Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 24, 2026
সেনাকুঞ্জে খালেদা জিয়া: ৬ বছর পর প্রকাশ্যে কোনো অনুষ্ঠানে দেখা গেল বিএনপি চেয়ারপারসনকে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
21 November, 2024, 04:15 pm
Last modified: 21 November, 2024, 05:46 pm

Related News

  • খালেদা জিয়া, আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে সংসদে শোক প্রকাশ
  • জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধার মধ্য দিয়ে ‘বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ’-এর যাত্রা শুরু
  • ভারতের পার্লামেন্টে খালেদা জিয়াকে শ্রদ্ধা জানানো হবে
  • পার্বত্য চট্টগ্রামের ১২ বিদ্যালয়ে ই-লার্নিং কার্যক্রম উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা  
  • এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে: প্রধান উপদেষ্টা

সেনাকুঞ্জে খালেদা জিয়া: ৬ বছর পর প্রকাশ্যে কোনো অনুষ্ঠানে দেখা গেল বিএনপি চেয়ারপারসনকে

এর আগে সর্বশেষ ২০১২ সালে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন খালেদা জিয়া।
টিবিএস রিপোর্ট
21 November, 2024, 04:15 pm
Last modified: 21 November, 2024, 05:46 pm
সশস্ত্র বাহিনী দিবস-২০২৪-এর অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে কথা বলছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ২১ নভেম্বর, ২০২৪। ছবি: পিআইডি

২০১৮ সালের ফেব্রুয়ারিতে কারাবন্দি হওয়ার ছয় বছর পর আজ প্রথমবারের মতো প্রকাশ্যে দেখা গেল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন খালেদা জিয়াকে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলে সশস্ত্র বাহিনী দিবস-২০২৪-এর সংবর্ধনায় যোগ দেওয়ার মাধ্যমে তিনি এত বছর পর কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন।

এ সময় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আলাপচারিতায় অংশ নেন খালেদা জিয়া।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের প্রকাশ করা একটি ভিডিওতে ড. ইউনূস ও খালেদা জিয়াকে একে অপরের সঙ্গে কথা বলতে দেখা যায়। তাদের আশপাশে নিরাপত্তারক্ষীসহ আরও কয়েকজন ব্যক্তি অবস্থান করছিলেন।

এক মিনিটের কিছু বেশি দৈর্ঘ্যের ভিডিওটিতে দেখা যায়, দুটি সোফায় তারা পাশাপাশি বসে আছেন।

বিকেল পৌনে চারটার দিকে সেনাকুঞ্জে পৌঁছান বেগম খালেদা জিয়া। ছবি: টিবিএস

বিএনপি মিডিয়া সেল সদস্য শাইরুল কবির খান জানান, বিকেল সাড়ে ৩টার দিকে গুলশানে বাসভবন 'ফিরোজা' থেকে রওনা দিয়ে ৩টা ৪৫ মিনিটে সেনাকুঞ্জে পৌঁছান খালেদা জিয়া।

এর আগে সর্বশেষ ২০১২ সালে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন খালেদা জিয়া।

মঙ্গলবার রাতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সশস্ত্র বাহিনী বিভাগ খালেদা জিয়াকে সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ জানায়।

চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম এবং প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল এএসএম কামরুল আহসান খালেদার কাছে আমন্ত্রণপত্র হস্তান্তর করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির অন্য ২৬ নেতাকেও আমন্ত্রণ জানানো হয়েছে।

খালেদা জিয়া গত কয়েক বছর ধরে লিভার সিরোসিস, হার্ট, ফুসফুস, কিডনি ও চোখের রোগসহ বিভিন্ন রোগে ভুগছেন।

একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিয়েছেন তিনি। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ঢাকার একটি বিশেষ আদালত পাঁচ বছরের কারাদণ্ড দেওয়ার পর ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসনকে কারাগারে পাঠানো হয়েছিল।

ওই বছরের ৩০ অক্টোবর হাইকোর্ট তার সাজা বাড়িয়ে ১০ বছর করে। পরে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হন তিনি।

করোনাভাইরাস মহামারির মধ্যে বিগত আওয়ামী লীগ সরকার ২০২০ সালের ২৫ মার্চ একটি নির্বাহী আদেশের মাধ্যমে সাময়িকভাবে মুক্তি দেয় খালেদা জিয়াকে। তিনি গুলশানের বাসায় থাকবেন এবং দেশ ছাড়বেন না এ শর্তে তার সাজা স্থগিত করা হয়।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৪৯ অনুচ্ছেদে দেওয়া ক্ষমতাবলে রাষ্ট্রপতি গত ৬ আগস্ট খালেদা জিয়ার সাজা মওকুফ করেন।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধে সেনাবাহিনী, নৌ ও বিমানবাহিনীর প্রতিষ্ঠার স্মরণে আজ নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে সশস্ত্র বাহিনী দিবস।

Related Topics

টপ নিউজ

খালেদা জিয়া / সশস্ত্র বাহিনী দিবস / সেনাকুঞ্জ / ড. ইউনূস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হতেই ইরানের তেল কিনতে চুক্তি করার উদ্যোগ চীনের রাষ্ট্রায়ত্ত শোধনাগারগুলোর
  • ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প
  • ছবি: রয়টার্স
    নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২
  • ছবি: সংগৃহীত
    সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

Related News

  • খালেদা জিয়া, আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে সংসদে শোক প্রকাশ
  • জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধার মধ্য দিয়ে ‘বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ’-এর যাত্রা শুরু
  • ভারতের পার্লামেন্টে খালেদা জিয়াকে শ্রদ্ধা জানানো হবে
  • পার্বত্য চট্টগ্রামের ১২ বিদ্যালয়ে ই-লার্নিং কার্যক্রম উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা  
  • এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে: প্রধান উপদেষ্টা

Most Read

1
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হতেই ইরানের তেল কিনতে চুক্তি করার উদ্যোগ চীনের রাষ্ট্রায়ত্ত শোধনাগারগুলোর

3
ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net