Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 29, 2026
সুন্দরবনে নদীতে ধরা পড়ল ৩৩ কেজি ওজনের দাতিনা কোরাল মাছ

বাংলাদেশ

সাতক্ষীরা প্রতিনিধি
14 December, 2024, 04:45 pm
Last modified: 14 December, 2024, 05:03 pm

Related News

  • নতুন ধানের মৌসুমেও অস্থির চালের বাজার, স্বস্তি ডিম-মুরগিতে
  • সুন্দরবনের নদীতে ধরা পড়ল ১০ কেজি ওজনের বিরল কচ্ছপ
  • জীববৈচিত্র্য রক্ষায় আগামীকাল থেকে ৩ মাসের জন্য বন্ধ হচ্ছে সুন্দরবনে প্রবেশ
  • ঢাকার লেকের মাছে ও পানিতে আশঙ্কাজনক মাত্রায় মাইক্রোপ্লাস্টিক: স্বাস্থ্যঝুঁকিতে নগরবাসী
  • সুন্দরবনে ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’, অস্ত্র-গোলাবারুদসহ আটক ৩

সুন্দরবনে নদীতে ধরা পড়ল ৩৩ কেজি ওজনের দাতিনা কোরাল মাছ

নিলামে মাছটির দাম উঠেছে তিন লাখ ১০ হাজার টাকা। তবে এ দামে জেলেরা মাছটি বিক্রি করতে রাজি হননি।
সাতক্ষীরা প্রতিনিধি
14 December, 2024, 04:45 pm
Last modified: 14 December, 2024, 05:03 pm
দাতিনা কোরাল মাছ। ছবি: টিবিএস

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বাটলু নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ৩২ কেজি ৭০০ গ্রাম ওজনের দাতিনা কোরাল মাছ। নিলামে মাছটির দাম উঠেছে তিন লাখ ১০ হাজার টাকা। তবে এ দামে জেলেরা মাছটি বিক্রি করতে রাজি হননি।

আজ শনিবার (১৪ ডিসেম্বর) দুপুর থেকে সাতক্ষীরার দ্বীপ ইউনিয়ন গাবুরার নাপিতখালি গ্রামে মাছটি নিয়ে দরকষাকষি শুরু হয়।  

মাছটির সর্বোচ্চ নিলামে ডাক দেওয়া উপকূলের মাছ ব্যবসায়ী বক্কার আলী জানান, মাছটির নাম দাতিনা কোরাল। বিভিন্ন ক্রেতারা এসেছেন। নিলামে আমি তিন লাখ ১০ হাজার টাকা বলেছি। এটি সর্বোচ্চ। তবুও জেলেরা দিতে রাজি হয়নি। 

তিনি বলেন, মাছটি পুরুষ হলে এর দাম আমি ৮ লাখ টাকা দেব। মা মাছ হলে তিন লাখ। আমি কেটে দেখে নেব। তাতেও রাজি হচ্ছেন না জেলেরা। কোনো দামও বলছেন না তারা। খুলনা থেকে পাঁচ-ছয়জন ক্রেতা এসেছিলেন। তারা চলে গেছেন।

এ মাছ মূল্যবান হওয়ার বিষয়ে তিনি বলেন, এ মাছের ফুলকা বিদেশে রপ্তানি হয়। যেটি বিদেশিরা স্যুপ তৈরিতে ব্যবহার করেন। জাপান, সুইজারল্যান্ড, চীন, ভারতসহ বিভিন্ন দেশে রপ্তানি হয় এই মাছের ফুলকা।

বক্কার আলী জানান, গতবছর সুন্দরবনের নদী থেকে ৩৬ কেজি ৩০০ গ্রাম ওজনের একটি পুরুষ দাতিনা কোরাল মাছ ধরা পড়েছিল। এটি বিক্রি হয়েছিল ১০ লাখ টাকায়। এ মাছের সর্বোচ্চ ৫০-৭০ কেজি ওজন হয়। পুরুষ মাছের ফুলকার ওজন বেশি হয়। তাই দামও বেশি পাওয়া যায়। তবে মা মাছের ফুলকা পুরুষ মাছের তুলনায় ছোট হয়ে থাকে। 

গাবুরার নাপিতখালি গ্রামের সাত জেলের জালে গত বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) মাছটি ধরা পড়ে।

Related Topics

টপ নিউজ / সারাদেশ

মাছ / সুন্দরবন / নিলাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • দীর্ঘ-বিলম্বিত কর্ড লাইন প্রকল্প বাস্তবায়ন করবে সরকার, ঢাকা-চট্টগ্রাম রেলপথের দূরত্ব কমবে ৯০ কিমি
    দীর্ঘ-বিলম্বিত কর্ড লাইন প্রকল্প বাস্তবায়ন করবে সরকার, ঢাকা-চট্টগ্রাম রেলপথের দূরত্ব কমবে ৯০ কিমি
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাংলাদেশে ৯.২১ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রস্তাব ১১ চীনা কোম্পানির
  • হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রে অস্থায়ী মর্যাদায় থাকা অভিবাসীদের স্থায়ী মর্যাদা নিতে হবে, নইলে দেশ ছাড়তে হবে: হোমল্যান্ড সেক্রেটারি
  • খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে
    খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে
  • ছবি: রয়টার্স
    ২০২৬ সালে বাংলাদেশে এলএনজি সরবরাহ অর্ধেকে নামিয়ে আনতে পারে কাতার এনার্জি
  • ছবি: সংগৃহীত
    স্বল্পমেয়াদি সুকুকে সরকারের ৫,৫০০ কোটি টাকা সংগ্রহ, চাহিদার ১০ গুণের বেশি আবেদন ব্যাংকগুলোর

Related News

  • নতুন ধানের মৌসুমেও অস্থির চালের বাজার, স্বস্তি ডিম-মুরগিতে
  • সুন্দরবনের নদীতে ধরা পড়ল ১০ কেজি ওজনের বিরল কচ্ছপ
  • জীববৈচিত্র্য রক্ষায় আগামীকাল থেকে ৩ মাসের জন্য বন্ধ হচ্ছে সুন্দরবনে প্রবেশ
  • ঢাকার লেকের মাছে ও পানিতে আশঙ্কাজনক মাত্রায় মাইক্রোপ্লাস্টিক: স্বাস্থ্যঝুঁকিতে নগরবাসী
  • সুন্দরবনে ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’, অস্ত্র-গোলাবারুদসহ আটক ৩

Most Read

1
দীর্ঘ-বিলম্বিত কর্ড লাইন প্রকল্প বাস্তবায়ন করবে সরকার, ঢাকা-চট্টগ্রাম রেলপথের দূরত্ব কমবে ৯০ কিমি
বাংলাদেশ

দীর্ঘ-বিলম্বিত কর্ড লাইন প্রকল্প বাস্তবায়ন করবে সরকার, ঢাকা-চট্টগ্রাম রেলপথের দূরত্ব কমবে ৯০ কিমি

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বাংলাদেশে ৯.২১ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রস্তাব ১১ চীনা কোম্পানির

3
হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে অস্থায়ী মর্যাদায় থাকা অভিবাসীদের স্থায়ী মর্যাদা নিতে হবে, নইলে দেশ ছাড়তে হবে: হোমল্যান্ড সেক্রেটারি

4
খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে
অর্থনীতি

খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে

5
ছবি: রয়টার্স
বাংলাদেশ

২০২৬ সালে বাংলাদেশে এলএনজি সরবরাহ অর্ধেকে নামিয়ে আনতে পারে কাতার এনার্জি

6
ছবি: সংগৃহীত
অর্থনীতি

স্বল্পমেয়াদি সুকুকে সরকারের ৫,৫০০ কোটি টাকা সংগ্রহ, চাহিদার ১০ গুণের বেশি আবেদন ব্যাংকগুলোর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net