Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 16, 2026
স্মার্টফোন ব্যবসার অংশবিশেষ বিক্রি করে দেবে হুয়াওয়ে

অর্থনীতি

টিবিএস ডেস্ক
15 October, 2020, 05:15 pm
Last modified: 15 October, 2020, 05:20 pm

Related News

  • ট্রাম্পকে কেন চীনের গোপন বাগান ঘুরিয়ে দেখালেন শি?
  • ইরানের পারমাণবিক কর্মসূচি ২০ বছর স্থগিতে রাজি আছেন ট্রাম্প
  • ট্রাম্প-শি বৈঠক যেভাবে ইরান যুদ্ধ বন্ধে বড় অগ্রগতি অর্জনে ব্যর্থ হলো
  • বিশ্বের শীর্ষ নির্বাহীদের নিয়ে চীনে গেলেও বড় কোনো চুক্তি করতে পারেননি ট্রাম্প
  • বেইজিং সফরকে ‘সফল’ আখ্যা দিয়ে চীন ছাড়লেন ট্রাম্প; শি জিনপিংকে ওয়াশিংটনে আমন্ত্রণ

স্মার্টফোন ব্যবসার অংশবিশেষ বিক্রি করে দেবে হুয়াওয়ে

এ বছরের দ্বিতীয় প্রান্তিকে হুয়াওয়ের বিক্রি করা মোট স্মার্টফোনের ১৪.৬ মিলিয়নই অনার স্মার্টফোন, যা মোট বিক্রি করা স্মার্টফোনের ২৬ শতাংশ।
টিবিএস ডেস্ক
15 October, 2020, 05:15 pm
Last modified: 15 October, 2020, 05:20 pm
ছবি: এপি

চীনা মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে তাদের অনার স্মার্টফোনের ব্র‍্যান্ডের কিছু অংশ বিক্রির জন্য ডিজিটাল চায়না গ্রুপ সহ আরও কিছু প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির আলোচনা শুরু করেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ২৫ বিলিয়ন ইউয়ান (৩.৭ বিলিয়ন ডলার) মূল্যে এই বিক্রির চুক্তি স্বাক্ষর হতে পারে।

হুয়াওয়ের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে প্রতিষ্ঠানটি তাদের বাজেট নিয়ে চিন্তিত থাকায় অনার ছাড়া অন্যান্য পণ্যের ওপর অগ্রাধিকার দেওয়ার কথা ভাবছে। বিক্রির সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি, তবে সংশ্লিষ্টরা জানিয়েছেন অনার ব্র‍্যান্ড এবং সংশ্লিষ্ট সাপ্লাই চেইন ব্যবসা এই চুক্তির অন্তর্ভুক্ত হতে পারে। বিক্রির মূল্যায়নও এখনো নির্ধারিত হয়নি, তবে ১৫-২৫ বিলিয়ন ইউয়ানের মধ্যেই হতে পারে এই চুক্তি।

সম্ভাব্য ক্রেতাদের মধ্যে ডিজিটাল চায়নার নাম বেশি শোনা যাচ্ছে। এ তালিকায় আরও রয়েছে টিসিএল ও শাওমি।

বিশ্বের বৃহত্তম টেলিযোগাযোগ সরঞ্জাম নির্মাণকারী এবং দ্বিতীয় বৃহত্তম স্মার্টফোন নির্মাণকারী প্রতিষ্ঠান হুয়াওয়ে এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। টিসিএল, ডিজিটাল চায়না এবং শাওমিও এখন পর্যন্ত মুখ খুলেনি।

২০১৩ সালে হুয়াওয়ে অনার ব্র‍্যান্ড প্রতিষ্ঠা করে; তবে স্বাধীনভাবেই এর কার্যক্রম পরিচালিত হয়।

টিএফ ইন্টারন্যাশনাল সিকিউরিটিজের বিশ্লেষক কুও মিং-চি জানান, হুয়াওয়ে অনার ব্র‍্যান্ড বিক্রির চিন্তা করলে তা অনার ব্র‍্যান্ড ও চীনের এ সংক্রান্ত ব্যবসাখাতের জন্য মঙ্গলজনক হবে।

গত মে মাসে হুয়াওয়ের চিপ সংক্রান্ত ব্যবসায়ের ব্যাপারে নতুন নীতি প্রণয়ন করে যুক্তরাষ্ট্র। ফলে ফাইভজি নেটওয়ার্ক ও স্মার্টফোনের জন্য অত্যাবশ্যক উপাদান চিপের আমদানি সংকটে পড়ে হুয়াওয়ে।

অনার ব্র‍্যান্ড অনলাইনে নিজস্ব সাইটের মাধ্যমে তাদের স্মার্টফোন বিক্রি করে। চীনে শাওমি, ভিভো ও অপ্পোর অন্যতম প্রতিদ্বন্দ্বী এই ব্র‍্যান্ড। দক্ষিণ-পূর্ব এশিয়া এবং ইউরোপেও জনপ্রিয় এই ব্র‍্যান্ডের স্মার্টফোন। 

গবেষণা প্রতিষ্ঠান ক্যানালিসের তথ্যমতে, এ বছরের দ্বিতীয় প্রান্তিকে হুয়াওয়ের বিক্রি করা মোট স্মার্টফোনের ১৪.৬ মিলিয়নই অনার স্মার্টফোন, যা মোট বিক্রি করা স্মার্টফোনের ২৬ শতাংশ।

তবে এ ধরনের স্মার্টফোন বিক্রির লভ্যাংশও কিছুটা কম। গত বছরের বার্ষিক ৭০-৮০ বিলিয়ন ইউয়ান আয়ে অনারের লভ্যাংশ ছিল ৫ বিলিয়ন ইউয়ানেরও কম।

  • সূত্র: রয়টার্স

Related Topics

টপ নিউজ

হুয়াওয়ে / চীন / স্মার্টফোন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    চীন মাত্র ২০০ বিমান অর্ডার করেছে, ট্রাম্পের এমন ঘোষণায় বোয়িংয়ের শেয়ারের দাম ৪% কমল
  • ছবি: এএফপি
    যুক্তরাষ্ট্র থেকে তেল ও ২০০ বোয়িং জেট কিনবে চীন, হরমুজ খুলতেও একমত বেইজিং: ট্রাম্প
  • বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে আয়োজিত এক অভ্যর্থনা অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে হাত মেলাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: রয়টার্স
    নিষিদ্ধ রুবিও এখন বেইজিংয়ের অতিথি, যে কৌশলে জটিলতা এড়ালো চীন
  • কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র। ছবি: ইউএনবি
    কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের দুই ইউনিট সংস্কারে অর্থ দিতে আগ্রহী জাইকা
  • ‘রোলেক্স’ এখন উগান্ডার একটি জাতীয় খাবারে পরিণত হয়েছে। ছবি: এএফপি
    যে দেশে মানুষ ‘রোলেক্স’ হাতে পরে না, তৃপ্তি করে খায়!
  • প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি: ফোকাস বাংলা
    প্রধানমন্ত্রীর নির্দেশ: ব্যবসা ও বিনিয়োগবান্ধব কর ব্যবস্থা চাই, গরিবের ওপর বোঝা নয়

Related News

  • ট্রাম্পকে কেন চীনের গোপন বাগান ঘুরিয়ে দেখালেন শি?
  • ইরানের পারমাণবিক কর্মসূচি ২০ বছর স্থগিতে রাজি আছেন ট্রাম্প
  • ট্রাম্প-শি বৈঠক যেভাবে ইরান যুদ্ধ বন্ধে বড় অগ্রগতি অর্জনে ব্যর্থ হলো
  • বিশ্বের শীর্ষ নির্বাহীদের নিয়ে চীনে গেলেও বড় কোনো চুক্তি করতে পারেননি ট্রাম্প
  • বেইজিং সফরকে ‘সফল’ আখ্যা দিয়ে চীন ছাড়লেন ট্রাম্প; শি জিনপিংকে ওয়াশিংটনে আমন্ত্রণ

Most Read

1
চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চীন মাত্র ২০০ বিমান অর্ডার করেছে, ট্রাম্পের এমন ঘোষণায় বোয়িংয়ের শেয়ারের দাম ৪% কমল

2
ছবি: এএফপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র থেকে তেল ও ২০০ বোয়িং জেট কিনবে চীন, হরমুজ খুলতেও একমত বেইজিং: ট্রাম্প

3
বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে আয়োজিত এক অভ্যর্থনা অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে হাত মেলাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিষিদ্ধ রুবিও এখন বেইজিংয়ের অতিথি, যে কৌশলে জটিলতা এড়ালো চীন

4
কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র। ছবি: ইউএনবি
বাংলাদেশ

কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের দুই ইউনিট সংস্কারে অর্থ দিতে আগ্রহী জাইকা

5
‘রোলেক্স’ এখন উগান্ডার একটি জাতীয় খাবারে পরিণত হয়েছে। ছবি: এএফপি
আন্তর্জাতিক

যে দেশে মানুষ ‘রোলেক্স’ হাতে পরে না, তৃপ্তি করে খায়!

6
প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি: ফোকাস বাংলা
অর্থনীতি

প্রধানমন্ত্রীর নির্দেশ: ব্যবসা ও বিনিয়োগবান্ধব কর ব্যবস্থা চাই, গরিবের ওপর বোঝা নয়

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net