Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 16, 2026
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় মা-দুই মেয়েসহ নিহত ৫

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
27 December, 2024, 01:55 pm
Last modified: 27 December, 2024, 04:57 pm

Related News

  • বউ বরণের আনন্দ এখন লাশ দাফনের শোক: বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় বর-কনেসহ নিহত ১৪
  • বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত, আহত কমপক্ষে ১৫
  • চট্টগ্রামে বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১০
  • যশোরসহ তিন জেলায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে ৫ কোটি ৮৬ লাখ টাকা বিতরণ 
  • সৌদিতে ওমরাহ পালন শেষে ফেরার পথে লক্ষ্মীপুরের একই পরিবারের ৪ জনসহ নিহত ৫

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় মা-দুই মেয়েসহ নিহত ৫

হাঁসাড়া হাইওয়ে থানার ওসি আবদুল কাদের জিলানি বলেন, ধলেশ্বরী টোল প্লাজায় মাওয়া অভিমুখী দাঁড়িয়ে থাকা যানবাহনকে পেছন দিক থেকে যাত্রীবাহী বাসটি ধাক্কা দেয়। ধারণা করা হচ্ছে, বাসচালক গাড়ির ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন।
টিবিএস রিপোর্ট
27 December, 2024, 01:55 pm
Last modified: 27 December, 2024, 04:57 pm
ছবি: টিবিএস

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় দাঁড়িয়ে থাকা তিনটি যানবাহনে বাসের চাপায় মা ও দুই মেয়েসহ পাঁচজন নিহত হয়েছেন।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা দেওয়ান আজাদ জানান, আজ (২৭ ডিসেম্বর) বেলা ১১টার দিকে টোল পরিশোধের জন্য দাঁড়িয়ে থাকা মোটরসাইকেল, মাইক্রোবাস এবং প্রাইভেটকারকে পেছন থেকে ঢাকা-কুয়াকাটা রুটের ব্যাপারী পরিবহনের একটি বাস চাপা দেয়। 

সিসিটিভি ফুটেজে দুর্ঘটনার চিত্র।

এতে সামনের গাড়িগুলো দুমড়ে-মুচড়ে যায়। প্রাইভেটকারের ভেতরে আটকা পড়ে ঘটনাস্থলেই মারা যান একজন। আহতদের ঢাকায় নেওয়ার পথে আরও চারজন মারা যান।  

নিহতরা হলেন, মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার নন্দনকোনা গ্রামের বাসিন্দা ইকবাল হোসেনের স্ত্রী আমেনা বেগম (৪৫), তার মেয়ে ইসরাত জাহান  (২৬), রিহা মনি (৭) ও তার নাতি আয়াত (৭)। তারা ঢাকা থেকে ফরিদপুর যাচ্ছিলেন। নিহত আরেক শিশুর নাম আব্দুলাহ (৭)। 

আহতরা হলেন নিহত আমেনা আক্তারের মেয়ে অনামিকা আক্তার (২৪), কদমতলীর জুরাইন এলাকার বাসিন্দা নুর মোহাম্মদের ছেলে নুর আলম (২৮) ও তার মেয়ে ফাহমিদা আক্তার (১৭)।

ঘটনাস্থলে উপস্থিত কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি কেন বাসচালক টোল প্লাজায় পৌঁছানোর সময় গতি কমাননি বা ব্রেক  করেননি।

হাঁসাড়া হাইওয়ে থানার ওসি আবদুল কাদের জিলানি বলেন, ধলেশ্বরী টোল প্লাজায় মাওয়া অভিমুখী দাঁড়িয়ে থাকা যানবাহনকে পেছন দিক থেকে যাত্রীবাহী বাসটি ধাক্কা দেয়। ধারণা করা হচ্ছে, বাসচালক গাড়ির ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন। চালক কি ঘুমিয়ে পড়েছিলেন, নাকি কারিগরি ত্রুটির কারণে এ দুর্ঘটনা, তা খতিয়ে দেখা হচ্ছে। 

ছবি: টিবিএস

দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো সরানোর কাজ চলছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

Related Topics

টপ নিউজ

মাওয়া এক্সপ্রেসওয়ে / ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে / সড়ক দুর্ঘটনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/সংগৃহীত
    শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ
  • ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
    ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
  • সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে
    সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে
  • ইরানের মিসাইল প্রতিহত করছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা। ২০২৪ সালের এপ্রিলে। ছবি: রয়টার্স
    মিসাইল ঠেকানোর ইন্টারসেপ্টরের মজুত ‘বিপজ্জনকভাবে কমে গেছে’, যুক্তরাষ্ট্রকে জানাল ইসরায়েল
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি
  • শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    প্রাথমিক ভর্তিতে লটারি পদ্ধতি যুক্তিসংগত নয়, ২০২৭ থেকে নতুন সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী

Related News

  • বউ বরণের আনন্দ এখন লাশ দাফনের শোক: বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় বর-কনেসহ নিহত ১৪
  • বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত, আহত কমপক্ষে ১৫
  • চট্টগ্রামে বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১০
  • যশোরসহ তিন জেলায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে ৫ কোটি ৮৬ লাখ টাকা বিতরণ 
  • সৌদিতে ওমরাহ পালন শেষে ফেরার পথে লক্ষ্মীপুরের একই পরিবারের ৪ জনসহ নিহত ৫

Most Read

1
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

2
ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
অর্থনীতি

ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ

3
সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে
বাংলাদেশ

সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে

4
ইরানের মিসাইল প্রতিহত করছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা। ২০২৪ সালের এপ্রিলে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মিসাইল ঠেকানোর ইন্টারসেপ্টরের মজুত ‘বিপজ্জনকভাবে কমে গেছে’, যুক্তরাষ্ট্রকে জানাল ইসরায়েল

5
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি

6
শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক ভর্তিতে লটারি পদ্ধতি যুক্তিসংগত নয়, ২০২৭ থেকে নতুন সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net