Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 31, 2026
আওয়ামী লীগের নেতৃত্বে সংঘটিত গণহত্যার স্বীকৃতি ভারতকে দিতে হবে: মাহফুজ আলম

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
06 December, 2024, 09:50 am
Last modified: 06 December, 2024, 12:27 pm

Related News

  • ভারতে এলএনজি ও এলপিজি সরবরাহ নিয়ে আলোচনা রাশিয়ার
  • আ. লীগের পক্ষে ৩ সন্তানসহ স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে আটক নারী
  • বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় ভারত: দ্রৌপদী মুর্মু
  • ইরান যুদ্ধ: রাশিয়া-চীন লাভে, পশ্চিমা বিশ্ব চাপে
  • নয়াদিল্লিতে জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর বৈঠক

আওয়ামী লীগের নেতৃত্বে সংঘটিত গণহত্যার স্বীকৃতি ভারতকে দিতে হবে: মাহফুজ আলম

সামনে ছাত্র সংগঠনের নেতাদের সঙ্গে বৃহত্তর পরিসরে সংলাপ করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম।
টিবিএস রিপোর্ট
06 December, 2024, 09:50 am
Last modified: 06 December, 2024, 12:27 pm
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের নেতৃত্বে সংঘটিত গণহত্যার স্বীকৃতি ভারতকে দিতে হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ধর্মীয় নেতাদের সঙ্গে সংলাপ শেষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পক্ষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এই মন্তব্য করেন।

গণমাধ্যমের এক প্রশ্নের জবাবে মাহফুজ আলম বলেন, জুলাই গণঅভ্যুত্থান ও শেখ হাসিনার নেতৃত্বে যে গণহত্যা হয়েছে তার স্বীকৃতি ভারতকে দিতে হবে। এখানে যত ধরনের নিপীড়নের ঘটনা ঘটেছে সে বিষয়ে সরকার উদ্যোগ নিয়েছে। আমরা আমাদের সর্বোচ্চটুকু করব। ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে অবশ্যই তাদের গণমাধ্যমের ভূমিকা, যখন তাদের বলার সুযোগ হয়েছে বলেছি। তাদের বিষয়গুলো দেখার অনুরোধ করেছি। 

তিনি বলেন, অপপ্রচার দুই দেশের বন্ধুত্বের জন্য হুমকিস্বরূপ। আমরা আশা করি তাদের সুমতি হবে। বাংলাদেশের গণমাধ্যমের দায়িত্ব হচ্ছে সত্যটা তুলে ধরা। সত্যটাকে জয়ী করতে হবে। আমাদের গণঅভ্যুত্থান আমাদের রক্ষা করতে হবে।

সামনে ছাত্র সংগঠনের নেতাদের সঙ্গে বৃহত্তর পরিসরে সংলাপ করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম।

তিনি বলেন, ধর্মীয় নেতাদের বক্তব্য প্রধান উপদেষ্টা শুনেছেন এবং এর মাধ্যমে বিশ্বে বাংলাদেশের পক্ষে ও বিপক্ষে থাকা শক্তিগুলোর জন্য একটি বার্তা দিতে চেয়েছে সরকার। বার্তাটি হলো—বাংলাদেশের মানুষ সম্প্রদায়গতভাবে ঐক্যবদ্ধ এবং একটি সাধারণ অবস্থানে পৌঁছেছে।

মাহফুজ আলম আরও বলেন, 'জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী সরকার যেকোনো ষড়যন্ত্র রুখতে প্রোঅ্যাক্টিভ ভূমিকা পালন করবে। হঠকারী কোনো পদক্ষেপ এই সরকার আশ্রয় বা প্রশ্রয় দেবে না। বরং জাতীয় ঐক্য সৃষ্টির দিকে এগিয়ে যাবে।'

আন্তর্জাতিক ধর্মীয় সম্প্রীতি সম্মেলনের প্রস্তাবের বিষয়ের সরকারের ভাবনার বিষয়ে মাহফুজ আলম বলেন, এটা প্রস্তাবনা। এ বিষয়টি উপদেষ্টা পরিষদ খতিয়ে দেখবে। দেশ ও জনগণের ভালোর জন্য যেকোনও উদ্যোগ নিতে রাজি আছি। সেটা করে যাব।

তিনি আরও বলেন, ভারতীয় আগ্রাসনের চেয়েও বড় বিষয় হলো আমরা নিজেদের শক্তি কতটুকু বৃদ্ধি করতে পারলাম। আমাদের নিজেদের ভেতরে সংহতি আছে, কতটুকু প্রস্তুতি আছে। আগ্রাসনের কথা শুনতেই পারি। অনেক ধরনের আগ্রাসন অনেক দেশই করতে পারে। আমরা আমাদের জায়গা থেকে শক্তি বৃদ্ধি করবো, শক্তিশালী হবো—এটাই দৃষ্টিভঙ্গি।

দেশবিরোধী অপপ্রচার রোধে সরকার আন্তর্জাতিক পরিমণ্ডলে কাজ করবে জানিয়ে তিনি বলেন, আমাদের কৌশল নিয়ে উপদেষ্টা পরিষদে আলোচনা হয়েছে। আশা করছি, দ্রুত কার্যকর পদক্ষেপ দেখা যাবে। বিশেষ করে প্রেস উইং এ নিয়ে দীর্ঘদিন কাজ করছে। আমরা মনে করি, দেশের জনগণ ও গণমাধ্যম সামাজিক যোগাযোগমাধ্যমে বিপ্লব করে যাচ্ছে। এটা পুরো দুনিয়ায় তুলে ধরতে পারবো।

ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক ঐক্য নিয়ে কথা বলতে গিয়ে মাহফুজ আলম বলেন, 'বাংলাদেশের মানুষ সম্প্রদায়গতভাবে ঐক্যবদ্ধ। সরকার যেকোনো ষড়যন্ত্র রুখতে প্রোঅ্যাক্টিভ ভূমিকা পালন করবে।'

হিন্দু সম্প্রদায়সহ অন্যদের বিরুদ্ধে নিপীড়নের বিষয়ে তিনি বলেন, সরকার যেখানে ব্যবস্থা নিয়েছে, গণমাধ্যম তা প্রচার করবে। সুনামগঞ্জের ঘটনায় সরকার ব্যবস্থা নিয়েছে এবং এটি প্রচারের জন্য সাংবাদিকদের অনুরোধ করছি।

সাম্প্রদায়িক ইস্যুতে গণমাধ্যমকে সঠিক তথ্য তুলে ধরার আহ্বান জানান মাহফুজ আলম। তিনি বলেন, আমরা প্রেসনোট দিচ্ছি না। বরং বাংলাদেশের যেখানে এ ধরনের ঘটনা ঘটবে, সত্যতা তুলে ধরুন। আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব।

প্রেস সচিব শফিকুল আলম বলেন, ৯ ডিসেম্বর ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। এর মধ্যে সাত বা আটটি দেশের দূতাবাস রয়েছে। তারা আমাদের বড় রপ্তানিকারক দেশ। দুইপক্ষের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা হবে।

Related Topics

টপ নিউজ

মাহফুজ আলম / উপদেষ্টা / গণহত্যা / ভারত / আওয়ামী লীগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার
  • ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
    যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা
  • ছবি: সংগৃহীত
    মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার
  • যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে ২১ মার্চ তেহরানের একটি ক্ষতিগ্রস্ত ভবনে রেড ক্রিসেন্টের উদ্ধারকর্মীরা কাজ করছেন। ছবি: রয়টার্স
    ইরানে স্থল অভিযানের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের; সংঘাত অবসানে পাকিস্তানে ৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
  • বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি
    বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি

Related News

  • ভারতে এলএনজি ও এলপিজি সরবরাহ নিয়ে আলোচনা রাশিয়ার
  • আ. লীগের পক্ষে ৩ সন্তানসহ স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে আটক নারী
  • বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় ভারত: দ্রৌপদী মুর্মু
  • ইরান যুদ্ধ: রাশিয়া-চীন লাভে, পশ্চিমা বিশ্ব চাপে
  • নয়াদিল্লিতে জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর বৈঠক

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার

2
ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার

5
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে ২১ মার্চ তেহরানের একটি ক্ষতিগ্রস্ত ভবনে রেড ক্রিসেন্টের উদ্ধারকর্মীরা কাজ করছেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে স্থল অভিযানের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের; সংঘাত অবসানে পাকিস্তানে ৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

6
বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি
অর্থনীতি

বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net