Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 15, 2026
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে সাম্প্রদায়িক দাঙ্গায় নিহত বেড়ে ১৩০

আন্তর্জাতিক

সিএনএন
02 December, 2024, 04:25 pm
Last modified: 03 December, 2024, 10:41 pm

Related News

  • মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাঁচাতে পাকিস্তানে সপ্তাহে ৪ দিন অফিস
  • প্রতিবেশী ইরানে হামলার জেরে পাকিস্তানে বায়ুদূষণের সতর্কতা
  • ‘আমরা শুধু প্রার্থনাই করছিলাম’ – যুদ্ধবিধ্বস্ত ইরান থেকে পালানোর বর্ণনা পাকিস্তানি শিক্ষার্থীদের
  • জায়োনিজম ‘মানবতার জন্য হুমকি’: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী
  • করাচি ও লাহোর থেকে 'নন-ইমার্জেন্সি' কর্মীদের সরে যাওয়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে সাম্প্রদায়িক দাঙ্গায় নিহত বেড়ে ১৩০

গত ২১ নভেম্বর কুররাম জেলায় একদল বন্দুকধারী একটি গাড়ি বহরে অতর্কিত হামলা চালিয়ে ৫২ জনকে হত্যা করার পর থেকে দাঙ্গা ছড়িয়ে পড়ে। নিহতদের বেশিরভাগই শিয়া মুসলিম।
সিএনএন
02 December, 2024, 04:25 pm
Last modified: 03 December, 2024, 10:41 pm
২০২৪ সালের ২২ নভেম্বর পাকিস্তানের কুররাম জেলায় সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে এক প্রতিবাদ মিছিলে অংশ নেওয়া শিয়া মুসলমানরা। ছবি: আরিফ আলী/এএফপি

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে গত ১০ দিনে সাম্প্রদায়িক দাঙ্গায় অন্তত ১৩০ জন নিহত এবং ২০০ জন আহত হয়েছেন। রোববার (১ ডিসেম্বর) কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

গত ২১ নভেম্বর কুররাম জেলায় একদল বন্দুকধারী একটি গাড়ি বহরে অতর্কিত হামলা চালিয়ে ৫২ জনকে হত্যা করার পর থেকে দাঙ্গা ছড়িয়ে পড়ে। নিহতদের বেশিরভাগই শিয়া মুসলিম।

এ হামলার দায় কেউ স্বীকার করেনি, যার ফলে বেশ কয়েকটি এলাকায় প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলো প্রতিশোধমূলক পাল্টা হামলা চালিয়েছে এবং অগ্নিসংযোগ করেছে।

গত ২৪ ঘণ্টায় সংঘর্ষে ১৪ জন নিহত ও ২৭ জন আহত হয়েছেন।

সরকারি কর্মকর্তারা ২৪ নভেম্বর সাত দিনের যুদ্ধবিরতির মধ্যস্থতা করলেও, তা ভেস্তে যায়।

দেশের অন্যান্য অংশে সংখ্যালঘু হলেও, কুররাম জেলার কিছু অংশে শিয়া মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ। সাধারণত তারা পাকিস্তানে সংখ্যাগরিষ্ঠ সুন্নি মুসলমানদের সঙ্গে শান্তিপূর্ণভাবে বসবাস করেন। তবে, গত জুলাই মাস থেকে কুররাম জেলায় জমি নিয়ে বিরোধ সাম্প্রদায়িক দাঙ্গায় রূপ নিয়েছে এবং উভয় পক্ষের বহু মানুষ নিহত হয়েছে।

কুররাম জেলার উপ-কমিশনার জাভেদ উল্লাহ মেহসুদ বলেন, 'উপজাতি নেতাদের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনা চলছে এবং শান্তি বজায় রাখার জন্য নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।'

মেহসুদ আরও বলেন, 'কর্তৃপক্ষ ওই এলাকায় ইন্টারনেট এবং মোবাইল পরিষেবা পুনরায় চালু করেছে।'

তবে প্রাদেশিক রাজধানী পেশোয়ারের সঙ্গে পারাচিনার শহরের সংযোগকারী প্রধান মহাসড়কটি সব ধরনের যান চলাচলের জন্য বন্ধ থাকায় খাদ্য, জ্বালানি ও ওষুধের সংকট দেখা দিয়েছে।

এছাড়া, আফগানিস্তানের সঙ্গে খারলাচি সীমান্তে ব্যবসা-বাণিজ্য ও চলাচল বন্ধ হয়ে গেছে।

কুররামের প্রবীণ নেতা মীর আফজাল খান বলেন, সব কিছুর ওপরই দাঙ্গার প্রভাব পড়েছে। মানুষ যাতায়াত করতে পারছে না এবং খাদ্য ও ওষুধের অভাবে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

কুররাম খাইবার পাখতুনখোয়া প্রদেশের একটি জেলা। সেখানে পাকিস্তানি তালেবানের মতো সশস্ত্র গোষ্ঠীগুলো তৎপর।

রোববারও পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, খাইবার পাখতুনখোয়া প্রদেশে পৃথক অভিযানে আট জঙ্গি নিহত হয়েছে।

ভাবানুবাদ: তাবাসসুম সুইটি

Related Topics

টপ নিউজ

পাকিস্তান / শিয়া / সাম্প্রদায়িক সহিংসতা / খাইবার পাখতুনখোয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল
  • ফাইল ছবি: সংগৃহীত
    রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি
  • ছবি: সংগৃহীত
    প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল
  • ফাইল ছবি: সৈয়দ মেহেদী হাসান/ টিবিএস
    ঈদে সদরঘাটে চাপ কমাতে বছিলা ও পূর্বাচল থেকে থাকছে বিশেষ লঞ্চ সার্ভিস
  • ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
    ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ
  • ফাইল ছবি: রয়টার্স
    নোবেল শান্তি পুরস্কারের প্রতি আর আগ্রহ নেই: ট্রাম্প

Related News

  • মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাঁচাতে পাকিস্তানে সপ্তাহে ৪ দিন অফিস
  • প্রতিবেশী ইরানে হামলার জেরে পাকিস্তানে বায়ুদূষণের সতর্কতা
  • ‘আমরা শুধু প্রার্থনাই করছিলাম’ – যুদ্ধবিধ্বস্ত ইরান থেকে পালানোর বর্ণনা পাকিস্তানি শিক্ষার্থীদের
  • জায়োনিজম ‘মানবতার জন্য হুমকি’: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী
  • করাচি ও লাহোর থেকে 'নন-ইমার্জেন্সি' কর্মীদের সরে যাওয়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল

4
ফাইল ছবি: সৈয়দ মেহেদী হাসান/ টিবিএস
বাংলাদেশ

ঈদে সদরঘাটে চাপ কমাতে বছিলা ও পূর্বাচল থেকে থাকছে বিশেষ লঞ্চ সার্ভিস

5
ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
আন্তর্জাতিক

ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

6
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নোবেল শান্তি পুরস্কারের প্রতি আর আগ্রহ নেই: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net