Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 24, 2026
এবার যদি আমরা ব্যর্থ হই, বাংলাদেশ কাশ্মীরে পরিণত হবে: আসিফ নজরুল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
30 November, 2024, 08:40 pm
Last modified: 01 December, 2024, 02:41 pm

Related News

  • নতুন সরকারের উচিত মানবাধিকারকে অগ্রাধিকার দেওয়া: ৯ মানবাধিকার সংস্থা
  • পিলখানা ট্র্যাজেডি: বিস্ফোরক মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা
  • ‘জাতি অবুঝ নয়’— রাষ্ট্রপতির সাম্প্রতিক বক্তব্যের সমালোচনায় জামায়াত আমির
  • মাহদী হাসানের সঙ্গে দিল্লিতে ঠিক কী হয়েছিল?
  • মাহবুব মোর্শেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে ৪ সদস্যের কমিটি

এবার যদি আমরা ব্যর্থ হই, বাংলাদেশ কাশ্মীরে পরিণত হবে: আসিফ নজরুল

বাসস আয়োজিত জাতীয় প্রেসক্লাবে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ ছাত্র-জনতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের জন্য 'স্মৃতির মিনার: গণঅভ্যুত্থান ২০২৪' শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।
টিবিএস রিপোর্ট
30 November, 2024, 08:40 pm
Last modified: 01 December, 2024, 02:41 pm
আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। ফাইল ছবি: সংগৃহীত।

'আমার ভয় লাগে, এবার যদি আমরা ব্যর্থ হই তাহলে বাংলাদেশ কাশ্মীরে পরিণত হবে' বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

আজ শনিবার (৩০ নভেম্বর) জাতীয় বার্তা সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) আয়োজিত 'অন্তর্বর্তীকালীন সরকারের একশ দিন পূর্তি' উপলক্ষ্যে জাতীয় প্রেসক্লাবে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ ছাত্র-জনতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের জন্য 'স্মৃতির মিনার: গণঅভ্যুত্থান ২০২৪' শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, "ছাত্র, অভিভাবক, ব্যবসায়ী, দিনমজুর প্রত্যেকেই জুলাই আন্দোলনের নায়ক। তারা আমাদেরকে ডাইনির হাত থেকে রক্ষা করেছেন, কি ভয়াবহ ফ্যাসিস্টের হাত থেকে রক্ষা করেছেন। আমরা ব্যর্থ হলে আমাদের কি অবস্থা হতো তা যেন আমরা মনে রাখি।"

এসময় তিনি জুলাই আন্দোলনে নিহত ও আহতদের আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, মাঝে মাঝে মনে হয়, যারা সন্তান হারিয়েছে, যারা পঙ্গু হয়ে হাসপাতালে আছেন তাদের এতো বড় আত্মত্যাগের ভার আমরা আসলে কতটা বহন করতে পারছি। আমরা তাদের প্রত্যাশা কতটুকু বাস্তবায়ন করতে পারছি। এজন্য সারাক্ষণ কাজ করার পরও মনে হয় আরও অনেক বড় দায়িত্ব আমাদের, আরও অনেক কিছু করতে হবে। 

বিশ্বের বিভিন্ন দেশের বিপ্লবের কথা স্মরণ করে দিয়ে তিনি বলেন, তিউনিসিয়া, সিরিয়া, মিশরসহ বিশ্বে অনেক বড় বড় বিপ্লব হয়েছে, কিন্তু তারা সেটা রক্ষা করতে পারেনি। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পরে সারাদেশে রক্ষীবাহিনী গঠন করে আওয়ামী লীগ ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা কায়েম করে হাজার-হাজার মানুষকে হত্যা করে। দেশে তখন দূর্ভিক্ষ হয়েছে। এজন্য মাঝে মাঝে মনে হয়, আমাদের অনেক বড় দায়িত্ব। 

কিছু মানুষ ভারতীয় স্ক্রিপ্ট রূপায়িত করার চেষ্টা করছেন জানিয়ে তিনি বলেন, "আমাদের কাজের সমালোচনা করুন কিন্তু যখন মিথ্যা, আজগুবি, ভিত্তিহীন তথ্য দিয়ে ব্যক্তিগত চরিত্রহনন করা হয় তখন মনে হয় সমালোচনা আসলে অসৎ উদ্দেশ্যে করা। এ সরকারকে শক্তিহীন করা, আন্দোলনকারীদের মধ্যে অনৈক্য নিয়ে আসা, দেশকে অস্থিতিশীল করা, পরাজিত শক্তির হাতে অস্ত্র তুলে দেওয়ার অভিপ্রায়ে এগুলো করা হয়। তখন মনে হয়, এ দেশকে ঘিরে আমাদের প্রতিবেশী দেশের যে স্ক্রিপ্ট রয়েছে যেমন- শেখ হাসিনা চলে গেলে দেশ কেউ চালাতে পারবে না অথবা দেশ উগ্রবাদীদের খপ্পরে পড়বে, তার কোন বিকল্প নেই- এমন ভারতীয় স্ক্রিপ্ট রূপায়িত করার চেষ্টা করছে কিছু মানুষ।"

এসময় তিনি গঠনমূলক পরামর্শ দেওয়ার আহ্বান জানান।

Related Topics

টপ নিউজ

আসিফ নজরুল / আইন উপদেষ্টা / বাসস / বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন / শেখ হাসিনা / আন্দোলন ব্যর্থ / কাশ্মীর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হতেই ইরানের তেল কিনতে চুক্তি করার উদ্যোগ চীনের রাষ্ট্রায়ত্ত শোধনাগারগুলোর
  • ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প
  • ছবি: রয়টার্স
    নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২
  • ছবি: সংগৃহীত
    সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

Related News

  • নতুন সরকারের উচিত মানবাধিকারকে অগ্রাধিকার দেওয়া: ৯ মানবাধিকার সংস্থা
  • পিলখানা ট্র্যাজেডি: বিস্ফোরক মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা
  • ‘জাতি অবুঝ নয়’— রাষ্ট্রপতির সাম্প্রতিক বক্তব্যের সমালোচনায় জামায়াত আমির
  • মাহদী হাসানের সঙ্গে দিল্লিতে ঠিক কী হয়েছিল?
  • মাহবুব মোর্শেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে ৪ সদস্যের কমিটি

Most Read

1
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হতেই ইরানের তেল কিনতে চুক্তি করার উদ্যোগ চীনের রাষ্ট্রায়ত্ত শোধনাগারগুলোর

3
ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net