Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
July 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JULY 13, 2026
ত্বকে করোনার স্থায়িত্ব কতক্ষণ? ইথানলে নিস্ক্রিয় হয় ১৫ সেকেন্ডেই: গবেষণা

অফবিট

টিবিএস ডেস্ক
09 October, 2020, 09:45 pm
Last modified: 09 October, 2020, 09:57 pm

Related News

  • পরিবেশবান্ধব প্লাস্টিক তৈরি করলেন বিজ্ঞানীরা, গলবে সমুদ্রের পানিতে
  • কোভিড-১৯ ভ্যাকসিনের কার্যকারিতা নিরূপণের বহুল প্রত্যাশিত জৈব-সূচক আবিষ্কার
  • পিল খেলেই সারবে কোভিড! বিশ্ববাসীকে আশার আলো দেখাচ্ছে ফাইজারের নতুন গবেষণা
  • করোনাভাইরাসের নতুন স্ট্রেইন সম্পর্কে কী জানা গেছে?
  • চীনের আগেই যুক্তরাষ্ট্রে দেখা দিয়েছিল কোভিড-১৯ সংক্রমণ: মার্কিন বিজ্ঞানীদের গবেষণা

ত্বকে করোনার স্থায়িত্ব কতক্ষণ? ইথানলে নিস্ক্রিয় হয় ১৫ সেকেন্ডেই: গবেষণা

জাপানি বিজ্ঞানীরা নৈতিক কারণে সরাসরি মানবদেহে পরীক্ষা না চালিয়ে, মরদেহ থেকে অপসারণ করা ত্বকে ল্যাবরেটরির পরিবেশে পরীক্ষা চালান। মৃত্যুর একদিন পরই এসব নমুনা সংগ্রহ করা হয়।  
টিবিএস ডেস্ক
09 October, 2020, 09:45 pm
Last modified: 09 October, 2020, 09:57 pm
ইথানল জাতীয় জীবাণু নিরোধক ব্যবহারের প্রতীকী ছবি।

মানুষের ত্বকে নয় ঘণ্টা ধরে টিকে থাকতে পারে সার্স কোভ-২ নামক নতুন করোনাভাইরাস। একই ধরনের অন্যান্য ফ্লু'র জীবাণুর তুলনায় যা অনেকখানি বেশি। জাপানি বিজ্ঞানীদের সাম্প্রতিক এক গবেষণা সূত্রে এ তথ্য জানা গেছে। পাশাপাশি ইথানল ব্যবহারের মাধ্যমে সংক্রমণ বিস্তার রোধের দিকেও নতুন করে আলোকপাত করেছে বৈজ্ঞানিক অনুসন্ধানটি। 

গবেষণা নিবন্ধটি গত ৩ অক্টোবর চিকিৎসা বিজ্ঞানের জার্নাল ক্লিনিক্যাল ইনফেকশাস ডিজিজেস- এ প্রকাশিত হয়। ইনফ্লুয়েঞ্জা A (আইএভি) ভাইরাসের তুলনায় কোভিড-১৯ সৃষ্টিকারী জীবাণুটি মানব ত্বকে কতক্ষণ অবস্থান করতে পারে, তা জানাটাই ছিল গবেষণার প্রধান লক্ষ্য। নতুন অনুন্ধানটি অবশ্য এখনও অন্যান্য গবেষকদের পর্যালোচনার আওতায় রয়েছে।  

জাপানের কিয়েটো প্রিফেকচুয়াল ইউনিভার্সিটি অব মেডিসিনের বিজ্ঞানীদের এ গবেষণা সূত্রে জানানো হয়, সার্স কোভ-২ জীবাণু মানব ত্বকে নয়ঘণ্টা পর্যন্ত সক্রিয় থাকে। সেই তুলনায় আইএভি মাত্র দুই ঘণ্টা থাকতে পারে।
  
''আমরা সার্স কোভ-২ এবং ইনফ্লুয়েঞ্জা A জীবাণুর স্থায়িত্ব পরীক্ষা করে দেখেছি। এজন্য ফুসফুস গ্রন্থির উপরিভাগের মিউকাস তরল ল্যাবরেটরিতে জিন কালচারের মাধ্যমে ভাইরাস দুটিতে যুক্ত করা হয়। এছাড়া মানবত্বকের মতো পৃষ্ঠতলে তা কতক্ষণ অবস্থান করতে পারে, সেটাও নিয়েও পরীক্ষা চালিয়েছি। গবেষণার আরেকটি উল্লেখযোগ্য আবিষ্কার হচ্ছে; পানি বা অন্য পরিস্কারক পদার্থের সঙ্গে ৮০ শতাংশ ইথানল ব্যবহারের মাধ্যমে সার্স কোভ-২ এবং আইএভি উভয় জীবাণুকেই দ্রুত নিস্ক্রিয় করা সম্ভব হয়েছে,'' বিজ্ঞানীরা তাদের নিবন্ধে উল্লেখ করেন।    

উভয় জীবাণু ইথানল প্রয়োগের ১৫ সেকেন্ডের মধ্যে নিস্ক্রিয় হয়ে পড়ে। এর মাধ্যমে নিয়মিত হাত ধোয়া এবং অ্যালকোহল উপজাত ভিত্তিক স্যানিটাইজার ব্যবহারের মাধ্যমে সংক্রমণ বিস্তার রোধ করার উপযোগিতা নতুন করে উঠে আসে। 

সার্স কোভ-২ ভাইরাস যে মানবদেহে দীর্ঘক্ষণ অবস্থানের ফলে তা ব্যক্তি থেকে ব্যক্তি পর্যায়ে সংস্পর্শের মাধ্যমে ছড়িয়ে পড়ার ঝুঁকি বহুগুণ বৃদ্ধি করেছে বলে জানান বিজ্ঞানীরা। এরফলে কোভিড-১৯ অতিমারি নতুন গতি লাভ করতে পারে। 

অন্য পৃষ্ঠতলের তুলনায় মানবত্বকে ভাইরাস অনেকদ্রুত নির্মূল করাও সম্ভব:

ইথানল ব্যবহারে ইস্পাত, কাঁচ বা প্লাস্টিক পদার্থের পৃষ্ঠতলের তুলনায় মানবত্বকে সার্স কোভ-২ এবং আইএভি উভয় ধরনের ভাইরাস অনেক দ্রুত নির্মুল করা সম্ভব হয়েছে।  

মহামারির প্রথমদিকে বিজ্ঞানীরা তামা, কাঁচ এবং ইস্পাতের তৈরি বস্তুর মসৃণ পৃষ্ঠদেশে ভাইরাস দীর্ঘক্ষণ টিকে থাকতে পারে বলে জানিয়েছিলেন। 

জীবাণুটি তামার পৃষ্ঠদেশে ৪ ঘণ্টা থাকতে পারে, কার্ডবোর্ডের ক্ষেত্রে ২৪ ঘণ্টা এবং কাঁচ বা ইস্পাতের পৃষ্ঠদেশে ৭২ ঘণ্টা পর্যন্ত সক্রিয় থাকতে পারে।  

লাইভ সায়েন্স ম্যাগাজিনে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, নৈতিক কারণেই এর আগে মানবত্বকে ভাইরাস কতক্ষণ সক্রিয় থাকতে পারে- সে গবেষণা করা হয়নি।

জাপানি বিজ্ঞানীরাও এজন্য সরাসরি মানবদেহে পরীক্ষা না চালিয়ে, মরদেহ থেকে অপসারণ করা ত্বকে ল্যাবরেটরির পরিবেশে পরীক্ষা চালান। মৃত্যুর একদিন পরই এসব নমুনা সংগ্রহ করা হয়।  

গবেষকরা জানান, ''আমরা ত্বকে ভাইরাসের স্থায়িত্ব নির্ধারণের একটি নির্ভরযোগ্য বিশ্লেষণী মডেল তৈরি করতে পেরেছি। দীর্ঘমেয়াদি পরীক্ষা চলাকালে মৃত ব্যক্তির ত্বক যেন নষ্ট না হয়, সেজন্য সঠিক প্রক্রিয়ায় তা সংরক্ষণ করা হয়।'' 

  • সূত্র: দ্য প্রিন্ট

Related Topics

টপ নিউজ / ফিচার

সার্স কোভ-২ / ত্বকে জীবাণুর সক্রিয় উপস্থিতি / ইথানল / জাপানি গবেষণা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: এনডিটিভি
    অনলাইনে বিক্রি হচ্ছে টেইলর সুইফটের বিয়ের 'আবর্জনা', ১০০ ডলার দিয়েও কিনছেন ভক্তরা
  • ভিএআর রিভিউয়ের পর সুইজারল্যান্ডের ব্রিল এমবোলোকে লাল কার্ড দেখান রেফারি জোয়াও পিনহেইরো। ছবি: রয়টার্স
    আবার ভিএআর বিতর্ক: 'মিসটেকেন আইডেন্টিটি' নিয়মে প্রথম লাল কার্ড পেলেন সুইজারল্যান্ডের এমবোলো
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাংলাদেশের ফ্রিল্যান্সাররা যেভাবে বিশ্বজুড়ে এআই-এর প্রতিটি নিখুঁত উত্তরের পেছনে কাজ করছেন
  • এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা (বামে) ও মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
    মার্কিন এফ-৩৫ পেতে আরব আমিরাতের কাছে রুশ এস-৪০০ বিক্রি করবে তুরস্ক, প্রস্তাবে সায় ক্রেমলিনের
  • ৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য
    ৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য
  • ছবি: সংগৃহীত
    ‘আমাকে অসম্মান করবেন না’: মাঠে পর্তুগিজ রেফারির সাথে উত্তপ্ত বাক্যবিনিময় মেসির

Related News

  • পরিবেশবান্ধব প্লাস্টিক তৈরি করলেন বিজ্ঞানীরা, গলবে সমুদ্রের পানিতে
  • কোভিড-১৯ ভ্যাকসিনের কার্যকারিতা নিরূপণের বহুল প্রত্যাশিত জৈব-সূচক আবিষ্কার
  • পিল খেলেই সারবে কোভিড! বিশ্ববাসীকে আশার আলো দেখাচ্ছে ফাইজারের নতুন গবেষণা
  • করোনাভাইরাসের নতুন স্ট্রেইন সম্পর্কে কী জানা গেছে?
  • চীনের আগেই যুক্তরাষ্ট্রে দেখা দিয়েছিল কোভিড-১৯ সংক্রমণ: মার্কিন বিজ্ঞানীদের গবেষণা

Most Read

1
ছবি: এনডিটিভি
বিনোদন

অনলাইনে বিক্রি হচ্ছে টেইলর সুইফটের বিয়ের 'আবর্জনা', ১০০ ডলার দিয়েও কিনছেন ভক্তরা

2
ভিএআর রিভিউয়ের পর সুইজারল্যান্ডের ব্রিল এমবোলোকে লাল কার্ড দেখান রেফারি জোয়াও পিনহেইরো। ছবি: রয়টার্স
খেলা

আবার ভিএআর বিতর্ক: 'মিসটেকেন আইডেন্টিটি' নিয়মে প্রথম লাল কার্ড পেলেন সুইজারল্যান্ডের এমবোলো

3
প্রতীকী ছবি: সংগৃহীত
ফিচার

বাংলাদেশের ফ্রিল্যান্সাররা যেভাবে বিশ্বজুড়ে এআই-এর প্রতিটি নিখুঁত উত্তরের পেছনে কাজ করছেন

4
এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা (বামে) ও মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন এফ-৩৫ পেতে আরব আমিরাতের কাছে রুশ এস-৪০০ বিক্রি করবে তুরস্ক, প্রস্তাবে সায় ক্রেমলিনের

5
৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য
অর্থনীতি

৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য

6
ছবি: সংগৃহীত
খেলা

‘আমাকে অসম্মান করবেন না’: মাঠে পর্তুগিজ রেফারির সাথে উত্তপ্ত বাক্যবিনিময় মেসির

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net