Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 18, 2026
সুষ্ঠু-গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যা দরকার, তা করব: তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সিইসি নাসির উদ্দীন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
21 November, 2024, 05:00 pm
Last modified: 21 November, 2024, 05:48 pm

Related News

  • সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে, তফসিল ঘোষণা ৮ এপ্রিল
  • সংবিধান সংস্কার পরিষদের ফরম বিতরণ করে সিইসি সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গ করেছেন: অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রীর
  • ঢাকা-১৭ আসনে তারেক রহমানের নির্বাচনী ব্যয় ২৩ লাখ টাকা
  • বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোট ৯ এপ্রিল
  • ভোটকেন্দ্রের সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ দিল নির্বাচন কমিশন

সুষ্ঠু-গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যা দরকার, তা করব: তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সিইসি নাসির উদ্দীন

‘আমি সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে দায়িত্ব পালন করব, এটা আমার অঙ্গীকার।’
টিবিএস রিপোর্ট
21 November, 2024, 05:00 pm
Last modified: 21 November, 2024, 05:48 pm
সিইসি এ এম এম নাসির উদ্দীন। ছবি: সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে নিয়োগ পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ এম এম নাসির উদ্দীন বলেছেন, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য তিনি প্রয়োজনীয় সবকিছু করবেন।

'অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যা কিছু করা প্রয়োজন, তা আমি করব, ইনশাআল্লাহ। এ দায়িত্বটি আমাদের সবার সহযোগিতায় সুষ্ঠুভাবে পালন করতে হবে,' বলেন তিনি।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলে গণমাধ্যমে তিনি বলেন, 'নির্বাচন কমিশনার একটি অত্যন্ত গুরুদায়িত্ব। এ অবস্থায় দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যাশাও অনেক বেশি হবে, বিশেষ করে নির্বাচন বিষয়ে।'

'আমি সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে দায়িত্ব পালন করব, এটা আমার অঙ্গীকার,' বলেন তিনি।


আরও পড়ুন: নির্বাচন কমিশন গঠন, সিইসি হলেন এ এম এম নাসির উদ্দীন


ত্রয়োদশ সংসদ নির্বাচন সম্পর্কে তিনি বলেন, 'আমি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচনে বিশ্বাসী। এটা আমার মিশন, আমার ভিশন, আমার দায়িত্ব এবং আমার দেশের প্রতি প্রতিশ্রুতি।'

ভবিষ্যৎ চ্যালেঞ্জ বিষয়ে সিইসি বলেন, 'চ্যালেঞ্জ থাকবেই। আমি আগে স্বাস্থ্য, জ্বালানি এবং তথ্য মন্ত্রণালয়ে সচিব হিসেবে দায়িত্ব পালন করেছি, সেখানে অনেক চ্যালেঞ্জ ছিল।

'ভবিষ্যতে আরও চ্যালেঞ্জ আসবে, সেগুলো মোকাবিলা করেই দায়িত্ব পালন করতে হবে।'

বৃহস্পতিবার (২১ নভেম্বর) পৃথক বিজ্ঞপ্তিতে অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীনকে সিইসি এবং আরও চারজনকে নির্বাচন কমিশনার পদে নিয়োগ দেয় মন্ত্রিপরিষদ বিভাগ।

নির্বাচন কমিশনার পদে নিয়োগপ্রাপ্তরা হলেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মো. আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আবদুর রহমানেল মাসুদ, অবসরপ্রাপ্ত যুগ্মসচিব বেগম তহমিদা আহমদ এবং সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ।

এর আগে, গত ৩১ অক্টোবর নির্বাচন কমিশন গঠনের জন্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে ছয় সদস্য বিশিষ্ট একটি সার্চ (অনুসন্ধান) কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করেছিল অন্তর্বর্তীকালীন সরকার।

Related Topics

টপ নিউজ

সিইসি / সিইসি নাসির উদ্দীন / প্রধান নির্বাচন কমিশনার / নির্বাচন কমিশন / নাসির উদ্দীন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
    রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র
  • নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
    ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা
  • রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
    অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি
  • চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
    ১.০৯ লাখ টন ডিজেল, ২৭ হাজার টন অকটেন নিয়ে আজ বন্দরে পৌঁছাবে চার জাহাজ
  • ছবি: মিডল ইস্ট মনিটর
    নবজাতকদের বাঁচাতে প্রয়োজন জ্বালানি, ওষুধ; অথচ গাজা সয়লাব করে ফেলা হচ্ছে চকলেট পাঠিয়ে
  • এমভি বাংলার জয়যাত্রা। প্রতীকী ছবি/সংগৃহীত
    হরমুজ খুলে দেওয়ার পর বাংলাদেশি জাহাজকে নোঙর তুলতে নির্দেশ, ইরানের অনুমতির অপেক্ষা

Related News

  • সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে, তফসিল ঘোষণা ৮ এপ্রিল
  • সংবিধান সংস্কার পরিষদের ফরম বিতরণ করে সিইসি সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গ করেছেন: অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রীর
  • ঢাকা-১৭ আসনে তারেক রহমানের নির্বাচনী ব্যয় ২৩ লাখ টাকা
  • বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোট ৯ এপ্রিল
  • ভোটকেন্দ্রের সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ দিল নির্বাচন কমিশন

Most Read

1
পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

2
নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা

3
রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
বাংলাদেশ

অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি

4
চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
বাংলাদেশ

১.০৯ লাখ টন ডিজেল, ২৭ হাজার টন অকটেন নিয়ে আজ বন্দরে পৌঁছাবে চার জাহাজ

5
ছবি: মিডল ইস্ট মনিটর
আন্তর্জাতিক

নবজাতকদের বাঁচাতে প্রয়োজন জ্বালানি, ওষুধ; অথচ গাজা সয়লাব করে ফেলা হচ্ছে চকলেট পাঠিয়ে

6
এমভি বাংলার জয়যাত্রা। প্রতীকী ছবি/সংগৃহীত
বাংলাদেশ

হরমুজ খুলে দেওয়ার পর বাংলাদেশি জাহাজকে নোঙর তুলতে নির্দেশ, ইরানের অনুমতির অপেক্ষা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net