Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 14, 2026
তথ্য অধিকার আইনের কার্যক্রম স্থবির, দ্রুত নতুন কমিশনার নিয়োগের দাবি

অন্যান্য

টিবিএস রিপোর্ট
17 December, 2024, 07:25 pm
Last modified: 17 December, 2024, 07:26 pm

Related News

  • তথ্য অধিকার আইনের সংশোধন নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রহসন: তথ্য অধিকার ফোরামের বিবৃতি
  • তথ্য অধিকার আইন সংশোধন: জরুরি ছয় বিষয় অন্তর্ভুক্তির দাবি তথ্য অধিকার ফোরামের
  • করদাতাদের অনলাইন রিটার্নের সংশ্লিষ্ট ব্যাংক হিসাবের তথ্যে প্রবেশাধিকার চায় এনবিআর
  • বিমান দুর্ঘটনার তথ্য গোপন বা লুকানোর কিছু নেই: বিমান বাহিনী প্রধান
  • তথ্য গোপন করলে পাঁচগুণ জরিমানা: সংশোধন হচ্ছে তথ্য অধিকার আইন

তথ্য অধিকার আইনের কার্যক্রম স্থবির, দ্রুত নতুন কমিশনার নিয়োগের দাবি

তথ্য অধিকার ফোরাম মনে করছে, যদি তথ্য কমিশনে কমিশনারগণ দীর্ঘসময় নিযুক্ত না থাকেন, তবে এটি দেশের এই গুরুত্বপূর্ণ আইনটির কার্যক্রমে ক্ষতি করতে পারে।
টিবিএস রিপোর্ট
17 December, 2024, 07:25 pm
Last modified: 17 December, 2024, 07:26 pm
ছবি: সংগৃহীত/ফাইল

শীর্ষ কর্মকর্তারা পদত্যাগ করায় তথ্য অধিকার আইনের সুষ্ঠু ব্যবহার বাধাগ্রস্ত হচ্ছে জানিয়ে তথ্য অধিকার ফোরাম দ্রুত প্রধান তথ্য কমিশনার এবং অন্যান্য তথ্য কমিশনারগণকে নিয়োগ দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

গত জুলাই-আগষ্ট মাসে দেশের রাজনৈতিক পরিবর্তনের পটভূমিতে সেপ্টেম্বর মাসে তথ্য অধিকার আইনের মূল পরিচালন সংস্থা, তথ্য কমিশনের তিনজন কমিশনারের পদত্যাগ করেছেন।

ফলে বাংলাদেশ তথ্য কমিশনের কার্যক্রম প্রায় তিনমাস ধরে স্থবির হয়ে পড়েছে বলে জানিয়েছে ফোরাম।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) এক বিবৃতিতে ফোরাম জানায়, এ অবস্থায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা যদি তথ্য প্রদানে অসম্মতি জানান বা দায়িত্বে অবহেলা করেন, তাহলে জনগণের জন্য কোনো প্রতিকার ব্যবস্থা থাকছে না।

'ফলে, জনগণের আবেদনকৃত অভিযোগগুলো শুনানি প্রক্রিয়া থেকে বঞ্চিত হচ্ছে এবং বিরোধসমূহ অমীমাংসিত রয়ে যাচ্ছে। এসব পরিস্থিতিতে কোনো সমাধান পাচ্ছে না,' বলা হয় বিবৃতিতে।

তথ্য অধিকার আইন কার্যকর হওয়ার পর থেকে এটি জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে সহায়ক ভূমিকা পালন করেছে। বিশেষ করে গ্রামীণ অঞ্চলে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, সরকারি প্রকল্প এবং স্থানীয় প্রশাসন সম্পর্কিত তথ্য সংগ্রহে এ আইনের ব্যবহার উল্লেখযোগ্য।

এ অবস্থায় তথ্য অধিকার ফোরাম মনে করছে, যদি তথ্য কমিশনে কমিশনারগণ দীর্ঘসময় নিযুক্ত না থাকেন, তবে এটি দেশের এই গুরুত্বপূর্ণ আইনটির কার্যক্রমে ক্ষতি করতে পারে।

'এর ফলে তথ্যের অবাধ প্রবাহে নেতিবাচক প্রভাব ফেলবে এবং জনগণকে এ আইন ব্যবহারে নিরুৎসাহিত করবে,' বিবৃতিতে বলেছে তথ্য় অধিকার ফোরাম।

তাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এটি দাবি করেছে, তথ্য অধিকার আইন, ২০০৯-এর ধারা ১৪(১) অনুযায়ী একটি পাঁচ সদস্যের বাছাই কমিটি গঠন করে তথ্য কমিশনে প্রধান তথ্য কমিশনার এবং তথ্য কমিশনারগণের নিয়োগ দ্রুত সম্পন্ন করা হোক।

এ আইনটির মাধ্যমে জনগণ সরকারি এবং কিছু আধা-সরকারি সংস্থার কাছ থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে প্রতিষ্ঠানগুলোর কাজে স্বচ্ছতা নিশ্চিত করতে পারে।

এছাড়া, আইনটি দুর্নীতি রোধ, সরকারি কর্মকর্তাদের জবাবদিহিতা বৃদ্ধি, সরকারি কাজে জনগণের সচেতনতা বৃদ্ধি, সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের সঙ্গে সরকারের নৈকট্য স্থাপনে সহায়ক ভূমিকা পালন করে।

Related Topics

তথ্য অধিকার ফোরাম / তথ্য অধিকার আইন / তথ্য কমিশন / তথ্য

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস ক্রিয়েটিভ
    যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে জাহাজ ভাড়া করায় হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের তেল পরিবহনে জটিলতা
  • ছবি: সংগৃহীত
    রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন ট্রাম্প, হোয়াইট হাউসের অন্দরেই প্রবল মতভেদ
  • ছবি: রয়টার্স
    যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি
  • বাগেরহাটের রামপাল উপজেলার বেলাই ব্রিজ এলাকার খুলনা-মোংলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ছবি: ফোকাস বাংলা
    বউ বরণের আনন্দ এখন লাশ দাফনের শোক: বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় বর-কনেসহ নিহত ১৪
  • ছবি: টিবিএস
    আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ২ ইউনিটে উৎপাদন বন্ধ, একটি সচল হতে লাগবে ৩ দিন  

Related News

  • তথ্য অধিকার আইনের সংশোধন নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রহসন: তথ্য অধিকার ফোরামের বিবৃতি
  • তথ্য অধিকার আইন সংশোধন: জরুরি ছয় বিষয় অন্তর্ভুক্তির দাবি তথ্য অধিকার ফোরামের
  • করদাতাদের অনলাইন রিটার্নের সংশ্লিষ্ট ব্যাংক হিসাবের তথ্যে প্রবেশাধিকার চায় এনবিআর
  • বিমান দুর্ঘটনার তথ্য গোপন বা লুকানোর কিছু নেই: বিমান বাহিনী প্রধান
  • তথ্য গোপন করলে পাঁচগুণ জরিমানা: সংশোধন হচ্ছে তথ্য অধিকার আইন

Most Read

1
ছবি: টিবিএস ক্রিয়েটিভ
বাংলাদেশ

যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে জাহাজ ভাড়া করায় হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের তেল পরিবহনে জটিলতা

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন ট্রাম্প, হোয়াইট হাউসের অন্দরেই প্রবল মতভেদ

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি

5
বাগেরহাটের রামপাল উপজেলার বেলাই ব্রিজ এলাকার খুলনা-মোংলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ছবি: ফোকাস বাংলা
বাংলাদেশ

বউ বরণের আনন্দ এখন লাশ দাফনের শোক: বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় বর-কনেসহ নিহত ১৪

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ২ ইউনিটে উৎপাদন বন্ধ, একটি সচল হতে লাগবে ৩ দিন  

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net