Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 10, 2026
এলডিসি থেকে উত্তরণের সময় ৩–৬ বছর পেছানোর দাবি ব্যবসায়ী নেতাদের

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
08 December, 2024, 09:00 am
Last modified: 08 December, 2024, 09:02 am

Related News

  • ভারতে রপ্তানি বাধা ও অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহার চায় বাংলাদেশ
  • বাংলাদেশের এলডিসি উত্তরণ: জাতিসংঘ কখন ও কীভাবে সিদ্ধান্ত নেবে? 
  • এলডিসি উত্তরণের আগেই ইইউর সঙ্গে এফটিএ নিয়ে সমঝোতা হবে: বাণিজ্যমন্ত্রী
  • এসডিজি বাস্তবায়ন ও এলডিসি উত্তরণ একসঙ্গে এগিয়ে নিতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি
  • আরসিইপি সদস্যপদ ও এলডিসি উত্তরণে সময় বৃদ্ধিতে নিউজিল্যান্ডের সমর্থন চাইল বাংলাদেশ

এলডিসি থেকে উত্তরণের সময় ৩–৬ বছর পেছানোর দাবি ব্যবসায়ী নেতাদের

টিবিএস রিপোর্ট
08 December, 2024, 09:00 am
Last modified: 08 December, 2024, 09:02 am
ইলাস্ট্রেশন: টিবিএস

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উন্নয়শীল দেশ হিসেবে বাংলাদেশের উত্তরণ ৩ থেকে ৬ বছর পিছিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। তারা বলছেন, খুব দ্রুত এলডিসি থেকে উত্তরণ হলে বিশ্ববাজারে প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখা কঠিন হয়ে পড়বে। 

শনিবার (৭ ডিসেম্বর) রাজধানীতে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) আয়োজিত এক সভায় এই দাবি তোলা হয়। 

সভায় ব্যবসায়ীরা বলেন, দেশের বর্তমান শিল্প ও অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় এলডিসি থেকে উত্তরণে পর্যাপ্ত সময় প্রয়োজন, যাতে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ ভালোভাবে প্রস্তুতি নিতে পারে। 

বিজিএমইএর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সব শিল্প খাত, বিশেষ করে পোশাক যেসব চ্যালেঞ্জ মোকাবিলা করছে, তা ছিল সভার মূল আলোচনার বিষয়। 

বক্তারা শিল্পাঞ্চলগুলোর নিরাপত্তা, চলমান গ্যাস সংকট এবং ব্যাংকিং-সংক্রান্ত সমস্যার কারণে ব্যবসা যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তা নিয়ে আলোচনা করেন। 

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল বিভিন্ন কারখানায় নিরাপত্তা সমস্যা।

মাহমুদ ডেনিমের উপ-ব্যবস্থাপনা পরিচালকের ওপর সাম্প্রতিক হামলার ঘটনা উল্লেখ করে ব্যবসায়ী নেতারা বলেন, এ ঘটনা শিল্প খাতে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। 

তারা বলেন, এ ধরনের ঘটনা অব্যাহত থাকলে উদ্যোক্তারা শিল্পকারখানা পরিচালনায় উৎসাহ হারিয়ে ফেলতে পারেন। এর ফলে বাংলাদেশের বৃহত্তর ব্যবসা, বাণিজ্য এবং বিনিয়োগের পরিবেশ ক্ষতিগ্রস্ত হতে পারে। এটি দেশের অর্থনীতির জন্য ক্ষতিকর হবে এবং এই পরিস্থিতি কোনো স্টেকহোল্ডারের কাম্য নয়।

অর্থনৈতিক প্রবৃদ্ধি বেগবান করতে, শিল্পাঞ্চলে স্থিতিশীল আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে এবং পোশাক খাতসহ সব কারখানার নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে পদক্ষেপ নিতে সরকারের প্রতি জোরালো আহ্বান জানান ব্যবসায়ী নেতারা। 

ব্যবসায়ী নেতারা সরকার ও সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতি শিল্প খাতের সুরক্ষার জন্য কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

সভায় খেলাপি ঋণের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের একটি নতুন নীতি নিয়ে তৈরি হওয়া উদ্বেগ নিয়েও আলোচনা হয়েছে। ব্যবসায়ী নেতারা বলেন, নতুন এ নীতি বেসরকারি খাতে প্রভাব ফেলতে পারে। 

তারা বলেন, ২০২৪ সালের এপ্রিল থেকে কার্যকর হওয়া নীতির কারণে বিনিয়োগ ব্যাহত হতে পারে। পাশাপাশি দেশের কর্মসংস্থানে নেতিবাচক প্রভাবও ফেলতে পারে। 

সভায় উপস্থিত ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালসের এমডি তপন চৌধুরী, এফবিসিসিআই প্রশাসক মো. হাফিজুর রহমান, বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম, বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল প্রমুখ।

Related Topics

টপ নিউজ

এলডিসি / এলডিসি উত্তরণ / এলডিসি গ্র্যাজুয়েশন / ব্যবসায়ী নেতা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিদের ক্ষোপণাস্ত্র হমলার পর বিধ্বস্ত বিমানের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা। ছবি: সংগৃহীত
    রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: পাইলটসহ তিনজন নিহত, ৩৩০-এর বেশি ফ্লাইট বাতিল
  • ছবি: সংগৃহীত
    ‘ডিআইজি’ পরিচয়ে বিমানবন্দরের লাউঞ্জ ব্যবহার: অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
  • গত তিন মাসে সরকারি ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় প্রায় ৬০০ টন পণ্য পরিবহন করা হয়েছে। ছবি: মেহেদী হাসান
    চিঠির দিন শেষ, ডাক বিভাগেই এখন স্বল্প খরচে পাঠানো যাচ্ছে ঘরের আসবাব: ৩ মাসে পরিবহন করেছে ৬০০ টন পণ্য
  • সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
    কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজি অটোরিকশা চালক চট্টগ্রাম থেকে গ্রেপ্তার
  • নাভানেথেম নাভি পিল্লাই ও ডোনাল্ড ট্রাম্প। ইলাস্ট্রেশন: টিবিএস
    ‘আপনারা আরও হাততালি দিলে পুরস্কারটা ট্রাম্পের সঙ্গে ভাগ করে নিতে পারি’: শান্তিতে নোবেল জয়ের পর ট্রাম্পকে খোঁচা পিল্লাইয়ের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সিলেটে টিকিটের সঙ্গে এনআইডি না মিললে ট্রেনে ভ্রমণ বন্ধ, ১২ অক্টোবর থেকে কঠোর নজরদারির নির্দেশ ডিসির

Related News

  • ভারতে রপ্তানি বাধা ও অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহার চায় বাংলাদেশ
  • বাংলাদেশের এলডিসি উত্তরণ: জাতিসংঘ কখন ও কীভাবে সিদ্ধান্ত নেবে? 
  • এলডিসি উত্তরণের আগেই ইইউর সঙ্গে এফটিএ নিয়ে সমঝোতা হবে: বাণিজ্যমন্ত্রী
  • এসডিজি বাস্তবায়ন ও এলডিসি উত্তরণ একসঙ্গে এগিয়ে নিতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি
  • আরসিইপি সদস্যপদ ও এলডিসি উত্তরণে সময় বৃদ্ধিতে নিউজিল্যান্ডের সমর্থন চাইল বাংলাদেশ

Most Read

1
রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিদের ক্ষোপণাস্ত্র হমলার পর বিধ্বস্ত বিমানের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: পাইলটসহ তিনজন নিহত, ৩৩০-এর বেশি ফ্লাইট বাতিল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘ডিআইজি’ পরিচয়ে বিমানবন্দরের লাউঞ্জ ব্যবহার: অতিরিক্ত ডিআইজি বরখাস্ত

3
গত তিন মাসে সরকারি ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় প্রায় ৬০০ টন পণ্য পরিবহন করা হয়েছে। ছবি: মেহেদী হাসান
ফিচার

চিঠির দিন শেষ, ডাক বিভাগেই এখন স্বল্প খরচে পাঠানো যাচ্ছে ঘরের আসবাব: ৩ মাসে পরিবহন করেছে ৬০০ টন পণ্য

4
সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজি অটোরিকশা চালক চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

5
নাভানেথেম নাভি পিল্লাই ও ডোনাল্ড ট্রাম্প। ইলাস্ট্রেশন: টিবিএস
আন্তর্জাতিক

‘আপনারা আরও হাততালি দিলে পুরস্কারটা ট্রাম্পের সঙ্গে ভাগ করে নিতে পারি’: শান্তিতে নোবেল জয়ের পর ট্রাম্পকে খোঁচা পিল্লাইয়ের

6
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে টিকিটের সঙ্গে এনআইডি না মিললে ট্রেনে ভ্রমণ বন্ধ, ১২ অক্টোবর থেকে কঠোর নজরদারির নির্দেশ ডিসির

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net