Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 30, 2026
উত্তর কোরিয়ার সিদ্ধান্তেই রাশিয়ায় সৈন্য পাঠানো হয়: মার্কিন কর্মকর্তারা

আন্তর্জাতিক

দ্য নিউ ইয়র্ক টাইমস
23 December, 2024, 10:05 pm
Last modified: 23 December, 2024, 10:06 pm

Related News

  • যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ কি দীর্ঘস্থায়ী ‘স্থবির’ সংঘাতে রূপ নিচ্ছে?
  • ইউক্রেনের হাতে আটক এড়াতে ‘আত্মঘাতী’ হওয়া সেনাদের প্রশংসা করলেন কিম জং উন
  • যুদ্ধের মধ্যেও ইরানে আশার আলো, দেখা মিলেছে বিরল চিতার
  • শক্তি কমলেও সামর্থ্য অটুট, ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে চমক দেখাচ্ছে হিজবুল্লাহ
  • হরমুজ প্রণালি নিয়ন্ত্রণে ইরানের পূর্ণ অধিকার রয়েছে: জাতিসংঘে রুশ রাষ্ট্রদূত

উত্তর কোরিয়ার সিদ্ধান্তেই রাশিয়ায় সৈন্য পাঠানো হয়: মার্কিন কর্মকর্তারা

ইউক্রেন ও পশ্চিমাদের বিশ্লেষকদের অনুমান অনুসারে, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন রাশিয়ায় অন্তত ১০ হাজার সৈন্য পাঠিয়েছেন।
দ্য নিউ ইয়র্ক টাইমস
23 December, 2024, 10:05 pm
Last modified: 23 December, 2024, 10:06 pm
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। ফাইল ছবি: কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি ভায়া এজেন্স ফ্রান্স-প্রেস

কয়েক মাস আগে দলে দলে উত্তর কোরিয়ার সৈন্যদের রাশিয়ায় পাড়ি জমাতে দেখে অনেক পশ্চিমার কর্মকর্তাই ভেবেছিলেন, যুদ্ধে সেনা সংকটে পড়ায়; মিত্রদেশ থেকে সৈন্য আনছে ক্রেমলিন।

সোমাবার (২৩ ডিসেম্বর) মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, সম্প্রতি মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো বুঝতে পেরেছে, যুদ্ধক্ষেত্রে কোরিয় সৈন্য মোতায়েনের সিদ্ধান্ত রাশিয়ার নয়,বরং উত্তর কোরিয়ার। তবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন খুব দ্রুতই উত্তর কোরিয়ার এই সিদ্ধান্তে সমর্থন দিয়েছিলেন।

ইউক্রেন ও পশ্চিমাদের বিশ্লেষকদের অনুমান অনুসারে, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন রাশিয়ায় অন্তত ১০ হাজার সৈন্য পাঠিয়েছেন।

গ্রীষ্ম থেকে রাশিয়ার কুরস্ক অঞ্চলে প্রতিরক্ষা ব্যূহ তৈরি করে থাকা রুশ সেনাদের সঙ্গে যোগ দিয়েছেন উত্তর কোরিয় এসব সৈন্যরা। একত্রে তারা ইউক্রেনীয় সৈন্যদের বিরুদ্ধে হামলা- পাল্টাহামলা চালাচ্ছে। 

মার্কিন কর্মকর্তারা মনে করছেন, বিনিময়ে কিম তাৎক্ষণিকভাবে কোনো লাভবান হননি।

তাদের মতে, কিম সম্ভবত আশা করছেন ভবিষ্যতে কূটনৈতিক লড়াইয়ে সমর্থন দিয়ে, অন্য কোনো সংকটের সময় সহায়তা দিয়ে এবং প্রযুক্তি সরবরাহ করে কোরিয়ার এই সমর্থনের প্রতিদান দেবে রাশিয়া।

যুক্তরাষ্ট্র ও ইউক্রেনীয় কর্মকর্তাদের মতে, উত্তর কোরিয়ার সেনারা এখন বড় পরিসরে যুদ্ধে অংশগ্রহণ করেছে এবং যুদ্ধক্ষেত্রে তাদের বেশ কিছু সেনা নিহতও হয়েছেন।

গত সপ্তাহে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন এফ কারবি বলেন, 'আমরা দেখছি উত্তর কোরিয়ার এই সেনারা যুদ্ধক্ষেত্রের দ্বিতীয় সারি থেকে সামনের সারিতে চলে এসেছে।'

তিনি আরও বলেন, 'এতে অবাক হওয়ার কিছু নেই এবং অবশ্যই এটাও বিস্ময়করও নয় যে এখন যুদ্ধক্ষেত্রে কোরিয় সৈন্যরাও প্রাণ হারাচ্ছেন।'

উত্তর কোরিয়ানদের গতিবিধি পর্যবেক্ষণকারী এক ইউক্রেনীয় কর্মকর্তা বলেন, 'ফ্রন্ট লাইনে কোরিয় সেনাদের উপস্থিতি বাড়ছে এবং রুশ সেনা ইউনিটগুলোর সঙ্গে তারা দায়িত্ব পালন করছে।'

নাম প্রকাশ না করার শর্তে এই নিবন্ধের জন্য সাক্ষাৎকার দেওয়া কর্মকর্তারা এসব তথ্য জানিয়েছেন। তবে যুক্তরাষ্ট্র কখন ও কীভাবে উত্তর কোরিয়া ও রাশিয়ার মধ্যকার আলোচনার তথ্য সংগ্রহ করেছে সে বিষয়ে তারা কিছু জানাননি।

এক ইউক্রেনীয় কর্মকর্তা বলেছেন, প্রায় ২০০ উত্তর কোরিয়ান নিহত এবং আরও বেশি সংখ্যক সৈন্য আহত হয়েছেন।

তিনি বলেছেন, রাশিয়া এসব ক্ষয়ক্ষতির তথ্য গোপন করার চেষ্টা করছে।

মার্কিন কর্মকর্তারা বলেছেন, উত্তর কোরিয়ার সেনারা যুদ্ধে কতটা প্রভাব ফেলেছেন, তা পরিষ্কার নয়। উত্তর কোরিয়া যুদ্ধে তার সেরা প্রশিক্ষিত বিশেষ বাহিনীই পাঠিয়েছিল, তবে তাদের অনেকে অপুষ্টিতে ভুগছে বলে মনে হচ্ছে। এছাড়া, উত্তর কোরিয়ার সেনাদের বাস্তব যুদ্ধের কোনো অভিজ্ঞতাও নেই।

ইউক্রেনের এই ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, কিছু ক্ষেত্রে উত্তর কোরিয়ার প্লাটুনগুলো স্বাধীনভাবে নিজেরাই লড়াই চালাচ্ছে বলে মনে হচ্ছে, যার ফলে তাদের হতাহত হওয়ার ঝুঁকি বাড়ছে।

একই সঙ্গে ওই কর্মকর্তা বলেন, উত্তর কোরিয়ার সেনারা যুদ্ধে অংশ নেওয়া রুশ সেনাদের চেয়ে ভালো চিকিৎসা পাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। কারণ আহতদের যুদ্ধক্ষেত্রের আশেপাশের ছোট ও নিম্নমানের গ্রামীণ হাসপাতালগুলোর বদলে, সরাসরি কুরস্ক শহরের বড় বড় হাসপাতালগুলোতে নিয়ে যাওয়া হচ্ছে।

মার্কিন কর্মকর্তারা বলেছেন, উত্তর কোরিয়া ও ইরানের সমর্থন ধরে রাখা রাশিয়ার জন্য গুরুত্বপূর্ণ। এই দুই দেশই যুদ্ধে রাশিয়াকে সামরিক সহায়তা দিয়েছে। এর ফলে রাশিয়া ফ্রন্ট লাইনে শক্তিশালী ব্যূহ বজায় রেখেছে এবং ইউক্রেনের শহরগুলোর গুরুত্বপূর্ণ অবকাঠামোতে ড্রোন হামলার মাধ্যমে চাপ বজায় রেখেছে।

সোমবার মার্কিন অর্থ মন্ত্রণালয় রাশিয়ার প্রতি কিম জং-উনের সমর্থন এবং উত্তর কোরিয়ার মিসাইল পরীক্ষার প্রতিক্রিয়ায় দেশটির ব্যাংক, শিপিং কোম্পানি এবং ৯ জন ব্যক্তির বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞার ঘোষণা করেছে।

কারবি বলেন, 'ইউক্রেনে রাশিয়ার অবৈধ ও নৃশংস যুদ্ধে আর্থিক ও সামরিকভাবে সহায়তা করা সব পক্ষকে আমরা জবাবদিহিতার আওতায় আনতে থাকব।'

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্য শান্তি চুক্তি করতে ইউক্রেন ও রাশিয়া উভয় পক্ষের ওপর চাপ প্রয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন।

Related Topics

টপ নিউজ

রাশিয়া / ভ্লাদিমির পুতিন / ইউক্রেন / যুদ্ধ / কিম জং উন / সৈন্য

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: রয়টার্স
    ডলার বর্জন ও ভূ-রাজনৈতিক মেরুকরণ: স্বর্ণের দাম ৮ হাজার ডলারে ওঠার পূর্বাভাস
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১.৬ বিলিয়ন ডলারের কঠিন শর্তের ঋণ অনুমোদন দিল সরকার
  • ওভাল অফিসে ট্রাম্পের দুই পাশে জেডি ভ্যান্স ও পিট হেগসেথকে দেখা যাচ্ছে। ছবি: এএফপি
    জেডি ভ্যান্সের শঙ্কা, ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পকে বিভ্রান্ত করছেন হেগসেথ
  • কলম্বিয়ায় পাবলো এসকোবারের ‘কোকেন জলহস্তী’। ছবি: এপি
    পাবলো এসকোবারের জলহস্তী মারতে চায় কলম্বিয়া, ভারতে এনে বাঁচাতে চান অনন্ত আম্বানি
  • বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: ইউএনবি
    ট্যাক্সে সুবিধা দিতে পারব না, তবে ব্যবসায়ের সব বাধা সরিয়ে দেব: অর্থমন্ত্রী
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ওপেনএআই আমার আইডিয়া, লুট হওয়ার আগে এটি চ্যারিটি ছিল: আদালতে ইলন মাস্ক

Related News

  • যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ কি দীর্ঘস্থায়ী ‘স্থবির’ সংঘাতে রূপ নিচ্ছে?
  • ইউক্রেনের হাতে আটক এড়াতে ‘আত্মঘাতী’ হওয়া সেনাদের প্রশংসা করলেন কিম জং উন
  • যুদ্ধের মধ্যেও ইরানে আশার আলো, দেখা মিলেছে বিরল চিতার
  • শক্তি কমলেও সামর্থ্য অটুট, ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে চমক দেখাচ্ছে হিজবুল্লাহ
  • হরমুজ প্রণালি নিয়ন্ত্রণে ইরানের পূর্ণ অধিকার রয়েছে: জাতিসংঘে রুশ রাষ্ট্রদূত

Most Read

1
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ডলার বর্জন ও ভূ-রাজনৈতিক মেরুকরণ: স্বর্ণের দাম ৮ হাজার ডলারে ওঠার পূর্বাভাস

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

১.৬ বিলিয়ন ডলারের কঠিন শর্তের ঋণ অনুমোদন দিল সরকার

3
ওভাল অফিসে ট্রাম্পের দুই পাশে জেডি ভ্যান্স ও পিট হেগসেথকে দেখা যাচ্ছে। ছবি: এএফপি
আন্তর্জাতিক

জেডি ভ্যান্সের শঙ্কা, ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পকে বিভ্রান্ত করছেন হেগসেথ

4
কলম্বিয়ায় পাবলো এসকোবারের ‘কোকেন জলহস্তী’। ছবি: এপি
আন্তর্জাতিক

পাবলো এসকোবারের জলহস্তী মারতে চায় কলম্বিয়া, ভারতে এনে বাঁচাতে চান অনন্ত আম্বানি

5
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: ইউএনবি
বাংলাদেশ

ট্যাক্সে সুবিধা দিতে পারব না, তবে ব্যবসায়ের সব বাধা সরিয়ে দেব: অর্থমন্ত্রী

6
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ওপেনএআই আমার আইডিয়া, লুট হওয়ার আগে এটি চ্যারিটি ছিল: আদালতে ইলন মাস্ক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net