Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
August 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, AUGUST 19, 2026
জাপানে টিস্যু দিয়ে টয়লেটের আসন মুছতে মানা করল নির্মাতা কোম্পানি

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
01 January, 2025, 11:25 am
Last modified: 01 January, 2025, 12:02 pm

Related News

  • পৃথিবীতে কি এখন আগের চেয়ে বেশি ভূমিকম্প অনুভূত হচ্ছে, যা বলছে সাম্প্রতিক উপাত্ত
  • জাপানে 'নজিরবিহীন' বৃষ্টিপাতে অন্তত ৮ জনের মৃত্যু, নারিতা বিমানবন্দরে হাজারো যাত্রী আটকা
  • প্রধানমন্ত্রীর ভারত ও জাপান সফর এখনও চূড়ান্ত নয়: শামা ওবায়েদ
  • যেসব কারণে ভারতীয় কৃষি পণ্য রপ্তানিতে ‘রেড ফ্ল্যাগ’ জারি করেছে কিছু দেশ
  • যে কারণে জাপানে ভূতুড়ে বাড়ির চাহিদা বাড়ছে

জাপানে টিস্যু দিয়ে টয়লেটের আসন মুছতে মানা করল নির্মাতা কোম্পানি

সম্প্রতি প্রখ্যাত জাপানি টয়লেট নির্মাতা তোতো তাদের টয়লেটের আসন মুছতে কোনো ধরনের টয়লেট পেপার বা টিস্যু ব্যবহার না করার পরামর্শ দিয়েছে।
টিবিএস ডেস্ক
01 January, 2025, 11:25 am
Last modified: 01 January, 2025, 12:02 pm
প্রতীকী ছবি: এআই

উষ্ণ আসন, মিউজিক প্লেয়ার কিংবা স্বয়ংক্রিয় ফ্লাশ—এমন অত্যাধুনিক ফিচার সমৃদ্ধ টয়লেটের দেখা মিলবে জাপানে। তবে এমন উচ্চপ্রযুক্তির আসনগুলোর এক অপ্রত্যাশিত শত্রু হয়ে দাঁড়িয়েছে—টয়লেট পেপার! 

সম্প্রতি প্রখ্যাত জাপানি টয়লেট নির্মাতা তোতো তাদের টয়লেটের আসন মুছতে কোনো ধরনের টয়লেট পেপার বা টিস্যু ব্যবহার না করার পরামর্শ দিয়েছে। তারা বলেছে, টয়লেট পেপার দিয়ে আসন মুছলে অদৃশ্য ক্ষুদ্র স্ক্র্যাচ হতে পারে। এসব স্ক্র্যাচে ময়লা জমতে পারে, যা আসনের দাগ বা রঙ পরিবর্তনের কারণ হয়ে দাঁড়ায়। খবর বিবিসির।

মূলত সামাজিক যোগাযোগমাধ্যমে আসনের দাগ ও রঙ বদল নিয়ে গ্রাহকদের অসন্তোষের প্রেক্ষিতেই তোতো এই সতর্কতা অবলম্বন করতে বলেছে। 

এক প্রতিবেদনে তোতো জানিয়েছে, তাদের বিডেট টয়লেটের আসন প্লাস্টিক রেজিন দিয়ে তৈরি। এই উপাদান জটিল নকশায় তৈরি ও ডিটারজেন্ট-প্রতিরোধী হলেও টয়লেট পেপারের ঘষায় ক্ষতিগ্রস্ত হতে পারে।

বিশেষজ্ঞরাও বলছেন, শুকনো টয়লেট পেপার বা কাপড়ের বদলে নরম কাপড়, যা পানি বা ডিটারজেন্টে ভেজানো হয়েছে, তা ব্যবহার করাই উত্তম। কারণ, স্ক্র্যাচগুলো ময়লা জমার জন্য আদর্শ স্থান তৈরি করে, যা আসনের সৌন্দর্য নষ্ট করতে পারে। ধাতব স্ক্রাবার, নাইলন কিংবা ক্ষারযুক্ত উপাদান এড়িয়ে চলারও নির্দেশনা দিয়েছে তারা।

তোতো জানিয়েছে, তারা স্ক্র্যাচ-প্রতিরোধী নতুন উপাদান নিয়ে গবেষণা করছে, তবে আপাতত উপাদানের কোনো পরিবর্তনের পরিকল্পনা নেই।

তোতো'র ফ্ল্যাগশিপ বিডেট 'ওয়াশলেট' মডেলের টয়লেটে স্বয়ংক্রিয় ঢাকনা, এয়ার ড্রায়ার এবং পানির প্রবাহ নিয়ন্ত্রণের মতো ফিচার রয়েছে। 

জাপানের এই টয়লেটগুলো এখন শুধু প্রয়োজন মেটানোর যন্ত্র নয়, বরং অভিজাত জীবনধারার এক অনন্য উদাহরণ, যা দেশি-বিদেশি অনেকের কাছেই আকর্ষণীয় হয়ে উঠেছে। 

Related Topics

অফবিট / টপ নিউজ

জাপান / টয়লেট পেপার / টয়লেট টিস্যু / টয়লেট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: এআই
    জুলাই-জুন থেকে বদলে অর্থবছর হচ্ছে এপ্রিল-মার্চ  
  • নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পাওদেল ভারতীয় সেনাপ্রধান জেনারেল ধীরজ শেঠকে নেপাল সেনাবাহিনীর ‘সম্মানসূচক জেনারেল’ পদমর্যাদা প্রদান করেন। ছবি: এনডিটিভি
    নেপাল সেনাবাহিনীর সম্মানসূচক 'জেনারেল' হলেন ভারতের সেনাপ্রধান ধীরাজ শেঠ
  • ছবি: সংগৃহীত
    নারী চালক-কন্ডাক্টর নিয়ে ১১ রুটে চালু হলো বিআরটিসির ‘পিংক বাস’
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মানদণ্ডে সমস্যা থাকায় আরামকোর এলএনজিবাহী জাহাজ গ্রহণ করেনি পেট্রোবাংলা, আসবে বিকল্প কার্গো

Related News

  • পৃথিবীতে কি এখন আগের চেয়ে বেশি ভূমিকম্প অনুভূত হচ্ছে, যা বলছে সাম্প্রতিক উপাত্ত
  • জাপানে 'নজিরবিহীন' বৃষ্টিপাতে অন্তত ৮ জনের মৃত্যু, নারিতা বিমানবন্দরে হাজারো যাত্রী আটকা
  • প্রধানমন্ত্রীর ভারত ও জাপান সফর এখনও চূড়ান্ত নয়: শামা ওবায়েদ
  • যেসব কারণে ভারতীয় কৃষি পণ্য রপ্তানিতে ‘রেড ফ্ল্যাগ’ জারি করেছে কিছু দেশ
  • যে কারণে জাপানে ভূতুড়ে বাড়ির চাহিদা বাড়ছে

Most Read

1
ছবি: এআই
বাংলাদেশ

জুলাই-জুন থেকে বদলে অর্থবছর হচ্ছে এপ্রিল-মার্চ  

2
নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পাওদেল ভারতীয় সেনাপ্রধান জেনারেল ধীরজ শেঠকে নেপাল সেনাবাহিনীর ‘সম্মানসূচক জেনারেল’ পদমর্যাদা প্রদান করেন। ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

নেপাল সেনাবাহিনীর সম্মানসূচক 'জেনারেল' হলেন ভারতের সেনাপ্রধান ধীরাজ শেঠ

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারী চালক-কন্ডাক্টর নিয়ে ১১ রুটে চালু হলো বিআরটিসির ‘পিংক বাস’

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানদণ্ডে সমস্যা থাকায় আরামকোর এলএনজিবাহী জাহাজ গ্রহণ করেনি পেট্রোবাংলা, আসবে বিকল্প কার্গো

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net