Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 04, 2026
দিল্লি কি শেখ হাসিনাকে ফেরত দেবে? বিশেষজ্ঞরা যা বলছেন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
23 December, 2024, 07:15 pm
Last modified: 23 December, 2024, 07:24 pm

Related News

  • ইরান যুদ্ধ বন্ধে কূটনীতিতে পাকিস্তানের তৎপরতা—ভারত কি সাইডলাইনে পড়ে যাচ্ছে?
  • মৃত্যুদণ্ড বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে শেখ হাসিনার আইনজীবী দলের চিঠি
  • ভারতে এলএনজি ও এলপিজি সরবরাহ নিয়ে আলোচনা রাশিয়ার
  • বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় ভারত: দ্রৌপদী মুর্মু
  • ইরান যুদ্ধ: রাশিয়া-চীন লাভে, পশ্চিমা বিশ্ব চাপে

দিল্লি কি শেখ হাসিনাকে ফেরত দেবে? বিশেষজ্ঞরা যা বলছেন

‘ভারত যদি আন্তর্জাতিক আইন মেনে চলে, তবে তারা অনুরোধে সাড়া দিতে বাধ্য। কিন্তু যদি ভারতের প্রধানমন্ত্রী ড্রামাটিক [নাটকীয়] কোনো সিদ্ধান্ত না নেন, তাহলে তারা এ অনুরোধে সাড়া দেবে বলে আমার মনে হয় না।’
টিবিএস রিপোর্ট
23 December, 2024, 07:15 pm
Last modified: 23 December, 2024, 07:24 pm
শেখ হাসিনা। ফাইল ছবি: সংগৃহীত

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনার দাবিতে ক্রমবর্ধমান চাপের মধ্যে সোমবার (২৩ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে লিখিতভাবে ভারতের কাছে ক্ষমতাচ্যুত এ প্রধানমন্ত্রীর প্রত্যাবাসনের অনুরোধ জানিয়েছে।

পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন এ দিন গণমাধ্যমকে জানান, ভারত সরকারকে একটি 'নোট ভারবাল' (আনুষ্ঠানিক কূটনৈতিক চিঠি) পাঠিয়েছে বাংলাদেশ।

হাসিনার প্রত্যাবর্তনের বিষয়টি ২০১৩ সালে স্বাক্ষরিত বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তির আওতায় পড়বে বলে তিনি উল্লেখ করেন।

ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের এ অনুরোধের পর ভারত সম্ভাব্য কী পদক্ষেপ নিতে পারে, সে বিষয়ে বিশেষজ্ঞদের কাছে তাদের মতামত জানতে চেয়েছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড।

এ প্রসঙ্গে সাবেক রাষ্ট্রদূত ও বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের সভাপতি এম হুমায়ুন কবির বলেন, নোট ভারবাল মানে হলো বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে ভারতকে অনুরোধ করেছে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য।

'এখন ভারত হয়তো এর জবাব দিতে পারে,' তিনি বলেন।

তবে, চিঠিতে অবশ্যই প্রত্যর্পণ চুক্তির কোন ধারায় তাকে [হাসিনা] ফেরত চাওয়া হয়েছে তা উল্লেখ থাকতে হবে বলে জানান তিনি।

'চুক্তিতে এমন কিছু ধারা রয়েছে, যা নির্দিষ্ট পরিস্থিতিতে ভারতকে [ফেরত পাঠাতে] বাধ্য করতে পারে। তবে এমন শর্তও আছে, যেগুলোর কারণে ভারত [পাঠাতে] বাধ্য নয়।'

তিনি আরও বলেন, 'রাজনৈতিক বিবেচনায় যদি কাউকে চাওয়া হয়, বা বিচারব্যবস্থার ওপর আস্থা না থাকে কিংবা অপরাধের অভিযোগ ছোট হলে, তাহলে অনুরোধ গ্রহণে সংশ্লিষ্ট দেশ বাধ্য নয়। এখন দেখার বিষয় হলো, শেখ হাসিনাকে কোন ধারায় বাংলাদেশ ফেরত চেয়েছে।'

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক ড. শহীদুজ্জামান বলেন, 'কূটনীতিতে নোট ভারবালের অর্থ হলো ভদ্রভাবে অনুরোধ করা।'

'ভারত যদি আন্তর্জাতিক আইন মেনে চলে, তবে তারা অনুরোধে সাড়া দিতে বাধ্য। কিন্তু যদি ভারতের প্রধানমন্ত্রী ড্রামাটিক [নাটকীয়] কোনো সিদ্ধান্ত না নেন, তাহলে তারা এ অনুরোধে সাড়া দেবে বলে আমার মনে হয় না।'

তিনি আরও বলেন, ভারত হয়তো যুক্তি দিতে পারে যে, গণতান্ত্রিকভাবে নির্বাচিত একজন প্রধানমন্ত্রীকে [হাসিনা] ক্ষমতা থেকে অপসারণ করা হয়েছে।

তবে এ যুক্তি দুর্বল, কারণ তারা ইতোমধ্যেই তাকে সাবেক প্রধানমন্ত্রী হিসেবে স্বীকার করে নিয়েছে। 'এটি আসলে অনেকটা রাজনৈতিক সিদ্ধান্ত যে তারা হাসিনাকে ফেরত দেবে কি না।'

শিক্ষার্থীদের নেতৃত্বে গণআন্দোলনের মুখে শেখ হাসিনা ৫ আগস্ট তার বোন শেখ রেহানার সঙ্গে ভারতে পালিয়ে যান। তারপর থেকে তিনি ভারতে অবস্থান করছেন।

১৫ বছর ধরে ক্ষমতায় থাকা শেখ হাসিনা ও আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে হত্যা ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন অভিযোগে অসংখ্য মামলা হয়েছে।

১২ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটরের কার্যালয় ইন্টারপোলের কাছে একটি চিঠি পাঠায়। সেখানে আন্দোলনের সময় হত্যা, জেনাসাইড ও মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনাকে গ্রেপ্তার ও প্রত্যাবাসনে সহায়তার জন্য রেড নোটিশ জারি করার অনুরোধ করা হয়।

১৭ নভেম্বর জাতির উদ্দেশে ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জানান, শেখ হাসিনাকে ফেরানোর উদ্যোগ নেবে অন্তর্বর্তীকালীন সরকার। তিনি আরও বলেন, গত ১৫ বছরে সংঘটিত সব অপরাধের বিচার হবে।

বর্তমানে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের অনেক নেতাকর্মী আদালতে বিচারের মুখোমুখি হয়েছেন।

Related Topics

টপ নিউজ

শেখ হাসিনা / ভারত / বাংলাদেশ-ভারত সম্পর্ক / শেখ হাসিনার পতন / হাসিনার প্রত্যর্পণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২০১৮ সালে তোলা ছবিতে পারস্য উপসাগরের হরমুজ প্রণালি দিয়ে চলাচল করছে বিশাল আকৃতির তেলবাহী ট্যাঙ্কার। ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালি না খুলেই ট্রাম্প ইরান ছাড়লে যে ৩ পরিস্থিতি তৈরি হতে পারে
  • ছবি : টিবিএস
    জ্বালানির দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হতে পারে: অর্থমন্ত্রী
  • ফাইল ছবি: সংগৃহীত
    নিখোঁজ ক্রুকে খুঁজতে ইরানে ঢুকল মার্কিন স্পেশাল ফোর্স; ধরিয়ে দিলে ৬০ হাজার ডলার দেবে ইরান
  • বিলুপ্তির দ্বারপ্রান্ত থেকে বাণিজ্যিক চাষ: বাংলাদেশে আবারও বাড়ছে দেশীয় মাছের সংখ্যা
    বিলুপ্তির দ্বারপ্রান্ত থেকে বাণিজ্যিক চাষ: বাংলাদেশে আবারও বাড়ছে দেশীয় মাছের সংখ্যা
  • মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ (বামে) এবং পোপ লিও চতুর্দশ। ছবি: সংগৃহীত
    প্রতিরক্ষা সচিব হেগসেথ বলছেন, মার্কিন সেনারা ‘যিশুর জন্য লড়ছেন’; পোপ বলছেন, না
  • ফাইল ছবি
    জ্বালানি সাশ্রয়ে ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক

Related News

  • ইরান যুদ্ধ বন্ধে কূটনীতিতে পাকিস্তানের তৎপরতা—ভারত কি সাইডলাইনে পড়ে যাচ্ছে?
  • মৃত্যুদণ্ড বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে শেখ হাসিনার আইনজীবী দলের চিঠি
  • ভারতে এলএনজি ও এলপিজি সরবরাহ নিয়ে আলোচনা রাশিয়ার
  • বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় ভারত: দ্রৌপদী মুর্মু
  • ইরান যুদ্ধ: রাশিয়া-চীন লাভে, পশ্চিমা বিশ্ব চাপে

Most Read

1
২০১৮ সালে তোলা ছবিতে পারস্য উপসাগরের হরমুজ প্রণালি দিয়ে চলাচল করছে বিশাল আকৃতির তেলবাহী ট্যাঙ্কার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি না খুলেই ট্রাম্প ইরান ছাড়লে যে ৩ পরিস্থিতি তৈরি হতে পারে

2
ছবি : টিবিএস
বাংলাদেশ

জ্বালানির দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হতে পারে: অর্থমন্ত্রী

3
ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

নিখোঁজ ক্রুকে খুঁজতে ইরানে ঢুকল মার্কিন স্পেশাল ফোর্স; ধরিয়ে দিলে ৬০ হাজার ডলার দেবে ইরান

4
বিলুপ্তির দ্বারপ্রান্ত থেকে বাণিজ্যিক চাষ: বাংলাদেশে আবারও বাড়ছে দেশীয় মাছের সংখ্যা
বাংলাদেশ

বিলুপ্তির দ্বারপ্রান্ত থেকে বাণিজ্যিক চাষ: বাংলাদেশে আবারও বাড়ছে দেশীয় মাছের সংখ্যা

5
মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ (বামে) এবং পোপ লিও চতুর্দশ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রতিরক্ষা সচিব হেগসেথ বলছেন, মার্কিন সেনারা ‘যিশুর জন্য লড়ছেন’; পোপ বলছেন, না

6
ফাইল ছবি
বাংলাদেশ

জ্বালানি সাশ্রয়ে ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net