Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 31, 2026
নিষেধাজ্ঞা শেষ হওয়ার প্রথম দিনেই বাজারে আসছে ইলিশ, দাম আকাশছোঁয়া

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
04 November, 2024, 02:15 pm
Last modified: 04 November, 2024, 02:17 pm

Related News

  • ৫ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিল স্থানীয় সরকার বিভাগ
  • বাসমালিক সমিতির দ্বন্দ্ব, বরিশাল থেকে ৬ রুটে বাস চলাচল বন্ধ
  • বরিশালে পল্লী চিকিৎসকের ইনজেকশনে যুবকের মৃত্যুর অভিযোগ
  • বরিশালে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪
  • বরিশালে গৃহকর্মীর শরীরে গরম পানি ঢেলে দগ্ধ করার অভিযোগে গৃহকর্ত্রী গ্রেপ্তার

নিষেধাজ্ঞা শেষ হওয়ার প্রথম দিনেই বাজারে আসছে ইলিশ, দাম আকাশছোঁয়া

ইলিশ বাজারে আসায় ক্রেতাদের মধ্যে আগ্রহ ও ভিড় দুটোই বেড়েছে; যদিও দাম রয়েছে আগের মতোই আকাশচুম্বী
টিবিএস রিপোর্ট
04 November, 2024, 02:15 pm
Last modified: 04 November, 2024, 02:17 pm
ছবি: টিবিএস

নিষেধাজ্ঞা শেষ হওয়ার প্রথম দিনেই বরিশালের বাজারে আসতে শুরু করেছে ইলিশ। তবে আকারে বেশ ছোট।

সোমবার (৪ নভেম্বর) দুপুরে বরিশাল পোর্টরোড মৎস অবতরণ কেন্দ্র, বাংলা বাজার ও রূপাতলী বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। 

ইলিশ বাজারে আসায় ক্রেতাদের মধ্যে আগ্রহ ও ভিড় দুটোই বেড়েছে; যদিও দাম রয়েছে আগের মতোই আকাশছোঁয়া।

পোর্ট রোড মৎস অবতরণ কেন্দ্রের ব্যবসায়ী মো. রুবেল বলেন, "এখন যে মাছ এসেছে, তা নিকটস্থ নদীর মাছ। সাথে কিছু পুরানো ফ্রিজজাত মাছও আছে। ক্রেতা যে হারে আসছেন, সে তুলনায় সরবারহ না হওয়ায় দাম কমেনি।"

আরেক বিক্রেতা হারুন বলেন, "মাছ ধরার বোট এখনো সাগরে বা নদীতে যেতে পারেনি। পরিচিত অনেকে আজ সকালে রওয়ানা দিয়েছেন। এই মৌসুমের মাছ আসতে আরও ৪ থেকে ৫ দিন সময় লাগবে। যে মাছ বাজারে দেখছেন, তা কাছাকাছি নদীর এবং কিছু আছে আগের ধরা।"

ভোলা থেকে মাছ নিয়ে আসা বিক্রেতা লোকমান হোসেন বলেন, "অভিযানের মধ্যে কিছু মাছ ধরে বিভিন্ন স্থানে রেখেছে। সেগুলো অভিযান শেষ হতেই বাজারে তুলেছে। আমিও কয়েকজন জেলের কাছ থেকে এমন মাছ কিনে এনেছি।"

বাংলাবাজারে মাছ কিনতে আসা সাবিনা ইয়াসমিন বলেন, "অভিযানের শেষে ভেবেছিলাম মাছ বাড়বে। কিছু মাছ এসেছে, তার দামও বেশি চাওয়া হচ্ছে। তবে বড় সাইজের কোনো মাছ এখনো বাজারে পাচ্ছি না।

রূপাতলী বাজারের ক্রেতা বেলাল জানালেন, "মাছের মধ্যে ছোট সাইজই বেশি। বড় সাইজের যে দু-একটি পাওয়া যাচ্ছে, তার চোখ লাল হয়ে গেছে। দেখেই বোঝা যাচ্ছে, অভিযানের মধ্যে ধরে কোথাও রেখেছিল। নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় এখন বাজারে ছেড়েছে। নতুন মাছ না আসায় আজকে অন্য মাছ কিনে নিয়ে যাচ্ছি। আরো কয়েকদিন পরে এসে ইলিশ কিনবো।"

বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস জানান, বাজারে বিগত সময়ের মতো বড় ইলিশের সরবারহ এখনো বাড়েনি। এখন ছোট সাইজের মাছ আসছে বেশি। এতে বোঝা যাচ্ছে, নিষেধাজ্ঞার সময়ে প্রচুর ডিম ছেড়েছে ইলিশ।

তিনি বলেন, "প্রথম দিনে বাজারে ইলিশের আমদানি কম মানে, নদ-নদীতে অভিযানের তৎপরতার কারণে তেমনভাবে ইলিশ শিকার করতে পারেনি কেউ। তবে বড় বড় ফিশিং বোট সাগরে গিয়ে মাছ শিকার শেষে ফিরে আসার পর বাজার দর নিম্নমুখী হবে।"

ব্যবসায়ীরা জানিয়েছেন, ৪০০-৫০০ গ্রামের ইলিশ আজ ১২ থেকে ১৪ হাজার টাকা মণ বিক্রি হচ্ছে। জাটকার মণ বিক্রি হচ্ছে ৯ থেকে ১০ হাজার টাকা। আর কেজি সাইজের ইলিশ ৬৪ হাজার টাকা প্রতিমণ বিক্রি হচ্ছে।

এর আগে, রোববার (৩ নভেম্বর) রাত ১২টায় শেষ হয় মা ইলিশ সংরক্ষণের ২২ দিনের অভিযান।

Related Topics

টপ নিউজ

ইলিশ / ইলিশের বাজার / ইলিশ বিক্রি / ইলিশ মাছ / বরিশাল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার
  • ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
    যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা
  • ছবি: সংগৃহীত
    মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার
  • যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে ২১ মার্চ তেহরানের একটি ক্ষতিগ্রস্ত ভবনে রেড ক্রিসেন্টের উদ্ধারকর্মীরা কাজ করছেন। ছবি: রয়টার্স
    ইরানে স্থল অভিযানের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের; সংঘাত অবসানে পাকিস্তানে ৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
  • বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি
    বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি

Related News

  • ৫ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিল স্থানীয় সরকার বিভাগ
  • বাসমালিক সমিতির দ্বন্দ্ব, বরিশাল থেকে ৬ রুটে বাস চলাচল বন্ধ
  • বরিশালে পল্লী চিকিৎসকের ইনজেকশনে যুবকের মৃত্যুর অভিযোগ
  • বরিশালে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪
  • বরিশালে গৃহকর্মীর শরীরে গরম পানি ঢেলে দগ্ধ করার অভিযোগে গৃহকর্ত্রী গ্রেপ্তার

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার

2
ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার

5
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে ২১ মার্চ তেহরানের একটি ক্ষতিগ্রস্ত ভবনে রেড ক্রিসেন্টের উদ্ধারকর্মীরা কাজ করছেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে স্থল অভিযানের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের; সংঘাত অবসানে পাকিস্তানে ৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

6
বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি
অর্থনীতি

বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net