Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 28, 2026
সচিবালয়ে অগ্নিকাণ্ড: উচ্চপর্যায়ের কমিটিকে ৩ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
26 December, 2024, 07:15 pm
Last modified: 26 December, 2024, 07:22 pm

Related News

  • ব্যাংক, এমএফএস কোম্পানিতে ‘ক্যাশলেস বাংলাদেশ ইউনিট’ স্থাপনের নির্দেশ
  • ভোটকেন্দ্রের সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ দিল নির্বাচন কমিশন
  • রিজার্ভ চুরি: ৯৩ বারের মতো পেছাল তদন্ত প্রতিবেদন জমার তারিখ
  • ওসমান হাদি হত্যা মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন ১৯ ফেব্রুয়ারি
  • ওসমান হাদি হত্যা মামলা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল ফের পিছিয়ে ৯ ফেব্রুয়ারি

সচিবালয়ে অগ্নিকাণ্ড: উচ্চপর্যায়ের কমিটিকে ৩ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ 

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, “এ ঘটনায় সচিবালয়ের ভিতরে থাকা সিসিটিভি ক্যামেরার ছবি সংগ্রহ করা হয়েছে।”
টিবিএস রিপোর্ট 
26 December, 2024, 07:15 pm
Last modified: 26 December, 2024, 07:22 pm
সচিবালয়ে আগুন। ছবি: সংগৃহীত

"সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত উচ্চপর্যায়ের কমিটিকে ৩ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেয়া হয়েছে" বলে জানিয়েছেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজওয়ানা বলেন, "এই কমিটি অগ্নিকাণ্ডের কারণ ও উৎস খুঁজে বের করে জানাবে।"

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, "এ ঘটনায় সচিবালয়ের ভিতরে থাকা সিসিটিভি ক্যামেরার ছবি সংগ্রহ করা হয়েছে।"

অগ্নিকাণ্ডে পাঁচ মন্ত্রণালয়ের নথি পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে জানিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়া বলেন, "এরমধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কার্যক্রমের কাগজপত্রও আছে— এসব নথিপত্র পুনরুদ্ধার করা জটিল। পিরোজপুর জেলার কিছু প্রকল্পের পুরো অর্থ লোপাট করার নথি ও সাবেক মুখ্য সচিব তোফাজ্জল হোসেনের দুর্নীতির নথি পুড়ে গেছে।"

বিগত সরকারের সময়ে দুর্নীতিবাজ আমলা ও মিডিয়াকর্মীদের ব্যাপারে সরকার পদক্ষেপ নিচ্ছে না কেন— এমন প্রশ্নের জবাবে সৈয়দা রেজওয়ানা হাসান বলেন, "অপরাধী কাউকে ছাড় দেয়া হচ্ছে না। তদন্ত করে শাস্তি দেয়া হচ্ছে। আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করছে সরকার।"

Related Topics

টপ নিউজ

সচিবালয়ে আগুন / তদন্ত প্রতিবেদন / নির্দেশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
    ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের
  • ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
    এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা
  • ছবি: টিবিএস
    মুন্সিগঞ্জে শখের বশে ৭ বস্তা পাখি শিকার, সাবেক সেনা কর্মকর্তাসহ ৬ জনের দণ্ড
  • ছবি: সৌজন্যে
    পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার
  • যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
    মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

Related News

  • ব্যাংক, এমএফএস কোম্পানিতে ‘ক্যাশলেস বাংলাদেশ ইউনিট’ স্থাপনের নির্দেশ
  • ভোটকেন্দ্রের সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ দিল নির্বাচন কমিশন
  • রিজার্ভ চুরি: ৯৩ বারের মতো পেছাল তদন্ত প্রতিবেদন জমার তারিখ
  • ওসমান হাদি হত্যা মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন ১৯ ফেব্রুয়ারি
  • ওসমান হাদি হত্যা মামলা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল ফের পিছিয়ে ৯ ফেব্রুয়ারি

Most Read

1
জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
আন্তর্জাতিক

ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের

2
ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

মুন্সিগঞ্জে শখের বশে ৭ বস্তা পাখি শিকার, সাবেক সেনা কর্মকর্তাসহ ৬ জনের দণ্ড

4
ছবি: সৌজন্যে
বাংলাদেশ

পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার

5
যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net