Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 08, 2026
চট্টগ্রাম নগরীর বাইরে প্রথমবারের মতো ওয়াসার পানি সরবরাহ শুরু চলতি মাসেই

বাংলাদেশ

জোবায়ের চৌধুরী
20 November, 2024, 10:50 am
Last modified: 20 November, 2024, 09:54 pm

Related News

  • চট্টগ্রামে নালায় বিস্ফোরণ, আহত ১
  • বুধবার চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে অকটেন ও ফার্নেস তেলবাহী ২ জাহাজ
  • শিডিউল অনুযায়ী জ্বালানি তেল এলেও চট্টগ্রামে অধিকাংশ পাম্প বন্ধ, কোথাও রেশনিংয়ে বিক্রি
  • চট্টগ্রামে আরও ১৭ শিশু হাসপাতালে ভর্তি, ২ জনের হাম শনাক্ত
  • স্বরাষ্ট্রমন্ত্রীর ছবি ব্যবহার করে প্রতারণা, চট্টগ্রামে গ্রেপ্তার ১

চট্টগ্রাম নগরীর বাইরে প্রথমবারের মতো ওয়াসার পানি সরবরাহ শুরু চলতি মাসেই

চট্টগ্রাম ওয়াসার নতুন ভাণ্ডালঝুড়ি প্ল্যান্ট থেকে বোয়ালখালী, পটিয়া, কর্ণফুলী এবং আনোয়ারা উপজেলার শিল্প ও আবাসিক এলাকায় পানি সরবরাহ করা হবে।
জোবায়ের চৌধুরী
20 November, 2024, 10:50 am
Last modified: 20 November, 2024, 09:54 pm
ইনফোগ্রাফ: টিবিএস

প্রথমবারের মতো চট্টগ্রাম নগরীর বাইরে পানি সরবরাহ করতে যাচ্ছে ওয়াসা। নতুন ভাণ্ডালঝুড়ি প্ল্যান্ট থেকে প্রতিদিন ৬ কোটি লিটার পানি উৎপাদন শুরু হবে এই মাসের শেষের দিকে।

এই প্ল্যান্ট থেকে বোয়ালখালী, পটিয়া, কর্ণফুলী এবং আনোয়ারা উপজেলার শিল্প ও আবাসিক এলাকায় পানি সরবরাহ করা হবে। এর ফলে পানি উৎপাদনের সক্ষমতা ১২ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতিদিন ৫৬০ মিলিয়ন লিটার (এমএলডি) হবে।

ভাণ্ডালঝুড়ি পানি সরবরাহ প্রকল্প ২০১৫ সালের জুনে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) অনুমোদন পায় এবং ২০২০ সালের অক্টোবর থেকে এর নির্মাণকাজ শুরু হয়।

প্রকল্পের প্রাথমিক ব্যয় ১,০৩৬.৩০ কোটি টাকা ধরা হলেও, তা দুই ধাপে তা বেড়ে ১,৯৯৪.১৪ কোটি টাকায় পৌঁছায়।

প্রকল্প পরিচালক ও চট্টগ্রাম ওয়াসার তত্ত্ববধায়ক প্রকৌশলী মোহাম্মদ মাহাবুবুল আলম টিবিএস-কে বলেন, "প্রকল্পের অগ্রগতি ৯৫ শতাংশ এবং আর্থিক অগ্রগতি ৮৫ শতাংশ। বর্তমানে পরীক্ষামূলক কার্যক্রম চলছে। পাইপলাইনে পানি সরবরাহ, লিকেজ বা সমস্যা থাকলে তা সমাধান করা হচ্ছে। চলতি মাসের (নভেম্বর) শেষে উৎপাদন শুরু হবে।"

এই প্রকল্পের অধীনে ৬৬ এমএলডি ধারণক্ষমতার ইনটেক সুবিধা, ৬০ এমএলডি (৬ কোটি লিটার) পানি শোধনাগার, ১৩৩.৩০ কিলোমিটার পাইপলাইন এবং পানি সংরক্ষণের জন্য জলাধার নির্মাণ করা হয়েছে। এর মধ্যে আনোয়ারায় ১০ হাজার ঘনমিটার ধারণক্ষমতার একটি ভূগর্ভস্থ জলাধার এবং পটিয়ায় ৩ হাজার ঘনমিটার ধারণক্ষমতার একটি ওভারহেড জলাধার অন্তর্ভুক্ত।

প্রকল্পের অর্থায়নে দক্ষিণ কোরিয়ার এক্সিম ব্যাংকের ইকোনমিক ডেভেলপমেন্ট কো-অপারেশন ফান্ড থেকে ১ হাজার ২২৪ কোটি টাকা ঋণ, বাংলাদেশের সরকার থেকে ৭৫০.১৪ কোটি টাকা এবং চট্টগ্রাম ওয়াসার নিজস্ব তহবিল থেকে ২০ কোটি টাকা অন্তর্ভুক্ত।

শিল্প এবং আবাসিক এলাকায় পানি সরবরাহ

এই প্রকল্পের লক্ষ্য, কর্ণফুলী নদীর দক্ষিণ তীরে অবস্থিত শিল্পাঞ্চল এবং আবাসিক এলাকার ক্রমবর্ধমান পানির চাহিদা পূরণ করা।

উৎপাদিত ৬০ এমএলডি পানির মধ্যে ৫ কোটি লিটার বরাদ্দ করা হবে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো), চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) এবং ডাই-অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) ফার্টিলাইজার কোম্পানির মতো সার কারখানা, চীনা অর্থনৈতিক অঞ্চল ও কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলসহ শিল্পাঞ্চল এবং পর্যটন কেন্দ্রগুলোর জন্য।

সিইউএফএল-এর দৈনিক ২০ এমএলডি, কাফকোর ১০.৫ এমএলডি, ডিএপি ফার্টিলাইজার কারখানার ১.২ এমএলডি এবং চীনা অর্থনৈতিক অঞ্চল ও কোরিয়ান অর্থনৈতিক অঞ্চলের যথাক্রমে ৩০ এমএলডি এবং ২০ এমএলডি পানির চাহিদা রয়েছে।

শিল্প ও অর্থনৈতিক অঞ্চলগুলোর সঙ্গে আলোচনা চলমান রয়েছে এবং সিইউএফএল ও ডিএপি ফার্টিলাইজার কারখানায় পানি সরবরাহ শীঘ্রই শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

এছাড়াও, প্রায় ১৫ হাজার আবাসিক সংযোগে প্রতিদিন ১ কোটি লিটার  লিটার পানি সরবরাহ করা হবে।

প্রকল্প পরিচালক মাহবুবুল আলম আরও বলেন, "শুরুতে ৬০০ থেকে ৭০০ আবাসিক গ্রাহককে পানি সরবরাহ করা শুরু হবে এবং চাহিদার ওপর ভিত্তি করে উৎপাদন ধীরে ধীরে বাড়ানো হবে," ।

উল্লেখযোগ্য অগ্রগতি সত্ত্বেও, প্রকল্পটি কিছুটা বিলম্বের সম্মুখীন হয়েছে।

প্রকল্পটি প্রাথমিকভাবে ২০২৩ সালের জুনে সম্পন্ন হওয়ার কথা ছিল। তবে কর্ণফুলী নদীর নিচে একটি পাইপলাইন নির্মাণে টানেল বোরিং মেশিন (টিবিএম) ব্যবহার করার কারণে জটিলতা দেখা দেয় এবং সময়সীমা ২০২৫ সালের জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।

২০২৩ সালের অক্টোবর মাসে টিবিএম নদীর ২০২ মিটার পার করার সময় ৭৮ ফুট গভীরে আটকে যায়। মেশিনটি উদ্ধার করার প্রচেষ্টা বন্ধ হয়ে যায়, কারণ কাছাকাছি একটি পুকুরের জমির মালিকানা নিয়ে বিরোধের কারণে উদ্ধার কাজ থেমে যায়।

ভবিষ্যতের চাহিদা পূরণ

বর্তমানে চট্টগ্রাম ওয়াসা ৯১ হাজারের বেশি সংযোগের মাধ্যমে ৩২ লাখ মানুষকে সেবা দিচ্ছে, যার ৯৩ শতাংশ আবাসিক সংযোগ।

সংস্থাটির দৈনিক পানি উৎপাদন ক্ষমতা ৫০ কোটি লিটার। এরমধ্যে শেখ রাসেল পানি সরবরাহ প্রকল্প থেকে দৈনিক ৯ কোটি লিটার, শেখ হাসিনা পানি শোধনাগার প্রকল্প ০১ ও ০২ থেকে ১৪.৩ কোটি লিটার করে মোট ২৮.৩ কোটি লিটার এবং মোহরা পানি সরবরাহ প্রকল্প থেকে ৯ কোটি লিটার পানি উৎপাদন করা হয়। এছাড়া গভীর নলকূপ থেকে আসে ৪ কোটি লিটার পানি। 

ভাণ্ডালঝুড়ি প্ল্যান্ট চালু হলে এর উৎপাদন ক্ষমতা ৬ কোটি লিটার বৃদ্ধি পাবে। তবে, ২০৩২ সালের মধ্যে চাহিদা ৭০ কোটি লিটার এবং ২০৪০ সালের মধ্যে ১২২ কোটি লিটার হতে পারে।

ওয়াসার প্রধান প্রকৌশলী মাকসুদ আলম ব্যাখ্যা করেন, "জলবায়ু পরিবর্তনের ফলে শুষ্ক মৌসুমের লবণাক্তার পরিমাণ বৃদ্ধি পেলে শিল্প কারখানার উৎপাদন ব্যাহত হয়। এই প্রকল্পটির লক্ষ্য এই সমস্যাটি সমাধান করা এবং ভবিষ্যতের পানি শোধনাগারের জন্য জমি সংরক্ষণ করা। ভাণ্ডালঝুড়ি থেকে পানি শুধু কর্ণফুলী নদীর দক্ষিণ তীরের এলাকায় সরবরাহ করা হবে, শহরের জলাধারের সাথে কোনো সংযোগ থাকবে না।"

এই সম্প্রসারণের মাধ্যমে চট্টগ্রাম ওয়াসা শিল্পের অগ্রগতি এবং আবাসিক চাহিদার মধ্যে ভারসাম্য রাখতে চায়। পাশাপাশি পানি ব্যবস্থাপনাযর সাথে সম্পর্কিত জলবায়ু চ্যালেঞ্জগুলোর সাথে খাপ খাওয়াতে চায়।

Related Topics

টপ নিউজ

চট্টগ্রাম / চট্টগ্রাম ওয়াসা / পানি সরবরাহ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক:টিবিএস
    জ্বালানি আমদানির চাপ কমাতে বৈদ্যুতিক যানে শুল্ক কমানোর চিন্তা সরকারের
  • ছবি: টিবিএস
    ব্যবসায়ী মানেই চোর, এনবিআরকে এ মনোভাব থেকে বেরিয়ে আসার আহ্বান ফিকি’র
  • ফাইল ছবি: এএফপি
    ‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
    সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
  • সরকারের প্রথম একনেক সভা মাঝপথে মুলতবি, ৫ অনুমোদিত প্রকল্পে ব্যয় বেড়েছে ৪৮৩ কোটি টাকা
    সরকারের প্রথম একনেক সভা মাঝপথে মুলতবি, ৫ অনুমোদিত প্রকল্পে ব্যয় বেড়েছে ৪৮৩ কোটি টাকা
  • ট্রাম্পের করা পোস্ট।
    দ্য টেরোরিস্ট ইন চিফ: আমাদের এই কুৎসিত বাস্তবতার মুখোমুখি হওয়ার সময় এসেছে

Related News

  • চট্টগ্রামে নালায় বিস্ফোরণ, আহত ১
  • বুধবার চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে অকটেন ও ফার্নেস তেলবাহী ২ জাহাজ
  • শিডিউল অনুযায়ী জ্বালানি তেল এলেও চট্টগ্রামে অধিকাংশ পাম্প বন্ধ, কোথাও রেশনিংয়ে বিক্রি
  • চট্টগ্রামে আরও ১৭ শিশু হাসপাতালে ভর্তি, ২ জনের হাম শনাক্ত
  • স্বরাষ্ট্রমন্ত্রীর ছবি ব্যবহার করে প্রতারণা, চট্টগ্রামে গ্রেপ্তার ১

Most Read

1
ইনফোগ্রাফিক:টিবিএস
অর্থনীতি

জ্বালানি আমদানির চাপ কমাতে বৈদ্যুতিক যানে শুল্ক কমানোর চিন্তা সরকারের

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্যবসায়ী মানেই চোর, এনবিআরকে এ মনোভাব থেকে বেরিয়ে আসার আহ্বান ফিকি’র

3
ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট

4
সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক

5
সরকারের প্রথম একনেক সভা মাঝপথে মুলতবি, ৫ অনুমোদিত প্রকল্পে ব্যয় বেড়েছে ৪৮৩ কোটি টাকা
বাংলাদেশ

সরকারের প্রথম একনেক সভা মাঝপথে মুলতবি, ৫ অনুমোদিত প্রকল্পে ব্যয় বেড়েছে ৪৮৩ কোটি টাকা

6
ট্রাম্পের করা পোস্ট।
আন্তর্জাতিক

দ্য টেরোরিস্ট ইন চিফ: আমাদের এই কুৎসিত বাস্তবতার মুখোমুখি হওয়ার সময় এসেছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net