Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
October 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, OCTOBER 13, 2026
বিএনপিতে নেতৃত্বের সংকটের কারণেই ছাত্রদলের সম্মেলন স্থগিত: কাদের

বাংলাদেশ

ইউএনবি
14 September, 2019, 06:25 pm
Last modified: 14 September, 2019, 06:33 pm

Related News

  • পরাজিত শক্তির কালো টাকায় অরাজকতা সৃষ্টির চক্রান্ত চলছে: রিজভী
  • নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপন নিশ্চিতে মণ্ডপে মণ্ডপে পাহারার ব্যবস্থা করবে বিএনপি: যুগ্ম মহাসচিব খোকন
  • মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া নারী আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা
  • ২০২৭ সালের শেষ নাগাদ স্থানীয় সরকার নির্বাচন চায় বিএনপি
  • ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটনের জানাজায় অংশ নিতে গিয়ে আটক ৪

বিএনপিতে নেতৃত্বের সংকটের কারণেই ছাত্রদলের সম্মেলন স্থগিত: কাদের

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা দক্ষিণ যুবলীগ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে এ মন্তব্য করেন তিনি
ইউএনবি
14 September, 2019, 06:25 pm
Last modified: 14 September, 2019, 06:33 pm
ছবি: ইউএনবি

বিএনপিতে নেতৃত্বের সংকটের কারণেই ছাত্রদলের সম্মেলন স্থগিত হয়ে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা দক্ষিণ যুবলীগ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে এ মন্তব্য করেন তিনি।

সরকারের হস্তক্ষেপে ছাত্রদলের কাউন্সিলে স্থগিত হয়ে গেছে বলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে অভিযোগ তুলেছেন সে বিষয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের বলেন, “ছাত্রদলের কয়েকজন নেতার মামলার কারণে তাদের কাউন্সিল বন্ধ হয়েছে। এখানে আওয়ামী লীগ বা সরকারে কী দোষ?”

ছাত্রদলের সম্মেলন আয়োজনের ওপর আদালতের স্থগিতাদেশ দেয়াকে শুক্রবার ‘নজিরবিহীন’ বলে আখ্যা দিয়েছিলেন মির্জা ফখরুল। 

তিনি বলেছিলেন, “বর্তমান সরকার আদালতকে দিয়ে রাজনীতিকে নিয়ন্ত্রণ করার নতুন রাজনৈতিক সংস্কৃতি চালু করেছে। এটা অত্যন্ত ভয়াবহ সংস্কৃতি বলে আমি মনে করি।

“এটা দুঃখজনক যে সরকার রাজনৈতিক উদ্দেশ্যে গত ১০ বছর ধরে আদালতকে ব্যবহার করছে। তারা আদালতকে ব্যবহার করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিয়ে দেশ ও জাতিকে অনিশ্চয়তায় ঠেলে দিয়েছে।”

কাদের জানান, সরকার তাদের দলের দুর্নীতির বিরোদ্ধে কঠোর অবস্থান নিয়েছে।

“আওয়ামী লীগ সরকারের আমলে অনেক মন্ত্রী দুর্নীতি দমন কমিশনে হাজিরা দিচ্ছেন। আওয়ামী লীগের অনেক নেতা-কর্মী জেলে আছেন। দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর অবস্থানের কারণেই এসব সম্ভব হয়েছে।”

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেন যুবলীগ চেয়ারম্যান ওমর ফরুক চৌধুরী।

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ ৯ সেপ্টেম্বর ও উত্তর যুবলীগ ১১ সেপ্টেম্বর শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ‘জনগণের ক্ষমতায়ন দিবস’ কর্মসূচি পালন করে।

ঢাকা জেলায় ১৬টি, গাজীপুর জেলায় ১৭টি সহ দেশের সকল জেলা ও উপজেলায় ২৮ সেপ্টেম্বর জনগণের ক্ষমতায়ন দিবস পালন করা হবে। 

ঢাকা দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, অর্থনীতি সমিতির সভাপতি অধ্যাপক আবুল বারকাত, পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন, যুবলীগ চেয়ারম্যান ওমর ফরুক চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মির্জা আজম, বর্তমান সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইকবাল মাহমুদ বাবলু প্রমুখ। 

Related Topics

টপ নিউজ

ছাত্রদল / ছাত্রদলের সম্মেলন / বিএনপি / ওবায়দুল কাদের / বাংলাদেশের রাজনীতি / ছাত্র রাজনীতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • এক প্রতিষ্ঠান থেকে তিন পরিচালক নিয়োগের সুযোগ পেল ব্র্যাক ব্যাংক
    এক প্রতিষ্ঠান থেকে তিন পরিচালক নিয়োগের সুযোগ পেল ব্র্যাক ব্যাংক
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে কড়া ভিসা নীতি: বাংলাদেশসহ একাধিক দেশের শিক্ষার্থীদের ভর্তির অফার বাতিল করছে বিশ্ববিদ্যালয়গুলো
  • মোংলা সমুদ্রবন্দর। ছবি: বাসস
    মোংলা বন্দরের আধুনিকায়নে চীনের সঙ্গে ৩৩৫.৭৮ মিলিয়ন ডলারের ঋণচুক্তি
  • ছবি: সংগৃহীত
    নারায়ণগঞ্জে গুলিতে নিহত শীর্ষ সন্ত্রাসী ‘ডাকাত সাহেব’
  • প্রতীকী ছবি: টিবিএস
    কলেজে ছেলেদের থেকে এগিয়ে মেয়েরা, কিন্তু পিছিয়ে পড়ছে বিশ্ববিদ্যালয়ে গিয়ে
  • হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি। ছবি: সংগৃহীত
    বাব আল-মান্দেব প্রণালির লড়াইয়ে ৪৭ পাকিস্তানি সেনাসহ সৌদি জোটের ৮৫ জনকে আটকের দাবি হুথিদের

Related News

  • পরাজিত শক্তির কালো টাকায় অরাজকতা সৃষ্টির চক্রান্ত চলছে: রিজভী
  • নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপন নিশ্চিতে মণ্ডপে মণ্ডপে পাহারার ব্যবস্থা করবে বিএনপি: যুগ্ম মহাসচিব খোকন
  • মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া নারী আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা
  • ২০২৭ সালের শেষ নাগাদ স্থানীয় সরকার নির্বাচন চায় বিএনপি
  • ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটনের জানাজায় অংশ নিতে গিয়ে আটক ৪

Most Read

1
এক প্রতিষ্ঠান থেকে তিন পরিচালক নিয়োগের সুযোগ পেল ব্র্যাক ব্যাংক
অর্থনীতি

এক প্রতিষ্ঠান থেকে তিন পরিচালক নিয়োগের সুযোগ পেল ব্র্যাক ব্যাংক

2
প্রতীকী ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাজ্যে কড়া ভিসা নীতি: বাংলাদেশসহ একাধিক দেশের শিক্ষার্থীদের ভর্তির অফার বাতিল করছে বিশ্ববিদ্যালয়গুলো

3
মোংলা সমুদ্রবন্দর। ছবি: বাসস
অর্থনীতি

মোংলা বন্দরের আধুনিকায়নে চীনের সঙ্গে ৩৩৫.৭৮ মিলিয়ন ডলারের ঋণচুক্তি

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারায়ণগঞ্জে গুলিতে নিহত শীর্ষ সন্ত্রাসী ‘ডাকাত সাহেব’

5
প্রতীকী ছবি: টিবিএস
বাংলাদেশ

কলেজে ছেলেদের থেকে এগিয়ে মেয়েরা, কিন্তু পিছিয়ে পড়ছে বিশ্ববিদ্যালয়ে গিয়ে

6
হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাব আল-মান্দেব প্রণালির লড়াইয়ে ৪৭ পাকিস্তানি সেনাসহ সৌদি জোটের ৮৫ জনকে আটকের দাবি হুথিদের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net