Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 17, 2026
অসুস্থ খালেদা জিয়া, মুক্তিযোদ্ধা দলের সমাবেশ স্থগিত

বাংলাদেশ

ইউএনবি
19 December, 2024, 04:25 pm
Last modified: 22 December, 2024, 03:30 pm

Related News

  • সংরক্ষিত নারী আসনে শরিক দল থেকে কয়েকজন প্রার্থীকে মনোনয়ন দেওয়ার কথা বিবেচনা করছে বিএনপি
  • বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্রবার
  • কার্বন ক্রেডিট বিক্রি করে বছরে ১ বিলিয়ন মার্কিন ডলার পাওয়া সম্ভব: ড. সাইমুম পারভেজ
  • জুলাই সনদ বাস্তবায়ন দাবিতে ফরিদপুরে ১১ দলীয় জোটের বিক্ষোভ
  • আন্দোলন-সংগ্রামে ভূমিকা রাখা নারীরা সংরক্ষিত আসনে মনোনয়ন পাবেন: রিজভী

অসুস্থ খালেদা জিয়া, মুক্তিযোদ্ধা দলের সমাবেশ স্থগিত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গত ১৭ ডিসেম্বর রাত থেকে খালেদা জিয়া অসুস্থ থাকায় চিকিৎসকদের পরামর্শে অনুষ্ঠান স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।
ইউএনবি
19 December, 2024, 04:25 pm
Last modified: 22 December, 2024, 03:30 pm
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। ছবি: ইউএনবি।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতার কারণে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের শনিবারের পূর্বনির্ধারিত সমাবেশ স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানান।

তিনি বলেন, গত ১৭ ডিসেম্বর রাত থেকে খালেদা জিয়া অসুস্থ থাকায় চিকিৎসকদের পরামর্শে অনুষ্ঠান স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।

শনিবার (২১ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সমাবেশ হওয়ার কথা ছিল।

এদিকে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, খালেদা জিয়া তার গুলশানের বাসায় চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।

তিনি বলেন, অসুস্থতার কারণে উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসনকে বিদেশে পাঠানোর পরিকল্পনা এখন পিছিয়ে গেছে।

উন্নত চিকিৎসার জন্য চলতি মাসের শেষের দিকে লন্ডন ও পরে যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা ছিল খালেদা জিয়ার। একই সঙ্গে সৌদি আরবে তার পবিত্র ওমরাহ পালনেরও কথা ছিল।

এর আগে গত ১৫ ডিসেম্বর শনিবার (২১ ডিসেম্বর) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মুক্তিযোদ্ধাদের সমাবেশের ঘোষণা দেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি সৈয়দ ইশতিয়াক আজিজ উলফাত।

প্রায় সাত বছরের মধ্যে প্রথম রাজনৈতিক অনুষ্ঠানে যোগ দিতে খালেদা জিয়ার সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল।

২০১৮ সালের ৪ ফেব্রুয়ারি ঢাকার একটি হোটেলে বিএনপির বর্ধিত সভা করেন খালেদা জিয়া। এটিই ছিল তার শেষ রাজনৈতিক কর্মসূচি, এর ঠিক তিন দিন পর ৮ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় তাকে কারাদণ্ড দেওয়া হয়।

এর আগে ২০১৮ সালের ফেব্রুয়ারিতে কারাবন্দি হওয়ার ৬ বছর পর রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশগ্রহণ উপলক্ষ্যে গত ২১ নভেম্বর সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন খালেদা জিয়া।

খালেদা জিয়া লিভার সিরোসিসের পাশাপাশি তার হার্ট, ফুসফুস, কিডনি এবং চোখের জটিলতাসহ বেশ কয়েকটি গুরুতর স্বাস্থ্যগত সমস্যার সঙ্গে লড়াই করছেন।

Related Topics

টপ নিউজ

বিএনপি / খালেদা জিয়া / অসুস্থ / জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল / সমাবেশ / স্থগিত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
    ‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
  • অলংকরণ: দা আটলান্টিক
    শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন
  • নির্মাতা প্রতিষ্ঠান নরথ্রপ গ্রুম্যান এমকিউ-৪সি ট্রাইটনকে বিশ্বের অন্যতম সেরা সামুদ্রিক গোয়েন্দা নজরদারি ও লক্ষ্যবস্তু শনাক্তকরণ ড্রোন হিসেবে বর্ণনা করেছে। ফাইল ছবি: রয়টার্স
    পারস্য উপসাগরে মার্কিন নৌবাহিনীর ২৪০ মিলিয়ন ডলারের গোয়েন্দা ড্রোন নিখোঁজ
  • ছবি: জাপান ক্যাবিনেট পাবলিক অ্যাফেয়ার্স অফিস
    তেল সংকট মোকাবিলায় এশিয়ার দেশগুলোকে ১০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি জাপানের
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পেল ‘স্বাধীনতা পুরস্কার’

Related News

  • সংরক্ষিত নারী আসনে শরিক দল থেকে কয়েকজন প্রার্থীকে মনোনয়ন দেওয়ার কথা বিবেচনা করছে বিএনপি
  • বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্রবার
  • কার্বন ক্রেডিট বিক্রি করে বছরে ১ বিলিয়ন মার্কিন ডলার পাওয়া সম্ভব: ড. সাইমুম পারভেজ
  • জুলাই সনদ বাস্তবায়ন দাবিতে ফরিদপুরে ১১ দলীয় জোটের বিক্ষোভ
  • আন্দোলন-সংগ্রামে ভূমিকা রাখা নারীরা সংরক্ষিত আসনে মনোনয়ন পাবেন: রিজভী

Most Read

1
‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক

‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী

2
অলংকরণ: দা আটলান্টিক
আন্তর্জাতিক

শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের

3
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন

4
নির্মাতা প্রতিষ্ঠান নরথ্রপ গ্রুম্যান এমকিউ-৪সি ট্রাইটনকে বিশ্বের অন্যতম সেরা সামুদ্রিক গোয়েন্দা নজরদারি ও লক্ষ্যবস্তু শনাক্তকরণ ড্রোন হিসেবে বর্ণনা করেছে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পারস্য উপসাগরে মার্কিন নৌবাহিনীর ২৪০ মিলিয়ন ডলারের গোয়েন্দা ড্রোন নিখোঁজ

5
ছবি: জাপান ক্যাবিনেট পাবলিক অ্যাফেয়ার্স অফিস
আন্তর্জাতিক

তেল সংকট মোকাবিলায় এশিয়ার দেশগুলোকে ১০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি জাপানের

6
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পেল ‘স্বাধীনতা পুরস্কার’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net