Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 03, 2026
সিটের নিচ থেকে সোনার বার উদ্ধার: চট্টগ্রামে বাংলাদেশ বিমানের উড়োজাহাজ জব্দ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
26 December, 2024, 08:35 pm
Last modified: 28 December, 2024, 04:07 pm

Related News

  • ৫ আগস্টের ভাঙচুর-লুটপাটের দুই বছর পরও অচল রাঙ্গুনিয়ার ১৭ কোটি টাকার ক্যাবল কার
  • সীতাকুণ্ডে থানার ভেতরে পুলিশ কনস্টেবলকে মারধর: যুবদল নেতা বহিষ্কার
  • চট্টগ্রামে রেলের পরিত্যক্ত বগিতে আগুন, এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
  • চট্টগ্রাম ওয়াসার বকেয়া আদায় ২৮ কোটি টাকা ছাড়াল
  • রাউজানে সন্ত্রাস-চাঁদাবাজ বিরোধী অভিযানে সন্ত্রাসীদের গুলিতে আহত ১২ পুলিশ; অস্ত্রসহ গ্রেপ্তার ১

সিটের নিচ থেকে সোনার বার উদ্ধার: চট্টগ্রামে বাংলাদেশ বিমানের উড়োজাহাজ জব্দ

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. মিনহাজ উদ্দিন বলেন, চোরাচালানের পণ্য বহন করায় কাস্টমস আইন অনুযায়ী এ উড়োজাহাজটি জব্দ করা হয়েছে।
টিবিএস রিপোর্ট
26 December, 2024, 08:35 pm
Last modified: 28 December, 2024, 04:07 pm
প্রতীকী ছবি/সংগৃহীত

দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের সিটের নিচ থেকে ২০টি সোনার বার উদ্ধারের ঘটনায় উড়োজাহাজটি জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

আজ বৃহস্পতিবার সকালে উড়োজাহাজটির একটি আসনের নিচ থেকে ২ কেজি ৩২০ গ্রাম ওজনের সোনার বার বার উদ্ধার করা হয়। 

চট্টগ্রামে বিমানবন্দরে সোনার বার উদ্ধারের ঘটনায় উড়োজাহাজ জব্দের ঘটনা এটিই প্রথম বলে জানিয়েছেন কর্মকর্তারা। 

তবে উড়োজাহাজটি জব্দ করা হলেও এটি চালাচলে বাধা নেই বলে জানিয়েছে চট্টগ্রাম বিমানবন্দর কর্তৃপক্ষ।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. মিনহাজ উদ্দিন বলেন, চোরাচালানের পণ্য বহন করায় কাস্টমস আইন অনুযায়ী এ উড়োজাহাজ জব্দ করা হয়েছে।

এ অবস্থায় যাত্রী পরিবহনের জন্য উড়োজাহাজটি ব্যবহার করা যাবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যাত্রী পরিবহনের স্বার্থে ন্যায় নির্ণয়কারী কর্মকর্তা চাইলে তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জিম্মায় দিতে পারেন।

উড়োজাহাজটির যেই আসনের নিচ থেকে সোনার বার উদ্ধার করা হয়েছে, সেই আসনে ছিলেন আতিয়া সামিয়া নামের এক যাত্রী। তার বাড়ি রাজশাহীর বোয়ালিয়া থানা এলাকায়। তিনি সংযুক্ত আরব আমিরাতে 'ওশেন গোল্ড অ্যান্ড ডায়মন্ড জুয়েলারি' নামের একটি দোকানে বিক্রয়কর্মী হিসেবে কাজ করেন। এছাড়া তিনি অনলাইনে সোনা বিক্রি করেন।

আজ সন্ধ্যায় কাস্টমস গোয়েন্দা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, চোরাচালানের সোনার বার পরিবহন করায় উড়োজাহাজটিও চোরাচালানের দায়ে অভিযুক্ত। তাই সোনার বারগুলো জব্দের পাশাপাশি উড়োজাহাজটিও কাস্টমস আইন অনুযায়ী জব্দ করা হয়েছে।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আব্দুল্লাহ আলমগীর বলেন, উড়োজাহাজটি আজ সকাল ১০টা ৫২ মিনিটে চট্টগ্রাম বিমানবন্দর থেকে ঢাকা বিমানবন্দরে চলে গেছে। বিমানকে জবাবদিহির আওতায় আনতে কাগজে-কলমে জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা। তবে উড়োজাহাজটির যাত্রী পরিবহনে বাধা নেই।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, সোনার বারগুলো শুল্ক গোয়েন্দার কাছে হস্তান্তর করা হয়েছে। এসব বারের বাজারমূল্য ২ কোটি ৬০ লাখ টাকা।
 
Related Topics

টপ নিউজ / সারাদেশ

বিমান / উড়োজাহাজ / জব্দ / চট্টগ্রাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ঢাকার কল সেন্টার: গভীর রাতের শিফটের আড়ালে থাকা কঠোর বাস্তবতা ও তরুণদের অভিজ্ঞতা
    ঢাকার কল সেন্টার: গভীর রাতের শিফটের আড়ালে থাকা কঠোর বাস্তবতা ও তরুণদের অভিজ্ঞতা
  • পাখির চোখে চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল। ছবি: মিনহাজ উদ্দিন/টিবিএস
    এনসিটির পর এবার সিসিটিও যাচ্ছে বিদেশি অপারেটরদের হাতে, দায়িত্ব পাচ্ছে সৌদির আরএসজিটিআই
  • নিউইয়র্কে প্রথমবারের মতো আয়োজিত ‘ইনভেস্ট বাংলাদেশ’ অনুষ্ঠানে এম ক্যাপিটালের চেয়ারম্যান ড. আহসান এইচ মনসুর এবং ড. মুহাম্মদ ইউনূস । সেখানেই ‘ডাকছে বাংলাদেশ’ উদ্যোগটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। ছবি: সংগৃহীত
    দেশে প্রবাসী বিনিয়োগ আনতে ১০০ কোটি ডলারের তহবিল গঠনের ঘোষণা আহসান এইচ মনসুরের এম ক্যাপিটালের
  • ছবি: রয়টার্স
    আমার আইকিউ সবচেয়ে বেশি; আমার চাচা এমআইটিতে পড়াতেন, তার কাছ থেকে পেয়েছি: ট্রাম্প
  • মেজর (অব.) আখতারুজ্জামান। ছবি: সংগৃহীত
    ‘ঘাড় ধরে বের করে দেব’: বিমানবন্দরে হুমকি, জামায়াত নেতা আখতারের বিরুদ্ধে মামলা
  • ছবি: টিবিএস
    প্যাকেটজাত চিনি ও বোতলজাত তেলের সংকট, বাড়ছে ডিম-মুরগি-সবজির দাম

Related News

  • ৫ আগস্টের ভাঙচুর-লুটপাটের দুই বছর পরও অচল রাঙ্গুনিয়ার ১৭ কোটি টাকার ক্যাবল কার
  • সীতাকুণ্ডে থানার ভেতরে পুলিশ কনস্টেবলকে মারধর: যুবদল নেতা বহিষ্কার
  • চট্টগ্রামে রেলের পরিত্যক্ত বগিতে আগুন, এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
  • চট্টগ্রাম ওয়াসার বকেয়া আদায় ২৮ কোটি টাকা ছাড়াল
  • রাউজানে সন্ত্রাস-চাঁদাবাজ বিরোধী অভিযানে সন্ত্রাসীদের গুলিতে আহত ১২ পুলিশ; অস্ত্রসহ গ্রেপ্তার ১

Most Read

1
ঢাকার কল সেন্টার: গভীর রাতের শিফটের আড়ালে থাকা কঠোর বাস্তবতা ও তরুণদের অভিজ্ঞতা
ফিচার

ঢাকার কল সেন্টার: গভীর রাতের শিফটের আড়ালে থাকা কঠোর বাস্তবতা ও তরুণদের অভিজ্ঞতা

2
পাখির চোখে চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল। ছবি: মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

এনসিটির পর এবার সিসিটিও যাচ্ছে বিদেশি অপারেটরদের হাতে, দায়িত্ব পাচ্ছে সৌদির আরএসজিটিআই

3
নিউইয়র্কে প্রথমবারের মতো আয়োজিত ‘ইনভেস্ট বাংলাদেশ’ অনুষ্ঠানে এম ক্যাপিটালের চেয়ারম্যান ড. আহসান এইচ মনসুর এবং ড. মুহাম্মদ ইউনূস । সেখানেই ‘ডাকছে বাংলাদেশ’ উদ্যোগটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। ছবি: সংগৃহীত
অর্থনীতি

দেশে প্রবাসী বিনিয়োগ আনতে ১০০ কোটি ডলারের তহবিল গঠনের ঘোষণা আহসান এইচ মনসুরের এম ক্যাপিটালের

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আমার আইকিউ সবচেয়ে বেশি; আমার চাচা এমআইটিতে পড়াতেন, তার কাছ থেকে পেয়েছি: ট্রাম্প

5
মেজর (অব.) আখতারুজ্জামান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘ঘাড় ধরে বের করে দেব’: বিমানবন্দরে হুমকি, জামায়াত নেতা আখতারের বিরুদ্ধে মামলা

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

প্যাকেটজাত চিনি ও বোতলজাত তেলের সংকট, বাড়ছে ডিম-মুরগি-সবজির দাম

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net