Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
ইরানের ১৮টি বৃহৎ ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা আরোপ যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
09 October, 2020, 04:20 pm
Last modified: 09 October, 2020, 04:39 pm

Related News

  • ইরানের মিনাবে বালিকা বিদ্যালয়ে ‘ইচ্ছাকৃতভাবে কেউ’ হামলা করেনি: ট্রাম্প
  • চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান
  • চুক্তি পছন্দ না হলে এবং ইরান ভালো ব্যবহার না করলে আবারও বোমা হামলা চালাব: ট্রাম্প
  • ইরানে এখন আরও ‘যৌক্তিক নেতৃত্ব’ রয়েছে: ট্রাম্প
  • চুক্তি সই হওয়ার সঙ্গে সঙ্গে তেল ও জ্বালানি বিক্রি করতে পারবে ইরান, উঠে যাবে নিষেধাজ্ঞা

ইরানের ১৮টি বৃহৎ ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা আরোপ যুক্তরাষ্ট্রের

মার্কিন অর্থমন্ত্রণালয় জানায়, আগামী ৪৫ দিন পর থেকে নিষেধাজ্ঞা কার্যকর হবে। ইরানের সঙ্গে ব্যবসায় জড়িত নানা কোম্পানি যেন দেশটির সঙ্গে তাদের চলমান লেনদেন শেষ করতে পারে, সেজন্যই এই সময়সীমা।
টিবিএস ডেস্ক
09 October, 2020, 04:20 pm
Last modified: 09 October, 2020, 04:39 pm
মার্কিন অর্থমন্ত্রী স্টিফেন মানুচিন। ছবি: এপি

ইরানের ব্যাংকিংখাতে বৃহস্পতিবার (৯ অক্টোবর) নতুন একদফা নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের আগে মধ্যপ্রাচ্যের প্রতিদ্বন্দ্বী দেশটির অর্থনীতিকে আরও পর্যদুস্ত করার অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হলো। 

মার্কিন অর্থ মন্ত্রণালয় জানায়, তারা ইরানের ১৮টি প্রধান ব্যাংককে লক্ষ্য করে এ নিষেধাজ্ঞা দিচ্ছে। ৮ কোটি জনসংখ্যার দেশ ইরান এরফলে বৈশ্বিক আর্থিক ব্যবস্থা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে। 
মহামারির ধাক্কা কাটিয়ে উঠতে ইরান যখন আপ্রাণ চেষ্টা করছে, তার মধ্যেই এমন পদক্ষেপের কথা জানানো হলো। 

সাম্প্রতিক নিষেধাজ্ঞাগুলো দেওয়ার সময় ইরানি ব্যাংকগুলোর বিরুদ্ধে নির্দিষ্ট কোনো অভিযোগ আনেনি ট্রাম্প প্রশাসন। তবে দেশটির সামগ্রিক আর্থিকখাত সরকারের পরমাণু কর্মসূচিতে অর্থায়ন করছে এবং আঞ্চলিক পর্যায়ে অশুভ প্রভাব বিস্তারে সহায়তা করছে, এমন ঢালাও অভিযোগ করা হয়। খবর আরব নিউজের। 

এব্যাপারে মার্কিন অর্থমন্ত্রী স্টিভেন মানুচিন বলেন, 'এ পদক্ষেপ ইরানকে মার্কিন ডলার ব্যবহারের সুযোগ বঞ্চিত করবে।'

এক বিবৃতিতে তিনি জানান, ''যতদিন না ইরান তার পরমাণু প্রকল্পসমূহ এবং সন্ত্রাসী কার্যকালাপ বন্ধ না করছে, ততদিন আমাদের নিষেধাজ্ঞা কর্মসূচির অব্যাহত থাকবে।'' 

ইতোপূর্বে, খাদ্য এবং ওষুধের মতো মানবিক পণ্য আমদানিতে তারা ইরানের আর্থিক লেনদেন নিষেধাজ্ঞার বাইরে রেখেছিল, বলেও দাবি করে মার্কিন অর্থ মন্ত্রণালয়। 

ইউরোপীয় কূটনীতিকরা অবশ্য এর বিরোধিতা করে বলেছেন, যুক্তরাষ্ট্রের নতুনতম নিষেধাজ্ঞার কারণে মহামারির মধ্যে ইরানের মানবিক সঙ্কট ভয়াবহ আকার ধারণ করতে পারে। যুক্তরাষ্ট্র বিশ্বের বৃহত্তম অর্থনীতি আর ইরানে খাদ্য এবং ওষুধের মতো পণ্য বিক্রয় করে কোনো দেশই মার্কিন নিষেধাজ্ঞার আওতায় পড়তে চাইবে না, বলে তারা জানিয়েছেন।  

মার্কিন অর্থমন্ত্রণালয় জানায়, আগামী ৪৫ দিন পর থেকে নিষেধাজ্ঞা কার্যকর হবে। ইরানের সঙ্গে ব্যবসায় জড়িত নানা কোম্পানি যেন দেশটির সঙ্গে তাদের চলমান লেনদেন শেষ করতে পারে, সেজন্যই এই সময়সীমা।

এই ৪৫ দিনের আগেই অবশ্য আগামী ৩ নভেম্বর অনুষ্ঠেয় মার্কিন নির্বাচনের ফলাফল জানা যাবে। নির্বাচনে প্রেসিডেন্ট পদে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেট দলের জো বাইডেন। প্রাক-নির্বাচনী জরিপে জন-সমর্থনে এগিয়ে থাকা বাইডেন ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক সচল করার পক্ষে।   

অন্যদিকে ট্রাম্প সৌদি আরব এবং ইসরায়েলের 'চরম শত্রু' বলে পরিচিত ইরানের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি গ্রহণ করেছেন, তার মেয়াদের শুরু থেকেই। 

ইতোপূর্বে, ইরানের জ্বালানি তেল রপ্তানি বন্ধের উদ্যোগ নেয় মার্কিন সরকার। একইসঙ্গে, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে স্বাক্ষরিত ইরানের পরমাণু কর্মসূচিতে শর্তসাপেক্ষে ছাড় দেওয়ার চুক্তি থেকেও বেড়িয়ে এসেছে যুক্তরাষ্ট্র। 
 
Related Topics

টপ নিউজ

মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা / ইরান / মার্কিন অর্থমন্ত্রী স্টিফেন মানুচিন / ব্যাংকিং খাত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু
  • ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
    বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

Related News

  • ইরানের মিনাবে বালিকা বিদ্যালয়ে ‘ইচ্ছাকৃতভাবে কেউ’ হামলা করেনি: ট্রাম্প
  • চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান
  • চুক্তি পছন্দ না হলে এবং ইরান ভালো ব্যবহার না করলে আবারও বোমা হামলা চালাব: ট্রাম্প
  • ইরানে এখন আরও ‘যৌক্তিক নেতৃত্ব’ রয়েছে: ট্রাম্প
  • চুক্তি সই হওয়ার সঙ্গে সঙ্গে তেল ও জ্বালানি বিক্রি করতে পারবে ইরান, উঠে যাবে নিষেধাজ্ঞা

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

6
ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net