Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 16, 2026
রিফাত হত্যা মামলার চার্জশিট গ্রহণ, ৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
18 September, 2019, 03:45 pm
Last modified: 18 September, 2019, 03:49 pm

Related News

  • রিফাত হত্যা: মিন্নির জামিন আবেদন শুনতে হাইকোর্টের অপারগতা প্রকাশ
  • রিফাত হত্যা মামলার আসামি মুসা বন্ড গ্রেপ্তার
  • রিফাত হত্যার রায়: অপ্রাপ্তবয়স্ক ৬ জনের ১০ বছর করে কারাদণ্ড
  • রিফাত হত্যা মামলা: অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির রায় ঘোষণা কাল
  • রিফাত হত্যা: অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির রায়ের তারিখ ঘোষণা

রিফাত হত্যা মামলার চার্জশিট গ্রহণ, ৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

এ মামলার চার্জ গঠনের জন্য আগামি ৩ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত। ওই দিন সকল অভিযুক্তকে আদালতে হাজির করার নির্দেশ দেয়া হয়েছে...
টিবিএস রিপোর্ট
18 September, 2019, 03:45 pm
Last modified: 18 September, 2019, 03:49 pm
নিহত রিফাত শরীফ

বহুল আলোচিত বরগুনার রিফাত শরীফ হত্যা মামলার অভিযোপত্র গ্রহণ করেছে আদালত। এসময় আদালত এ মামলায় পলাতক নয়জন অভিযুক্তের বিরুদ্ধে গ্রেপ্তারি  পরোয়ানা জারি করেন।

বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুর দুইটার দিকে শুনানি শেষে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচার মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজী এ চার্জশিট গ্রহণ করেন। 

এ বিষয়ে এ মামলার বাদী পক্ষের নিয়োজিত আইনজীবী অ্যাডভোকেট মজিবুল হক কিসলু বলেন, এ মামলার চার্জ গঠনের জন্য আগামি ৩ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত। ওই দিন সকল অভিযুক্তকে আদালতে হাজির করার নির্দেশ দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, রিফাত হত্যা মামলার শুনানির আগে এ মামলায় অভিযুক্ত মোঃ সাগর, আল কাইয়ুম ওরফে রাব্বি আকন, মোহাইমিনুল ইসলাম সিফাত, রেজোয়ান আলী খান ওরফে টিকটক হৃদয়, মোঃ হাসান, রাফিউল ইসলাম রাব্বির জামিনের আবেদন করা হয়। পরে আদালত শুনানি শেষে জামিন আবেদন না মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, গত ১ সেপ্টেম্বর আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় তার স্ত্রী মিন্নিসহ ২৪ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির।

পূর্বনির্ধারিত তারিখ অনুযায়ী বুধবার সকালে এ অভিযোগপত্রের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও মামলার মূল নথি বরগুনা জেলা ও দায়রা জজ আদালতে থাকায় শুনানি শুরু হতে বিলম্ব হয়।

বেলা ১১ টার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোঃ সিরাজুল ইসলাম গাজী অভিযোগপত্র শুনানির জন্য দুপুর দুইটা নির্ধারণ করেন।

শুনানির জন্য আদালতে হাজির করা হয় বরগুনা জেলা কারাগারে থাকা রিফাত হত্যাকাণ্ডে অভিযুক্ত প্রাপ্তবয়স্ক সাত অভিযুক্তকে। 

এছাড়া এ মামলায় জামিনে মুক্ত থাকা আয়েশা সিদ্দিকা মিন্নি ও আরিয়ান হোসেন শ্রাবণ আদালতে উপস্থিত হয়েছেন তাদের অভিভাবকদের সঙ্গে। 

এ বিষয়ে আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মাহবুবুল বারী আসলাম বলেন, রিফাত হত্যা মামলায় অভিযুক্ত সকলের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। এদের মধ্যে প্রাপ্তবয়স্ক অভিযুক্তদের বিরুদ্ধে দন্ডবিধি ৩০২, ৩৪, ১৩৯, ১২০ (বি-১) ধারায় অভিযোগ গ্রহণ করা হয়েছে।

এছাড়া এ মামলায় শিশু ও কিশোর অভিযুক্তদের অভিযোগ আমলে নিয়ে সেই আদেশ শিশু আদালতে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে।

রিফাত হত্যা মামলায় অভিযুক্ত ২৪ জনের মধ্যে ১৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া এ মামলার প্রাপ্তবয়স্ক অভিযুক্ত মোঃ মুছা, মোহাইমিনুল ইসলাম সিফাত, মোঃ হাসান, কিশোর অভিযুক্ত মোঃ আবদুল্লাহ ওরফে রায়হান, মোঃ সাইয়েদ মারুফ বিল্লাহ ওরফে মহিবুল্লাহ, মারুফ মল্লিক, প্রিন্স মোল্লা পলাকত রয়েছেন।

 মামলার এজাহারে প্রধান অভিযুক্ত নয়ন বন্ড বন্দুকযুদ্ধে নিহত হওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

 

Related Topics

টপ নিউজ

রিফাত হত্যা / রিফাত শরীফ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কোয়ান্টানাইটের প্রোডাকশন ফ্লোর
    কোয়ান্টানাইট: ঢাকার যে ‘ব্যাক অফিস’ বিশ্বজুড়ে ডিজিটাল সেবার নেপথ্যে
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    সুপারমার্কেটে বাড়ছে ভিড়: মধ্যবিত্তের কেনাকাটার ধরনে বড় পরিবর্তন
  • প্রতীকী ছবি: রয়টার্স
    পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি সরকার, লাগবে সরকারি সনদ
  • আদালতে কৌরি রিচিনস (ডানে)। ছবি: রয়টার্স
    স্বামীর মৃত্যু নিয়ে বই লিখেছিলেন, তাকে হত্যার দায়েই যাবজ্জীবন শাস্তি হলো মার্কিন নারীর
  • আজ বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আয়োজিত এক অনুষ্ঠানে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এসব কথা বলেন। ছবি: জহির রায়হান/টিবিএস
    সৌরবিদ্যুতে পাকিস্তানের মডেল অনুসরণ করা যায়, ৫ বছরের ‘কর অবকাশ’ দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী
  • ছবি: ফোকাস বাংলা নিউজ
    বিয়ের সানাইয়ের বদলে রাঙ্গুনিয়ায় শোকের মাতম: ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার

Related News

  • রিফাত হত্যা: মিন্নির জামিন আবেদন শুনতে হাইকোর্টের অপারগতা প্রকাশ
  • রিফাত হত্যা মামলার আসামি মুসা বন্ড গ্রেপ্তার
  • রিফাত হত্যার রায়: অপ্রাপ্তবয়স্ক ৬ জনের ১০ বছর করে কারাদণ্ড
  • রিফাত হত্যা মামলা: অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির রায় ঘোষণা কাল
  • রিফাত হত্যা: অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির রায়ের তারিখ ঘোষণা

Most Read

1
কোয়ান্টানাইটের প্রোডাকশন ফ্লোর
ফিচার

কোয়ান্টানাইট: ঢাকার যে ‘ব্যাক অফিস’ বিশ্বজুড়ে ডিজিটাল সেবার নেপথ্যে

2
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

সুপারমার্কেটে বাড়ছে ভিড়: মধ্যবিত্তের কেনাকাটার ধরনে বড় পরিবর্তন

3
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি সরকার, লাগবে সরকারি সনদ

4
আদালতে কৌরি রিচিনস (ডানে)। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

স্বামীর মৃত্যু নিয়ে বই লিখেছিলেন, তাকে হত্যার দায়েই যাবজ্জীবন শাস্তি হলো মার্কিন নারীর

5
আজ বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আয়োজিত এক অনুষ্ঠানে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এসব কথা বলেন। ছবি: জহির রায়হান/টিবিএস
বাংলাদেশ

সৌরবিদ্যুতে পাকিস্তানের মডেল অনুসরণ করা যায়, ৫ বছরের ‘কর অবকাশ’ দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী

6
ছবি: ফোকাস বাংলা নিউজ
বাংলাদেশ

বিয়ের সানাইয়ের বদলে রাঙ্গুনিয়ায় শোকের মাতম: ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net