Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 03, 2026
মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ পাওয়া ৮৪ হাজার কর্মকর্তা-কর্মচারীর তথ্য যাচাই হচ্ছে 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
02 December, 2024, 08:40 pm
Last modified: 03 December, 2024, 03:17 pm

Related News

  • নন-ভ্যাকেশন হচ্ছে সরকারি কলেজ শিক্ষকদের চাকরি 
  • ঈদে মুক্তি পাওয়া ছবিও কি ব্যবসা করতে পারে?  
  • বিশ্বজুড়ে কমে আসছে উড়োজাহাজ সচল রাখার কারিগর; সংকটে এভিয়েশন খাত
  • গুরুত্বপূর্ণ ৪ মন্ত্রণালয়ে চুক্তিভিত্তিক সচিব নিয়োগ
  • ব্যয় কমাতে ও প্রশাসনিক দক্ষতা বৃদ্ধির জন্য একাধিক মন্ত্রণালয়কে একীভূত করার পরিকল্পনা বিএনপির

মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ পাওয়া ৮৪ হাজার কর্মকর্তা-কর্মচারীর তথ্য যাচাই হচ্ছে 

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, এখন তথ্য যাচাইয়ের কাজ চলছে। কর্মকর্তারা মুক্তিযোদ্ধার নামের বিপরীতে কোটা সুবিধা নিয়েছেন, তাদের নাম গেজেটে ও সমন্বিত তালিকায় আছেন কি না, তা দেখা হচ্ছে।
টিবিএস রিপোর্ট
02 December, 2024, 08:40 pm
Last modified: 03 December, 2024, 03:17 pm
ছবি: সংগৃহীত

মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পাওয়া সরকারের বিভিন্ন দপ্তরে কর্মরত ৮৪ হাজার কর্মকর্তা-কর্মচারীর তথ্য যাচাই-বাছাই করছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, আরও কিছু তথ্য পাওয়া যাবে। তাদের ধারণা- কোটায় চাকরিপ্রাপ্তদের সংখ্যা সর্বোচ্চ ৯০ হাজার হতে পারে।

এর আগে গত ১৫ আগস্ট মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সরকারি, আধা সরকারি প্রতিষ্ঠানে মুক্তিযোদ্ধা কোটায় কতজন চাকরি পেয়েছেন, এর তালিকা চেয়ে সব মন্ত্রণালয়ে চিঠি দেয়। এর তিন মাসে এ তথ্য পেয়েছে মন্ত্রণালয়।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, এখন তথ্য যাচাইয়ের কাজ চলছে। কর্মকর্তারা মুক্তিযোদ্ধার নামের বিপরীতে কোটা সুবিধা নিয়েছেন, তাদের নাম গেজেটে ও সমন্বিত তালিকায় আছেন কি না, তা দেখা হচ্ছে। এর বাইরে এমআইএসে নাম আছে কি না, তা-ও দেখা হচ্ছে। অনেকের নাম এমআইএসে নাই। কোনো কারণে নাম ওঠেনি। এসব ঠিক থাকলে তাদের চাকরি নেওয়ার প্রক্রিয়া ঠিক আছে বলে বিবেচনা করা হবে।

আরও জানা গেছে, সব মন্ত্রণালয় ও বিভাগ থেকে পাঠানো তালিকা যাচাই করা হচ্ছে। অর্ধেকের কম তথ্য যাচাই করা হয়েছে। বাকিগুলো যাচাইয়ে চলতি মাস পুরোটা লেগে যাবে। যাদের নাম কোনো তালিকায় পাওয়া যাবে না, তাদের আলাদা করে তালিকা করা হবে। এরপর সচিবরে কাছে তালিকা পাঠানো হবে। এরপর উপদেষ্টার হাতে দেওয়া হবে।

জানা গেছে, মুক্তিযোদ্ধা কোটায় সবচেয়ে বেশি চাকরি হয়েছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে। কারণ, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদে শুধু মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ হয়েছিল। এর বাইরে পুলিশে চাকরি নেওয়ার সংখ্যাও অনেক বেশি।

মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, আর্থিক প্রতিষ্ঠান অর্থাৎ ব্যাংকসহ অন্যান্য প্রতিষ্ঠানে ভুয়া মুক্তিযোদ্ধার সনদে চাকরি নেওয়ার হার বেশি।

তিনি জানান, গেজেট বাতিল হওয়ার পরে অনেক মুক্তিযোদ্ধার নাম এমআইএসে আছে। এসব নতুন করে যাচাই করা হচ্ছে। গেজেট বাতিল হওয়ার পর আপিল করতে পারে। এজন্য অনেকের নাম এমআইএস থেকে বাদ দেওয়া হয়নি।এমআইএসে যাদের নাম আছে তারা ভাতা পাচ্ছেন। অনেকের নামে অমিল রয়েছে। তবে নাম একেবারে ভিন্ন হলে সেটি খতিয়ে দেখা হচ্ছে। নামের বানান ভুল থাকলে সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না।

২০২২ সাল পর্যন্ত এক লাখ ৯৪ হাজার জনকে মুক্তিযোদ্ধার সনদ দেওয়া হয়েছে। এদের মধ্যে স্মার্ট আইডি কার্ড পেয়েছেন ৯৫ হাজার জীবিত মুক্তিযোদ্ধা।

এখন জীবিত রয়েছেন ৯০ হাজার মুক্তিযোদ্ধা। দুই লাখের বেশি মুক্তিযোদ্ধা ভাতা পাচ্ছেন। এক লাখ ৯৬ হাজার জনকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে এবং ৬ হাজার জনকে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের মাধ্যমে ভাতা দেওয়া হয়। কল্যাণ ট্রাস্ট থেকে শহিদ, খেতাবপ্রাপ্ত এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধারদের ভাতা দেওয়া হয়।

কোনো মন্ত্রণালয় থেকে তথ্য না পাওয়ায় গত ২৯ আগস্ট ফের সব মন্ত্রণালয় ও বিভাগে তাগিদ দিয়ে চিঠি পাঠানো হয়। ওই চিঠিতে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়। কিন্তু নির্দিষ্ট সময়সীমা পার হলেও সব মন্ত্রণালয়ের পূর্ণাঙ্গ তালিকা পাওয়া যায়নি।
 

Related Topics

টপ নিউজ

চাকরি / মন্ত্রণালয় / শিক্ষক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনার পর ৯৮ অধ্যাদেশ বহালের সুপারিশ, পুনর্বিবেচনায় ২০টি
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মার্কিন এফ-৩৫ ভূপাতিতের ‘পাঠ’ ভাইরাল, ইরানকে চীনা প্রকৌশলীদের অনলাইনে পরামর্শ!
  • হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কার। ছবি: জিউসেপ্পে কাকাসে/এএফপি
    ইরানকে ইউয়ানে ও ক্রিপ্টোতে টোল দিয়ে নিরাপদে হরমুজ প্রণালি পার হচ্ছে বিভিন্ন দেশের জাহাজ
  • যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
    যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
  • ফাইল ছবি: টিবিএস
    ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৩৮৭ টাকা
  • রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: রয়টার্স
    ইরানের বৃহত্তম ইস্পাত উৎপাদন কারখানায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা; যুদ্ধ বন্ধে পুতিন ও সালমানের ফোনালাপ

Related News

  • নন-ভ্যাকেশন হচ্ছে সরকারি কলেজ শিক্ষকদের চাকরি 
  • ঈদে মুক্তি পাওয়া ছবিও কি ব্যবসা করতে পারে?  
  • বিশ্বজুড়ে কমে আসছে উড়োজাহাজ সচল রাখার কারিগর; সংকটে এভিয়েশন খাত
  • গুরুত্বপূর্ণ ৪ মন্ত্রণালয়ে চুক্তিভিত্তিক সচিব নিয়োগ
  • ব্যয় কমাতে ও প্রশাসনিক দক্ষতা বৃদ্ধির জন্য একাধিক মন্ত্রণালয়কে একীভূত করার পরিকল্পনা বিএনপির

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১৩৩ অধ্যাদেশ পর্যালোচনার পর ৯৮ অধ্যাদেশ বহালের সুপারিশ, পুনর্বিবেচনায় ২০টি

2
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন এফ-৩৫ ভূপাতিতের ‘পাঠ’ ভাইরাল, ইরানকে চীনা প্রকৌশলীদের অনলাইনে পরামর্শ!

3
হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কার। ছবি: জিউসেপ্পে কাকাসে/এএফপি
আন্তর্জাতিক

ইরানকে ইউয়ানে ও ক্রিপ্টোতে টোল দিয়ে নিরাপদে হরমুজ প্রণালি পার হচ্ছে বিভিন্ন দেশের জাহাজ

4
যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
আন্তর্জাতিক

যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৩৮৭ টাকা

6
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের বৃহত্তম ইস্পাত উৎপাদন কারখানায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা; যুদ্ধ বন্ধে পুতিন ও সালমানের ফোনালাপ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net