Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 26, 2026
কোন ভাষাগুলো শেখা সবচেয়ে কঠিন?

আন্তর্জাতিক

দ্য কালেক্টর
27 October, 2024, 07:15 pm
Last modified: 28 October, 2024, 01:22 pm

Related News

  • শান্তি চুক্তির লক্ষ্যে কাতারের প্রধানমন্ত্রীর সাথে ইরানের শীর্ষ প্রতিনিধিদের বৈঠক
  • সিএনএনের বিশ্লেষণ: ইরানের সাথে ট্রাম্পের সম্ভাব্য চুক্তি কেন যুদ্ধ ঘোষণার মতোই বিতর্কিত হবে
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে এখনই চুক্তি হচ্ছে না: ইরান
  • ট্রাম্প প্রশাসনের আকস্মিক গ্রিন কার্ড নীতি পরিবর্তনে বিভ্রান্ত ও উদ্বিগ্ন অভিবাসীরা
  • পাঁচ বছরে যুক্তরাষ্ট্র থেকে ৫০০ বিলিয়ন ডলারের পণ্য কিনবে ভারত: বাণিজ্যচুক্তির আগে রুবিও

কোন ভাষাগুলো শেখা সবচেয়ে কঠিন?

প্রতিটি ভাষাই অনন্য। প্রতিটি ভাষারই নিজস্ব শব্দভাণ্ডার ও ব্যাকরণ রয়েছে, যা ভাষাগুলোর ভিন্নতা ও বৈচিত্র্য তুলে ধরে। কিছু ভাষার সঙ্গে কিছু ভাষার সাদৃশ্য পাওয়া যায়। আবার কিছু ভাষা এমন রয়েছে, যেগুলো অন্যটির থেকে পুরোপুরি আলাদা। 
দ্য কালেক্টর
27 October, 2024, 07:15 pm
Last modified: 28 October, 2024, 01:22 pm

প্রচ্ছদ: টিবিএস

ভাষা অধ্যয়ন, বিকাশ ও নথিভুক্তকরণ বিষয়ক সংস্থা এসআইএল ইন্টারন্যাশনালের মতে, বিশ্বে সাত হাজারেরও বেশি ভাষা রয়েছে। বেশিরভাগ মানুষ তাদের প্রথম ভাষা অর্থাৎ মাতৃভাষা হিসেবে এসব ভাষার যেকোনো একটি ভাষায় কথা বলে থাকেন। আবার অনেকেই দ্বিতীয় ভাষা হিসেবে একাধিক ভাষা রপ্ত করেন। 

প্রতিটি ভাষাই অনন্য। প্রতিটি ভাষারই নিজস্ব শব্দভাণ্ডার ও ব্যাকরণ রয়েছে, যা ভাষাগুলোর ভিন্নতা ও বৈচিত্র্য তুলে ধরে। কিছু ভাষার সঙ্গে কিছু ভাষার সাদৃশ্য পাওয়া যায়। আবার কিছু ভাষা এমন রয়েছে, যেগুলো অন্যটির থেকে পুরোপুরি আলাদা। 

ভাষা পরিবার

কোনো ব্যক্তির মাতৃভাষার সঙ্গে যে ভাষাটি খুব বেশি সাদৃশ্যপূর্ণ, অন্য যেকোনো ভাষার চেয়ে সেই ভাষাটি রপ্ত করা ওই ব্যক্তির জন্য তুলনামূলক সহজ। তাই ইংরেজি ভাষায় কথা বলা ব্যক্তির জন্য ভিয়েতনামিজ, নাহুয়াতল (মধ্য মেক্সিকোর নাহুয়া মানুষের ভাষা) কিংবা নাভাজো (উত্তর মেক্সিকো-যুক্তরাষ্ট্রে সীমান্তে বসবাসকারী মানুষের ভাষা) ভাষার চেয়ে ইউরোপীয় ভাষা যেমন, স্প্যানিশ বা ফরাসি শেখাটা সহজ।

চীনা ভাষার অক্ষর। ছবি: প্যাটার্নপিকচার.কম

এক্ষেত্রে পরিবার-বৃক্ষ তত্ত্বের সাহায্যে ভাষার পরিবার বিষয়টি ভালোভাবে বোঝা যায়। পরিবার-বৃক্ষে যে ভাষার অবস্থান ইংরেজির যত কাছে, সে ভাষা রপ্ত করা ইংরেজি ভাষাভাষির মানুষের জন্য তত সহজ।

ইংরেজি জার্মানিক ভাষা গোষ্ঠীর অন্তর্গত। এ গোষ্ঠীতে আরও রয়েছে জার্মান, ডাচ, নরওয়েজিয়ান, ডেনিশ, সুইডিশ, আইসল্যান্ডিক ও আফ্রিকান্স ভাষা।

এ গোষ্ঠীর সঙ্গে সম্পর্কিত অন্যান্য ইউরোপীয় ভাষা গোষ্ঠীর মধ্যে রয়েছে রোমান্স ভাষা। এখানে রয়েছে ফরাসি, রোমানিয়ান, ইতালিয়ান, স্প্যানিশ ও পর্তুগিজ ভাষা।

একজন ইংরেজি ভাষার মানুষের দৃষ্টিকোণ থেকে জার্মানিক গোষ্ঠীর কোনো ভাষা শেখার চেয়ে এ গোষ্ঠীর কোনো ভাষা শেখা কঠিন বলে মনে করা হয়। তবে আরবির মতো সম্পূর্ণ আলাদা একটি ভাষা শেখার চেয়ে এটি অনেক সহজ।

ইউরোপীয় ভাষার আরেকটি প্রধান গোষ্ঠী হলো স্লেভিক গোষ্ঠী, যার মধ্যে রয়েছে রাশিয়ান, ইউক্রেনিয়ান, পোলিশ, বুলগেরিয়ান, সার্বিয়ান ও ক্রোয়েশিয়ান ভাষা।

অন্যান্য ভাষা যেমন ফিনিশ, হাঙ্গেরিয়ান ও এস্তোনিয়ান ইউরালিক ভাষা গোষ্ঠীর অন্তর্ভুক্ত। পরিবার-বৃক্ষে এগুলো ইংরেজি ভাষা থেকে দূরে অবস্থিত। ফিনিশ ও হাঙ্গেরিয়ান ভাষা অবশ্য ইতোমধ্যেই শেখার জন্য খুব কঠিন ভাষার খ্যাতি অর্জন করেছে।

ইন্দো-ইউরোপীয় ভাষা বৃক্ষ। সূত্র: জ্যাক লিন্স, রিসার্চগেট.নেট

ফরেন সার্ভিস ইনস্টিটিউট র‌্যাঙ্কিং

যুক্তরাষ্ট্রের ফরেন সার্ভিস ইনস্টিটিউট (এফএসআই) হলো ইউএস ফরেন সার্ভিস কমিউনিটির সদস্যদের প্রাথমিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান। এখানে মার্কিন পররাষ্ট্র নীতি প্রচারের জন্য কূটনীতিকদের বিভিন্ন ভাষা শেখানো হয়। একজন ইংরেজি ভাষার মানুষের দৃষ্টিকোণ থেকে অন্য একটি ভাষা শেখা কতটা সহজ বা কঠিন, তার ওপর ভিত্তি করে এফএসআই ভাষাগুলোকে পাঁচটি ক্যাটাগরিতে ভাগ করেছে। এর মধ্যে প্রথম ক্যাটাগরির ভাষাগুলো শেখার জন্য সবচেয়ে সহজ হিসেবে বিবেচনা করা হয়। আর সবচেয়ে কঠিন ভাষাগুলো পঞ্চম ক্যাটাগরিতে রাখা হয়।

প্রথম ক্যাটাগরিতে যে ভাষাগুলো রয়েছে, সেগুলোর কোনো একটি শিখতে ২৩-২৪ সপ্তাহ (৫৭৫-৬০০ ঘণ্টা) সময় লাগতে পারে। এ ক্যাটাগরিতে রয়েছে নরওয়েজিয়ান, আফ্রিকান্স, ফরাসি ও স্প্যানিশ ভাষা।

ইংরেজির সঙ্গে জার্মান ভাষা গভীরভাবে সম্পর্কিত হলেও এর উল্লেখযোগ্য কিছু জটিলতা রয়েছে। যে কারণে ভাষাটি ইংরেজি থেকে আলাদা এবং শেখাটাও তুলনামূলক কঠিন। আর তাই ভাষাটিকে দ্বিতীয় ক্যাটাগরিতে রাখা হয়েছে। এ ভাষা শেখার জন্য ৩০ সপ্তাহ (৭৫০ ঘণ্টা) লাগতে পারে। 

ইংরেজির সঙ্গে সম্পর্কিত নয়, যেমন মালয়েশিয়ান, ইন্দোনেশিয়ান ও সোয়াহিলি (কেনিয়া ও তাঞ্জানিয়াসহ পূর্ব আফ্রিকার বিভিন্ন দেশের মানুষের ভাষা) ভাষাগুলো ক্যাটাগরি তিনে রাখা হয়েছে। এ ক্যাটাগরির ভাষাগুলো শিখতে ৩৬ সপ্তাহ (৯০০ ঘণ্টা) সময় লাগতে পারে।

টোকিও শহরে জাপানি ভাষায় লেখা বিভিন্ন বিলবোর্ড। ছবি: পিক্সেলস.কম

ক্যাটাগরি চারে থাকা ভাষাগুলো শিখতে অন্তত ৪৪ সপ্তাহ (১,১০০ ঘণ্টা) লাগতে পারে। এ ক্যাটাগরিতে রয়েছে বুলগেরিয়ান, হিন্দি, রাশিয়ান, গ্রিক, চেক, থাই, ফিনিশ, এস্তোনিয়ান, তাগালগ (ফিলিপাইন), জোসা (দক্ষিণ আফ্রিকার আদিবাসী এবং দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের অন্যতম ভাষা), জুলু (দক্ষিণ আফ্রিকার অন্যতম ভাষা) ইত্যাদি।

ইংরেজি ভাষার মানুষের দৃষ্টিকোণ থেকে ক্যাটাগরি পাঁচে থাকা ভাষাগুলো আয়ত্ব করার জন্য সবচেয়ে কঠিন ভাষা। এ শ্রেণির ভাষাগুলো শিখতে ৮৮ সপ্তাহ (২,২০০ ঘণ্টা) লাগতে পারে।

এ ক্যাটাগরিতে রয়েছে চাইনিজ মান্দারিন, চাইনিজ ক্যান্টনিজ, আরবি, কোরিয়ান ও জাপানিজ। এসব ভাষার মধ্যে ভিন্ন বাক্য গঠনরীতি ও তিন ধরনের লিখন পদ্ধতির কারণে জাপানিজ ভাষাকে সবচেয়ে জটিল বলে বিবেচনা করা হয়।

অনুবাদ: রেদওয়ানুল হক

Related Topics

টপ নিউজ

ভাষা / ইংরেজি / যুক্তরাষ্ট্র / মাতৃভাষা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান ঠেকাতে একাধিক স্থানে সড়ক কেটে দেওয়া হয়। ছবি: টিবিএস
    জঙ্গল সলিমপুরে বুলডোজার দিয়ে র‍্যাব-পুলিশের ক্যাম্প গুঁড়িয়ে দিল ‘ইয়াসিন বাহিনী’, সড়ক কেটে অভিযানে বাধা
  • খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব
    খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব
  • ছবি: রয়টার্স
    হরমুজ, ইউরেনিয়াম, ইরানের জব্দ সম্পদ: ইরান যুদ্ধের অবসান ঘটাতে প্রস্তাবিত চুক্তিতে যা আছে
  • 'অবসেশন' সিনেমার একটি দৃশ্য। ছবি: সংগৃহীত
    বাজেট মাত্র সাড়ে ৭ লাখ ডলার, আয় ৮০ মিলিয়ন, যেভাবে বছরের সবচেয়ে বড় ‘হিট’ এই ছবি
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    টানা ৭ দিন ব্যাংক বন্ধ: এটিএম বুথে টাকার সংকট, ভোগান্তিতে গ্রাহকরা
  • ছবি: সংগৃহীত
    আওয়ামী লীগ আমলের আইএমএফ চুক্তি বাতিল, নতুন শর্তে ৫ বিলিয়ন ডলার ঋণ চাইল সরকার

Related News

  • শান্তি চুক্তির লক্ষ্যে কাতারের প্রধানমন্ত্রীর সাথে ইরানের শীর্ষ প্রতিনিধিদের বৈঠক
  • সিএনএনের বিশ্লেষণ: ইরানের সাথে ট্রাম্পের সম্ভাব্য চুক্তি কেন যুদ্ধ ঘোষণার মতোই বিতর্কিত হবে
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে এখনই চুক্তি হচ্ছে না: ইরান
  • ট্রাম্প প্রশাসনের আকস্মিক গ্রিন কার্ড নীতি পরিবর্তনে বিভ্রান্ত ও উদ্বিগ্ন অভিবাসীরা
  • পাঁচ বছরে যুক্তরাষ্ট্র থেকে ৫০০ বিলিয়ন ডলারের পণ্য কিনবে ভারত: বাণিজ্যচুক্তির আগে রুবিও

Most Read

1
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান ঠেকাতে একাধিক স্থানে সড়ক কেটে দেওয়া হয়। ছবি: টিবিএস
বাংলাদেশ

জঙ্গল সলিমপুরে বুলডোজার দিয়ে র‍্যাব-পুলিশের ক্যাম্প গুঁড়িয়ে দিল ‘ইয়াসিন বাহিনী’, সড়ক কেটে অভিযানে বাধা

2
খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব
অর্থনীতি

খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ, ইউরেনিয়াম, ইরানের জব্দ সম্পদ: ইরান যুদ্ধের অবসান ঘটাতে প্রস্তাবিত চুক্তিতে যা আছে

4
'অবসেশন' সিনেমার একটি দৃশ্য। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাজেট মাত্র সাড়ে ৭ লাখ ডলার, আয় ৮০ মিলিয়ন, যেভাবে বছরের সবচেয়ে বড় ‘হিট’ এই ছবি

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

টানা ৭ দিন ব্যাংক বন্ধ: এটিএম বুথে টাকার সংকট, ভোগান্তিতে গ্রাহকরা

6
ছবি: সংগৃহীত
অর্থনীতি

আওয়ামী লীগ আমলের আইএমএফ চুক্তি বাতিল, নতুন শর্তে ৫ বিলিয়ন ডলার ঋণ চাইল সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net