Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 10, 2026
ফৌজদারি অপরাধে অভিযুক্ত ছেলে হান্টারকে নিঃশর্ত ক্ষমা বাইডেনের

আন্তর্জাতিক

আল জাজিরা ও দ্য নিউ ইয়র্ক টাইমস
02 December, 2024, 11:20 am
Last modified: 02 December, 2024, 11:38 am

Related News

  • ক্যান্সার ছড়িয়ে পড়েছে জো বাইডেনের শরীরে, ব্যথায় কষ্ট পাচ্ছেন  
  • নিঃশর্ত ক্ষমা চাওয়ায় আদালত অবমাননার অভিযোগ থেকে বিএনপি নেতা ফজলুর রহমানকে অব্যাহতি
  • ‘আমি ২৫ বছর আগের চেয়েও চটপটে’—দাবির পর ফের মন্ত্রিসভার মিটিংয়ে এক ঘণ্টা ধরে ঝিমোলেন ট্রাম্প
  • ট্রাইব্যুনাল নিয়ে বিরূপ মন্তব্য: নিঃশর্ত ক্ষমা চাইলেন বিএনপি নেতা ফজলুর রহমান
  • বাইডেনের আদেশগুলোকে বাতিল বললেন ট্রাম্প, নতুন করে রাজনৈতিক আক্রমণ

ফৌজদারি অপরাধে অভিযুক্ত ছেলে হান্টারকে নিঃশর্ত ক্ষমা বাইডেনের

প্রতিশ্রুতি সত্ত্বেও অস্ত্র এবং ট্যাক্স সংক্রান্ত ফৌজদারি অপরাধে অভিযুক্ত ছেলে হান্টারকে সাজা ঘোষণার এক সপ্তাহে আগেই আনুষ্ঠানিকভাবে ক্ষমা করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
আল জাজিরা ও দ্য নিউ ইয়র্ক টাইমস
02 December, 2024, 11:20 am
Last modified: 02 December, 2024, 11:38 am
জো বাইডেন এবং তার ছেলে হান্টার বাইডেন। ছবি: এরিক লি/দ্য নিউ ইয়র্ক টাইমস

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন তার ছেলে হান্টার বাইডেনকে অস্ত্র এবং ট্যাক্স সংক্রান্ত দণ্ডবিধির সাজা ঘোষণার এক সপ্তাহে আগেই নিঃশর্তভাবে ক্ষমা করেছেন। এর আগে বাইডেন প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি প্রেসিডেন্ট হিসেবে ছেলেকে ক্ষমা করবেন না।

রোববার (১ ডিসেম্বর) রাতে বাইডেন তার অফিসের ক্ষমতা ব্যবহার করে ছেলে হান্টারকে পূর্ণ ও শর্তহীন ক্ষমা প্রদান করেছেন। বাইডেন বলেন, তার ছেলেকে "আলাদাভাবে এবং অন্যায়ভাবে" দোষী সাব্যস্ত করা হয়েছে, শুধু তার পারিবারিক পরিচয়ের কারণে।

হান্টার বাইডেন চলতি বছরের ১১ জুন অবৈধভাবে বন্দুক কেনা, কমপক্ষে ১.৪ মিলিয়ন ডলার ট্যাক্স ফাঁকি দেওয়ার এবং মাদক গ্রহণ সম্পর্কে মিথ্যা বলার জন্য জন্য ফৌজদারি অভিযোগে দোষী সাব্যস্ত হন। ডেলাওয়্যারের উইলমিংটনের ফেডারেল আদালতের ১২ সদস্যবিশিষ্ট জুরি হান্টার বাইডেনের বিরুদ্ধে থাকা ৩টি অভিযোগেই তার দোষ খুঁজে পান।

হোয়াইট হাউজ থেকে প্রকাশিত বিবৃতিতে বাইডেন বলেন, "হান্টারকে ভাঙার চেষ্টা করা হয়েছে। বারবার আক্রমণ এবং একচোখা বিচার ব্যবস্থার মাঝেও সে সাড়ে পাঁচবছর ধরে মদ্যপান থেকে নিজেকে বিরত রেখেছে।"

বাইডেন বলেন, "হান্টারকে ভাঙার চেষ্টা করতে গিয়ে, তারা আমাকে ভাঙার চেষ্টা করেছে এবং এটি থামার কোনো কারণ নেই। এবার যথেষ্ট হয়েছে।"

তিনি আরও বলেন, তার পুরো ক্যারিয়ার জুড়ে তিনি আমেরিকার জনগণকে সত্য বলার জন্য "সাধারণ নীতি" অনুসরণ করেছেন।

বাইডেন ছেলের প্রতি ক্ষমা ঘোষণা করার পর হান্টার বাইডেন তার নিজস্ব একটি বিবৃতিতে বলেন, "আমি আমার আসক্তির অন্ধকার দিনগুলোতে করা ভুলগুলো স্বীকার করেছি এবং সেই ভুলগুলোর জন্য দায় স্বীকার করেছি।"

তিনি বলেন, "রাজনৈতিক কারণে অভিযোগগুলো আমাকে এবং আমার পরিবারকে প্রকাশ্যে অপদস্থ ও লজ্জিত করার উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। আমি আজ যে ক্ষমা পেয়েছি তা কখনই তাচ্ছিল্যভাবে নেব না এবং আমি আমার নবগঠিত জীবন সেসব মানুষের কল্যাণে ব্যয় করব, যারা এখনো অসুস্থ এবং কষ্ট পাচ্ছে।"

প্রেসিডেন্ট বাইডেনের এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের বিচার ব্যবস্থার স্বাধীনতা নিয়ে বিতর্ক সৃষ্টি করতে পারে। সমালোচকরা সতর্ক করে বলেছেন, নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে ব্যবহার করতে পারেন। তিনি তার অনুগতদের মাধ্যমে সংস্থাগুলো পরিচালিত করতে পারেন।

ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ ২০২১ সালের ৬ জানুয়ারি ইউএস ক্যাপিটলে হওয়া দাঙ্গার সাথে সম্পর্কিত অপরাধে দোষী সাব্যস্তদের কথা উল্লেখ করে বাইডেনের ক্ষমা প্রদানের সিদ্ধান্তকে ক্ষমতার অপব্যবহার হিসেবে আখ্যায়িত করেছেন।

তিনি প্রশ্ন তুলেছেন, "জো বাইডেন কি হান্টারকে ক্ষমা করার সময় ৬ জানুয়ারির ঘটনায় দোষী সাব্যস্তদের অন্তর্ভুক্ত করেছেন, যারা এখনও বছরের পর বছর কারাগারে আছেন?"

হান্টার বাইডেনের ট্যাক্স মামলায় সর্বোচ্চ ২৫ বছর এবং অস্ত্র মামলায় ১৭ বছরের কারাদণ্ড হওয়ার সম্ভাবনা ছিল। তবে, ফেডারেল সাজা নির্দেশিকায় তার কম শাস্তি পাওয়ারও সম্ভাবনা ছিল।

এর আগেও মার্কিন প্রেসিডেন্টদের এক্সিকিউটিভ ক্ষমতা ব্যবহার করে পরিবারের সদস্যের সাজা মওকুফ করার উদাহরণ রয়েছে। অফিস ছাড়ার শেষ দিনে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন তার সৎ ভাই রজার ক্লিনটনকে পুরোনো কোকেন সংক্রান্ত মামলায় ক্ষমা করেছিলেন। 

অফিস ছাড়ার এক মাস আগে প্রেসিডেন্ট ট্রাম্প তার জামাতা জ্যারেড কুশনারের বাবা চার্লস কুশনারকে ট্যাক্স সংক্রান্ত একটি মামলা এবং অন্যান্য অপরাধের জন্য ক্ষমা করেছিলেন।

রজার ক্লিনটন এবং চার্লস কুশনার উভয়ই তাদের কারাদণ্ডের শাস্তি শেষ করেছেন। তাদের ক্ষমা প্রদানের উদ্দেশ্য শাস্তি নয়, বরং ক্ষমা বা অধিকার ফিরে পাওয়া ছিল। ট্রাম্প সম্প্রতি ঘোষণা করেছেন, তিনি চার্লস কুশনারকে ফ্রান্সে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেবেন।

Related Topics

টপ নিউজ

জো বাইডেন / হান্টার বাইডেন / নিঃশর্ত ক্ষমা / ফৌজদারি দণ্ডবিধি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/রয়টার্স
    হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প
  • সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক (বায়ে) ও চট্টগ্রামের সাবেক মেয়র আ.জ.ম নাছির উদ্দীন (ডানে)। ছবি: সংগৃহীত
    আমাদের যেটা মারা গেছে, সেটার জানাজা-টানাজা করেন; ওইটাকে ইস্যু করেন: নাছিরকে ফোনালাপে নানক
  • ফাইল ছবি: সংগৃহীত
    হাসিনা দল বা সরকারের কাউকে বিশ্বাস করতেন না, এনটিএমসি’র মাধ্যমে ফোনকল নজরদারি করতেন: প্রসিকিউশন  
  •  ফাইল ছবি/সংগৃহীত
    পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের রুদ্ধদার বৈঠক, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক সোমবার
  • ভর্তুকি কমাতে লাভজনক পণ্যের ব্যবসায় নামছে টিসিবি; বিক্রি করবে সাবান, চা, লবণ, আটা, ভোজ্য তেল 
    ভর্তুকি কমাতে লাভজনক পণ্যের ব্যবসায় নামছে টিসিবি; বিক্রি করবে সাবান, চা, লবণ, আটা, ভোজ্য তেল 
  • বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান সাইফ (বায়েঁ) এবং ২০১২ সালে নিখোঁজ হওয়া বিএনপির তৎকালীন সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলী। কোলাজ: টিবিএস
    ইলিয়াস আলী গুম: উইং কমান্ডার সাইফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

Related News

  • ক্যান্সার ছড়িয়ে পড়েছে জো বাইডেনের শরীরে, ব্যথায় কষ্ট পাচ্ছেন  
  • নিঃশর্ত ক্ষমা চাওয়ায় আদালত অবমাননার অভিযোগ থেকে বিএনপি নেতা ফজলুর রহমানকে অব্যাহতি
  • ‘আমি ২৫ বছর আগের চেয়েও চটপটে’—দাবির পর ফের মন্ত্রিসভার মিটিংয়ে এক ঘণ্টা ধরে ঝিমোলেন ট্রাম্প
  • ট্রাইব্যুনাল নিয়ে বিরূপ মন্তব্য: নিঃশর্ত ক্ষমা চাইলেন বিএনপি নেতা ফজলুর রহমান
  • বাইডেনের আদেশগুলোকে বাতিল বললেন ট্রাম্প, নতুন করে রাজনৈতিক আক্রমণ

Most Read

1
ফাইল ছবি/রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

2
সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক (বায়ে) ও চট্টগ্রামের সাবেক মেয়র আ.জ.ম নাছির উদ্দীন (ডানে)। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আমাদের যেটা মারা গেছে, সেটার জানাজা-টানাজা করেন; ওইটাকে ইস্যু করেন: নাছিরকে ফোনালাপে নানক

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনা দল বা সরকারের কাউকে বিশ্বাস করতেন না, এনটিএমসি’র মাধ্যমে ফোনকল নজরদারি করতেন: প্রসিকিউশন  

4
 ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের রুদ্ধদার বৈঠক, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক সোমবার

5
ভর্তুকি কমাতে লাভজনক পণ্যের ব্যবসায় নামছে টিসিবি; বিক্রি করবে সাবান, চা, লবণ, আটা, ভোজ্য তেল 
অর্থনীতি

ভর্তুকি কমাতে লাভজনক পণ্যের ব্যবসায় নামছে টিসিবি; বিক্রি করবে সাবান, চা, লবণ, আটা, ভোজ্য তেল 

6
বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান সাইফ (বায়েঁ) এবং ২০১২ সালে নিখোঁজ হওয়া বিএনপির তৎকালীন সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলী। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

ইলিয়াস আলী গুম: উইং কমান্ডার সাইফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net