Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 07, 2026
সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে ৯ মাসের সময়সীমা পেরোলেও দরপত্র দেয়নি কোনো বিদেশি কোম্পানি

বাংলাদেশ

ইউএনবি
09 December, 2024, 09:30 pm
Last modified: 09 December, 2024, 11:33 pm

Related News

  • দরপত্র ছাড়াই বিআরটিসির জন্য ২০০ ইলেকট্রিক বাস কিনবে সরকার
  • বাংলাদেশের অফশোর তেল-গ্যাস অনুসন্ধান দরপত্রে আগ্রহ ব্রিটিশ পেট্রোলিয়ামের
  • শতভাগ বিদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানের বৈদেশিক ঋণ গ্রহণের নিয়ম শিথিল করল বাংলাদেশ ব্যাংক
  • ইরান যুদ্ধের জেরে সরবরাহ সংকট, এলএনজি ভর্তুকি প্রায় তিন গুণ বেড়ে ১৬,৬০০ কোটি টাকা
  • বঙ্গোপসাগরের ২৬টি ব্লকে তেল-গ্যাস অনুসন্ধানের জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান আজ

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে ৯ মাসের সময়সীমা পেরোলেও দরপত্র দেয়নি কোনো বিদেশি কোম্পানি

চলতি বছরের ১০ মার্চ বঙ্গোপসারে দেশের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে উন্মুক্ত দরপত্র আহ্বান করে পেট্রোবাংলা।
ইউএনবি
09 December, 2024, 09:30 pm
Last modified: 09 December, 2024, 11:33 pm
ছবি: ইউএনবি

বাংলাদেশের সমুদ্রসীমায় ব্লকগুলোতে তেল-গ্যাস অনুসন্ধানের দরপত্র জমা দেওয়ার সময় শেষ হয়েছে আজ সোমবার বেলা একটায়। কিন্তু, ৯ মাসের সময়সীমা পেরোলেও – কোনো আন্তর্জাতিক তেল কোম্পানি (আইওসি)  দরপত্র জমা দেয়নি।

বাংলাদেশ তেল, গ্যাস, খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) একজন সিনিয়র কর্মকর্তা বলেছেন, কোনো দরপত্র জমা না পড়ার ঘটনাটি আমাদের বিস্মিত করেছে।

এবিষয়ে পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার ধারণা করছেন, বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে নিম্নমুখী প্রবণতার কারণে বিদেশি কোম্পানিগুলো দরপত্র দিতে নিরুৎসাহিত হতে পারে।

তবে পেট্রোবাংলার কিছু কর্মকর্তা মনে করেন, অন্তর্বর্তী সরকার ও দেশের চলমান রাজনৈতিক অনিশ্চয়তার পরিস্থিতিকে বিবেচনায় নিতে পারে বিদেশি কোম্পানি। একারণে হয়তো তারা বিনিয়োগের আগ্রহ দেখায়নি। তাছাড়া, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমে যাওয়ায় চুক্তি অনুসারে গ্যাসের দাম কমবে। এটিও অন্যতম কারণ হতে পারে।

পেট্রোবাংলার চেয়ারম্যান জানান, মোট সাতটি বিদেশি তেল কোম্পানি দরপত্র কিনেছিল, আর সমুদ্রে বহুমাত্রিক জরিপের তথ্য কিনেছিল নয়টি কোম্পানি।

এসব কোম্পানিগুলো হলো – মার্কিন কোম্পানি এক্সনমবিল ও শেভরন, মালয়েশিয়ার পেট্রোনাস, নরওয়ে ও ফ্রান্সের যৌথ কোম্পানি টিজিএস অ্যান্ড স্লামবার্জার, জাপানের ইনপেক্স করপোরেশন ও জোগম্যাক, চীনের সিনুক, ইতালির এসপিএ, সিঙ্গাপুরের ক্রিস এনার্জি এবং ভারতের ওএনজিসি।

চলতি বছরের ১০ মার্চ বঙ্গোপসারে দেশের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে উন্মুক্ত দরপত্র আহ্বান করে পেট্রোবাংলা, সেপ্টেম্বরে সময় শেষ হওয়ার আগেই নতুন করে তিন মাস বাড়িয়ে ৯ ডিসেম্বর পর্যন্ত সময় দেয় অন্তর্বর্তী সরকার। 

Related Topics

টপ নিউজ

তেল-গ্যাস অনুসন্ধান / সমুদ্র / পেট্রোবাংলা / দরপত্র / বিদেশি কোম্পানি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা। ছবি: সংগৃহীত
    খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক-পেপার স্প্রে: গ্রেপ্তার জগলুল কারাগারে, আগামীকাল রিমান্ড শুনানি
  • ছবি: ফেসবুক
    রিপাবলিক বাংলা ছাড়লেন আলোচিত ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ
  • বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
    ১৫ আগস্টের মধ্যে একীভূত ৫ ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করবে বাংলাদেশ ব্যাংক
  • তেহরানে আরবাঈন উপলক্ষে শোক মিছিলে অংশ নিচ্ছেন শিয়া মুসলিম ভক্তরা। এ সময় নিরাপত্তার দায়িত্বে মোতায়েন ইরানের নিরাপত্তা বাহিনীর এক সদস্য পাহারা দিচ্ছেন। ছবি: এএফপি
    যুদ্ধবিরতির ‘সর্বোচ্চ ব্যবহার’ করে সামরিক শক্তি বাড়িয়েছে ইরান, ড্রোনের উৎপাদন বেড়েছে ৩ গুণ
  • ছবি: খোরশেদ আলম/টিবিএস
    প্রধানমন্ত্রীর আমদানি কমানোর নির্দেশের পর মধ্যপাড়ার পাথরের ব্যবহার বাড়াচ্ছে সরকারি সংস্থাগুলো
  • ছবি: রয়টার্স
    ক্ষেপণাস্ত্র ফুরিয়ে যাওয়ার তথ্য লুকানোয় প্রতিরক্ষামন্ত্রী হেগসেথের ওপর ক্ষোভ ঝাড়লেন ট্রাম্প

Related News

  • দরপত্র ছাড়াই বিআরটিসির জন্য ২০০ ইলেকট্রিক বাস কিনবে সরকার
  • বাংলাদেশের অফশোর তেল-গ্যাস অনুসন্ধান দরপত্রে আগ্রহ ব্রিটিশ পেট্রোলিয়ামের
  • শতভাগ বিদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানের বৈদেশিক ঋণ গ্রহণের নিয়ম শিথিল করল বাংলাদেশ ব্যাংক
  • ইরান যুদ্ধের জেরে সরবরাহ সংকট, এলএনজি ভর্তুকি প্রায় তিন গুণ বেড়ে ১৬,৬০০ কোটি টাকা
  • বঙ্গোপসাগরের ২৬টি ব্লকে তেল-গ্যাস অনুসন্ধানের জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান আজ

Most Read

1
সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক-পেপার স্প্রে: গ্রেপ্তার জগলুল কারাগারে, আগামীকাল রিমান্ড শুনানি

2
ছবি: ফেসবুক
আন্তর্জাতিক

রিপাবলিক বাংলা ছাড়লেন আলোচিত ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ

3
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
অর্থনীতি

১৫ আগস্টের মধ্যে একীভূত ৫ ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করবে বাংলাদেশ ব্যাংক

4
তেহরানে আরবাঈন উপলক্ষে শোক মিছিলে অংশ নিচ্ছেন শিয়া মুসলিম ভক্তরা। এ সময় নিরাপত্তার দায়িত্বে মোতায়েন ইরানের নিরাপত্তা বাহিনীর এক সদস্য পাহারা দিচ্ছেন। ছবি: এএফপি
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির ‘সর্বোচ্চ ব্যবহার’ করে সামরিক শক্তি বাড়িয়েছে ইরান, ড্রোনের উৎপাদন বেড়েছে ৩ গুণ

5
ছবি: খোরশেদ আলম/টিবিএস
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর আমদানি কমানোর নির্দেশের পর মধ্যপাড়ার পাথরের ব্যবহার বাড়াচ্ছে সরকারি সংস্থাগুলো

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ক্ষেপণাস্ত্র ফুরিয়ে যাওয়ার তথ্য লুকানোয় প্রতিরক্ষামন্ত্রী হেগসেথের ওপর ক্ষোভ ঝাড়লেন ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net