Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 06, 2026
প্রশ্নবিদ্ধ সাকিবের বোলিং অ্যাকশন!

খেলা

টিবিএস রিপোর্ট
04 November, 2024, 02:35 pm
Last modified: 05 November, 2024, 02:23 pm

Related News

  • শেয়ারবাজার কারসাজির মামলা: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ

প্রশ্নবিদ্ধ সাকিবের বোলিং অ্যাকশন!

ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপ খেলতে গিয়ে প্রশ্নবিদ্ধ হয়েছে ক্যারিয়ারের সায়াহ্নে পৌঁছে যাওয়া সাকিবের বোলিং অ্যাকশন। দীর্ঘ ক্যারিয়ারের প্রথমবারের মতো তার বোলিং অ্যাকশন নিয়ে আপত্তি তোলা হলো। শিগগিরই ইংল্যান্ডের কোনো ল্যাবে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেবেন তিনি।
টিবিএস রিপোর্ট
04 November, 2024, 02:35 pm
Last modified: 05 November, 2024, 02:23 pm

১৭ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন সাকিব আল হাসান। পেশাদার ক্যারিয়ার আরও দীর্ঘ। লম্বা এই সময়ে জাতীয় দলের পাশাপাশি বিশ্বের প্রায় সব ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। ব্যাটে-বলে অবদান রাখলেও মূলত বোলার সাকিবের কদরই বেশি। বাঁহাতের স্পিন ভেল্কিতে গড়েছেন কতোই না রেকর্ড। সেই সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে কিনা উঠলো প্রশ্ন। হ্যাঁ, অবাক শোনালেও এমনই হয়েছে। 

ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপ খেলতে গিয়ে প্রশ্নবিদ্ধ হয়েছে ক্যারিয়ারের সায়াহ্নে পৌঁছে যাওয়া সাকিবের বোলিং অ্যাকশন। দীর্ঘ ক্যারিয়ারের প্রথমবারের মতো তার বোলিং অ্যাকশন নিয়ে আপত্তি তোলা হলো। কাউন্টি কর্তৃপক্ষের পক্ষ থেকে বাংলাদেশ অলরাউন্ডারের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। বিষয়টি সাকিবকে জানানো হয়েছে। শিগগিরই ইংল্যান্ডের কোনো ল্যাবে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেবেন তিনি। বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানিয়েছেন বিসিবির এক কর্মকর্তা। 

প্রশ্ন উঠতে পারে, এ কারণেই কি দুবাইয়ে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলছেন না সাকিব? আদতে এই সিরিজ খেলার সঙ্গে তার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠার কোনো সম্পর্ক নেই। এটা কেবলই কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলার ক্ষেত্রে প্রযোজ্য। সন্দেহজনক বোলিং অ্যাকশনের অভিযোগ উঠলেও আন্তর্জাতিক ক্রিকেট বা অন্যান্য ঘরোয়া ক্রিকেটে খেলতে তার কোনো বাধা নেই। ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট বা কাউন্টিতে খেলতে হলে বোলিং অ্যাকশন পরীক্ষায় উতড়াতে হবে তাকে। 

পুরো বিষয়টি নিয়ে বিসিবির কর্মকর্তা বলেন, 'আমাদের কাছে অফিসিয়াল কিছু আসেনি। যেহেতু এটা আন্তর্জাতিক পর্যায়ের ব্যাপার নয়, তাই আমাদের জানাটাও গুরুত্বপূর্ণ নয় এই ব্যাপারে। তবে বিসিবি পর্যন্ত এসেছে বিষয়টি। কাউন্টি চ্যাম্পিয়নশিপে সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এটা কেবলই ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটের ক্ষেত্রে প্রযোজ্য। সাকিব বিষয়টি জানেন, হয়তো দ্রুতই পরীক্ষা দেবেন। এটার কারণে আন্তর্জাতিক  বা অন্যান্য ঘরোয়া ক্রিকেটে খেলতে তার কোনো বাধা নেই।'

কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে খেলেন সাকিব। ছবি: সারে কাউন্টি ক্রিকেট ক্লাব

গত সেপ্টেম্বর ভারত সফরে টেস্ট সিরিজ খেলে ইংল্যান্ডে কাউন্টি খেলতে যান সাকিব। প্রায় ১৩ বছর পর কাউন্টিতে ফেরার পর্বে সারের হয়ে একটি ম্যাচ খেলেন বাঁহাতি এই অলরাউন্ডার। সমারসেটের বিপক্ষে সেই ম্যাচের প্রথম ইনিংসে ৪ উইকেট নেওয়া সাকিব পরের ইনিংসে নেন ৫ উইকেট। দুই ইনিংস মিলিয়ে সারের পক্ষে সবচেয়ে বেশি ৬৩.২ ওভার বোলিং করেন তিনি। এই ম্যাচে তার বোলিং নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। 

দীর্ঘদিন ধরে দেশের বাইরে আছেন সাকিব। গত জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে দেশে ফিরে দুদিনের মধ্যেই যুক্তরাষ্ট্রে চলে যান তিনি, খেলেন মেজর লিগে (এমএলসি)। পরে কানাডাতে বাংলা টাইগার্স মিসিসাগার অধিনায়ক হিসেবে খেলেন গ্লোবাল টি-টোয়েন্টি। এরপর পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজ খেলেন সাকিব। এই সিরিজের পর ইংল্যান্ডে কাউন্টি খেলে ভারতে যোগ দেন বাংলাদেশ দলের সঙ্গে। টেস্ট সিরিজ খেলে যুক্তরাষ্ট্রে ফেরেন তিনি। মিরপুরে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে চাইলেও নিজের নিরাপত্তার স্বার্থে দেশে ফেরা হয়নি সাকিবের।    

Related Topics

টপ নিউজ

সাকিব আল হাসান / বোলিং অ্যাকশন / বাংলাদেশ ক্রিকেট দল / প্রশ্নবিদ্ধ / কাউন্টি চ্যাম্পিয়নশিপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: জুলাই জাদুঘর ওয়েবসাইট
    কাল থেকে সবার জন্য উন্মুক্ত হচ্ছে জুলাই জাদুঘর; আবেদন অনলাইনে, টিকিট কত
  • ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি/সংগৃহীত
    বিমসটেক চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রীকে ভারতে আমন্ত্রণ, ফেব্রুয়ারির দ্বিপাক্ষিক আমন্ত্রণও বহাল: নয়াদিল্লি
  • ছবি: সংগৃহীত
    ৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে অতিমাত্রায় পারদ পেয়েছে বিএসটিআই
  • ছবি: সংগৃহীত
    ভিডিও ডকুমেন্টারি প্রদর্শনের পর ‘ভুয়া’ স্লোগান, জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারের সংবর্ধনা অনুষ্ঠানে হট্টগোল
  • দক্ষিণ কোরিয়ার সঙ্গে সেপা চুক্তি স্বাক্ষর: বদলে যাবে কি বাংলাদেশের শিল্পখাতের ভবিষ্যৎ?
    দক্ষিণ কোরিয়ার সঙ্গে সেপা চুক্তি স্বাক্ষর: বদলে যাবে কি বাংলাদেশের শিল্পখাতের ভবিষ্যৎ?
  • ছবি: টিবিএস
    ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে ১৩ বছর বয়সী মা ফিরে পেলেন ৭ মাসের সন্তানকে

Related News

  • শেয়ারবাজার কারসাজির মামলা: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ

Most Read

1
ছবি: জুলাই জাদুঘর ওয়েবসাইট
বাংলাদেশ

কাল থেকে সবার জন্য উন্মুক্ত হচ্ছে জুলাই জাদুঘর; আবেদন অনলাইনে, টিকিট কত

2
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

বিমসটেক চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রীকে ভারতে আমন্ত্রণ, ফেব্রুয়ারির দ্বিপাক্ষিক আমন্ত্রণও বহাল: নয়াদিল্লি

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে অতিমাত্রায় পারদ পেয়েছে বিএসটিআই

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিডিও ডকুমেন্টারি প্রদর্শনের পর ‘ভুয়া’ স্লোগান, জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারের সংবর্ধনা অনুষ্ঠানে হট্টগোল

5
দক্ষিণ কোরিয়ার সঙ্গে সেপা চুক্তি স্বাক্ষর: বদলে যাবে কি বাংলাদেশের শিল্পখাতের ভবিষ্যৎ?
অর্থনীতি

দক্ষিণ কোরিয়ার সঙ্গে সেপা চুক্তি স্বাক্ষর: বদলে যাবে কি বাংলাদেশের শিল্পখাতের ভবিষ্যৎ?

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে ১৩ বছর বয়সী মা ফিরে পেলেন ৭ মাসের সন্তানকে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net