Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 19, 2026
প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন সংস্কার কমিশন প্রধানরা

বাংলাদেশ

ইউএনবি
04 November, 2024, 05:45 pm
Last modified: 05 November, 2024, 02:22 pm

Related News

  • ট্রাম্প ও শি জিনপিংয়ের সঙ্গে আগামী মাসে বৈঠকের প্রস্তাব পুতিনের
  • গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকার কর দাবির রায় স্থগিত
  • ৬৬৬ কোটি টাকা কর দাবির বৈধতা নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল গ্রামীণ কল্যাণের
  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে ভুটানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সাক্ষাৎ
  • বিচার বিভাগের এখতিয়ার, তত্ত্বাবধায়ক সরকার ও উচ্চকক্ষ নিয়ে সংবিধান সংশোধনের প্রস্তাব

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন সংস্কার কমিশন প্রধানরা

সোমবার (৪ নভেম্বর) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
ইউএনবি
04 November, 2024, 05:45 pm
Last modified: 05 November, 2024, 02:22 pm
তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংস্কার কমিশন প্রধানদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ছবি: ইউএনবি।

রাষ্ট্র সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে গঠিত সংস্কার কমিশনের কার্যক্রম নিয়ে সংস্কার কমিশন প্রধানদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

সোমবার (৪ নভেম্বর) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

পুলিশ সংস্কার কমিশনের কাজের অগ্রগতি সম্পর্কেও প্রধান উপদেষ্টাকে অবহিত করেন কমিশনের প্রধান সফর রাজ হোসেন। কমিশন জানিয়েছে, জনতার ভিড় নিয়ন্ত্রণে বল প্রয়োগের পদ্ধতি পরিবর্তনের প্রস্তাব নিয়ে কাজ চলছে।

কমিশন বলেছে, ১৮৯৮ সালের ফৌজদারি কার্যবিধির কয়েকটি ধারা পরিবর্তন করা যায় কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ সংস্কার কমিশন ইতোমধ্যে অংশীজনদের সঙ্গে ১০টি সভা এবং অন্যান্যদের সঙ্গে আরও ৪টি বৈঠক করেছে।

জনগণের মতামত নেওয়ার জন্য একটি প্রশ্নমালা তৈরি করা হয়েছে। ইতোমধ্যেই ওয়েবসাইটে তা প্রকাশ করা হয়েছে।

কিছু আইন ও বিধি সংশোধনের প্রস্তাব পাওয়া গেছে, যা যাচাই-বাছাই করা হচ্ছে। এ ছাড়া কিছু প্রক্রিয়া সহজ করার জন্য যথাযথ প্রস্তাব দেওয়া হচ্ছে।

জনপ্রশাসন সংস্কার কমিশন

রাষ্ট্র সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে জনপ্রশাসন সংস্কার কমিশনের কাজের অগ্রগতির বিষয়টিও তুলে ধরেন কমিশনের প্রধান।
জনপ্রশাসন সংস্কার কমিশনের কাজ পুরোদমে শুরু হয়েছে এবং ওয়েবসাইটের মাধ্যমে ইতোমধ্যে সবার মতামত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

কমিশনের সদস্যরা জেলা ও উপজেলা পর্যায় পরিদর্শন করেছেন এবং জনসাধারণের সঙ্গে মতবিনিময় করেছেন।

কমিশনের সদস্যরা প্রধান উপদেষ্টাকে অবহিত করেন যে, জনপ্রশাসনের বিভিন্ন বিভাগের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় শুরু হয়েছে এবং এ প্রক্রিয়া চলছে।

তারা আশা প্রকাশ করেন, জনপ্রশাসন সংস্কার কমিশন নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন দাখিল করবে।

Related Topics

টপ নিউজ

ড. মুহাম্মদ ইউনূস / প্রধান উপদেষ্টা / সংস্কার কমিশন / প্রধান / বৈঠক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাঞ্জোনের ধান উৎপাদন এলাকায় কৃষকদের সঙ্গে মূল্যায়ন করা নতুন মিউট্যান্ট ধানের একটি জাতের পাশে দাঁড়িয়ে আছেন কৃষি প্রকৌশলী ও পিএইচডি গবেষক গ্লোরিয়া কাব্রে। ওই এলাকায় জাতটির হেক্টরপ্রতি সর্বোচ্চ ফলন হয়েছে ১১.৭৬ টন। ছবি: বি. সানোঁ/জোসেফ কিয়েরি বিশ্ববিদ্যালয়
    পারমাণবিক পদ্ধতি ব্যবহারে বুরকিনা ফাসোতে ৯৫ দিনেই ঘরে উঠছে ধান, ফলন বেড়ে প্রায় দ্বিগুণ: আইএইএ
  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    পূর্বাচল বাস ডিপো চালু হওয়ায় স্বস্তিতে মহাখালী
  • ছবি: সংগৃহীত
    দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মাঝআকাশে খুলে গেল ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্সের দরজা, ঢাকায় জরুরি অবতরণের পর রোগীর মৃত্যু
  • মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর; ইশরাক বললেন, ‘খবরটি ভুয়া’
    মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর; ইশরাক বললেন, ‘খবরটি ভুয়া’
  • জনপ্রশাসন মন্ত্রণালয়। ছবি: সংগৃহীত
    ১০ সচিবের দায়িত্বে রদবদল, কে কোথায়

Related News

  • ট্রাম্প ও শি জিনপিংয়ের সঙ্গে আগামী মাসে বৈঠকের প্রস্তাব পুতিনের
  • গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকার কর দাবির রায় স্থগিত
  • ৬৬৬ কোটি টাকা কর দাবির বৈধতা নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল গ্রামীণ কল্যাণের
  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে ভুটানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সাক্ষাৎ
  • বিচার বিভাগের এখতিয়ার, তত্ত্বাবধায়ক সরকার ও উচ্চকক্ষ নিয়ে সংবিধান সংশোধনের প্রস্তাব

Most Read

1
বাঞ্জোনের ধান উৎপাদন এলাকায় কৃষকদের সঙ্গে মূল্যায়ন করা নতুন মিউট্যান্ট ধানের একটি জাতের পাশে দাঁড়িয়ে আছেন কৃষি প্রকৌশলী ও পিএইচডি গবেষক গ্লোরিয়া কাব্রে। ওই এলাকায় জাতটির হেক্টরপ্রতি সর্বোচ্চ ফলন হয়েছে ১১.৭৬ টন। ছবি: বি. সানোঁ/জোসেফ কিয়েরি বিশ্ববিদ্যালয়
আন্তর্জাতিক

পারমাণবিক পদ্ধতি ব্যবহারে বুরকিনা ফাসোতে ৯৫ দিনেই ঘরে উঠছে ধান, ফলন বেড়ে প্রায় দ্বিগুণ: আইএইএ

2
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
ফিচার

পূর্বাচল বাস ডিপো চালু হওয়ায় স্বস্তিতে মহাখালী

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মাঝআকাশে খুলে গেল ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্সের দরজা, ঢাকায় জরুরি অবতরণের পর রোগীর মৃত্যু

5
মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর; ইশরাক বললেন, ‘খবরটি ভুয়া’
বাংলাদেশ

মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর; ইশরাক বললেন, ‘খবরটি ভুয়া’

6
জনপ্রশাসন মন্ত্রণালয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১০ সচিবের দায়িত্বে রদবদল, কে কোথায়

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net