Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
September 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, SEPTEMBER 21, 2026
রিহ্যাব ফেয়ার ২০২৪: মেলার শেষ দিনে ৪০৩ কোটি টাকার বেশি বিক্রয় ও বুকিং

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
27 December, 2024, 08:15 pm
Last modified: 27 December, 2024, 08:41 pm

Related News

  • বিএনপির মঞ্চ থেকে সরিয়ে দেওয়া হলো সাংবাদিককে
  • ২০২৪ সালে খেলাপি ঋণ বেড়েছে ২ লাখ কোটি টাকা
  • কৃত্রিম বুদ্ধিমত্তায় অগ্রগতির বছর, নতুন বছরে কেমন হবে এআই
  • পাঁচ যুগান্তকারী আবিষ্কার যেগুলো নোবেল পুরস্কার পায়নি
  • ছুটির দিনে আবাসন মেলায় দর্শনার্থীদের ভিড়, চাহিদার তুঙ্গে ছোট-মাঝারি আর রেডি ফ্ল্যাট

রিহ্যাব ফেয়ার ২০২৪: মেলার শেষ দিনে ৪০৩ কোটি টাকার বেশি বিক্রয় ও বুকিং

মেলায় ফ্ল্যাট বিক্রি ও বুকিং থেকে এসেছে ২৩০ কোটি টাকা, প্লট থেকে ৯৬ কোটি টাকা এবং বাণিজ্যিক স্থান বিক্রয় থেকে এসেছে ৭৭ কোটি ১২ লাখ টাকা।
টিবিএস রিপোর্ট
27 December, 2024, 08:15 pm
Last modified: 27 December, 2024, 08:41 pm
ছবি: সৌজন্যেপ্রাপ্ত

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) ফেয়ার ২০২৪-এ প্রায় ৪০৩.১৩ কোটি টাকার ফ্ল্যাট, জমি ও বাণিজ্যিক স্থানের বিক্রয় ও বুকিং হয়েছে।

এর মধ্যে ফ্ল্যাট বিক্রি ও বুকিং থেকে এসেছে ২৩০ কোটি টাকা, প্লট থেকে ৯৬ কোটি টাকা এবং বাণিজ্যিক স্থান থেকে এসেছে ৭৭ কোটি ১২ লাখ টাকা।

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবারের রিহ্যাব ফেয়ারে বিকেল ৫ টা পর্যন্ত ৪০৩ কোটি ১২ লাখ ৭৪ হাজার টাকার ফ্ল্যাট, প্লট এবং বাণিজ্যিক স্পেস বিক্রি এবং বুকিং হয়েছে। এর মধ্যে ফ্ল্যাট বিক্রি এবং বুকিং হয়েছে ২৩০ কোটি টাকা। প্লট-৯৬ কোটি এবং বাণিজ্যিক স্পেস ৭৭ কোটি ১২ লাখ ৭৪ হাজার টাকার বুকিং এবং বিক্রি হয়েছে। এ ছাড়া ব্যাংক কমিটমেন্ট এসেছে প্রায় এক হাজার নব্বই কোটি টাকা। মেলায় ক্রেতা-দর্শনার্থী এসেছে ১৭ হাজার ৭২৯জন।

রিহ্যাবের সদস্যরা মনে করেন, যে উদ্দেশ্য নিয়ে মেলার আয়োজন করা হয়েছে, সেটা সফল হয়েছে। এ কয়েক দিনে ঢাকাবাসীর ব্যাপক সাড়া আবাসন খাতকে উৎসাহিত করেছে। মেলায় বিক্রির চেয়ে বেশিরভাগ প্রতিষ্ঠান আসে ব্র্যান্ডিংয়ের জন্য। তাদের সে উদ্দেশ্য সফল হয়েছে। 

মেলায় অংশ নেয়া প্রতিষ্ঠানগুলো মেলায় আসা ক্রেতাদের কাছে তাদের পণ্যের মান সম্পর্কে তুলে ধরেছেন। তারা ক্রেতা-দর্শনার্থীদের নার্সিং করবেন আর ক্রেতারা যে প্রডাক্ট দেখে গেলেন তা যাচাই বাছাই করবেন এবং পরবর্তীতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। একসঙ্গে অনেকগুলো ক্রেতা পাওয়া একমাত্র রিহ্যাব ফেয়ারেই সম্ভব। 

আয়োজকরা জানায়, বিপুল জনসমাগমের হয়েছে এবারের মেলায়। এবছর প্রথম গবেষণার জন্য রিহ্যাব ফেয়ারে রিয়েল এস্টেটের তথ্য সংগ্রহের জন্য রিয়েল এস্টেট রিসার্চ স্ট্যান্ডিং কমিটির পক্ষ থেকে একটি বুথ স্থাপন করা হয়। মেলায় অংশ নেয়া প্রায় ১ হাজার ক্রেতা রিসার্চ ফরম পূরণের মাধ্যমে আবাসন খাতের উপর তাদের মতামত ব্যক্ত করেন। 

রিয়েল এস্টেট রিসার্চ স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ড. মো. হারুন অর রশিদ বলেন, মেলায় আগত ক্রেতা দর্শনার্থীরা যেভাবে মতামত দিয়েছেন তার উপর ভিত্তি করে রিয়েল এস্টেট সেক্টরের উন্নয়ন করা হলে এ খাতের অগ্রগতি সহজ হবে।

প্রসঙ্গত , সর্বশেষ ২০২২সালের মেলায় ফ্ল্যাট, প্লট এবং বাণিজ্যিক স্পেস বিক্রি এবং বুকিং হয়েছিল প্রায় ৩৫১ কোটি ১৬ লাখ টাকার। 

রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) পাঁচ দিনব্যাপী রিহ্যাব ফেয়ার-২০২৪ শুরু হয় গত সোমবার (২৩ ডিসেম্বর)। মেলা শেষ হবে আজ শুক্রবার (২৭ ডিসেম্বর) রাত ৯টায়। মেলায় বিভিন্ন রিয়েল স্টেট কোম্পানির ২২০টি স্টল সাজানো হয়েছে।

Related Topics

টপ নিউজ

রিহ্যাব মেলা / ২০২৪ / আবাসন মেলা / চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • গ্রাফিক্স: টিবিএস
    সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    পেনশন বাড়ছে ৫৫ থেকে ১০০%: মাসে সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা, সর্বনিম্ন ১৮ হাজার টাকা
  • ন্যাম ভবন। ছবি: সংগৃহীত
    রাজধানীতে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ‘এমইপি অ্যাকসেসরিজ সুপার অফার ২০২৬ গ্র্যান্ড অ্যাচিভার সেলিব্রেশন’ অনুষ্ঠানে বিজয়ী রিটেইলার ও ডিস্ট্রিবিউটারের হাতে দুটি রেফ্রিজারেটর ও ৭৮টি মোটরসাইকেলের চাবি তুলে দেওয়া হয়। ছবি: সৌজন্যে
    বাজার সম্প্রসারণ ও নতুন কারখানায় ২০০ কোটি টাকা বিনিয়োগ করছে এমইপি গ্রুপ
  • ছবি: সংগৃহীত
    আশুলিয়ায় পোশাক কারখানা চত্বরে সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুন: ৬ জনের মৃত্যু, আহত ২৪
  • কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান। ছবি: সংগৃহীত
    আইফোন দিতে চায়নি অপ্রতিম, ছিনিয়ে নিতে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়: পুলিশ

Related News

  • বিএনপির মঞ্চ থেকে সরিয়ে দেওয়া হলো সাংবাদিককে
  • ২০২৪ সালে খেলাপি ঋণ বেড়েছে ২ লাখ কোটি টাকা
  • কৃত্রিম বুদ্ধিমত্তায় অগ্রগতির বছর, নতুন বছরে কেমন হবে এআই
  • পাঁচ যুগান্তকারী আবিষ্কার যেগুলো নোবেল পুরস্কার পায়নি
  • ছুটির দিনে আবাসন মেলায় দর্শনার্থীদের ভিড়, চাহিদার তুঙ্গে ছোট-মাঝারি আর রেডি ফ্ল্যাট

Most Read

1
গ্রাফিক্স: টিবিএস
বাংলাদেশ

সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

পেনশন বাড়ছে ৫৫ থেকে ১০০%: মাসে সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা, সর্বনিম্ন ১৮ হাজার টাকা

3
ন্যাম ভবন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীতে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

4
‘এমইপি অ্যাকসেসরিজ সুপার অফার ২০২৬ গ্র্যান্ড অ্যাচিভার সেলিব্রেশন’ অনুষ্ঠানে বিজয়ী রিটেইলার ও ডিস্ট্রিবিউটারের হাতে দুটি রেফ্রিজারেটর ও ৭৮টি মোটরসাইকেলের চাবি তুলে দেওয়া হয়। ছবি: সৌজন্যে
অর্থনীতি

বাজার সম্প্রসারণ ও নতুন কারখানায় ২০০ কোটি টাকা বিনিয়োগ করছে এমইপি গ্রুপ

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আশুলিয়ায় পোশাক কারখানা চত্বরে সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুন: ৬ জনের মৃত্যু, আহত ২৪

6
কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আইফোন দিতে চায়নি অপ্রতিম, ছিনিয়ে নিতে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়: পুলিশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net