার, কিনবে নতুন রিগ

3
ন্যাম ভবন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীতে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

4
ক্যাম্প ডেভিডে ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অবকাশ থেকে হঠাৎ হোয়াইট হাউসে ফিরে এলেন ট্রাম্প, মধ্যপ্রাচ্যজুড়ে সতর্কতা জারি

5
‘এমইপি অ্যাকসেসরিজ সুপার অফার ২০২৬ গ্র্যান্ড অ্যাচিভার সেলিব্রেশন’ অনুষ্ঠানে বিজয়ী রিটেইলার ও ডিস্ট্রিবিউটারের হাতে দুটি রেফ্রিজারেটর ও ৭৮টি মোটরসাইকেলের চাবি তুলে দেওয়া হয়। ছবি: সৌজন্যে
অর্থনীতি

বাজার সম্প্রসারণ ও নতুন কারখানায় ২০০ কোটি টাকা বিনিয়োগ করছে এমইপি গ্রুপ

6
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

অপ্রতিম হত্যা: আটক তুহিনের বিরুদ্ধে আগে থেকেই ছিল বাইক চুরির অভিযোগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net