Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 11, 2026
ভারতীয় টাইকুন, যিনি ৬০ ডলারে ব্যবসা শুরু করে ৫ বিলিয়নের মালিক

আন্তর্জাতিক

টাইমস অব ইন্ডিয়া
05 November, 2024, 09:15 pm
Last modified: 06 November, 2024, 01:26 pm

Related News

  • বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার নির্মাণের পরিকল্পনা নিয়ে ফিরলেন সৌদি টাইকুন
  • বিবাহবিচ্ছেদ নিষ্পত্তির জন্য প্রাক্তন স্ত্রীকে ১ বিলিয়ন ডলার দিতে হবে দক্ষিণ কোরিয়ান টাইকুনকে
  • ৭৫০ মিলিয়ন ডলার বিলিয়ে দিয়েছেন এই ভারতীয় বিজনেস টাইকুন; যার নিজের নেই কোনো মোবাইল ফোন!

ভারতীয় টাইকুন, যিনি ৬০ ডলারে ব্যবসা শুরু করে ৫ বিলিয়নের মালিক

দোশি সবচেয়ে বড় অর্ডার পেয়েছেন যুক্তরাষ্ট্র ও ইউরোপের ক্লায়েন্টদের কাছ থেকে। ২০০৭ সালে জার্মানিতে একটি ট্রেড এক্সিবিউশনে যাওয়ার পর তিনি সৌর শক্তির সম্ভাবনার দেখে অভিভূত হয়েছিলেন। ফলে তিনি এই ব্যবসায় নামতে অনুপ্রাণিত হন। 
টাইমস অব ইন্ডিয়া
05 November, 2024, 09:15 pm
Last modified: 06 November, 2024, 01:26 pm
ছবি: ব্লুমবার্গা

হিতেশ চিমনলাল দোশি ১৯৮৫ সালে এক আত্মীয়ের কাছ থেকে ৫ হাজার রুপি (৬০ ডলার) ঋণ নিয়ে ভারতের জ্বালানি সেক্টরে কাজ শুরু করেন। প্রায় ৪০ বছর পর তিনি ভারতের নবায়নযোগ্য শক্তির বৃহত্তম কোম্পানিগুলির মধ্যে একটি ওয়ারি গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন৷ গত সোমবার মুম্বাইতে আইপিও সেক্টরে গ্রুপটির সোলার সেল তৈরিকারক কোম্পানি ওয়ারী এনার্জিস লিমিটেডও যুক্ত হয়েছে। একইসাথে দোশি ও তার পরিবার বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় জায়গা করে নিয়েছে।

সম্প্রতি ওয়ারি এনার্জির শেয়ারের মূল্য ৫৬ ভাগ বেড়েছে। এক্ষেত্রে ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইনডেক্স অনুসারে, বর্তমানে দোশি পরিবারের নেট সম্পদের পরিমাণ প্রায় ৫.২ বিলিয়ন। যা তালিকায় তাদের পূর্ববর্তী সম্পদের প্রায় দ্বিগুণ। 

৫৭ বছর বয়সী দোশী ওয়ারি এনার্জির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক। আর তার দুই ভাই ও ভাগ্নে গ্রুপের বোর্ড পরিচালক। এছাড়াও পরিবারটি ইঞ্জিনিয়ারিং শাখা ওয়ারী রিনিউয়েবল টেকনোলজিস লিমিটেড এবং এনার্জি স্টোরেজ কোম্পানি ওয়ারী টেকনোলজিস লিমিটেডের বৃহত্তম শেয়ারহোল্ডার।

ওয়ারি এনার্জিস ভারতের বৃহত্তম সৌর মডিউল প্রস্তুতকারক; যার সক্ষমতা ১২ হাজার মেগাওয়াট। কোম্পানিটির বেশিরভাগ আয় আসে তা যুক্তরাষ্ট্রে রপ্তানি থেকে। এক্ষেত্রে চীনের সৌর কোষের উপর দেশটির শুল্কের কারণে গত কয়েক বছরে তা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

মহারাষ্ট্রে জন্মগ্রহণ করা দোশি ১৯৮৫ সালে মুম্বাই বিশ্ববিদ্যালয়ের শ্রী চিনাই কলেজ অফ কমার্স অ্যান্ড ইকোনমিক্সে ভর্তি হন। সেখানে থাকাকালীন দোশি হার্ডওয়্যার, ইলেকট্রনিক্স ইত্যাদির ব্যবসা শুরু করতে একজন আত্মীয়ের কাছ থেকে ৫ হাজার রুপি (৬০ ডলার) ধার নিয়েছিলেন। ২০১৪ সালে তিনি ইকোনমিক টাইমসকে বলেন, এই ব্যবসার লাভ থেকে তিনি নিজের খরচ যোগাতেন ও কলেজের ফি পরিশোধ করতেন। 

স্নাতক শেষ হওয়ার পর দোশি একটি ম্যানুফ্যাকচারিং কোম্পানি প্রতিষ্ঠার জন্য ব্যাংক থেকে দেড় লাখ রুপি ধার নিয়েছিলেন। যেটি গ্যাস স্টেশনের সরঞ্জাম ও শিল্প ভালভ তৈরি করতো। সময়ের পরিক্রমায় তিনি পানির পাম্প, হিটার, কুকার ইত্যাদির মতো বৈদ্যুতিক সরঞ্জামের ব্যবসায় সম্ভাবনা দেখেছিলেন।

দোশি সবচেয়ে বড় অর্ডার পেয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপের ক্লায়েন্টদের কাছ থেকে। ২০০৭ সালে জার্মানিতে একটি ট্রেড এক্সিবিউশনে যাওয়ার পর তিনি সৌর শক্তির সম্ভাবনা দেখে অভিভূত হয়েছিলেন। এই কারণেই তিনি খাতটিতে ব্যবসা করতে অনুপ্রাণিত হন। 

সাম্প্রতিক বছরগুলিতে ফেডারেল ও রাজ্য সরকার জ্বালানি অবকাঠামো ও নীতিগত দিক থেকে সংস্কার আনছে। এর ফলে দোশির জ্বালানি প্রতিষ্ঠানও লাভবান হচ্ছে।


অনুবাদ: মোঃ রাফিজ খান 

Related Topics

টপ নিউজ

ভারতীয় ধনী / হিতেশ চিমনলাল দোশি / টাইকুন / বিজনেস টাইকুন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মিনাবের শিশুদের জন্য নির্মিত গণকবর (বামে), সদ্য জন্ম নেওয়া মেয়ে ভিভিয়ানাকে কোলে নিয়ে লেভিট (ডানে)। ছবি: এনডিটিভি
    মা হওয়া লেভিটকে অভিনন্দন জানিয়ে মিনাবের ‘১৬৮ শিশুহত্যার’ কথা মনে করিয়ে দিল ইরান
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বাংলাদেশের প্রিমিয়াম পণ্যের বাজার যেভাবে তার দ্যুতি হারিয়েছে
  • ভবনে ‘স্টেপিং ফরোয়ার্ড: দ্য ইনাগুরেশন অব রেইজ-২’ অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: টিবিএস
    ‘৪ মানদণ্ড পূরণ না হলে কোনো প্রকল্প নয়, এটি জনগণের ট্যাক্সের টাকা’: অর্থমন্ত্রী
  • ছবি: সৌজন্যে প্রাপ্ত
    চট্টগ্রামে ‘দেশের প্রথম সৌরশক্তি-চালিত’ কোল্ড স্টোরেজ চালু করল র‍্যানকন
  • পশ্চিমবঙ্গজুড়ে এখনো বামপন্থীদের শক্ত রাজনৈতিক নেটওয়ার্ক রয়েছে। যদিও তাদের ভোটসংখ্যা ২০১১ থেকে ক্রমশ কমেছে। ছবি: রয়টার্স
    ‘এবার রাম, পরে বাম’: পশ্চিমবঙ্গে বাম ভোটাররা যেভাবে নীরবে বিজেপিকে জিততে সাহায্য করেছেন
  • ২১ ডিসেম্বর ২০২৫ তারিখে ইরাকের সামাওয়া শহরের দক্ষিণের মরুভূমিতে বুলডোজার দিয়ে বালুর টিলা পরিষ্কার ও কাদামাটি উত্তোলন করা হচ্ছে। ছবি: আহমাদ আল-রুবাই /এএফপি
    ইরান যুদ্ধের জন্য ইরাকে গোপন ঘাঁটি বানিয়েছিল ইসরায়েল, হামলা চালায় ইরাকি বাহিনীর ওপরও

Related News

  • বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার নির্মাণের পরিকল্পনা নিয়ে ফিরলেন সৌদি টাইকুন
  • বিবাহবিচ্ছেদ নিষ্পত্তির জন্য প্রাক্তন স্ত্রীকে ১ বিলিয়ন ডলার দিতে হবে দক্ষিণ কোরিয়ান টাইকুনকে
  • ৭৫০ মিলিয়ন ডলার বিলিয়ে দিয়েছেন এই ভারতীয় বিজনেস টাইকুন; যার নিজের নেই কোনো মোবাইল ফোন!

Most Read

1
মিনাবের শিশুদের জন্য নির্মিত গণকবর (বামে), সদ্য জন্ম নেওয়া মেয়ে ভিভিয়ানাকে কোলে নিয়ে লেভিট (ডানে)। ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

মা হওয়া লেভিটকে অভিনন্দন জানিয়ে মিনাবের ‘১৬৮ শিশুহত্যার’ কথা মনে করিয়ে দিল ইরান

2
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বাংলাদেশের প্রিমিয়াম পণ্যের বাজার যেভাবে তার দ্যুতি হারিয়েছে

3
ভবনে ‘স্টেপিং ফরোয়ার্ড: দ্য ইনাগুরেশন অব রেইজ-২’ অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: টিবিএস
বাংলাদেশ

‘৪ মানদণ্ড পূরণ না হলে কোনো প্রকল্প নয়, এটি জনগণের ট্যাক্সের টাকা’: অর্থমন্ত্রী

4
ছবি: সৌজন্যে প্রাপ্ত
বাংলাদেশ

চট্টগ্রামে ‘দেশের প্রথম সৌরশক্তি-চালিত’ কোল্ড স্টোরেজ চালু করল র‍্যানকন

5
পশ্চিমবঙ্গজুড়ে এখনো বামপন্থীদের শক্ত রাজনৈতিক নেটওয়ার্ক রয়েছে। যদিও তাদের ভোটসংখ্যা ২০১১ থেকে ক্রমশ কমেছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘এবার রাম, পরে বাম’: পশ্চিমবঙ্গে বাম ভোটাররা যেভাবে নীরবে বিজেপিকে জিততে সাহায্য করেছেন

6
২১ ডিসেম্বর ২০২৫ তারিখে ইরাকের সামাওয়া শহরের দক্ষিণের মরুভূমিতে বুলডোজার দিয়ে বালুর টিলা পরিষ্কার ও কাদামাটি উত্তোলন করা হচ্ছে। ছবি: আহমাদ আল-রুবাই /এএফপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের জন্য ইরাকে গোপন ঘাঁটি বানিয়েছিল ইসরায়েল, হামলা চালায় ইরাকি বাহিনীর ওপরও

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net