Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 31, 2026
রাশিয়ার জব্দকৃত সম্পদ থেকে ইউক্রেনকে ২০ বিলিয়ন ডলার সহায়তা দিল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক

বিবিসি
12 December, 2024, 12:05 pm
Last modified: 12 December, 2024, 12:09 pm

Related News

  • ‘শত্রুভাবাপন্ন নয়’ এমন জাহাজ হরমুজ প্রণালি দিয়ে চলাচল করতে পারবে: জাতিসংঘকে ইরান
  • হরমুজ প্রণালী পুনরায় চালু করতে সহায়তা দিতে প্রস্তুত জাতিসংঘ: গুতেরেস
  • মার্কিন হামলায় ‘সহযোগিতা’, জাতিসংঘকে লেখা চিঠিতে আমিরাতের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের
  • যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ইরান যুদ্ধ বন্ধের আহ্বান ইউরোপীয় ইউনিয়নের
  • ইরান যুদ্ধে 'ভেঙে পড়ছে' ইইউ জ্বালানি কৌশল, ভেস্তে যাচ্ছে রাশিয়ার বিকল্প খোঁজার পরিকল্পনা

রাশিয়ার জব্দকৃত সম্পদ থেকে ইউক্রেনকে ২০ বিলিয়ন ডলার সহায়তা দিল যুক্তরাষ্ট্র

২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণাঙ্গ আক্রমণের পর জব্দ করা প্রায় ৩২৫ বিলিয়ন ডলারের সম্পদের মুনাফা কীভাবে ব্যবহার করা হবে, তা নিয়ে দীর্ঘ আলোচনা শেষে এই পদক্ষেপ নেওয়া হয়।
বিবিসি
12 December, 2024, 12:05 pm
Last modified: 12 December, 2024, 12:09 pm
২০২২ সালের ২১ ডিসেম্বর হোয়াইট হাউজে জো বাইডেনের স্তাহে সাক্ষাৎ করেন ভলোদিমির জেলেনস্কি। ছবি: কেভিন লামার্ক/ রয়টার্স

রাশিয়ার জব্দকৃত সম্পদের মুনাফা থেকে ইউক্রেনকে ২০ বিলিয়ন ডলার অর্থ সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। এই অর্থনৈতিক সহায়তা জি৭ সদস্য দেশগুলোর জুন মাসে ঘোষিত ৫০ বিলিয়ন ডলার প্যাকেজের একটি বড় অংশ ।

যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি জ্যানেট ইয়েলেন বলেন, "এই সহায়তা প্রদানের মাধ্যমে রাশিয়া তার অবৈধ যুদ্ধের খরচ বহন করবে, করদাতারা নয়।"

এই সিদ্ধান্ত এমন এক সময়ে এসেছে, যখন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কিছুদিন পর দায়িত্ব ছাড়বেন এবং তার স্থলাভিষিক্ত হবেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর দ্রুত ইউক্রেন যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি দিয়েছেন।

ট্রাম্প কিয়েভকে আর্থিক সহায়তা দেওয়াকে যুক্তরাষ্ট্রের সম্পদের অপচয় বলে অভিহিত করেছেন। তাই নতুন মার্কিন প্রশাসনের অধীনে এই সহায়তা অব্যাহত থাকবে কি না, তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে।

যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ জানিয়েছে, ২০ বিলিয়ন ডলার বিশ্বব্যাংকের একটি তহবিলে স্থানান্তর করা হয়েছে এবং ইউক্রেন এই অর্থ ব্যবহার করতে পারবে। তবে, বিশ্বব্যাংক পরিচালিত এই অর্থ সামরিক উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না।

রয়টার্সের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মার্কিন প্রশাসন এই অর্থের অর্ধেক সামরিক সহায়তার জন্য বরাদ্দ করতে চেয়েছিল। তবে এর জন্য কংগ্রেসের অনুমোদন প্রয়োজন ছিল।

এপ্রিল মাসে ইউক্রেনের জন্য ৬১ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা অনুমোদনের আগে মাসের পর মাস হাউজ অব রিপ্রেজেন্টেটিভে রাজনৈতিক অস্থিরতার কারণে নতুন করে অনুমোদন পেতে দেরি হয়েছে।

যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি জ্যানেট ইয়েলেন এক বিবৃতিতে জানিয়েছেন, ২০ বিলিয়ন ডলার সহায়তা ইউক্রেনকে "অত্যন্ত গুরুত্বপূর্ণ সমর্থন" দেবে, যা দেশটির "অযাচিত আগ্রাসনের বিরুদ্ধে" প্রতিরক্ষায় সহায়ক হবে।

২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণাঙ্গ আক্রমণের পর জব্দ করা প্রায় ৩২৫ বিলিয়ন ডলারের সম্পদের মুনাফা কীভাবে ব্যবহার করা হবে, তা নিয়ে দীর্ঘ আলোচনা শেষে এই পদক্ষেপ নেওয়া হয়।

অক্টোবরে জি৭ দেশগুলো ঘোষণা করে, এই জব্দকৃত সম্পদের মুনাফা থেকে আগামী ৩০ বছরে ৫০ বিলিয়ন ডলার ঋণ দেওয়া হবে। এ বছরের শেষ নাগাদ এর প্রথম কিস্তি প্রদানের পরিকল্পনা রয়েছে।

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) একইভাবে ১৮ বিলিয়ন ইউরোর বেশি সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে।

ইয়েলেন বলেন, এই ৫০ বিলিয়ন ডলার "ইউক্রেনের জরুরি পরিষেবা, হাসপাতাল এবং প্রতিরোধ ব্যবস্থা চালু রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"

এই সহায়তা এমন একটি সময়ে এসেছে, যখন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বাহিনী পূর্ব ইউক্রেনসহ বেশ কিছু এলাকায় প্রতিরক্ষা ব্যবস্থা হারাচ্ছে এবং যুদ্ধে রুশ অগ্রগতি ইউক্রেনের সৈন্যদের মাঝে হতাশাজনক পরিস্থিতি সৃষ্টি করেছে।

Related Topics

টপ নিউজ

রাশিয়া ইউক্রেন যুদ্ধ / অর্থ সহায়তা / ভলোদিমির জেলেনস্কি / জাতিসংঘ / ইউরোপীয় ইউনিয়ন / জি৭ / জো বাইডেন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার
  • ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
    যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা
  • ছবি: সংগৃহীত
    মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার
  • যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে ২১ মার্চ তেহরানের একটি ক্ষতিগ্রস্ত ভবনে রেড ক্রিসেন্টের উদ্ধারকর্মীরা কাজ করছেন। ছবি: রয়টার্স
    ইরানে স্থল অভিযানের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের; সংঘাত অবসানে পাকিস্তানে ৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
  • বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি
    বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি

Related News

  • ‘শত্রুভাবাপন্ন নয়’ এমন জাহাজ হরমুজ প্রণালি দিয়ে চলাচল করতে পারবে: জাতিসংঘকে ইরান
  • হরমুজ প্রণালী পুনরায় চালু করতে সহায়তা দিতে প্রস্তুত জাতিসংঘ: গুতেরেস
  • মার্কিন হামলায় ‘সহযোগিতা’, জাতিসংঘকে লেখা চিঠিতে আমিরাতের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের
  • যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ইরান যুদ্ধ বন্ধের আহ্বান ইউরোপীয় ইউনিয়নের
  • ইরান যুদ্ধে 'ভেঙে পড়ছে' ইইউ জ্বালানি কৌশল, ভেস্তে যাচ্ছে রাশিয়ার বিকল্প খোঁজার পরিকল্পনা

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার

2
ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার

5
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে ২১ মার্চ তেহরানের একটি ক্ষতিগ্রস্ত ভবনে রেড ক্রিসেন্টের উদ্ধারকর্মীরা কাজ করছেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে স্থল অভিযানের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের; সংঘাত অবসানে পাকিস্তানে ৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

6
বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি
অর্থনীতি

বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net