Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 18, 2026
আগামী ২-৩ বছরের মধ্যে ব্যাংকিং খাত স্থিতিশীল হবে: বাংলাদেশ ব্যাংক গভর্নর

অর্থনীতি

ইউএনবি
11 November, 2024, 10:00 pm
Last modified: 16 November, 2024, 04:23 pm

Related News

  • সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
  • হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর
  • ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 
  • আর্থিক খাতের প্রবৃদ্ধিতে বিশ্বব্যাংককে পাশে চায় বাংলাদেশ ব্যাংক
  • ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ

আগামী ২-৩ বছরের মধ্যে ব্যাংকিং খাত স্থিতিশীল হবে: বাংলাদেশ ব্যাংক গভর্নর

সোমবার (১১ নভেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে জাতীয় দৈনিক বণিক বার্তা আয়োজিত 'তৃতীয় বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন ২০২৪'- শীর্ষক অনুষ্ঠানে তিনি এ পূর্বাভাস দেন।
ইউএনবি
11 November, 2024, 10:00 pm
Last modified: 16 November, 2024, 04:23 pm
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। স্কেচ: টিবিএস

আগামী ২-৩ বছরের মধ্যে ব্যাংকিং খাত স্থিতিশীল হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংক গভর্নর ড. আহসান এইচ মনসুর।

তিনি বলেছেন, 'প্রয়োজনীয় সব ধরনের প্রচেষ্টা চালানো হচ্ছে। আমরা আশা করছি আগামী দুই থেকে তিন বছরের মধ্যে ব্যাংকিং খাত স্থিতিশীল হবে।'

সোমবার (১১ নভেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে জাতীয় দৈনিক বণিক বার্তা আয়োজিত 'তৃতীয় বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন ২০২৪'- শীর্ষক অনুষ্ঠানে তিনি এ পূর্বাভাস দেন।

এসময় গভর্নর আশ্বস্ত করে বলেন, 'মূল্যস্ফীতির চাপ এড়াতে কেন্দ্রীয় ব্যাংক গত তিন মাস ধরে টাকা ছাপানো থেকে বিরত রয়েছে। বর্তমানে গৃহীত অর্থনৈতিক পদক্ষেপের আওতায় মূল্যস্ফীতিকে লক্ষ্যমাত্রায় আনতে আরও আট মাস সময় লাগবে।'

এটিকে অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ হিসেবেও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, 'আমরা নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর কৌশল সক্রিয়ভাবে বাস্তবায়ন করছি এবং মূল্যস্ফীতি ৫ থেকে ৬ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছি। '

ড. মনসুর স্বীকার করেন, 'কিছু ব্যাংক এখনও গ্রাহকের নগদ চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে। তবে কেন্দ্রীয় ব্যাংক এসব ব্যাংকের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে এবং এ খাতের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী।'

তিনি বলেন, বাকি ব্যাংকগুলোর সম্পদ হিসাব পর্যায়ক্রমে নিরীক্ষা করার পরিকল্পনা নিয়ে, বাংলাদেশ ব্যাংক ১০টি ব্যাংকের সম্পদ হিসাবের নিরীক্ষা শুরু করেছে।

বাংলাদেশের ব্যাংকিং ল্যান্ডস্কেপের একটি অনন্য দিক তুলে ধরে ড. মনসুর বলেন, 'শাখা নৈকট্যের ভিত্তিতে বাংলাদেশে বিশ্বের সর্বোচ্চ ব্যাংকিং ঘনত্ব রয়েছে।'

গভর্নর ব্যাংকিং খাতের মধ্যে লিঙ্গ বৈষম্যের বিষয়গুলো তুলে ধরে বলেন, 'বৈষম্য হ্রাসে ব্যাংকিংসহ বিভিন্ন খাতে নারীদের প্রতিনিধিত্ব বাড়ানোর পদক্ষেপ গ্রহণ অব্যাহত রয়েছে।'

ড. মনসুর আরও বলেন, 'সম্প্রতি বেক্সিমকো গ্রুপের জন্য রিসিভার নিয়োগ দেওয়া হয়েছে এটিকে বন্ধ করার জন্য নয়, বরং এর কার্যক্রম অব্যাহত রাখার জন্য। দ্বিপক্ষীয় চুক্তির মাধ্যমে পাচার হওয়া অর্থ ফেরত পাঠানোর চেষ্টা চলছে, যার উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।'

প্রকল্পের প্রয়োজনীয়তা অনুযায়ী বিস্তারিত প্রকল্প পরিকল্পনা (ডিপিপি) এবং কারিগরি সহায়তা প্রকল্প প্রোফর্মা (টিএপিপি) এ উল্লিখিত হিসাবে প্রকল্প ব্যয়কে রাজস্ব ও মূলধন বিভাগে বিভক্ত করার কথা উল্লেখ করেন গভর্নর।

এর মধ্যে রয়েছে প্রকল্প সহায়তার অংশ হিসেবে ডিরেক্ট প্রজেক্ট এইড (ডিপিএ) ও রিইমবার্সেবল প্রজেক্ট এইড (আরপিএ) এর আওতায় বরাদ্দ।

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ ব্যাংক / গভর্নর / মূল্যস্ফীতি / ড. আহসান এইচ মনসুর / ব্যাংকিং খাত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প
  • ফাইল ছবি: ইউএস নেভি
    মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক
  • ছবি: সংগৃহীত
    কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি
  • ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
    কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
    সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
  • ছবি: ইপিএ
    হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

Related News

  • সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
  • হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর
  • ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 
  • আর্থিক খাতের প্রবৃদ্ধিতে বিশ্বব্যাংককে পাশে চায় বাংলাদেশ ব্যাংক
  • ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ

Most Read

1
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প

2
ফাইল ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি

4
ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়

5
সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর

6
ছবি: ইপিএ
আন্তর্জাতিক

হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net