Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 21, 2026
চট্টগ্রামে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে ১৯ ইসকন নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
31 October, 2024, 11:40 am
Last modified: 31 October, 2024, 11:41 am

Related News

  • সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: গ্রেপ্তার ৫
  • শহীদ মিনারে কলেজশিক্ষার্থী হত্যা: গ্রেপ্তার সালাউদ্দিন ৪ দিনের রিমান্ডে
  • স্ত্রীর সঙ্গে সম্পর্ক সন্দেহে কন্টেন্ট ক্রিয়েটর রাকিবকে হত্যা করান স্বামী, গ্রেপ্তার ৫
  • কক্সবাজারে তেল না পেয়ে পাম্পে শটগান উঁচিয়ে ইটভাটা মালিকের হুমকি, গ্রেপ্তার ১
  • শহীদ মিনার এলাকায় কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেপ্তার ৪

চট্টগ্রামে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে ১৯ ইসকন নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

মামলায় আরও ১৫-২০ জনকে অজ্ঞাত আসামি হিসেবে রাখা হয়েছে
টিবিএস রিপোর্ট 
31 October, 2024, 11:40 am
Last modified: 31 October, 2024, 11:41 am
প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরীর নিউ মার্কেট মোড়ে স্বাধীনতা স্তম্ভে জাতীয় পতাকার ওপর ইসকন সংগঠনের গেরুয়া পতাকা উত্তোলনের অভিযোগে ইসকন চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক চন্দন কুমার ধর প্রকাশ চিম্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী (৩৮)-কে প্রধান আসামি করে ১৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। 

মামলায় আরও ১৫-২০ জনকে অজ্ঞাত আসামি হিসেবে রাখা হয়েছে। এ ঘটনায় এরই মধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ।

বুধবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে সিএমপি'র কোতোয়ালী থানায় নগরীর চান্দগাঁও থানার উত্তর মোহরা এলাকার বাসিন্দা মো. ফিরোজ খান (৪৯) নামে এক ব্যক্তি মামলাটি দায়ের করেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফজলুল কাদের চৌধুরী। 

মামলা নং-৫২ অনুযায়ী, পেনাল কোডের ১২০ খ ধারায় অপরাধ ও ষড়যন্ত্র, ১২৪ ক ধারায় রাষ্ট্রদ্রোহ, ১৫৩ ধারায় দাঙ্গার জন্য উত্তেজনা এবং ১০৯ ধারায় প্ররোচনার অভিযোগ আনা হয়েছে।

মামলার এজাহারভুক্ত অন্যান্য আসামিরা হলেন— অজয় দত্ত (৩৪), লীলা রাজ দাস ব্রহ্মচারী (৪৮), গোপাল দাশ টিপু (৩৮), ডা. কথক দাশ (৪০), প্রকৌশলী অমিত ধর (৩৮), রনি দাশ (৩৮), রাজীব দাশ (৩২), কৃষ্ণ কুমার দত্ত (৫২), জিকু চৌধুরী (৪০), নিউটন দে ববি (৩৮), তুষার চক্রবর্তী রাজীব (২৮), মিথুন দে (৩৫), রুপন ধর (৩৫), রিমন দত্ত (২৮), সুকান্ত দাশ (২৮), বিশ্বজিৎ গুপ্ত (৪২), রাজেশ চৌধুরী (২৮) এবং হৃদয় দাস (২৫)। 

এরমধ্যে গত রাতেই সদরঘাট এলাকা থেকে রাজেশ ও হৃদয়কে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ৫ আগস্ট দেশে গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে নিউ মার্কেট মোড়ের জিরো পয়েন্টে স্থাপিত স্তম্ভে বৈষম্যবিরোধী ছাত্র জনতা দেশের জাতীয় পতাকা উত্তোলন করে। গত শুক্রবার (২৫ অক্টোবর) বিকেলে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের আয়োজনে নগরীর লালদীঘি মাঠে অনুষ্ঠিত মহাসমাবেশ শেষে আসামিরা সুপরিকল্পিতভাবে ওই স্তম্ভে গিয়ে জাতীয় পতাকার ওপর ইসকনের গেরুয়া পতাকা উত্তোলন করে জাতীয় পতাকাকে অবমাননা করেন।

এ বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) কাজী মো. তারেক আজিজ বলেন, "নিউ মার্কেট মোড়ের জিরো পয়েন্ট স্তম্ভে জাতীয় পতাকার ওপর ইসকনের পতাকা উত্তোলনের ঘটনায় ১৯ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাৎক্ষণিক অভিযানে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।"

এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ আরও তদন্ত চালিয়ে যাচ্ছে এবং বাকিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

Related Topics

টপ নিউজ

জাতীয় পতাকা অবমাননা / ইসকন / মামলা / গ্রেপ্তার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
    কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা
  • ছবি: এএফপি
    ট্রাম্পের কথা শুনব, ইরানের জ্বালানি স্থাপনায় আর হামলা করব না: নেতানিয়াহু; ইসরায়েলের তেল শোধনাগারে হামলা
  • ছবি; রয়টার্স
    যুক্তরাষ্ট্র হামলা চালালে গ্রিনল্যান্ডের রানওয়ে উড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিয়েছিল ডেনমার্ক
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ
  • মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
    ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট
  • গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
    জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প

Related News

  • সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: গ্রেপ্তার ৫
  • শহীদ মিনারে কলেজশিক্ষার্থী হত্যা: গ্রেপ্তার সালাউদ্দিন ৪ দিনের রিমান্ডে
  • স্ত্রীর সঙ্গে সম্পর্ক সন্দেহে কন্টেন্ট ক্রিয়েটর রাকিবকে হত্যা করান স্বামী, গ্রেপ্তার ৫
  • কক্সবাজারে তেল না পেয়ে পাম্পে শটগান উঁচিয়ে ইটভাটা মালিকের হুমকি, গ্রেপ্তার ১
  • শহীদ মিনার এলাকায় কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেপ্তার ৪

Most Read

1
কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা

2
ছবি: এএফপি
আন্তর্জাতিক

ট্রাম্পের কথা শুনব, ইরানের জ্বালানি স্থাপনায় আর হামলা করব না: নেতানিয়াহু; ইসরায়েলের তেল শোধনাগারে হামলা

3
ছবি; রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র হামলা চালালে গ্রিনল্যান্ডের রানওয়ে উড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিয়েছিল ডেনমার্ক

4
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

5
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট

6
গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net