Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 30, 2026
ভেনিজুয়েলার গল্প শুনিয়ে তোফায়েল আহমেদ যে সতর্কবার্তা দিলেন

টপ নিউজ

টিবিএস রিপোর্ট
18 September, 2019, 08:30 pm
Last modified: 18 September, 2019, 10:25 pm

Related News

  • জ্বালানি আমদানির চাপ কমাতে বৈদ্যুতিক যানে শুল্ক কমানোর চিন্তা সরকারের
  • ইরান গণতান্ত্রিক রাষ্ট্র হয়ে উঠবে কি না, তা নিয়ে চিন্তিত নন ট্রাম্প
  • চিকিৎসাধীন তোফায়েল আহমেদের শারীরিক অবস্থার উন্নতি
  • ইরানের বদলে ভেনেজুয়েলা থেকে তেল কিনবে ভারত: ট্রাম্প
  • বিমানবন্দর-মহাখালী সড়কে পোশাক শ্রমিকদের অবরোধ, যান চলাচল বন্ধ

ভেনিজুয়েলার গল্প শুনিয়ে তোফায়েল আহমেদ যে সতর্কবার্তা দিলেন

একটি পণ্যের উপর নির্ভর না করে পণ্যের বৈচিত্রকরণ ও রপ্তানি বাজার বাড়ানোর কথা বললেন তিনি
টিবিএস রিপোর্ট
18 September, 2019, 08:30 pm
Last modified: 18 September, 2019, 10:25 pm

বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য শুধুমাত্র পোশাক শিল্পের উপর নির্ভরশীল না হয়ে পণ্যে বৈচিত্র্যকরণের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করার সময় সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ভেনিজুয়েলার পতনের গল্প শোনালেন।

শুধুমাত্র তেলের উপর নির্ভরশীল হয়ে বৈদেশিক মুদ্রা অর্জন করতে গিয়ে একটি দেশ কীভাবে দুর্ভিক্ষের দিকে এগুচ্ছে, গতকাল দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের উপস্থিতিতে আয়োজিত এক অনুষ্ঠানে তা তুলে ধরেন আওয়ামী লীগের এ বর্ষীয়ান নেতা।

তিনি বলেন, “কয়েক বছর আগে ২০১২ সালে ভেনিজুয়েলার মোট জাতীয় উৎপাদনের প্রবৃদ্ধি ছিল ৫.৬৩ ভাগ। আর দারিদ্র ছিল মাত্র ২০ ভাগ। সাত বছর পর দেশটির অবস্থা এখন করুণ।”

কেবল একটি সেক্টর থেকেই তাদের বৈদেশিক মুদ্রা আয় হত। সৌদি আরবের পর সবচেয়ে বড় তেল উৎপাদনকারী দেশ ছিল ভেনিজুয়েলা।

কীভাবে দেশটি এমন অবস্থায় পৌঁছুল সে প্রসঙ্গে তিনি বলেন, “আরব বসন্তের পর যখন তেলের দাম কমে যায় তখন ভেনিজুয়েলা অর্থনৈতিক সঙ্কটে পড়ে। এরপর সে দেশে নানা সমস্যা হতে থাকে।”

“তখন থেকে এ পর্যন্ত দেশটিতে মুল্যস্ফীতি ৮০ হাজার ভাগ বেড়েছে। কয়েকদিনের মধ্যে এক লাখ ভাগে চলে যাবে।”

 

এক সময় মাত্র একটি খাত থেকে দেশটির ৮৪ ভাগ বৈদেশিক মুদ্রা আয় হতো। কিন্তু এই একটি পণ্যের উপর নির্ভরতা ওই দেশকে বিপদের দিকে ঠেলে দিয়েছে বলে মনে করেন তোফায়েল আহমেদ।

বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি তোফায়েল আহমেদ বলেন, “বাংলাদেশের রপ্তানিও একটি পণ্যনির্ভর। এদেশের মোট রপ্তানি পণ্যের ৮৪ ভাগ গার্মেন্টস পণ্য।”

তাই একটি পণ্যের উপর নির্ভর না করে পণ্যের বৈচিত্রকরণ ও রপ্তানি বাজার বাড়ানোর কথা বললেন তিনি।

বুধবার রাজধানীর একটি হোটেলে সিআইপি (রপ্তানি) ও রপ্তানি (ট্রেড) ২০১৭-এর অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এ গল্প শোনান তিনি। 

রপ্তানি বাণিজ্যে অবদান রাখায় ১৩৬ জনকে সিআইপি (কমার্সিয়ালি ইমপন্টেন্ট পারসন) হিসেবে অ্যাওয়ার্ড দেওয়া হয়। এর মধ্যে অর্ধেক, অর্থাৎ ৬৮ জনই গার্মেন্টস ও টেক্সটাইল খাতের ব্যবসায়ী। এছাড়া এফবিসিসিআই-এর পরিচালকদের মধ্য থেকে পদাধিকারবলে যারা সিআইপি হয়েছেন তাদেরও অনেকে গার্মেন্টস খাতের ব্যবসায়ী।

অনুষ্ঠানে তোফায়েল আহমেদের বক্তব্যের আগে ও পরে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী, বাণিজ্য সচিব মোহাম্মদ জাফর উদ্দীন এবং এক্সপোর্টার্স এসোসিয়েশন, বাংলাদেশের প্রেসিডেন্ট আবদুস সালাম মুর্শেদী তাদের বক্তব্যে রপ্তানি-পণ্যের বৈচিত্র্যকরণের প্রয়োজনীতা তুলে ধরেন।

Related Topics

অর্থনীতি / বাংলাদেশ

তোফায়েল আহমেদ / ভেনেজুয়েলা / তেলনির্ভরতা / বাণিজ্য মন্ত্রণালয় / তৈরি পোশাক শিল্প / গার্মেন্টস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে বাংলাদেশিদের ২৫০ মিলিয়ন পাউন্ডের বেশি সম্পদ জব্দ করা হয়েছে: সারাহ কুক
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১.৬ বিলিয়ন ডলারের কঠিন শর্তের ঋণ অনুমোদন দিল সরকার
  • কলম্বিয়ায় পাবলো এসকোবারের ‘কোকেন জলহস্তী’। ছবি: এপি
    পাবলো এসকোবারের জলহস্তী মারতে চায় কলম্বিয়া, ভারতে এনে বাঁচাতে চান অনন্ত আম্বানি
  • কিম জং উন। ছবি: রয়টার্স
    ইউক্রেনের হাতে আটক এড়াতে ‘আত্মঘাতী’ হওয়া সেনাদের প্রশংসা করলেন কিম জং উন
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ওপেনএআই আমার আইডিয়া, লুট হওয়ার আগে এটি চ্যারিটি ছিল: আদালতে ইলন মাস্ক
  • বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: ইউএনবি
    ট্যাক্সে সুবিধা দিতে পারব না, তবে ব্যবসায়ের সব বাধা সরিয়ে দেব: অর্থমন্ত্রী

Related News

  • জ্বালানি আমদানির চাপ কমাতে বৈদ্যুতিক যানে শুল্ক কমানোর চিন্তা সরকারের
  • ইরান গণতান্ত্রিক রাষ্ট্র হয়ে উঠবে কি না, তা নিয়ে চিন্তিত নন ট্রাম্প
  • চিকিৎসাধীন তোফায়েল আহমেদের শারীরিক অবস্থার উন্নতি
  • ইরানের বদলে ভেনেজুয়েলা থেকে তেল কিনবে ভারত: ট্রাম্প
  • বিমানবন্দর-মহাখালী সড়কে পোশাক শ্রমিকদের অবরোধ, যান চলাচল বন্ধ

Most Read

1
ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাজ্যে বাংলাদেশিদের ২৫০ মিলিয়ন পাউন্ডের বেশি সম্পদ জব্দ করা হয়েছে: সারাহ কুক

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

১.৬ বিলিয়ন ডলারের কঠিন শর্তের ঋণ অনুমোদন দিল সরকার

3
কলম্বিয়ায় পাবলো এসকোবারের ‘কোকেন জলহস্তী’। ছবি: এপি
আন্তর্জাতিক

পাবলো এসকোবারের জলহস্তী মারতে চায় কলম্বিয়া, ভারতে এনে বাঁচাতে চান অনন্ত আম্বানি

4
কিম জং উন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইউক্রেনের হাতে আটক এড়াতে ‘আত্মঘাতী’ হওয়া সেনাদের প্রশংসা করলেন কিম জং উন

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ওপেনএআই আমার আইডিয়া, লুট হওয়ার আগে এটি চ্যারিটি ছিল: আদালতে ইলন মাস্ক

6
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: ইউএনবি
বাংলাদেশ

ট্যাক্সে সুবিধা দিতে পারব না, তবে ব্যবসায়ের সব বাধা সরিয়ে দেব: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net