Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 24, 2026
ওপেনএআইয়ের বিরুদ্ধে অভিযোগ তোলা কোম্পানির সাবেক গবেষকের মৃতদেহ উদ্ধার

আন্তর্জাতিক

বিবিসি
15 December, 2024, 09:35 am
Last modified: 15 December, 2024, 09:43 am

Related News

  • মার্কিন নতুন শুল্ক সিদ্ধান্তে বাংলাদেশের ওপর সবচেয়ে কম শুল্ক আরোপ
  • ইরানে এযাবৎকালের সবচেয়ে বড় হামলার কথা ভাবছেন ট্রাম্প
  • ইরানে হামলা জোরদার করতে আবার বি-১ বোমারু বিমান ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র
  • মার্কিন-সৌদি পরমাণু চুক্তি নিয়ে উদ্বেগ ইসরায়েলের, মধ্যপ্রাচ্যে অস্ত্র প্রতিযোগিতা উসকে দেওয়ার আশঙ্কা
  • মার্কিন ঘাঁটিতে এখনও যেভাবে প্রাণঘাতী হামলা চালাচ্ছে ইরান

ওপেনএআইয়ের বিরুদ্ধে অভিযোগ তোলা কোম্পানির সাবেক গবেষকের মৃতদেহ উদ্ধার

বিবিসি
15 December, 2024, 09:35 am
Last modified: 15 December, 2024, 09:43 am
ছবি: লিঙ্কডইন

যুক্তরাষ্ট্রের স্যান ফ্রান্সিসকোর একটি অ্যাপার্টমেন্টে ওপেনএআইয়ের সাবেক গবেষক সুচির বালাজিকে (২৬) মৃত অবস্থায় পাওয়া গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সুচির ওপেনএআইয়ের বিরুদ্ধে কপিরাইট লঙ্ঘনের অভিযোগ তুলেছিলেন। 

২৬ নভেম্বর একটি ফোনকল করে সুচিরের অবস্থার খোঁজ নিতে বলা হয় পুলিশকে। তখন পুলিশ খোঁজ নিতে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।

স্যান ফ্রান্সিসকোর মেডিক্যাল এক্সামিনারের অফিস তার মৃত্যুকে আত্মহত্যা বলে ঘোষণা করেছে। পুলিশ এ মৃত্যুতে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের প্রমাণ পায়নি।

গত কয়েক মাস ধরে সুচির কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি ওপেনএআইয়ের কার্যপ্রণালীর বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলছিলেন। কোম্পানিটি বর্তমানে ডেটা সংগ্রহ পদ্ধতি নিয়ে একাধিক মামলা লড়ছে।

অক্টোবরে দি নিউইয়র্ক টাইমস -এ সুচিরের একটি সাক্ষাৎকার প্রকাশ করা হয়। সেখানে তিনি অভিযোগ করেন, চ্যাটজিপিটি-র মতো জনপ্রিয় অনলাইন চ্যাটবট তৈরির সময় মার্কিন কপিরাইট আইন লঙ্ঘন করেছে ওপেনএআই।

ওই খবরে বলা হয়, ওপেনএআইয়ে চার বছর গবেষক হিসেবে কাজ করার পর সুচির এই সিদ্ধান্তে পৌঁছান যে, 'চ্যাটজিপিটি তৈরির জন্য ওপেনএআই কপিরাইটযুক্ত ডেটা ব্যবহার করে আইন লঙ্ঘন করেছে এবং চ্যাটজিপিটির মতো প্রযুক্তিগুলো ইন্টারনেটের ক্ষতি করছে'।

ওপেনএআই বলছে, তাদের মডেলগুলোকে বিনামূল্যে পাওয়া যায় এমন সর্বজনীন ডেটা ব্যবহার করে প্রশিক্ষণ দেওয়া হয়।

সুচির আগস্টে ওপেনএআইয়ের চাকরি ছেড়ে দেন। দি নিউইয়র্ক টাইমস-কে জানিয়েছিলেন, এরপর থেকে তিনি ব্যক্তিগত প্রকল্প নিয়ে কাজ করছিলেন।

সুচিরের বেড়ে ওঠা ক্যালিফোর্নিয়ার কুপার্টিনোতে। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে বার্কলেতে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করেন।

ওপেনএআইয়ের একজন মুখপাত্র সিএনবিসি নিউজ-কে দেওয়া এক বিবৃতিতে বলেন, 'আজকের এই অত্যন্ত দুঃখজনক খবর শুনে আমরা মর্মাহত এবং এই কঠিন সময়ে সুচিরের প্রিয়জনদের প্রতি আমাদের সমবেদনা'।

নিউইয়র্ক টাইমস সহ যুক্তরাষ্ট্র ও কানাডার শীর্ষস্থানীয় সংবাদ প্রকাশকরা এবং জন গ্রিশামসহ একদল বেস্টসেলার লেখক অভিযোগ করেছেন, ওপেনএআই বেআইনিভাবে তাদের সংবাদ নিবন্ধ ব্যবহার করে সফটওয়্যারকে প্রশিক্ষণ দিচ্ছে।

ওপেনএআই নভেম্বর মাসে বিবিসিকে বলেছিল, তাদের সফটওয়্যার 'ফেয়ার ইউজ এবং আন্তর্জাতিক কপিরাইট নীতিমালার ভিত্তিতে তৈরি'।

Related Topics

টপ নিউজ

ওপেনএআই / হুইসেলব্লোয়ার / মরদেহ উদ্ধার / যুক্তরাষ্ট্র / চ্যাটজিপিটি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাম থেকে: সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নূরুল ইসলাম, ঢাকা জেলার সাবেক এসপি আসাদুজ্জামান, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লা হিল কাফী, রমনা বিভাগের সাবেক এডিসি শাহ আলম মো. আখতারুল ইসলাম, সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম। কোলাজ: টিবিএস
    মানবতাবিরোধী অপরাধ: বরখাস্ত হচ্ছেন আইসিটিতে সাজাপ্রাপ্ত ৯ পুলিশ কর্মকর্তা
  • বঙ্গভবন। ছবি: বাসস
    আলোচনায় থাকা শীর্ষ আমলা কি পরবর্তী রাষ্ট্রপতি হতে পারবেন?
  • ছবি: রয়টার্স
    আজই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: রয়টার্স
  • ছবি: সংগৃহীত
    পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে
  • ছবি: সৌজন্যে
    বাংলাদেশে প্রথমবার লাইফ সাপোর্টে থাকা ব্রেইনস্টেম গ্লিওমা রোগীর চিকিৎসা সফল
  • ছবি: ইউএনবি
    ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ

Related News

  • মার্কিন নতুন শুল্ক সিদ্ধান্তে বাংলাদেশের ওপর সবচেয়ে কম শুল্ক আরোপ
  • ইরানে এযাবৎকালের সবচেয়ে বড় হামলার কথা ভাবছেন ট্রাম্প
  • ইরানে হামলা জোরদার করতে আবার বি-১ বোমারু বিমান ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র
  • মার্কিন-সৌদি পরমাণু চুক্তি নিয়ে উদ্বেগ ইসরায়েলের, মধ্যপ্রাচ্যে অস্ত্র প্রতিযোগিতা উসকে দেওয়ার আশঙ্কা
  • মার্কিন ঘাঁটিতে এখনও যেভাবে প্রাণঘাতী হামলা চালাচ্ছে ইরান

Most Read

1
বাম থেকে: সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নূরুল ইসলাম, ঢাকা জেলার সাবেক এসপি আসাদুজ্জামান, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লা হিল কাফী, রমনা বিভাগের সাবেক এডিসি শাহ আলম মো. আখতারুল ইসলাম, সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

মানবতাবিরোধী অপরাধ: বরখাস্ত হচ্ছেন আইসিটিতে সাজাপ্রাপ্ত ৯ পুলিশ কর্মকর্তা

2
বঙ্গভবন। ছবি: বাসস
বাংলাদেশ

আলোচনায় থাকা শীর্ষ আমলা কি পরবর্তী রাষ্ট্রপতি হতে পারবেন?

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আজই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: রয়টার্স

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

5
ছবি: সৌজন্যে
বাংলাদেশ

বাংলাদেশে প্রথমবার লাইফ সাপোর্টে থাকা ব্রেইনস্টেম গ্লিওমা রোগীর চিকিৎসা সফল

6
ছবি: ইউএনবি
বাংলাদেশ

ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net