Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 04, 2026
সিরিয়ার সামরিক বাহিনীর উচ্চপদে বিদেশি যোদ্ধাদের নিয়োগ দেওয়া হয়েছে: প্রতিবেদন 

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
31 December, 2024, 10:45 pm
Last modified: 31 December, 2024, 10:57 pm

Related News

  • ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল
  • রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব ও সহকারী প্রেস সচিব নিয়োগ
  • ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ
  • ট্রাইব্যুনালের এক প্রসিকিউটরের পদত্যাগ, নতুন নিয়োগ পেলেন ২ জন
  • নতুন গভর্নরের নিয়োগ স্বার্থের সংঘাত নীতির সুস্পষ্ট লঙ্ঘন: রিদওয়ানুল হক 

সিরিয়ার সামরিক বাহিনীর উচ্চপদে বিদেশি যোদ্ধাদের নিয়োগ দেওয়া হয়েছে: প্রতিবেদন 

যদিও এ পদক্ষেপের বিষয়ে সিরিয়ার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে নিশ্চিত হওয়া যায়নি। তবে দেশটির বেশ কয়েকটি সূত্রের অনুমান- প্রায় ৫০টি নতুন সামরিক পদের মধ্যে অন্তত ছয়টি পদে বিদেশিদের নিয়োগ দেওয়া হয়েছে।
টিবিএস ডেস্ক
31 December, 2024, 10:45 pm
Last modified: 31 December, 2024, 10:57 pm
ছবি: সানা

সিরিয়ার নতুন শাসক গোষ্ঠী দেশটির সশস্ত্র বাহিনীর সিনিয়র অফিসার পদে কয়েকজন বিদেশি যোদ্ধাকে নিয়োগ দিয়েছে বলে জানা গেছে। খবর বিবিসির।

চলতি মাসের শুরুর দিকে প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে উৎখাত করে হায়াত তাহরীর আল-শাম (এইচটিএস)। বর্তমানে গোষ্ঠীটি কার্যকরভাবে সিরিয়ার শাসনকার্য পরিচালনার দায়িত্বে রয়েছে। তারাই সেনাবাহিনীকে পুনর্গঠন করছে।

যদিও এ পদক্ষেপের বিষয়ে সিরিয়ার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে নিশ্চিত হওয়া যায়নি। তবে দেশটির বেশ কয়েকটি সূত্রের অনুমান- প্রায় ৫০টি নতুন সামরিক পদের মধ্যে অন্তত ছয়টি পদে বিদেশিদের নিয়োগ দেওয়া হয়েছে।

প্রকাশিত নামের তালিকার ওপর ভিত্তি করে সূত্রগুলো বলছে, সামরিক পদে নিয়োগপ্রাপ্তদের মধ্যে কয়েকজন চীনের উইঘুর সম্প্রদায়ের এবং একজন করে জর্ডান ও তুর্কি নাগরিক রয়েছেন। 

সিরিয়ায় গৃহযুদ্ধের সময় বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীতে বিপুল সংখ্যক বিদেশি যোদ্ধার অংশগ্রহণ ছিল। বিভিন্ন দেশের হাজার হাজার যোদ্ধা আসাদের পতনের আন্দোলনে অংশ নেন। এমনকি তাদের অনেকেই নিজস্ব গোষ্ঠীও গঠন করেছিল।

এইচটিএস বিরোধীরা প্রায়ই দাবি করত যে গোষ্ঠীটি মূলত বিদেশি জিহাদিদের নিয়ে গঠিত। আসাদের বিরুদ্ধে চূড়ান্ত আন্দোলন শুরু হলে তার সমর্থকেরাও গোষ্ঠটির বিরুদ্ধে এ অভিযোগ এনেছিল।

তবে বর্তমানে সিরিয়া ও এইচটিএস নেতা আহমেদ আল-শারা ইদলিবে বিদ্রোহী এলাকা পরিচালনার সময় তার দল থেকে কিছু বিদেশি যোদ্ধাকে সরিয়ে দিয়েছিলেন। যাতে করে সবার কাছে তিনি তার দলকে জাতীয়তাবাদী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে পারেন।

ক্ষমতা গ্রহণের পর থেকে আল-শারা বারবার ঐক্যবদ্ধ সিরিয়া রাষ্ট্রের দৃষ্টিভঙ্গির ওপর জোর দেন। এরই মধ্যে বিদেশিদের নিয়োগ দেওয়ায় এখন আল-শারা তার অঙ্গীকার কতটুকু পালন করবেন, তা নিয়ে দেশটির সাধারণ নাগরিকসহ অন্যরা আশঙ্কা করছেন।

কেউ কেউ বলছেন, আসাদ পতনের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় বিদেশি যোদ্ধাদের পুরস্কৃত করতেই সামরিক বাহিনীর শীর্ষ পদে নিয়োগ দেওয়া হয়েছে।  

Related Topics

টপ নিউজ

সিরিয়া / যোদ্ধা / সামরিক বাহিনী / নিয়োগ / এইচটিএস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কার। ছবি: জিউসেপ্পে কাকাসে/এএফপি
    ইরানকে ইউয়ানে ও ক্রিপ্টোতে টোল দিয়ে নিরাপদে হরমুজ প্রণালি পার হচ্ছে বিভিন্ন দেশের জাহাজ
  • বৃহস্পতিবার রাতে সংসদ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হয়। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    ৯টা–৪টা অফিস, ৬টায় মার্কেট বন্ধ, ব্যাংক লেনদেন ৯টা–৩টা: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত
  • ফাইল ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের দ্বিতীয় এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের, পাইলটের মৃত্যুর আশঙ্কা
  • ছবি: ইপিএ
    ‘ইরানের ইউরেনিয়াম নিয়ে মাথাব্যথা নেই’: যুদ্ধের 'মূল' কারণ নিয়ে ট্রাম্পের নাটকীয় অবস্থান বদল
  • ছবি: রয়টার্স
    হরমুজে নৌ-অভিযানের অনুমোদন চেয়ে বাহরাইনের প্রস্তাব, কাল জাতিসংঘে ভোট
  • ছবি: রয়টার্স
    যুদ্ধের মধ্যেই মার্কিন সেনাপ্রধানসহ তিন জেনারেলকে বরখাস্ত

Related News

  • ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল
  • রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব ও সহকারী প্রেস সচিব নিয়োগ
  • ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ
  • ট্রাইব্যুনালের এক প্রসিকিউটরের পদত্যাগ, নতুন নিয়োগ পেলেন ২ জন
  • নতুন গভর্নরের নিয়োগ স্বার্থের সংঘাত নীতির সুস্পষ্ট লঙ্ঘন: রিদওয়ানুল হক 

Most Read

1
হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কার। ছবি: জিউসেপ্পে কাকাসে/এএফপি
আন্তর্জাতিক

ইরানকে ইউয়ানে ও ক্রিপ্টোতে টোল দিয়ে নিরাপদে হরমুজ প্রণালি পার হচ্ছে বিভিন্ন দেশের জাহাজ

2
বৃহস্পতিবার রাতে সংসদ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হয়। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
বাংলাদেশ

৯টা–৪টা অফিস, ৬টায় মার্কেট বন্ধ, ব্যাংক লেনদেন ৯টা–৩টা: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত

3
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের দ্বিতীয় এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের, পাইলটের মৃত্যুর আশঙ্কা

4
ছবি: ইপিএ
আন্তর্জাতিক

‘ইরানের ইউরেনিয়াম নিয়ে মাথাব্যথা নেই’: যুদ্ধের 'মূল' কারণ নিয়ে ট্রাম্পের নাটকীয় অবস্থান বদল

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে নৌ-অভিযানের অনুমোদন চেয়ে বাহরাইনের প্রস্তাব, কাল জাতিসংঘে ভোট

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধের মধ্যেই মার্কিন সেনাপ্রধানসহ তিন জেনারেলকে বরখাস্ত

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net