Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 23, 2026
করোনা আক্রান্তদের ধমনীতে রক্ত জমাট বাঁধছে, দেখা দিচ্ছে 'ডিপ ভেইন থ্রম্বোসিস'

অফবিট

টিবিএস ডেস্ক
06 October, 2020, 01:00 pm
Last modified: 06 October, 2020, 03:36 pm

Related News

  • করোনায় ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু
  • সংক্রমণ বাড়লেও সব রোগীর করোনা পরীক্ষার প্রয়োজন নেই: স্বাস্থ্যের ডিজি
  • দেশে আরও ১৩ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে
  • দেশে আরও ৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত
  • এ বছর ১ কোটি ২৫ লাখ মানুষকে করোনা টিকার চতুর্থ ডোজ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

করোনা আক্রান্তদের ধমনীতে রক্ত জমাট বাঁধছে, দেখা দিচ্ছে 'ডিপ ভেইন থ্রম্বোসিস'

মোট ৫ হাজার ৯৫১ জন কোভিড রোগীকে পরীক্ষা করে গবেষণা চালানো হয়েছে। গবেষণায় দেখা গিয়েছে হাসপাতালে ভর্তি হওয়া করোনা রোগীদের ক্ষেত্রে ভিটিই-তে আক্রান্ত হওয়ার সম্ভাবনা ১৪ শতাংশ। ইনটেনসিভ কেয়ার ইউনিটে থাকা রোগীদের এই রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা ২৩ শতাংশ।
টিবিএস ডেস্ক
06 October, 2020, 01:00 pm
Last modified: 06 October, 2020, 03:36 pm

বিশ্বজুড়েই করোনা সংক্রমণ বাড়ছে। এগিয়ে আসছে শীতকাল। এতে করোনার দ্বিতীয় প্রবাহ নিয়ে আতঙ্কে আছে পশ্চিমের শীতপ্রধান দেশগুলো। আর মাঝেই গবেষণায় ধরা পড়েছে, হাসপাতালে ভর্তি হওয়া কোভিড রোগীদের ক্ষেত্রে বাড়ছে ডিপ ভেইন থ্রম্বোসিস অথবা ভেনাস থ্রম্বো এম্বলিজম (ভিটিই)-এর সম্ভাবনা।  

দেহের ভেতরের ধমনীতে রক্ত জমাট বেঁধে গেলে সেই গুরুত্বর অবস্থাকে বলে ডিপ ভেইন থ্রম্বোসিস। এই জমাট বাঁধা রক্ত ঢুকে পড়ে ফুসফুসে। 

রিসার্চ অ্যান্ড প্র্যাক্টিসেস ইন থ্রম্বোসিস অ্যান্ড হিমোস্ট্যাসিস জার্নালে প্রকাশিত সাম্প্রতিক এই গবেষণা বলছে, হাসপাতালের জেনারেল ওয়ার্ডে থাকা রোগীদের ভিটিই-র ঝুঁকি ৫ থেকে ১১ শতাংশ। অথচ গুরুতর অসুস্থ থাকা হাসপাতালের বাকি কোভিড রোগীদের ক্ষেত্রে সেই ঝুঁকি ১৮ থেকে ২৮ শতাংশ।

মোট ৫ হাজার ৯৫১ জন কোভিড রোগীকে পরীক্ষা করে গবেষণা চালানো হয়েছে। গবেষণায় দেখা গিয়েছে হাসপাতালে ভর্তি হওয়া করোনা রোগীদের ক্ষেত্রে ভিটিই-তে আক্রান্ত হওয়ার সম্ভাবনা ১৪ শতাংশ। ইনটেনসিভ কেয়ার ইউনিটে থাকা রোগীদের এই রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা ২৩ শতাংশ।

এই গবেষণার ফলে করোনা রোগীদের চিকিৎসা সম্পর্কে আরও সুস্পষ্ট ধারণা পাওয়া যাবে, কোন ধরনের কোভিড রোগীকে কোথায় রাখা হবে, সেই সিদ্ধান্ত নেওয়া সহজ হবে বলে জানান ভিয়েনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সিহান আই। 

তবে শুধু ডিপ ভেইন থ্রম্বোসিসই নয়, করোনা ভাইরাসের আক্রমণে নানা আনুষঙ্গিক সমস্যা দেখা দিচ্ছে মানুষের শরীরে। এই নিয়ে বিগত কয়েক মাস ধরেই গবেষণা চলছে। সাম্প্রতিক পর্যবেক্ষণ বলছে, কোভিড ১৯-এর সংক্রমণ হৃদপিণ্ডের অপূরণীয় ক্ষতি করে দিচ্ছে। এমনকি যাদের ক্ষেত্রে মৃদু সংক্রমণ হচ্ছে, তাদের হার্টেও স্থায়ী ক্ষতি হচ্ছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের গবেষণা বলছে রোগী করোনা আক্রমণ কাটিয়ে সুস্থ হয়ে যাওয়ার মাসখানেক পরেও হৃদযন্ত্রে প্রদাহ এবং ক্ষত থেকে যাচ্ছে। দ্য ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, কোভিডজয়ী রোগীদের রোগমুক্ত হওয়ার পরেও শ্বাসকষ্ট, বুকে ব্যথা, বুক ধড়ফড় হওয়া- এই সব লক্ষণ দেখা যাচ্ছে।

কারণ বিশ্লেষণে ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর কার্ডিওভাস্কুলার বায়োলজির গবেষক চার্লস মুরি বলছেন, হার্টের পেশি-কোষ নতুন করে তৈরি হয় না, জন্মের সময় থেকে একই থাকে। তাই কোনও ভাবে এই কোষের ক্ষয়ক্ষতি হলে তা সারার সম্ভাবনা প্রায় থাকে না বললেই চলে, হার্টের যান্ত্রিক ক্ষমতা কমে যায়।

Related Topics

টপ নিউজ

করোনাভাইরাস / 'ডিপ ভেইন থ্রম্বোসিস / ভেনাস থ্রম্বো এম্বলিজম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
    ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা
  • ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
    ১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার
  • ফ্রাঞ্জ রেইশেল্ট।
    নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের
  • ছবি: সংগৃহীত
    জড়িয়ে না পড়েই যুদ্ধ চালাতে চান ট্রাম্প, যুক্তরাষ্ট্র কি তা সম্ভব করতে পারবে?

Related News

  • করোনায় ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু
  • সংক্রমণ বাড়লেও সব রোগীর করোনা পরীক্ষার প্রয়োজন নেই: স্বাস্থ্যের ডিজি
  • দেশে আরও ১৩ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে
  • দেশে আরও ৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত
  • এ বছর ১ কোটি ২৫ লাখ মানুষকে করোনা টিকার চতুর্থ ডোজ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

Most Read

1
একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা

2
ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার

5
ফ্রাঞ্জ রেইশেল্ট।
আন্তর্জাতিক

নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

জড়িয়ে না পড়েই যুদ্ধ চালাতে চান ট্রাম্প, যুক্তরাষ্ট্র কি তা সম্ভব করতে পারবে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net