Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 29, 2026
বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার নির্মাণের পরিকল্পনা নিয়ে ফিরলেন সৌদি টাইকুন

আন্তর্জাতিক

ফিনান্সিয়াল টাইমস
06 October, 2024, 06:40 pm
Last modified: 07 October, 2024, 01:45 pm

Related News

  • এশীয় বাজারের জন্য জুন মাসের তেলের দাম কমাতে পারে সৌদি আরব
  • ইরান যুদ্ধের মধ্যেই গোপন আরেক যুদ্ধে জড়িয়ে পড়ছে সৌদি আরব-ইরাক
  • সৌদি থেকে এক লাখ টন ক্রুড অয়েল নিয়ে চট্টগ্রামের পথে চীনা জাহাজ ‘এমটি নিনেমিয়া’
  • ৩১ লাখ আসন ও ১২ হাজার ফ্লাইট: হাজিদের জন্য সৌদি আরবের বিশাল পরিবহন পরিকল্পনা
  • সৌদি, তুরস্ক, পাকিস্তান ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক; মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা

বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার নির্মাণের পরিকল্পনা নিয়ে ফিরলেন সৌদি টাইকুন

বিশ্বের সবচেয়ে উঁচু ভবন নির্মাণ প্রকল্প বিলিয়নিয়ার প্রিন্স আলওয়ালিদ ও তার কিংডম হোল্ডিং কোম্পানির জন্য সবচেয়ে উল্লেখযোগ্য চুক্তি। কিন্তু ২০১৭ সালে রিয়াদে রিজ-কার্লটনে একটি দুর্নীতিবিরোধী অভিযানে আটক হন আলওয়ালিদ। ২০১৩ সালে শুরু হওয়া প্রকল্পের কাজটি এ অভিযানের পর স্থগিত হয়ে যায়। 
ফিনান্সিয়াল টাইমস
06 October, 2024, 06:40 pm
Last modified: 07 October, 2024, 01:45 pm
২০১৭ সালে এক সংবাদ সম্মেলনের আগে জেদ্দা টাওয়ারের মডেল দেখছেন প্রিন্স আলওয়ালিদ বিন তালাল। ছবি: গেটি ইমেজ।

বিশ্বের সবচেয় উঁচু ভবন নির্মাণের প্রকল্পের কাজ পুনরায় শুরুর মাধ্যমে কাজে ফিরছেন সৌদি আরবের অন্যতম ধনী বিজনেস টাইকুন প্রিন্স আলওয়ালিদ বিন তালাল। 

এই সপ্তাহে জেদ্দা টাওয়ারের নির্মাণকাজ আবার শুরু হয়েছে। ১,০০০ মিটারেরও বেশি উচ্চতাসম্পন্ন এই টাওয়ারটি দুবাইয়ের ৮২৮ মিটার উচ্চতার বুর্জ খলিফাকে ছাড়িয়ে যাবে। বিশ্বের সবচেয়ে উঁচু ভবন হতে যাওয়া এ টাওয়ারটির কাজ ২০২৮ সালে শেষ হবে বলে আশা করা যাচ্ছে।

এটি বিলিয়নিয়ার প্রিন্স আলওয়ালিদ ও তার কিংডম হোল্ডিং কোম্পানির জন্য সবচেয়ে উল্লেখযোগ্য চুক্তি। কিন্তু ২০১৭ সালে রিয়াদে রিজ-কার্লটনে একটি দুর্নীতিবিরোধী অভিযানে আটক হন আলওয়ালিদ। ২০১৩ সালে শুরু হওয়া নির্মাণকাজ ওই অভিযানের পর বন্ধ হয়ে যায়। 

সামাজিক যোগাযোগের মাধ্যম এক্স-এ এ সপ্তাহে একটি ভিডিও বার্তায় প্রিন্স আলওয়ালিদ বলেন, "আমরা ফিরেছি।" সেখানে তাকে তার ট্রেডমার্ক স্টাইল অ্যাভিয়েটর সানগ্লাস পরা অবস্থায় সাইট পরিদর্শন করতে দেখা যায়।

এক্স অ্যাকাউন্টে প্রিন্স আলওয়ালিদ বিন তালালের ফিরে আসার পোস্ট। ছবি: ফিনান্সিয়াল টাইমস।

এ অর্থনৈতিক মন্দার মধ্যেই শুরু হওয়া কাজ এ প্রকল্পের কারণে সৌদি আরবকে দুবাইয়ের মতো প্রতিদ্বন্দ্বী ও আর্থিক কেন্দ্রগুলোর সঙ্গে প্রতিযোগিতা করতে হচ্ছে।

এরই মধ্যে আরেকটি রিয়েল স্টেট কোম্পানি হায়াত ঘোষণা করেছে, তারা নিওমে দুটি বিলাসবহুল হোটেল নির্মাণে অংশীদার হবে। হোটেল দুটি দেশের উত্তরপশ্চিম উপকূলে অবস্থিত এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ভিশন ২০৩০ প্রকল্পের কেন্দ্রবিন্দু। ম্যারিয়ট ইন্টারন্যাশনালও পরের বছর আমালার লোহিত সাগরের একটি দ্বীপে একটি রিটজ-কার্লটন রিসোর্ট চালুর পরিকল্পনা করছে।

এদিকে তেলের রাজস্ব কমে যাওয়ার ফলে বাজেট ঘাটতি বাড়ার কারণে সরকার আগামী বছর ব্যয় কমানোর পরিকল্পনা করছে। সেখানে এ ধরনের বড় প্রকল্পের ঘোষণা বৈশ্বিক বিনিয়োগকারী ও পর্যটকদের আকৃষ্ট করতে একটি বড় সিদ্ধান্ত। তাছাড়া তেলনির্ভর অর্থনীতি থেকে বৈচিত্র্যমুখী অর্থনীতিতে রূপান্তরের চেষ্টায় আশা করা যায় এসব মেগা প্রকল্প অবদান রাখবে।
ওয়াশিংটনের আরব গাল্ফ স্টেটস ইনস্টিটিউটের সিনিয়র রেসিডেন্ট স্কলার রবার্ট মোজিলনিকি বলেন, "সৌদিরা বুঝতে পেরেছে যে উন্নয়নের ক্ষেত্রে তাদের বুদ্ধিমত্তার প্রয়োজন এবং অর্থনৈতিক গতি বজায় রাখা জরুরি।"

জেদ্দা টাওয়ার প্রিন্স আলওয়ালিদের সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী প্রকল্পগুলোর একটি। তিনি রিয়েল এস্টেট ও ব্যাংকিংয়ের মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন। পরে তিনি ডিজনি ও অ্যাপলের মতো কোম্পানিতে শেয়ার কিনে নিজের একটি বৈশ্বিক পরিচিতি তৈরি করেছিলেন।

কিন্তু ২০১৭ সালে ক্রাউন প্রিন্সের ক্ষমতায় আসার সময় দুর্নীতিবিরোধী অভিযানে ধরা পড়েন প্রিন্স আলওয়ালিদ এবং টাওয়ার প্রকল্পের অংশীদার ও প্রধান ঠিকাদার সৌদি বিনলাদিন গ্রুপের সিনিয়র কর্মকর্তারা।

অভিযানে কয়েকশো প্রিন্স, ব্যবসায়ী এবং সিনিয়র কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয় এবং রিয়াদের রিটজ-কার্লটন হোটেলে আটকে রাখা হয়। তাদের বিরুদ্ধে আনা অভিযোগগুলো প্রকাশ করা হয়নি। তবে বেশিরভাগ ব্যবসায়ীই সরকারের সাথে গোপন চুক্তির মাধ্যমে মুক্তি পান। দাবি করা হয় এসব চুক্তির মাধ্যমে ১০০ বিলিয়ন ডলার উদ্ধার করা হয়েছে।

প্রিন্স আলওয়ালিদ দুই মাসেরও বেশি সময় আটক ছিলেন। তিনি 'গোপন চুক্তির' মাধ্যমে মুক্তি পান। এরপর তিনি বেশ কয়েকটি চুক্তি করেছেন। এর মধ্যে সিটিব্যাংকে বিনিয়োগ উল্লেখযোগ্য।

২০২২ সালে তিনি কিংডম হোল্ডিং কোম্পানির ১৬.৮৭ শতাংশ শেয়ার রাষ্ট্রের সার্বভৌম সম্পদ তহবিল পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের কাছে বিক্রি করেন। এসময় সৌদি বিনলাদিন গ্রুপের মালিকানা পুনর্গঠন করা হয়। তারা দুর্নীতির অভিযোগ নিষ্পত্তির অংশ হিসেবে সরকারের বড় অংশীদারিত্ব অর্জন করে।

কিংডম হোল্ডিংয়ের একটি সহযোগী প্রতিষ্ঠান এই সপ্তাহে সৌদি বিনলাদিন গ্রুপের সাথে ৭.২ বিলিয়ন সৌদি রিয়াল (১.৯ বিলিয়ন ডলার) মূল্যের একটি চুক্তি স্বাক্ষর করেছে। আর এর মাধ্যমেই টাওয়ার নির্মাণ কাজ পুনরায় শুরু হয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের দুবাই গত তিন দশক ধরে এই অঞ্চলের আর্থিক কেন্দ্র হিসেবে অবস্থান করছে।

কিন্তু সৌদি আরব বহুজাতিক কোম্পানিগুলোকে তাদের আঞ্চলিক সদর দপ্তর দেশটিতে স্থানান্তর করতে আক্রমণাত্মকভাবে চাপ দিচ্ছে এবং সতর্ক করছে যে, যদি তারা তাদের কার্যক্রম সৌদি আরবে স্থানান্তর না করে, তাহলে তারা লাভজনক সরকারি চুক্তি থেকে বঞ্চিত হবে।

সরকার এই সপ্তাহে জানিয়েছে, ৫১৭টি কোম্পানি তাদের আঞ্চলিক সদর দপ্তর রিয়াদে প্রতিষ্ঠার জন্য লাইসেন্স পেয়েছে।

লন্ডন স্কুল অব ইকোনমিক্সের গাল্ফ অঞ্চলের রাজনৈতিক অর্থনীতির এক বিশেষজ্ঞ স্টিফেন হারটোগ বলেন, "একটি অঞ্চলে কেবল নির্দিষ্ট সংখ্যক ব্যবসায়িক কেন্দ্র সমর্থনযোগ্য, তাই স্পষ্ট প্রতিযোগিতা রয়েছে।"

হারটোগ আরও বলেন, "ব্যবসায়িক পরিচালনার খরচ, স্থানীয় দক্ষতা, শ্রম জাতীয়করণ আইন, স্থানীয় নিয়ন্ত্রক পরিবেশ এবং সৌদি আরবের জীবনধারার প্রস্তাবনার মতো বিষয়গুলো নির্ধারণ করবে যে সৌদি আরব কতটা আঞ্চলিক ও বৈশ্বিক ব্যবসায়িক কেন্দ্র হতে পারবে।"

Related Topics

টপ নিউজ

সৌদি আরব / বিজনেস টাইকুন / প্রিন্স আলওয়ালিদ বিন তালাল / বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    বিমানের একচেটিয়া আধিপত্যের অবসান: থার্ড টার্মিনালে দ্বিতীয় গ্রাউন্ড হ্যান্ডলার নিয়োগ দিচ্ছে বেবিচক
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    গুলশানে বিদেশি নারীকে ‘পিটিয়ে হত্যার’ অভিযোগ; পুলিশ বলছে, ‘এখনও নিশ্চিত নয়’
  • জব্দকৃত মহাবিপন্ন বাঘা আইড় মাছ। ছবি: টিবিএস
    রাঙামাটিতে ১৬ কেজির মহাবিপন্ন বাঘা আইড় জব্দ, পরে মাটিচাপা
  • মেক্সিকো উপসাগরে একটি অফশোর ড্রিলিং রিগ। ছবি: ইউসিজি
    আপনি এই শিরোনাম পড়তে পড়তে ১২ হাজার ডলার কামিয়ে নিয়েছে বড় জীবাশ্ম জ্বালানি কোম্পানিগুলো
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ডলারের সর্বোচ্চ ক্রয়মূল্য ১২২.৮৫ টাকা নির্ধারণে কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ, সমালোচনা বিশেষজ্ঞদের
  • ছবি: আইএইএ
    পারমাণবিক জ্বালানি কী? যেভাবে চলে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

Related News

  • এশীয় বাজারের জন্য জুন মাসের তেলের দাম কমাতে পারে সৌদি আরব
  • ইরান যুদ্ধের মধ্যেই গোপন আরেক যুদ্ধে জড়িয়ে পড়ছে সৌদি আরব-ইরাক
  • সৌদি থেকে এক লাখ টন ক্রুড অয়েল নিয়ে চট্টগ্রামের পথে চীনা জাহাজ ‘এমটি নিনেমিয়া’
  • ৩১ লাখ আসন ও ১২ হাজার ফ্লাইট: হাজিদের জন্য সৌদি আরবের বিশাল পরিবহন পরিকল্পনা
  • সৌদি, তুরস্ক, পাকিস্তান ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক; মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিমানের একচেটিয়া আধিপত্যের অবসান: থার্ড টার্মিনালে দ্বিতীয় গ্রাউন্ড হ্যান্ডলার নিয়োগ দিচ্ছে বেবিচক

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গুলশানে বিদেশি নারীকে ‘পিটিয়ে হত্যার’ অভিযোগ; পুলিশ বলছে, ‘এখনও নিশ্চিত নয়’

3
জব্দকৃত মহাবিপন্ন বাঘা আইড় মাছ। ছবি: টিবিএস
বাংলাদেশ

রাঙামাটিতে ১৬ কেজির মহাবিপন্ন বাঘা আইড় জব্দ, পরে মাটিচাপা

4
মেক্সিকো উপসাগরে একটি অফশোর ড্রিলিং রিগ। ছবি: ইউসিজি
আন্তর্জাতিক

আপনি এই শিরোনাম পড়তে পড়তে ১২ হাজার ডলার কামিয়ে নিয়েছে বড় জীবাশ্ম জ্বালানি কোম্পানিগুলো

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ডলারের সর্বোচ্চ ক্রয়মূল্য ১২২.৮৫ টাকা নির্ধারণে কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ, সমালোচনা বিশেষজ্ঞদের

6
ছবি: আইএইএ
আন্তর্জাতিক

পারমাণবিক জ্বালানি কী? যেভাবে চলে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net