Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 28, 2026
সৌদি তেলক্ষেত্রে হামলার জবাব দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র : ট্রাম্প

আন্তর্জাতিক

টিবিএস রিপোর্ট
17 September, 2019, 12:10 pm
Last modified: 17 September, 2019, 12:44 pm

Related News

  • ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের
  • সম্ভাব্য মার্কিন স্থল হামলা মোকাবিলায় ১০ লাখ যোদ্ধা মোতায়েন ইরানের
  • যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি আলোচনার প্রস্তুতি নেওয়া হয়েছে: জার্মান পররাষ্ট্রমন্ত্রী
  • ইরান-ইসরায়েল সংঘাত: রাশিয়ার ‘ওয়ার মেশিনের’ জন্য বড় আশীর্বাদ, নেপথ্যে শুধু তেল নয়
  • পারমাণবিক বোমার দাবিতে সুর চড়াচ্ছেন ইরানের কট্টরপন্থিরা

সৌদি তেলক্ষেত্রে হামলার জবাব দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র : ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প বলেন, 'এ হামলায় ইরানের হাত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এতে উপসাগরীয় অঞ্চলে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশংকা দেখা দিয়েছে'...
টিবিএস রিপোর্ট
17 September, 2019, 12:10 pm
Last modified: 17 September, 2019, 12:44 pm
মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

সৌদি আরবের তেল স্থাপনায় ‘নজিরবিহীন’ হামলার জবাব দিতে যুক্তরাষ্ট্র প্রস্তুত। সোমবার (১৬ সেপ্টেম্বর) এ কথা উল্লেখ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, এ হামলায় ইরানের হাত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এতে উপসাগরীয় অঞ্চলে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশংকা দেখা দিয়েছে। খবর এএফপি’র।

ট্রাম্প বলেন, সপ্তাহান্তে এ ড্রোন হামলার পর তিনি তাদের প্রধান মিত্র দেশ সৌদি আরবকে এ ব্যাপারে সহায়তা করতে প্রস্তুত রয়েছেন। তবে এ হামলায় কারা জড়িত তা ‘নিশ্চিত’ করা পর্যন্ত অপেক্ষা করতে হবে।

মার্কিন নেতা সাংবাদিকদের বলেন, ‘আমাদের হাতে অনেক বিকল্প রয়েছে। এ ব্যাপারে তাড়াহুড়া করে কোন জবাব দেয়া যাবে না। এটা নিয়ে প্রথমে মিত্রদের সাথে আলোচনা করতে হবে।’

তিনি বলেন, ‘আমি নতুন করে সংঘাতে জড়াতে চাই না। তবে আপনাদের এ ব্যাপারে কিছু একটা করতে হবে। কেননা, এটি ছিল অত্যন্ত বড় একটি হামলার ঘটনা।’

ট্রাম্প বলেন, ‘অবশ্যই এতে ইরানের হাত থাকার সম্ভাবনাই প্রবল।’

ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক ইস্পার আঞ্চলিক অস্থিতিশীলতা সৃষ্টিকারী শক্তি হিসেবে নির্দিষ্টভাবে ইরানের নাম উল্লেখ করে এ হামলায় ইরানের হাত থাকার ইঙ্গিত দেন।

তিনি বলেন, মার্কিন সামরিক বাহিনী এই নজিরবিহীন হামলার ব্যাপারে করণীয় নির্ধারণে মিত্রদের সাথে কাজ করে যাচ্ছে।

প্রসঙ্গত, শনিবার (১৪ সেপ্টেম্বর) সৌদি আরবের তেল শোধনাগারে চালকবিহীন বিমান বা ড্রোন হামলা হয়।

এর জন্য ইরানকে দায়ী করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।

সৌদি রাষ্ট্রীয় খাতের প্রতিষ্ঠান আরামকো পরিচালিত দুটি তেল উত্তোলন ক্ষেত্রে এই হামলার দায় স্বীকার করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। কিন্তু পম্পেও তাদের সেই দাবি নাকচ করে দেন।

এক টুইট বার্তায় পম্পেও বলেন, ইয়েমেন থেকেই যে ড্রোনগুলো এসেছিল, তার কোন প্রমাণ নেই। বিশ্বের তেল সরবরাহে এটি ছিল একটি নজিরবিহীন হামলা।

‘আমরা পৃথিবীর সব জাতিকে আহ্বান জানাই ইরানের এই হামলার প্রকাশ্য ও দ্ব্যর্থহীন নিন্দা জানাতে’, যোগ করেন তিনি।

বিশ্বের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে যুক্তরাষ্ট্র তার মিত্রদের সাথে কাজ করবে উল্লেখ করে মার্কিন মন্ত্রী আরও বলেন, ‘এই আগ্রাসনের জন্য ইরানই দায়ী’।

গণমাধ্যমে প্রচারিত ভিডিও ফুটেজে শনিবার দেখা যায়, আবাকাইক শহরে আরামকোর বৃহত্তম তেল প্রক্রিয়াজাত প্রকল্পে বিরাট অগ্নিকাণ্ড হয়। এসময় খুরাইস তেলক্ষেত্রে দ্বিতীয় একটি ড্রোন আক্রমণ ঘটে যা সেখানেও অগ্নিকাণ্ড সৃষ্টি করে।

আবাকাইক তেল পরিশোধনাগারটি সৌদি আরবের পূর্বের প্রদেশ দাহরাইন থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত এবং দেশের দ্বিতীয় বৃহত্তম তেলক্ষেত্র খোড়াইস তার থেকে আরও প্রায় ২০০ কিলোমিটার দূরে।

এর আগে ২০০৬ সালে সৌদি নিরাপত্তা বাহিনী আবকোয়াইক তেল পরিশোধনাগারে আল কায়েদার আত্মঘাতী বোমা হামলা চালানোর প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়েছিল।

Related Topics

টপ নিউজ

তেল শোধনাগারে বিস্ফোরণ / ড্রোন হামলা / ইরান / মার্কিন যুক্তরাষ্ট্র / ডোনাল্ড ট্রাম্প

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!
  • দ্য স্টেটসম্যানে প্রকাশিত কার্টুনটি এঁকেছেন অমল চক্রবর্তী।
    একাত্তর: কার্টুন যখন হাতিয়ার
  • আইডিএফ প্রধান আইয়াল জামির। ছবি: ফ্ল্যাশ ৯০
    চরম সেনাসংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি সেনাবাহিনী: সতর্ক করলেন আইডিএফ-প্রধান
  • ইরানের ব্যালিস্টিক মিসাইল খাইবার, ২০২৩ সালের ২৩ মে। ছবি: সংগৃহীত
    পারমাণবিক বোমার দাবিতে সুর চড়াচ্ছেন ইরানের কট্টরপন্থিরা
  • ছবি: সংগৃহীত
    ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন স্থগিতের ঘোষণা ট্রাম্পের; বললেন আলোচনা ‘ভালো এগোচ্ছে’
  • ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ফাইল ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালিতে ইরানের সবুজ সংকেতে বাংলাদেশের জ্বালানি আমদানিতে কমবে খরচ ও ঝুঁকি

Related News

  • ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের
  • সম্ভাব্য মার্কিন স্থল হামলা মোকাবিলায় ১০ লাখ যোদ্ধা মোতায়েন ইরানের
  • যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি আলোচনার প্রস্তুতি নেওয়া হয়েছে: জার্মান পররাষ্ট্রমন্ত্রী
  • ইরান-ইসরায়েল সংঘাত: রাশিয়ার ‘ওয়ার মেশিনের’ জন্য বড় আশীর্বাদ, নেপথ্যে শুধু তেল নয়
  • পারমাণবিক বোমার দাবিতে সুর চড়াচ্ছেন ইরানের কট্টরপন্থিরা

Most Read

1
২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!

2
দ্য স্টেটসম্যানে প্রকাশিত কার্টুনটি এঁকেছেন অমল চক্রবর্তী।
ফিচার

একাত্তর: কার্টুন যখন হাতিয়ার

3
আইডিএফ প্রধান আইয়াল জামির। ছবি: ফ্ল্যাশ ৯০
আন্তর্জাতিক

চরম সেনাসংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি সেনাবাহিনী: সতর্ক করলেন আইডিএফ-প্রধান

4
ইরানের ব্যালিস্টিক মিসাইল খাইবার, ২০২৩ সালের ২৩ মে। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পারমাণবিক বোমার দাবিতে সুর চড়াচ্ছেন ইরানের কট্টরপন্থিরা

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন স্থগিতের ঘোষণা ট্রাম্পের; বললেন আলোচনা ‘ভালো এগোচ্ছে’

6
ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

হরমুজ প্রণালিতে ইরানের সবুজ সংকেতে বাংলাদেশের জ্বালানি আমদানিতে কমবে খরচ ও ঝুঁকি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net