Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 09, 2026
স্বামীকে তিহার জেলে দেখতে গিয়ে প্রেম, শেষে বাধা সরাতে গিয়ে প্রেমিকার মাকেই হত্যা

আন্তর্জাতিক

ইন্ডিয়ান এক্সপ্রেস
26 December, 2024, 02:55 pm
Last modified: 26 December, 2024, 02:57 pm

Related News

  • দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে চট্টগ্রামে ভারতীয় নৌবাহিনীর জাহাজ ‘আইএনএস সুনয়না’
  • বাংলাদেশে মার্কিন নাগরিক হত্যা, নিউইয়র্ক প্রবাসীর ১৫ বছরের কারাদণ্ড
  • ‘ছোট্ট’ এক ভুলের জন্যই সরকার গঠন করতে পারছেন না থালাপতি বিজয়! কী সেই ভুল?
  • ফ্লোরিডায় নিহত বৃষ্টির মরদেহ দেশে পাঠানো হয়েছে
  • পদত্যাগ করেননি মমতা বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা ভেঙে দিয়েছেন রাজ্যপাল

স্বামীকে তিহার জেলে দেখতে গিয়ে প্রেম, শেষে বাধা সরাতে গিয়ে প্রেমিকার মাকেই হত্যা

ইন্ডিয়ান এক্সপ্রেস
26 December, 2024, 02:55 pm
Last modified: 26 December, 2024, 02:57 pm
তিহার জেল। ছবি: সংগৃহীত

তাদের প্রথম সাক্ষাৎ দিল্লির তিহার জেলের বাইরে। মেয়েটি প্রায়ই তার কারাবন্দি স্বামীকে দেখতে যেতেন। আরেক যুবক আসতেন তার কারাবন্দি ভাইয়ের সঙ্গে দেখা করতে। স্বামী ও ভাইকে দেখতে যেতে যেতে সেখানেই ওই নারী ও যুবকের মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। বিয়ের সিদ্ধান্ত নেন তারা।

কিন্তু তাদের বিয়ের পথে বাধা ছিলেন ওই নারীর মা। এ সম্পর্কের বিরুদ্ধে অবস্থান নেন তিনি। কাজেই পথের কাঁটা ওই নারীর মাকে 'সরিয়ে দেওয়ার' পরিকল্পনা আঁটেন যুবক।

মঙ্গলবার নয়ডা পুলিশ ওই নারীর মাকে হত্যার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে—৩১ বছর বয়সি সতীশ ও এক কিশোরকে।

গত ২৫ নভেম্বর ইকোটেক-১ এলাকা থেকে এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। গ্রেটার নয়ডার অ্যাডিশনাল ডেপুটি পুলিশ কমিশনার (ডিসিপি) অশোক কুমার সিং বলেন, 'আমরা মরদেহের পরিচয় শনাক্ত করতে সর্বাত্মক চেষ্টা চালাই।'

অশোক সিং বলেন, ২৯ নভেম্বর পুলিশ নিশ্চিত হয়, নিহত নারী দিল্লির মঙ্গলপুরীর বাসিন্দা। বয়স ৪০ বছর। ওই নারীর মেয়ে ২৫ নভেম্বর তার নিখোঁজ হওয়ার খবর পুলিশে রিপোর্ট করেছিলেন। পরিবার মরদেহ শনাক্ত করার পর ১২ ডিসেম্বর পুলিশের পক্ষ থেকে হত্যামামলা দায়ের করা হয়।

পুলিশ বলে, তদন্তের সময় ঘটনাস্থলের কাছে একটি ইরটিগা গাড়ি চিহ্নিত করা হয়। সিসিটিভি ফুটেজ ও ইলেকট্রনিক প্রমাণ সংগ্রহের পর পুলিশ সতীশ ওরফে ভিকি ও তার সহযোগীদের গ্রেপ্তার করে।

অশোক সিং বলেন, 'জিজ্ঞাসাবাদে সতীশ জানান, তার ভাই একটি হত্যামামলায় তিহারে বন্দি রয়েছে। …জেলখানার বাইরে ওই মহিলার মেয়ের সঙ্গে তার পরিচয় হয় এবং তার প্রেমে পড়েন।'

পুলিশ কর্মকর্তাদের ভাষ্যমতে, ওই তরুণীর মা তাদের সম্পর্ক মেনে নিতে পারেননি। কারাবন্দি স্বামী জেল থেকে ছাড়া পাওয়ার পর মেয়েকে তার কাছে ফিরে যেতে চাপ দিচ্ছিলেন তিনি। মৃতার মেয়েও পরিবারের ইচ্ছার বিরুদ্ধে যেতে চাননি। এ কারণে সতীশ দুই সহযোগীকে নিয়ে মেয়েটির মাকে হত্যা করার পরিকল্পনা আঁটেন।

অ্যাডিশনাল ডিসিপি অশোক কুমার বলেন, সতীশ তার অপ্রাপ্তবয়স্ক সহকারীকে তরুণীর মাকে সোনার চেইন দেওয়ার কথা বলে বাড়ি থেকে ডেকে আনতে পাঠান। তারা ওই নারীকে গাড়িতে তুলে নেন। তারপর কর্নাল বাইপাসের ভালসওয়া চৌক এলাকায় পৌঁছে গলায় ফাঁস লাগিয়ে মহিলাকে হত্যা করেন। হত্যার পর মরদেহ ফেলে পালিয়ে যান তারা। বাড়ি ফিরে সন্দেহ এড়াতে সতীশ ও তার সহযোগীরা বাকিদের সঙ্গে নিহতকে খোঁজার ভান করেন।

Related Topics

টপ নিউজ

ভারত / হত্যা / হত্যাকাণ্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন। ছবি: সংগৃহীত
    কুখ্যাত যৌন অপরাধী এপস্টেইনের ‘সুইসাইড নোট’ প্রকাশ করলেন আদালত
  • সিঙ্গাপুরের শিক্ষামন্ত্রী ডেসমন্ড লি। ছবি: এপি
    বুলিং ঠেকাতে ৯ বছর বয়সিদেরও বেত মারার অনুমতি পেলেন সিঙ্গাপুরের শিক্ষকেরা
  • বিজেপি সদর দপ্তরে উচ্ছ্বসিত মোদি। পশ্চিম বাংলার বিধানসভা নির্বাচনে দলের সাফল্যে দিল্লিতে উৎসবের মেজাজে ভারতীয় প্রধানমন্ত্রী। ছবি: রয়টার্স
    পশ্চিমবঙ্গে বিজেপির জেতা ১০৫ আসনেই জয়ের ব্যবধানের চেয়ে বাদ পড়া ভোটারের সংখ্যা বেশি
  • ১৮ নভেম্বর ওভাল অফিসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    সৌদির আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে জাহাজ পাহারা স্থগিত করেছেন ট্রাম্প
  • ছবি: সংগৃহীত
    তামিলনাড়ুতে টানটান নাটকীয়তা: সরকার গঠনের দাবি নিয়ে ফের গভর্নরের কাছে থালাপতি বিজয়
  • গত ২১ জুলাই বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ যুদ্ধবিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়। ছবি: মেহেদী হাসান/টিবিএস
    মাইলস্টোন দুর্ঘটনা: বিমানবাহিনী প্রধান, অধ্যাপক ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

Related News

  • দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে চট্টগ্রামে ভারতীয় নৌবাহিনীর জাহাজ ‘আইএনএস সুনয়না’
  • বাংলাদেশে মার্কিন নাগরিক হত্যা, নিউইয়র্ক প্রবাসীর ১৫ বছরের কারাদণ্ড
  • ‘ছোট্ট’ এক ভুলের জন্যই সরকার গঠন করতে পারছেন না থালাপতি বিজয়! কী সেই ভুল?
  • ফ্লোরিডায় নিহত বৃষ্টির মরদেহ দেশে পাঠানো হয়েছে
  • পদত্যাগ করেননি মমতা বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা ভেঙে দিয়েছেন রাজ্যপাল

Most Read

1
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কুখ্যাত যৌন অপরাধী এপস্টেইনের ‘সুইসাইড নোট’ প্রকাশ করলেন আদালত

2
সিঙ্গাপুরের শিক্ষামন্ত্রী ডেসমন্ড লি। ছবি: এপি
আন্তর্জাতিক

বুলিং ঠেকাতে ৯ বছর বয়সিদেরও বেত মারার অনুমতি পেলেন সিঙ্গাপুরের শিক্ষকেরা

3
বিজেপি সদর দপ্তরে উচ্ছ্বসিত মোদি। পশ্চিম বাংলার বিধানসভা নির্বাচনে দলের সাফল্যে দিল্লিতে উৎসবের মেজাজে ভারতীয় প্রধানমন্ত্রী। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে বিজেপির জেতা ১০৫ আসনেই জয়ের ব্যবধানের চেয়ে বাদ পড়া ভোটারের সংখ্যা বেশি

4
১৮ নভেম্বর ওভাল অফিসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সৌদির আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে জাহাজ পাহারা স্থগিত করেছেন ট্রাম্প

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

তামিলনাড়ুতে টানটান নাটকীয়তা: সরকার গঠনের দাবি নিয়ে ফের গভর্নরের কাছে থালাপতি বিজয়

6
গত ২১ জুলাই বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ যুদ্ধবিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়। ছবি: মেহেদী হাসান/টিবিএস
বাংলাদেশ

মাইলস্টোন দুর্ঘটনা: বিমানবাহিনী প্রধান, অধ্যাপক ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net