Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
August 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, AUGUST 19, 2026
দুই যাত্রীকে দুই কোটি টাকা ক্ষতিপূরণ দিতে ইতিহাদ এয়ারলাইন্সকে হাইকোর্টের নির্দেশ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
08 October, 2020, 05:55 pm
Last modified: 08 October, 2020, 05:58 pm

Related News

  • ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ ও রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিতের রিট খারিজ
  • হাইকোর্টে ১২ কার্যদিবসে ৬২,৬৩৭ মামলা নিষ্পত্তি: ‘বিচারব্যবস্থায় মানুষের আস্থা সুদৃঢ় করবে’
  • সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল, মুক্তিতে ‘বাধা নেই’
  • ৭০ অনুচ্ছেদের বৈধতা ও রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিটে আদেশ কাল
  • কাপ্তাই লেকের অবৈধ দখলদারদের তালিকা দাখিলের নির্দেশ হাইকোর্টের

দুই যাত্রীকে দুই কোটি টাকা ক্ষতিপূরণ দিতে ইতিহাদ এয়ারলাইন্সকে হাইকোর্টের নির্দেশ

২০১১ সালের ২৮ জুন কানাডা ও বাংলাদেশের দ্বৈত নাগরিক তানজিন বৃষ্টি ও তার মা কানাডা যাওয়ার পথে ইতিহাদের কর্মকর্তাদের হয়রানির শিকার হন।
টিবিএস রিপোর্ট
08 October, 2020, 05:55 pm
Last modified: 08 October, 2020, 05:58 pm
ছবিটি প্রতীকী

৯ বছর আগে আবুধাবি এয়ারপোর্টে বাংলাদেশি দুই নাগরিককে হয়রানি করায় প্রত্যেককে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে ইতিহাদ এয়ারলাইন্স কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি রাজিক-আল-জলিলের হাইকোর্ট বেঞ্চ  এ সংক্রান্ত রুল নিষ্পত্তি করে এই রায় ঘোষণা করেন।

রিট পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ ও ইতিহাদের পক্ষে ছিলেন ব্যারিস্টার এবিএম সিদ্দিকুর রহমান খান।

২০১১ সালে ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট করেছিলেন হয়রানির শিকার যাত্রী তানজিন বৃষ্টি। রিটে এক লাখ ডলার ক্ষতিপূরণ দাবি করা হয়েছিল।

ইতিহাদ এয়ারওয়েজের কর্মকর্তাদের হাতে হয়রানির অভিযোগ এনেছিলেন ওই যাত্রী ও তার মা। আবুধাবি এয়ারপোর্টে একটি কক্ষে আটকে রেখে ১৪ ঘণ্টা পর বাংলাদেশে ফিরে আসতে বাধ্য করা হয় তাদের।

ওই ঘটনায় ক্ষতিপূরণ চেয়ে রিট আবেদন করলে ২০১১ সালের ১৪ জুলাই পররাষ্ট্র মন্ত্রণালয় ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে আলাদা কমিটির মাধ্যমে তদন্ত করার নির্দেশ দেন হাইকোর্ট।

পরবর্তীকালে, ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না- তা জানতে চেয়ে পররাষ্ট্র সচিব, বেসামরিক বিমান চলাচল সচিব, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান, বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ইতিহাদের আবুধাবি বিমানবন্দরের অপারেশনাল ম্যানেজারসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়।

ওই রুল নিষ্পত্তি করে বৃহস্পতিবার এই আদেশ দিলেন হাইকোর্ট।

রিটে বলা হয়, ২০১১ সালের ২৮ জুন কানাডা ও বাংলাদেশের দ্বৈত নাগরিক তানজিন বৃষ্টি ও তার মা কানাডা যাওয়ার পথে ইতিহাদের কর্মকর্তাদের হয়রানির শিকার হন।

রিট করার আগে ওই বছরের ৫ জুলাই নাজেহাল হওয়া যাত্রী তানজিন বৃষ্টি ক্ষতিপূরণ চেয়ে আইনজীবী মনজিল মোরসেদের মাধ্যমে ইতিহাদের কাছে এক লাখ ডলার ক্ষতিপূরণ দাবি করে লিগ্যাল নোটিশ দেন।

Related Topics

টপ নিউজ

ইতিহাদ / আইন-আদালত / হাইকোর্ট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: এআই
    জুলাই-জুন থেকে বদলে অর্থবছর হচ্ছে এপ্রিল-মার্চ  
  • নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পাওদেল ভারতীয় সেনাপ্রধান জেনারেল ধীরজ শেঠকে নেপাল সেনাবাহিনীর ‘সম্মানসূচক জেনারেল’ পদমর্যাদা প্রদান করেন। ছবি: এনডিটিভি
    নেপাল সেনাবাহিনীর সম্মানসূচক 'জেনারেল' হলেন ভারতের সেনাপ্রধান ধীরাজ শেঠ
  • ছবি: সংগৃহীত
    নারী চালক-কন্ডাক্টর নিয়ে ১১ রুটে চালু হলো বিআরটিসির ‘পিংক বাস’
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মানদণ্ডে সমস্যা থাকায় আরামকোর এলএনজিবাহী জাহাজ গ্রহণ করেনি পেট্রোবাংলা, আসবে বিকল্প কার্গো

Related News

  • ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ ও রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিতের রিট খারিজ
  • হাইকোর্টে ১২ কার্যদিবসে ৬২,৬৩৭ মামলা নিষ্পত্তি: ‘বিচারব্যবস্থায় মানুষের আস্থা সুদৃঢ় করবে’
  • সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল, মুক্তিতে ‘বাধা নেই’
  • ৭০ অনুচ্ছেদের বৈধতা ও রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিটে আদেশ কাল
  • কাপ্তাই লেকের অবৈধ দখলদারদের তালিকা দাখিলের নির্দেশ হাইকোর্টের

Most Read

1
ছবি: এআই
বাংলাদেশ

জুলাই-জুন থেকে বদলে অর্থবছর হচ্ছে এপ্রিল-মার্চ  

2
নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পাওদেল ভারতীয় সেনাপ্রধান জেনারেল ধীরজ শেঠকে নেপাল সেনাবাহিনীর ‘সম্মানসূচক জেনারেল’ পদমর্যাদা প্রদান করেন। ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

নেপাল সেনাবাহিনীর সম্মানসূচক 'জেনারেল' হলেন ভারতের সেনাপ্রধান ধীরাজ শেঠ

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারী চালক-কন্ডাক্টর নিয়ে ১১ রুটে চালু হলো বিআরটিসির ‘পিংক বাস’

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানদণ্ডে সমস্যা থাকায় আরামকোর এলএনজিবাহী জাহাজ গ্রহণ করেনি পেট্রোবাংলা, আসবে বিকল্প কার্গো

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net