Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 23, 2026
যুদ্ধের সময় প্রেমে পড়েছিলেন দুজনে, একসঙ্গে যুদ্ধক্ষেত্রেই মারা গেলেন তারা

আন্তর্জাতিক

এপি
09 November, 2024, 03:20 pm
Last modified: 09 November, 2024, 03:22 pm

Related News

  • ইরান যুদ্ধের তিন মাস: ট্রাম্প কি পরাজয়ের পথে?
  • যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বন্ধে চূড়ান্ত প্রচেষ্টা হিসেবে তেহরানে পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনির
  • শান্তি প্রস্তাবে যুদ্ধের ক্ষতিপূরণ ও মার্কিন সেনা প্রত্যাহার চায় ইরান
  • ইরানের নতুন প্রস্তাব ‘যথেষ্ট নয়’, আবার যুদ্ধ শুরু হতে পারে: মার্কিন কর্মকর্তা
  • যুক্তরাষ্ট্রের কাছে ইরানের নতুন শান্তি প্রস্তাব পৌঁছে দিল পাকিস্তান

যুদ্ধের সময় প্রেমে পড়েছিলেন দুজনে, একসঙ্গে যুদ্ধক্ষেত্রেই মারা গেলেন তারা

যুদ্ধের কঠিন মুহূর্তগুলোতে তাদের সম্পর্কই তাদের মানসিক শক্তি হয়ে ওঠে। তারা দুজনই গত ৪ নভেম্বর রুশ-ইউক্রেন যুদ্ধে ফ্রন্টলাইনে একসঙ্গে প্রাণ হারান।
এপি
09 November, 2024, 03:20 pm
Last modified: 09 November, 2024, 03:22 pm
ভ্যালেনতিনা নাহোর্না, যার যুদ্ধের ময়দানে ডাকনাম ‘ভ্যালকাইরি,’ তার প্রেমিকের সাথে যুদ্ধক্ষেত্রে নিহত হয়েছেন। ছবি: এপি

যুদ্ধের সময় প্রেমে পড়েছিলেন একজন ইউক্রেনীয় স্বাস্থ্যকর্মী এবং একজন সৈনিক। একসঙ্গে যুদ্ধ করতে গিয়ে একটি রুশ শেল হামলায় তারা দুজনে একসাথে প্রাণ হারান। তাদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করেছেন তাদের পরিচিতরা।

ভ্যালেনতিনা নাহোর্না, যার যুদ্ধের ময়দানে ডাকনাম 'ভ্যালকাইরি,' রুশ-ইউক্রেন যুদ্ধ শুরুর পর একজন স্বেচ্ছাসেবী স্বাস্থ্যকর্মী হিসেবে ফ্রন্টলাইনে যোগ দেন।

কয়েক মাস আগে তিনি দানিয়িল লিয়াশকেভিচ নামে একজন ইউক্রেনীয় সৈনিকের প্রেমে পড়েন। লিয়াশকেভিচ 'বারসার্ক' নামে পরিচিত ছিলেন।

যুদ্ধের কঠিন মুহূর্তগুলোতে তাদের সম্পর্কই তাদের মানসিক শক্তি হয়ে ওঠে। তারা দুজনই ৩য় অ্যাসল্ট ব্রিগেডে [৩য় আক্রমণ ব্রিগেড] দায়িত্ব পালন করছিলেন এবং গত ৪ নভেম্বর ফ্রন্টলাইনে একসঙ্গে প্রাণ হারান।

শুক্রবার (৮ নভেম্বর) কিয়েভের একটি শ্মশানে তাদের শেষকৃত্য অনুষ্ঠিত হয়। এটি একটি গুহাসদৃশ ও অন্ধকারাচ্ছন্ন আধুনিক ভবন এবং সাধারণত যুদ্ধে নিহতদের অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য ব্যবহৃত হয়।

সেখানে উপস্থিত সবাই সেই মন্ত্র উচ্চারণ করেন, যা ইউক্রেনীয় সৈনিকরা প্রশিক্ষণের শুরুতেই মুখস্থ করেন: "জীবনদায়ী আগুনে পোড়াও আমার হৃদয়ের দুর্বলতা। ভয়হীন, দ্বিধাহীন হও।"

তাদের মৃত্যুতে শোক করছেন পরিচিতরা। ছবি: এপি

অনেক ইউক্রেনীয় সৈন্যের মতো নিজের ডাকনামেই পরিচিত হতে পছন্দ করা কস্টিল জানান, ভ্যালকাইরির সঙ্গে পরিচয়ের পর বারসার্ক জীবনের অন্ধকার মুহূর্ত থেকে মুক্তি পেয়েছিলেন।

তিনি বলেন, "অবশেষে সে এমন একজনকে খুঁজে পায়, যে তার সঙ্গেই যুদ্ধ করতে চেয়েছিল, যুদ্ধে তার নিকটে থাকতে চেয়েছিল। তবে এটাই তাদের শেষ সময় ছিল এবং এ যুদ্ধ থেকে কেউই নিরাপদ নয়।"

তৃতীয় ব্রিগেডের সৈনিক দ্বিয়েতশনিক ভ্যালকাইরিকে তার সহযোদ্ধা সৈন্যদের তুলনায় আরও ভালোভাবে চিনতেন। তিনি নিহত স্বাস্থ্যকর্মীকে নির্ভীক হিসেবে বর্ণনা করেন।

তিনি বলেন, "ভ্যালকাইরি তার আবেগের প্রতি অত্যন্ত নিষ্ঠাবান থাকায় যেমন এক ধরনের সুন্দর বিশৃঙ্খলা সৃষ্টি করতেন, তেমনি বারসার্ক ছিলেন একজন প্রকৃত যোদ্ধা।"

দ্বিয়েতশনিক বলেন, "তারা একে অন্যের চমৎকার পরিপূরক ছিলেন।"

অনুবাদ: তাসবিবুল গনি নিলয়

Related Topics

টপ নিউজ

যুদ্ধ / রাশিয়া ইউক্রেন যুদ্ধ / প্রেম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প, উৎপত্তিস্থল নারায়ণগঞ্জ
  • ৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
    ৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
  • ছবি: টিবিএস
    খুলনার পুনর্বাসন কেন্দ্রে ১৯ দিন, খাবার মুখে তোলেনি খান জাহান আলীর দিঘির বিরল কুমির
  • সদ্য পদত্যাগ করা ব্রিটিশ প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। ছবি: লিওন নিল
    ১০ বছরে ৭ প্রধানমন্ত্রী: ব্রিটেনে কেন এই অস্থিতিশীলতা?
  • ছবি: রয়টার্স
    পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ছাড়লেন দলীয় প্রধানের পদও 
  • সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে একই আদালতে হাজির করা হয়। ছবি: টিবিএস
    'লাল-সবুজ' খাতায় আদালতের মামলার হিসাব রাখছেন; ইনুর বক্তব্য ‘হুমকি’র শামিল: আইনজীবী

Related News

  • ইরান যুদ্ধের তিন মাস: ট্রাম্প কি পরাজয়ের পথে?
  • যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বন্ধে চূড়ান্ত প্রচেষ্টা হিসেবে তেহরানে পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনির
  • শান্তি প্রস্তাবে যুদ্ধের ক্ষতিপূরণ ও মার্কিন সেনা প্রত্যাহার চায় ইরান
  • ইরানের নতুন প্রস্তাব ‘যথেষ্ট নয়’, আবার যুদ্ধ শুরু হতে পারে: মার্কিন কর্মকর্তা
  • যুক্তরাষ্ট্রের কাছে ইরানের নতুন শান্তি প্রস্তাব পৌঁছে দিল পাকিস্তান

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প, উৎপত্তিস্থল নারায়ণগঞ্জ

2
৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
বাংলাদেশ

৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুলনার পুনর্বাসন কেন্দ্রে ১৯ দিন, খাবার মুখে তোলেনি খান জাহান আলীর দিঘির বিরল কুমির

4
সদ্য পদত্যাগ করা ব্রিটিশ প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। ছবি: লিওন নিল
আন্তর্জাতিক

১০ বছরে ৭ প্রধানমন্ত্রী: ব্রিটেনে কেন এই অস্থিতিশীলতা?

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ছাড়লেন দলীয় প্রধানের পদও 

6
সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে একই আদালতে হাজির করা হয়। ছবি: টিবিএস
বাংলাদেশ

'লাল-সবুজ' খাতায় আদালতের মামলার হিসাব রাখছেন; ইনুর বক্তব্য ‘হুমকি’র শামিল: আইনজীবী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net